সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক স, ম হিদায়েতুল ইসলাম ও সদস্য সচিব এস এম মশিউল হুদা তুহিন স্বাক্ষরিত একপত্রে ৩নং কুল্যা ইউনিয়ন, ৪ নং দরগাহপুর ইউনিয়ন, ৫নং বড়দল ইউনিয়ন, ৭নং শ্রীউলা ইউনিয়ন,

৮নং খাজরা ইউনিয়ন, ১০নং প্রতাপনগর, ১নং শোভনালী ইউনিয়ন ও ১১নং কাদাকাটি ইউনিয়ন বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি গুলো নি¤œরূপ :
১নং শোভনালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আহসান হাবিব,যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ মোস্তাক সরদার, মোঃমিজানুর রহমান সরদার, মোঃ হারুন মোল্লা, মোঃ তোতা সরদার ,মোঃ বাবুল সরদার, মোঃ মুজিবুর রহমান সরদার সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। ৩নং কুল্যা ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি: আহ্বায়ক মোঃ মনজুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এম কে মাহবুবুর রহমান, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ আব্দুল ওহাব, মোঃ আলী মুর্তজা (বাবু) মোঃ শাহাবুদ্দিন সরদার, মোঃ লুৎফর রহমান, সদস্য সচিব অ্যাড: খোরশেদ আলম ডালিম সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। ৪ নং দরগাহপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি: আহ্বায়ক জি এম ইসলাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে জিএম আব্দুল্লাহ, আলহাজ্ব হেলাল উদ্দিন, আলহাজ্ব মাহমুদ আলী খান, মোঃ আবুল হোসেন সরদার, মোহাম্মদ রেজাউল করিম, মোঃ আব্দুল গফফার গাজী, মোঃ শিমুল হোসেন, সদস্য সচিব মোঃ মাসুদ করিম সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। ৫নং বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি: আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম (মন্টু), যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ শরিফুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রবিউল সানা,

মোঃ শামীম মোল্যা, মোঃ মতিয়ার রহমান, মোঃ আবু হুরায়ারা মামুন, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ লাভলু গাজী, সদস্য সচিব মোঃ আরিফুর ইসলাম (বকুল) সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। ৭নং শ্রীউলা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মো: আব্দুল মালেক মল্লিক, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আতাউল্লাহ চৌধুরী, মোঃ আক্তার হোসেন মোল্যা, মোঃ ওসমান গনি গাজী, মোঃ মাকফুর রহমান বুলু মোল্যা, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আরিফুর রহমান মোল্যা, মোঃ খোরশেদ আলম মল্লিক, সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম সরদার সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। ৮নং খাজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন বুলু, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আব্দুল কাদের, মোঃ রজব আলী সানা, মোঃ ইমদাদুল হক টুকু, মোঃ কুদ্দুস আলী মোড়ল, মোঃ আব্দুল মান্নান মোড়ল, মোঃ সাদেক আলী, সদস্য সচিব মোঃ ইউনুস আলী সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। ১০নং প্রতাপনগর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি : আহ্বায়ক শেখ শাহ আলম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ কিসমাতুজ্জামান তুহিন, মোঃ আকবর আলী সরদার, মির্জা আইয়ুব আলী, মোঃ মোস্তফা হেলালুজ্জামান, মোঃ আসাদুজ্জামান মোড়ল, মোঃ কামরুল ইসলাম, মোঃ আলমগীর কবির মোঃ ইমদাদুল হক গাজী, মোঃ মনজুরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব জোয়াদ্দার সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। ১১নং কাদাকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি: আহ্বায়ক মোহাম্মদ তুহিন উল্লাহ তুহিন, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ আওছাফুর রহমান ডাবলু, মোঃ কবির আহমেদ, মোঃ শফিউল ইসলাম, মোঃ কিসমত হোসেন, মোঃ আল মামুন, মোঃ একরামুল হক, সদস্য সচিব ডঃ এ এইচ এম জাহাঙ্গীর হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট হয়েছেন মো. মনিরুজ্জামান টিটু এবং ক্লাব সেক্রেটারী হয়েছেন মো. কামরুজ্জামান রাসেল। ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী হিসেবে সাবেক ক্লাবের প্রেসিডেন্ট আইপিপি রোটাঃ ফারহা দীবা খান সাথী এবং সাবেক সেক্রেটারী আইপিএস রোটাঃ মো. মশিউর রহমান বাবুর নিকট থেকে সংগঠনের সকলের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তারা।

এসময় ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান টিটু এবং
সেক্রেটারী মো. কামরুজ্জামান রাসেলকে রোটারি ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। এসময় নতুন প্রেসিডেন্ট ও ক্লাব সেক্রেটারি সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংগঠনের ক্লাব সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকায় বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ১৫০ জন মানুষের মাঝে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও অন্যান্য চক্ষু সেবা দেওয়া হয়। বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরপদ দাশ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বেদে সভাপতি আকবর আলী,খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জেন সৌরব কুমার বিশ্বাস, খুলনা বিএবএসবি চক্ষু হাসপাতালের সহকারী মোঃ আমিনুর রেজা সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজারে বিদ্যুৎস্পৃষ্টে রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে ৷ ৩ জুলাই ২০২৩ তারিখ সকাল ১১ টার দিকে বাজার সংলগ্ন
খাদেম আলী দ্বিতল ভবনে সেন্টারিংএর কাজ করার সময় রাস্তার পাশে বিদ্যুৎ এর তারে রড লেগে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় ৷ স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন ৷

মৃত্যু ব্যক্তি কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজারের সোলিমউদ্দীন মোড়লের ছেলে হযরত আলী (৫৫) ৷ তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ৷

ওষুধের দোকানদার আল-আমিন হোসেন বলেন, দেখলাম হঠাৎ বিদ্যুৎ চমকালো ৷ পরে একটা নিচে পড়ার শব্দ হলে দেখি হযরত আলী পড়ে আছে ৷

মুদিও দোকানদার জাহিদ বলেন, নিচে পড়ার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে একটি ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেই ৷

স্থানীয় ইউপি সদস্য এসএম শাহাবুদ্দীন সানা বলেন, আমি বাজারে ছিলাম ৷ আমিও হাসাপাতালে গিয়েছিলাম ৷ ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করলে তার লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করছি ৷

চোখের সামনে এমন দূর্ঘনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পল্লীতে প্রতিপক্ষ কর্তৃক গাছ কেটে বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গাছের মালিক বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির বাদী হয়েছেন পারুলিয়া খাসপাড়া গ্রামের আব্দুল খালেক গাজীর স্ত্রী শরীফা খাতুন (৪২)।

লিখিত অভিযোগ মতে জানা গেছে, বিবাদী পারুলিয়া খাসপাড়া গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে হারা গাজী, মৃত আনছার আলী গাজীর ছেলে আব্দুল আলিম, মৃত মাদার গাজীর ছেলে লুৎফর গাজী এবং ১নং বিবাদীর জামাতা শাখরা গ্রামের বাবুল হোসেন একত্রে মিলে তাদের ক্রয়কৃত ও ভোগদখলীয় সম্পত্তির মধ্যে লাগানো ১২টি মেহগনি গাছ, ১টি লেবু গাছ ও ৩টি কলাগাছ গত ৩০ জুন, ২৩ ইং রাত আনুমানিক ৯টার দিকে এসে পূর্ব শত্রুতার জের ধরে কেটে দিয়ে যায়।

বাদীর অভিযোগ মতে, পারুলিয়া মৌজার ৬৫২১ দাগসহ ১২ বন্দে ৬৯.৫০ একর জমি এসএ রেকর্ডীয় মালিক মাদারী বিবি, রইছন বিবি ও পুটিবিবিগনের নিকট থেকে কোবালা দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু ঐ ক্রয়কৃত ৬৯.৫০ একর সম্পত্তির মধ্যে ৪১ শতক জমি বাদীনির শ্বশুর মৃত আব্দুল জব্বার গাজীর নামে ভুলবশত রেকর্ড হয়ে যায়। বাদিনীরা এবিষয়ে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ৮২২, তাং- ২৮-০২-২২ ইং। বিবাদীরা সেসময় থেকে উক্ত ৪১ শতক জমি জোরপূর্বক দখলের জন্য নানারকম কুবুদ্ধি আটতে থাকে। যার কারনে শত্রুতামূলক ও ক্ষতি করার অশুভ উদ্দেশ্যে বিবাদীরা গাছগুলো কেটে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে বাদিনী তার অভিযোগে উল্লেখ করেছেন। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরের আলোচিত আরিফ বিল্লাহ হত্যার প্রধান স্বাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের ভাই আরিফ বিল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করে রমজাননগর গ্রামের শেখ আলমগীর হোসেনসহ কতিপয় ব্যক্তি। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান স্বাক্ষী হন জাহাঙ্গীর আলম। উক্ত মামলা তুলে নিয়ে প্রায়ই আসামীরা হুমকি প্রদর্শন করত। এনিয়ে ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরিও করেছেন। কিন্তু তারপরও আসামীরা শান্ত না হয়ে মামলা তুলে নিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল।

এর জের ধরেই গত ২ জুলাই ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শেখ আলমগীর হোসেনের নেতৃত্বে মোক্তার হোসেন গাজীর পুত্র মতিউর রহমান, মৃত ইন্দু বাছাড়ের পুত্র হরিপদ বাছাড়সহ কতিপয় ভাড়াটিয়া বাহিনীর সদস্যরা ভুক্তভোগী জাহাঙ্গীরের উপর হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো চা পাতি দিয়ে জাহাঙ্গীরের মাথায় ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি:

সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের জব্দকৃত নৌকা বিক্রির বিষয় জানতে চাওয়ায় বন কর্মীকে মারপিট করে আটকে রাখার অভিযোগ উঠেছে ৷
অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশে বেশ কিছু নৌকা জব্দ করেন ৷

পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ সাবেক ইনচার্জ পরিবর্তন হয়ে নতুন ইনচার্জে দায়িত্ব গ্রহণ করেন মোঃ রাশিদুল হাসান ৷ পরপরই যোগদান করেন (বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম ৷

গত ২৪ জুন ২০২৩ তারিখ ৭ টার দিকে নতুন ইনচার্জ রাশিদুল হাসান পূর্বে জব্দকৃত নৌকা থেকে একটি নৌকা বুড়িগোয়ালিনী ইউনিয়নের আজগার আলী জামাই আল-আমিনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে ৷ ২৫ তারিখ রবিবার ২০২৩ সকালে বোর্ডম্যান সাইফুলের চোখে পড়ে একটি নৌকা নেই ৷ বিষয়টি নিয়ে সাইফুল তার সহকর্মীদের কাছে কোন উত্তর না পেয়ে ইনচার্জ মোঃ রাশিদুল হাসানের কাছে জিজ্ঞাসা করেন ৷

এসময় অফিসার ইনচার্জ রাশিদুল হাসান ক্ষিপ্ত হয়ে বোটম্যান সাইফুলকে মারপিট করে ঘরে আটকে রাখে ৷ সুন্দরবনের গভীরে হওয়ায় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ মাধ্যম না থাকায় চিকিৎসার অভাবে সাইফুল শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে ৷ কোনমতে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিনকে অবগত করেন ৷ বার বার ফোন দিয়েও যখন স্টেশন কর্মকর্তা নরুল আমিন ফোন কেটে দেন তখন সাইফুল বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহম্মদ মহাসিনের কাছে মোবাইলে জানালে তিনি স্টেশনের সদস্যদের মাধ্যমে সাইফুলকে ৩০ জুন ২০২৩ তারিখে উদ্ধার করেন ৷

সাইফুল উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন ৷ (বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম বলেন, আমাকে গরানের লাঠি দিয়ে বেদম মারপিট করে ৷
স্টেশন কর্মকর্তার কাছে বার বার ফোন দিয়েও যখন ফোন কেটে দেন তখন বিভাগীয় স্যারের কাছে জানালে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম আমাকে উদ্ধার করেন ৷

কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিতে সাইফুলকে স্টেশনে এনেছিলাম ৷

বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিন বলেন, বাবুর্চির সাথে গোলযোগ করায় উপরে নির্দেশে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলামের সাথে নিয়ে তাকে স্টেশনে নিয়ে এসেছি ৷

তবে স্টেশন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী বাবুর্চির সাথে গোলযোগের কোন সত্যতা প্রমান মেলেনি ৷ নৌকা বিক্রির ঘটনা ধামাচাপা দিতেই তার এমন বক্তব্য ৷

সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা কেএম ইকবাল হাসান চৌধুরী বলেন, এগুলো আমাদের অফিশিয়াল বিষয় ৷ আমাদের অনুমতি ছাড়া সাংবাদিকদের জানিয়েছেন ৷ সে চাকুরির বিধিমালা লঙ্ঘন করেছে ৷ তার বিরুদ্ধে উদ্ধোর্তন কর্তৃপক্ষকে বলে শাস্তির ব্যবস্থা করবো ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বাঁজারে কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধির মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছে ৬ ট্রাক কাঁচা মরিচ।

রোববার (২ জুলাই) বেলা ১১টায় স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর বেলা ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আযহার কারণে ২৭ জুন থেকে শনিবার পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থলবন্দরে কোন আমদানি ও রপ্তানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোনো পণ্য। ছুটি শেষে রোববার প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest