সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :
আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি সদর উপজেলায় ১৪ ইউনিয়নে কর্মসুচি অনুযায়ী বল্লী ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন বৃহস্পতিবার বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বল্লী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আতারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন জেলা জাপার সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল,পৌর জাপার সাধারন সম্পাদক শেখ আব্দুস সাদেক,জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক শাখায়াতুল করিম পিটুল,সহ সম্পাদক মশিউর রহমান, যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের,জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব আবেদুর রহমান টিটু।
সভায় বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে জি এম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষে কর্মীদেরকে সুসংগঠিত হওয়ার নির্দেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বিশ^ প্রবীণ নির্যাতন বিষয়ক সচেতনতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সকাল ১০টায় সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবেদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হেলাল, আশাশুনি উপজেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, তালা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ডা: মো: কাদের, কিশোরী মোহন সরকার, সারাঈ মো: কওছার আলী, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, বাবুলিয়া সেবা সংসদের জাহাঙ্গীর, টিআইবি’র একজন ইয়েস সদস্য মিলন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাহী সদস্য শহীদুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, প্রবীণরা পরিবারের মধ্যেই অবজ্ঞা ও অবহেলার শিকার হয়। সে কারনে প্রবীণদের সম্পদ সন্তানদের মধ্যে ভাগ করে না দিয়ে নিরাপত্তা স্বার্থে নিজেদের নামে রাখতে হবে। প্রবীণ নির্যাতন বন্ধে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই সমাজে প্রবীণ নির্যাতন বন্ধ করা সম্ভব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার সখিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে খেলার সামগ্রী বিতরণ। খেলাকে হ্যাঁ বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এই লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার  সকাল ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদের অর্থায়ন ও উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই খেলনা সামগ্রী বিতরন করা হয়।
২০২২-২৩ অর্থ বছরে সখিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে খেলার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, ইউনিয়ন পরিষদের সদস্য মোকলেছুর রহমানসহ ইউনিয়ানের প্রতিষ্ঠানের প্রধানগন। এসময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ক্লাবে খেলাধুলার জন্য বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : তালায় তথ্য আপার ৮৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তালার ইসলামকাটি ইউনিয়নের পালপাড়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহার সভাপতিত্বে এবং তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন প্রমুখ।

অতিথিরা বৈঠকে আগত গ্রামীণ নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা সংস্থা ও তথ্য আপা প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গ্রামে গ্রামে গণসংযোগ ও মতোবিনিময় সভা অব্যাহত রেখেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

বুধবার (১৪ জুন) সন্ধ্যায় সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিভিন্ন এলাকায়  এ গণসংযোগ ও মতোবিনিময় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি।

এসময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ তাঁতীলীগ শ্যামনগর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৪ জুন সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত একপত্রে মনিরুজ্জামান মুকুলকে সভাপতি ও এস এম আমিনুল হক বেলালকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এস এম শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আসিফ।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল।
এছাড়া আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৫নারীসহ ৭জন কে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বাবর আলীর পুত্র আ: রাজ্জাকের সাথে একই এলাকার ওজিহার মোড়লের পুত্র মকফুর রহমান গংয়ের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১৩ জুন সন্ধ্যায় মকফুর রহমানের নেতৃত্বে মৃত আমের আলীর পুত্র মিজান, আজিজুল, নূরুল হক মাস্টার, রাশেম আলীর পুত্র বাবু, মৃত. কুদ্দুসের পুত্র আইয়ুব আলী, নূর আলী মোড়লের পুত্র জিয়ারুল ইসলাম, শহর আলীর পুত্র লুৎফর রহমান, দিয়ানত আলীর পুত্র জিয়াদ আলী,হামজার আলীর পুত্রও হাবিবুল্লাহসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ বাহিনী লাঠি সোটা নিয়ে রাজ্জাকের বাড়িতে হামলা চালায়।

এসময় আব্দুর রাজ্জাকের স্ত্রী মেহেরুন নেছাকে মারপিট করতে থাকে এতে বাধা দিতে আসলে ভাইবৌ আকলিমা খাতুন, পুত্রবধু সুমি, বোন রাশেদা খাতুন, ছেলে রুস্তম আলী, ভাইপো আসাদুল, ও পুত্রবধু নুর নাহারকে বেধড়ক মারপিট করে। এসময় হামলাকারী আজিজুল ইসলাম রাশেদার বুকে ও পিঠে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আব্দুর রাজ্জাক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে পাচার বিরোধী একটি সমন্বিত কর্মসূচি প্রকল্পের আলোকে মাঠ পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের হল রুমে সচেতনতামুলক সভা আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন ইউপি চেয়ারম্যান মো: আছাদুল হক। সমগ্র উঠান বৈঠকটি সঞ্চালনা করেন রাইটস যশোর, আইওএম প্রজেক্ট, সাতক্ষীরা এর প্রোগ্রাম অফিসার, মো: ইমরুল শাহেদ।

রাইটস যশোর এর উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কারিগরি সহযোগিতায় মাঠ পর্যায়ে সামগ্রিক কার্যক্রম বাস্তবায়িত হয়।

উঠান বৈঠকে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, গ্রাম পুলিশ ও আনছার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বিশেষভাবে মানব পাচার, চোরাচালান, নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধে সচেতনতাবৃদ্ধি ও মানব পাচারের শিকার নারী পুরুষদের প্রকল্পের সেবার আওতায় আসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রোগ্রামের অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইটস যশোর, আইওএম প্রজেক্ট এর কাউন্সেলর শামীম রেজা।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest