সর্বশেষ সংবাদ-
কাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রুনিখোঁজের ৩৮ ঘণ্টা পর আশাশুনির কালাম সরদারের লাশ উদ্ধারপ্রকৌশলীকে মারপিটের মামলায় জামায়াত নেতা হাজী নজরুলসহ দুইজনের জামিন নামঞ্জুরএসএসসি পরীক্ষায় সাতক্ষীরায় চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনিসাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচলানার জন্য তালা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় তালা বিএমসি মিলনায়তনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ আলোচনা সভা শেষে জেলা জাসদের সভাপতি ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলুর নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ আজিজুর রহমান, পলাশ ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক অমল সরকার, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম, জাসদ নেতা মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, মুজিবর রহমান, রহিম মোড়ল, আতিয়ার রহমান, আবুল হোসেন, গৌতম দাশ প্রমুখ।

আলোচনা সভা শেষে তালা উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাশেমকে আহবায়ক, সহ-সভাপতি পলাশ ব্যানার্জিকে যুগ্ম-আহবায়ক এবং বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীমকে আহবায়ক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন আবু মুসা, শেখ নুরুল ইসলাম, মোঃ আইয়ুব আলী, অমল সরকার, আজিজুর রহমান, নজরুল ইসলাম, প্রভাষক ইয়াকুব আলী, মোল্ল্যা আবদুর রাজ্জাক, বিধান দাশ, কানুপদ দাশ, ইয়াকুব আলী, মিলন ঘোষাল, এবং শেখ আতিয়ার রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরার কালিগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর-কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে (০৭ ডিসেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জে শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর- কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে বৃহস্পতিবার কালিগঞ্জ সুশীলনের প্রশিক্ষণ কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আকতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক, ফিল্ড সুপারভাইজার সহ সুধীজনেরা।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্ত্তী।

প্রশিক্ষণ কর্মশালায় শিশুর সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ যৌন হয়রানি প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর ও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে অবরোধ সমর্থনে সাতক্ষীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের রাধানগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে সমাবেশ মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।

বক্তারা বলেন, সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপক্ষ তত্ত্ববোধক সরকারের অধীন নির্বাচনের এক দফা দাবীতে দেশ ব্যাপী তারা এ অবরোধ কর্মসুচি পালন করেছেন। দুর্নীতিবাজ ফ্যাসিবাদ এই সরকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে এক দফা দাবীতে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক বিভাগীয় কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা লেকভিউতে বেলার আয়োজনে স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফিজুর রহমান মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান,

এড. মুনির উদ্দীন,জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা নাগরিক নেতা আলী নুর খান বাবুল ও সুন্দরবন ফাউন্ডেশন আফজাল হোসেন প্রমুখ।

কর্মশালার ভিজুয়াল প্রেজেন্টশন করেন অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জরী।

কর্মশালায় জলবায়ু পরিবর্তনে নারীদের শারিরীক বিভিন্ন সমস্যা এবং সমাধান বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থার আশা’র পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের নিকট ৪৩০ পিচ কম্বল হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আশা’র খুলনা বিভাগীয় এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এ.কে.এম সেলিম আল রেজা উক্ত কম্বল গুলো সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, আশা’র সাতক্ষীরার জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমানত উল্লাহ, শাখা ব্যবস্থাপক এ কে এম আমিনুর রহমান, মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য।
বেসরকারী সংসংস্থা আশা’র পক্ষ থেকে এ সময় জানানো হয়, এই সংস্থাটি প্রতিবছর অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বৃহস্পতিবার শহরের পাকাপোলের মোড় থেকে র‌্যালিটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তি সংসদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারসহ অন্যান্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ৭ই ডিসেম্বর বৃহস্পতিবার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা শাখাওয়াত হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার সাকিব হাসান বাধন সহ স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার নার্স বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার ইছামতি নদীর শাখা ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে পথচারীরা মরদেহটি দেখে জনপ্রতিনিধিদের খরব দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসি মরদেহটি মৎস্য শিকারি মনিরুল ইসলামের বলে প্রাথমিক সনাক্ত করে। নিহত ব্যক্তি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিনের ন্যায় বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরিনি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারে খবর পাঠানো হয়। তিনি আরো জানান, যেখানে দেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন। তবে তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোন কাজ করতে পারেন না।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি ইতোপূর্বে আর কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল বলে জানাতে পেরেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest