সর্বশেষ সংবাদ-
গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটায় মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুর হক এমপি বলেন, পাকিস্তানিরা দেশকে শোষণ করেছিল, শোষিতদের রক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসাবে মুক্ত করতে স্বধীনতা যুদ্ধ করা হয়েছিল। ৭০ হাজার প্রশিক্ষিত শত্রুদের বিরুদ্ধে সাধারণ বাঙালী যুদ্ধ করে বিজয় অর্জন করেন। সেদিন যারা পাকিস্থানীদের সহযোগিতা করেছিল, তারা এখনো আছে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এই খুনিদের বাঁচাতে ইনডেমনিটি বিল পাশ করা হয়।

খুনিদেরকে সাথে নিয়ে দেশ শাসনের নামে বিএনপি দেশকে চরমভাবে বিপর্যস্থ করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন, জনগণের কল্যাণে কাজ করে এসেছেন। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, খুনি, সন্ত্রাসী ও জঙ্গীগোষ্ঠিকে প্রতিহত করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকার যখন সংবিধানকে সুরক্ষায় নির্বাচনের মহা সড়কে অবস্থান করছে, তারা তখন অগ্নি সন্ত্রাস, নাশকতা, রেল লাইন উপড়ানো, মানুষ হত্যা, পুলিশ হত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বাধীন দেশকে রক্ষা করা আমাদেন দায়িত্ব। তিনি সকলকে সচেতনতান সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আহবান জানান।

এপ্লয়ী এসোসিয়েসনের আয়োজনে সংগঠনের সভাপতি বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল হক উপরোক্ত কথা বলেন। বুধহাটা বাজার খেয়াঘাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখোন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ ও এপ্লয়ী এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক হাসান ইকবাল মামুন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক :
সাতক্ষীরা-০১ জোটের প্রার্থী হিসেবে গত দুই পুর্বে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে মুস্তফা লুৎফুল্লাহ কে মনোনীত করা হয়।

তবে রোববার শরিকদের জন্য ছেড়ে দেওয়া চূড়ান্ত তালিকায় মুস্তফা লুৎফুল্লাহ কে বাদ দেওয়া হয়েছে।

সে ক্ষেত্রে ২ আসনে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনই থাকছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জুলফিকার আলী : দিগন্তজুড়ে ফসলে ভরা মাঠে মাঠে হলুদের সমারোহ। সরিষার ফুলের মাঝে স্বপ্ন এখন কৃষকের। সরিষার ক্ষেত হলুদ ফুলের সাথে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। চলতি মৌসুমে সরিষার চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষকরা। ভোজ্যতেলের দাম বাড়ার ফলে দিন দিন বাড়ছে সরিষার তেলের চাহিদা।

একই সঙ্গে দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে বেড়েছে সরিষার চাষ। সরিষার বাম্পার ফলনে গ্রামীণ অর্থনীতিতে দেখা দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। সরেজমিনে ঘুরে দেখা গেছে,যে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, ঝাউডাঙ্গা,আগরদাড়ী,কুশখালী,ঘোনা ও বাঁশদহাসহ প্রায় প্রতিটি এলাকাতেই কম বেশি সরিষার চাষ করা হয়েছে।

উন্নত জাত ও দেশীয় জাতের সরিষার বীজ বপন করছেন কৃষকরা। তবে দেশি সরিষার চেয়ে উন্নত জাতের বারি-১৪ ও বারি -১৫ ফলন বেশি হওয়ায় এ দুই জাতের সরিষা চাষে বেশি আগ্রহী কৃষকরা। সদর উপজেলার কুলিডাঙ্গা গ্রামের কৃষক জাবের আলি জানান, চলতি মৌসুমে তিনি ৭ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছেন। গাছে ভালো ফলন দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়ায় স্বপ্ন দেখছেন তিনি। এবার লাভবান হলে আগামীতে আরো ব্যাপক হারে চাষাবাদ করবেন। তোলুুইগাছা গ্রামের কৃষক আজিবার রহমান বলেন, আমরা কৃষক পরিবারের সন্তান।

কৃষি কাজ করেই আমাদের বাবা-দাদারা চলেছেন, আমরাও চলছি। নিজেদের আড়াই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। আশা করছি অন্য বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো হবে। হাওয়াল খালি গ্রামের কৃষক বাবলু রহমান বলেন, সরিষা বিনা চাষেই উৎপাদন করা যায়। জমি সমান করা লাগে না, সেচ লাগে না। শুধু রোপণ করে দিলেই হয়। আর তেমন খরচ নেই। খাটা-খাটুনি ছাড়াই সরিষার ভালো ফলন পাওয়া যায়। তাছাড়া সরিষার উৎপাদন বেশি হলে মানুষ সরিষার তেল কম দামে পাবে। সয়াবিন তেলের বিকল্প হয়ে উঠবে। চাহিদা কমলে সয়াবিন তেলেরও দাম কমে যাবে। সরিষা আবাদে অনেক সুবিধা আছে।এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো: মনির হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো। সাতক্ষীরা সদরে সরিষার মোট আবাদ করা হয়েছে ৫০৪০ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে সাত হাজার মেট্রিক টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর-০২ আসনে নৌকার মাঝি হয়েছেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। রোববার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরা ২ আসন মোট ২৫ টি আসনে জাতীয পার্টির জন্য ছেড়ে দিয়েছেন। সেসব আসনে আওয়ামীলীগের প্রার্থীর পরিবর্তে জাপার প্রার্থী দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে রবিবার বিকাল ৪ টা পর্যন্ত আওয়ামীলীগের দর্লীয় প্রার্থী একজনসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে, আওয়ামীলীগ দলীয় প্রার্থী একজন, জাকের পার্টির দুই জন, জাসদের একজন, ওয়ার্কাস পার্টির একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন।

মনোনয়ন প্রত্যাহারকৃতরা হলেন, সাতক্ষীরা-১ আসনের জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও একই আসনের জাসদের প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, একই আসনের জাকের পার্টির প্রার্থী শেখ ইফতেখার আল মামুন ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান এবং সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদা খানম মেধা।

জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও শেখ ইফতেখার আল মামুন জানান, যেখানে আসন নিয়ে ভাগাভাগি হচ্ছে সেখানে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারেনা। আর নিরপেক্ষ নির্বাচন হবেনা বলেই তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জাসদ প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান জানান, তাদের আসনে যাদেরকে মহাজোটের প্রার্থী করা হয়েছে তারা তাদের সমর্থন করার লক্ষে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলার ৪টি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থীর মধ্যে সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবুসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বি এম আলাউদ্দীন আশাশুনি :
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় আশাশুনিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নুরের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি উপস্থিত ছিলেন। উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সম আলিফ রেজার নেতৃত্বে আশাশুনি উপজেলা জাতীয় পার্টি,

আশাশুনি সরকারি কলেজের অধ্যাক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী’র নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নুরের নেতৃত্বে আশাশুনি অফিসার্স ক্লাব, উপজেলা কৃষকলীগের সভাপতি এম এম বি রাসেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জিএম আল ফারুক, সেক্রেটারী এস,কে হাসানের নেতৃত্বে, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর ও সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীনের নেতৃত্বে আশাশুনিতে কর্মরত সাংবাদিকবৃন্দ, প্রধান শিক্ষকের নেতৃত্বে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ ও আশাশুনি সদর বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সেক্রেটারী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের নেতৃত্বে উপজেলা ও আশাশুনি সরকারি কলেজ ছাত্র লীগ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমালয় ভক্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা জাতীয় পার্টি, গ্রাম ডাক্তার রফিক আহম্মেদের নেতৃত্বে উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে সকল শহীদদের স্মরনে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে শহিদের এবং দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ বাক্য পাঠ ও ১মিনিট নিরাবতা পালন করা হয়।

পরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশনীর আয়োজন করা হয়। দুপুরের পর থেকে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান সহ দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় নানা আয়োজনে উৎযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উৎযাপদন উপলক্ষে ১৬ই ডিসেম্বর সাতক্ষীরায় ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসে সাতক্ষীরা শহরের খুলনা রোগ মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে, এম, মাহাবুব কবির, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন, রুস্তম আলী, এনরোলমেন্ট অফিসার (ডি.এন.পি) টাইগার আই.টি বাংলাদেশ লিমিটেড, মোঃ জিয়াদ আলী, মোঃ নাজমুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিটিএফ চেয়ারম্যান আলহাজ¦ এম এ হান্নান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. শামীমা পারভীন, ম্যানেজার আরিফুল ইসলাম, মেহেদী হাসান, শিক্ষার্থী রাজু হোসেন,

বকুল হোসেন, সুমন হোসেন, মিলন কবীর, রবিউল ইসলাম, মুক্তা খাতুন, মেহেরজান আক্তার, সাদিয়া সুলতানা টুম্পা, সুরাইয়াতুন্নেছা, খাদিজা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষ মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কফিল উদ্দীন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest