নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ পানি ও স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থাপনা বিনামূল্যে নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরায় উন্নত ওয়াটার ফিল্টার ও বিশেষ হাইজিন কর্নার স্থাপন করা হয়েছে।
বৈকারী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।
সুইসকন্টাক্ট বাংলাদেশের উদ্যোগে লোকালেস ওয়েসার ৩৭ এজি এর সহযোগিতায় এইচটুও প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসিস্ট্যান্ট ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মোঃ জাহাঙ্গীর আলম, লোকালেস ওয়েসার ৩৭ এজি এর প্রতিষ্ঠাতা উরস গ্রুটার, সুইসকন্টাক্ট এর হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম এলিয়ান হারম্যান। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।
সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনুসারে, কিছু উপকূলীয় এলাকায় লবণাক্ততার মাত্রা প্রতি লিটার (মিলিগ্রাম/লি) ১ হাজার মিলিগ্রামের অনুমোদিত সীমা ছাড়িয়ে গেছে। লবণাক্ততার এই বৃদ্ধির ফলে বৈকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পান করার জন্য নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছে। সুইকন্টাক্টের নতুন প্রকল্পের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে নিরাপদ পানি পান করার সুযোগ পাবে।
উদ্বেধনী অনুষ্ঠানে প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি এ অঞ্চলের পানি সংকট মোকাবেলায় সুইসকন্টাক্ট বাংলাদেশ এবং লোকালেস ওয়েসার ৩৭ এজি-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তি : আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি সদর উপজেলায় ১৪ ইউনিয়নে কর্মসুচি অনুযায়ী ঘোনা ইউনিয়নের ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
শুক্রবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদর রহমান ঢালি।প্রধান অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন জেলা জাপার সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন,প্রধান বক্তা হিসেবে উপ্সথিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।বিশেষ অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল,পৌর জাপার সাধারন সম্পাদক শেখ আব্দুস সাদেক,জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক শাখায়াতুল করিম পিটুল,সহ সম্পাদক মশিউর রহমান, যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের,জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব মোজাফফার রহমান খোকোন সভায় বক্তারা বলেন ঘোনা ইউনিয়ন সদর উপজেলার জাতীয় পার্টির ঘাটি,বিগত দিনে এ অঞ্চলের কৃতি সন্তান হাবিবুর রহমান হবি সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য হয়েছিলেন। এ সময় জেলার নেতৃবৃন্দের হাত থেকে ফুল নিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক ও বিশিষ্ট সমাজসেবক আজিজ হাসান।
বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে জি এম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষে কর্মীদেরকে সুসংগঠিত হওয়ার নির্দেশ দেন।
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ মজনু খান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে সোনার বার জব্দের ঘটনা ঘটে।
আটক মজুন খান মানিকগঞ্জের সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন। ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেওয়া আভিযানিক দল সোনাবহনকারী মজনু খানকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভিতরে টেপ দিয়ে মোড়ানো ৩টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।
আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
নিজস্ব প্রতিনিধি :
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দৈনিক কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক বর্তমান সময় এর সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম, যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, সাংবাদিক এস কে কামরুল হাসান, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টেলিভিশনের কলারোয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।
বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারনেই আজ প্রাণ দিতে হলো সাংবাদিক নাদিমকে। অবিলম্বে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক হত্যা হয় কিন্তু বিচার হয় না। সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকাল ৫টায় সুলতানপুরস্থ কমিটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ নাজমুল হক বনির সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জেলা শাখার সদস্য আয়েশা সিদ্দিকা, শেখ এহসান হাবীব অয়ন, রাকিবুজ্জামান বিপ্লব,
বিকাশ চন্দ্র সরকার, রাজিব ফরহাদ, রফিকুল ইসলাম রফিক, ওয়াহেদুজ্জামান টিটু, শেখ আশিকুর রহমান শিপলু, শহিদুজ্জামান রিন্টু, মেহেদী আলী সুজয়, শেখ মারুফ হাসান, শেখ আফজাল হোসেন প্রমুখ৷ প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে শুক্রবার বিকালে জাতীয় দলের ক্রিকেট সৌম্য সরকারকে বাড়িতে কবি কিশোরী মোহন সরকারের লেখা বিদ্যাসাগর প্রীতিলতা বঙ্গবন্ধু ও দু একটি ছিন্নভাবনা বইয়ের ওপর পাঠচক্র ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। পাঠচক্রে বিদ্যাসাগর, প্রীতিলতা, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কবি ও শিক্ষক গাজী মোমিন উদ্দিন, কবি ও আবৃত্তি শিল্পী দিলরুবা রুবী,কবি সালাউদ্দিন রানা,কবি শিরিন সিদ্দিকী, তাঁরা বলেন, যৌথভাবে জ্ঞানচর্চার নাম ‘পাঠচক্র’।
সাহিত্য, দর্শন, বিজ্ঞান, এমন সব বিষয়ের জটিল ও তাত্ত্বিক দিকগুলো যৌথভাবে বিচার-বিশ্লেষণ ও পর্যালোচনা করে সঠিক ধারণায় পৌঁছানোর সহজ জায়গা হচ্ছে পাঠচক্র। বন্ধুসভার বন্ধুরা বলেন আমরা আজকে বিদ্যাসাগর,প্রীতিলতা ও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানলাম।
নিজেরা অনেকটা সমৃদ্ধ হয়েছি আজকের এই পাঠচক্রের মাধ্যমে। আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর প্রীতিলতা ও বঙ্গবন্ধু বইটির লেখক কবি কিশোরী মোহন সরকার ,সভাপতি কর্ণ বিশ্বাস, প্রচার সম্পাদক তারিক ইসলাম,বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, ম্যাগাজিন সম্পাদক মাসকুরা আক্তার বাবলী,কার্য নির্বাহী সদস্য গোলাম হোসেন,সদস্য ইমতি জামিল,মো: রহমতুল্লাহ, আজাহারুল ইসলাম সাদী,মো: পারভেজ, তাসলিমা হামিদ তন্নি,শামিম রেজা, সিফাত হোসেন,ইফতি জামিল,মরিয়ম, শঙ্কর কুমার রায়, কিরনময় সরকার,প্রাশান্ত কুমার গাইন,দীপশিখা সরকার,তনুশ্রী মডল, কাব্য ও সাম্য প্রমূখ।
আশাশুনি প্রতিনিধি: “সবাই মিলে সচেতন হই, জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিহত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম সালাউদ্দিন শাকিল (এমএ,…
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর…