সর্বশেষ সংবাদ-
কাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

বাংলাদেশ আওয়ামী মোটর চালকলীগ সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ আওয়ামী মোটর চালকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আলী হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত একপত্রে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি শেখ মকছুর রহমান, সহ-সভাপতি আতাউল হক, মিজানুর রহমান, আমজাদ হোসেন, লুৎফর রহমান, আবুল হোসেন, মো: গফুর, সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুজিদ, আবুল হাসান, কাজী মনিরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন,

প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম বিল্লাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির হোসেন, দপ্তর সম্পাদক গোলাম সরোয়ার, সহ-দপ্তর সম্পাদক আমিনুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক গোলাম ছরোয়ার বাবলু, সহ-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কায়ছুল হক, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, নাজের আলী সরদার, আতিয়ার সরদার, আশরাফুল আলী, আবুল হোসেন, ফরিদুল ইসলাম, প্রশান্ত কুমার সান্যাল, নজিবুল্লা, আহছান উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ভারত সরকার কর্তৃক পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি হয়েছে। এনিয়ে ব্যাপক ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা সুলতানপুর বাজারে শুক্রবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০/৮০ টাকা। রপ্তানী বন্ধ ঘোষণার পর রাত পার না হতেই শনিবার পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১শ’ ৭০ টাকা থেকে ৮০ টাকা। অনুরুপ দেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছিল ১শ’ টাকা। আর শনিবার বিক্রি হচ্ছে ২শ’ টাকা। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানান,‘‘ পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে শুক্রবার রাতেই বড়বাজারে এসেছিলাম। ৮০ টাকার পেঁয়াজ কিনেছিলাম ১০০ টাকায়। অথচ রাত পার না হতেই শনিবার বড়বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ’ ৮০ টাকায়।’’

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জানান,‘‘বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। একধরণের অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে। প্রশাসনের কাছে আহবান করি,দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ’’
রপ্তানি বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে তিনি বলেন,‘‘অনেকের এলসি খোলা থাকলেও পণ্য বুকিং না হওয়ায় তারা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সরকারের উচিৎ,ভারত সরকারের সাথে কথা বলে জলদি পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা। ’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ^” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে ৯ ডিসেম্বর (শনিবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন, তালা থানার ওসি (তদন্ত) এমএম সেলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, নাগরিক কমিটির সফিকুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন শনিবার (৯ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, তালা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপজেলা আনছার ভিডিপি হলরুমে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির ২৩০ জন সদস্য ভোটারের মধ্যে ২১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সভাপতি পদে আব্দুর রহমান চেয়ার প্রতিক নিয়ে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু ছাতা প্রতিকে পান ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে গাজী জাহিদুর রহমান হারিকেন প্রতিকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তালেব মাছ প্রতিকে পান ৭৪ ভোট। সহ-সভাপতি পদে মোঃ কামরুল ইসলাম ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখর চন্দ্র দেবনাথ দেয়ালঘড়ি প্রতিকে পান ৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে স্বপন কুমার মিত্র হাতপাখা প্রতিকে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সূর্যকান্ত পাল কাপপিরিচ পদে পান ৯৩ ভোট। পরিচালক পদে এম এম মুজিবুর রহমান বই প্রতিকে ৯৭ ভোট ও সাইদুর রহমান মোরগ প্রতিকে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। শ্রীকান্ত কুমার সরকার আম প্রতিকে ৮০ ভোট ও এম এম ইয়ামিন বল প্রতিকে পান ৮০ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, অজয় কুমার ঘোষ ও মামুনুর রহমান।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মোঃ রফিকুল ইসলাম।
##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঐক্য, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক
দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে মাবনবন্ধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি সফল ও তাৎপর্যপূর্ণ করার জন্য ৯ ডিসেম্বর ২০২৩ তারিখে সকাল ৯ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা প্রশাসন চত্ত¡রে অনুষ্ঠেয় মানববন্ধনে হোপ ফর দি পুওরেষ্ট-এইচপি ব্যানারসহ সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মূল্যায়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

(৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, ম্যানেজিং কমিটির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহাবুবর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্ছু,

অভিভাবক শেখ রায়হানুল ফেরদাউস রিপন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি প্রমুখ। স্কুলের সিনিঃ শিক্ষক মুজিবর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়। আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলা সদরের কমলাপুরে ৭ হাত কালিপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বুধবার রাত্র ৮ টার দিকে তিনি পূজা মন্ডপে গমন করেন।

৭ হাত দীর্ঘ প্রতিমার কালিপূজা অনুষ্ঠানে গমন করে এমপি রুহুল হক ভক্তমন্ডলী, পূজা কমিটি, এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে জ্ঞান গর্ভ আলোচনা রাখেন। তিনি বর্তমান সরকারের বাস্তবায়িত অভাবনীয় উন্নয়ন মূলক কর্মকান্ড, জনমানুষের কল্যানে বাস্তবায়িত ও গৃহীত প্রকল্পের তথ্য তুলে ধরে আশাশুনি তথা সাতক্ষীরা জেলার উন্নয়নের কথা বর্ণনা করেন। সাথে সাথে বিগত সময়ে ক্ষমতায় থাকা স্বাধীনতা বিরোধী শক্তির দেশ ও জনবিরোধী কর্মকান্ডের কথা উল্লেখ করে বর্তমান সময়ে ধর্মমত নির্বিশেষে স্বাধীন ভাবে ধর্মপালনের সুযোগের কথা বলেন। ধর্ম যার যার উৎসব সবার এমন মানসিকতা নিয়ে আওয়ামীলীগ সরকারের আমলে সকল ধর্মের মানুষের উৎসব মুখর ধর্মীয় উৎসব পালনের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ অক্ষুন্ন রাখতে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

এসময় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দিপু, সাবেক চেয়ারম্যান সেলিম রোজা মিলন, ঢালী সামছুল আলম, মনিরুজ্জামান বিপুল, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা থেকে আগত এমপি সাহেবের সফরসঙ্গীবৃন্দ এবং আশাশুনি আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো:
ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, পুস্প স্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাত থেকে বীর মুক্তিযোদ্ধারা আশাশুনি থানা মুক্ত করেন। দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীদের অংশ গ্রহনে র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর ইউএনও ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করা হয়। সবশেষে মুক্তিযুদ্ধ ও আশাশুনি মুক্ত দিবসের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, ইউএনও মোঃ রনি আলম নূর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনিতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, আঃ করিম, সাবেক সহকারী কমান্ডার সরদার নাজিম উদ্দিন, সদস্য আঃ আজিজ ফকির, বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest