সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভাসাতক্ষীরায় কর্মের প্রতিশ্রুতি: বাংলাদেশে সরাসরি তহবিল এবং ঝুঁকি ভাগাভাগি এগিয়ে নেওয়া শীর্ষক সেমিনারশ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপবিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিলকালিগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতায়ের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির ইফতারজেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়াকিং গ্রপের সভার অভিজ্ঞতা বিনিময় সভায় আশেক-ই-এলাহীসাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরাম এর ইফতারসাতক্ষীরার সুমি খুলনায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আটকজমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিচয়পত্র ফেরতের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ চাঁদাদাতা সদস্যদের জমাকৃত পরিচয়পত্র ফেরত পাওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে কেন্দ্রীয় বাসটার্মিনালে অনুষ্ঠিত সভাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ আরশাদ আলী। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের সদস্য সচিব কাজী আক্তারুজ্জামান মহব্বত, সদস্য শেখ মকছুর রহমান, শেখ রবিউল ইসলাম রবি, শেখ মশিয়ার রহমান, শওকত আলী, আব্দুল ছালাম, ইসমাইল হোসেন, আমজাদ হোসেন শাহীন, জাহাঙ্গীর কবির বাবলু, আব্দুল¬াহ গাজী, ওমর ফারুক, বাবলুর রহমান, কবির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে এ ইউনিয়নে একতরফা কোন নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই ২৯০৭ জন বৈধ শ্রমিকের পরিচয় পত্র দিতে হবে। পরিচয় পত্র না দিয়ে গায়ের জোরে এখানে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। শ্রমিকরা মানবে না। যারা শ্রমিকদের নায্য অধিকার থেকে বঞ্চিত করতে চান তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বক্তারা আরো বলেন আগামী ১৫ দিনের মধ্যে পরিচয় পত্র ফেরত না দিলে আইন শৃঙ্খলার কোনরূপ অবনতি ঘটলে ইউনিয়নের বর্তমান নেতৃবৃন্দ সম্পূণভাবে দায়ী থাকবেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ মিছিলসহকারে ইউনিয়নে অফিস সহকারীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম দিনেই ‘ঢাকা অ্যাটাক’র আয় সাড়ে ৪ কোটি টাকা!

সারাদেশের ১২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ‘ঢাকা অ্যাটাক’। প্রথম দিনেই সিনেমাটি সাড়ে চার কোটি টাকার বেশি আয় করেছে।
এর মধ্যে নেট সেল ১ কোটি পাঁচ লাখ টাকা। নির্মাতা দিপঙ্কর দীপন নিজেই এ তথ্য জানিয়েছেন।

শনিবার ফেসবুকে তিনি লিখেছেন, কাল রাতে মধুমিতা হলের সিনেমা হলের মালিক নওশাদ ভাই ফোন করেছিলেন অভিনন্দন জানানোর জন্য, তা হলে কাল প্রথম দিনেই তিনটা শো হাউসফুল গেছে। এটা রেকর্ড। তিনি আমাকে দোয়া করেছেন। তার আর্শীবাদ মাথা পেতে নিলাম। এ আমার সৌভাগ্য।

‘ঢাকা অ্যাটাক’র ডিসট্রিবিউটর অভি কথাচিত্রের অভি সকালে জানালো কাল সারা দেশে প্রায় সাড়ে চার কোটি টাকার উপর টিকেট সেলে হয়েছে। এটা গ্রস সেল, নেট সেল ১ কোটি ৫ লাখ। এটাও রেকর্ড।

আজ সকালে বলাকা সিনেমা হলের ম্যানেজার জানালো সাধারণত ২য় দিনে সেল পড়ে যায়। আজ আরো বেড়েছে। সকালে হাউসফুল যাচ্ছে বলাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স ভিত ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স ভিত ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সহ-সভাপতি উপ-ভাষাবিদ অধ্যাপক কাজী মোহাম্মদ অলিউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক, সহ-সম্পাদক মো. মজিব হোসেন নান্নু, কার্যকরী সদস্য কাজী আমিরুল হক আহাদ, মো. আব্দুল খালেক, মিশন আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, জাহান প্রিন্টিং প্রেসের পরিচালক মো. আবু সোয়েব এবেল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া। এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিক!

দক্ষিণ আফ্রিকায় একদমই সুবিধা করতে পারছে না বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর চলমান দ্বিতীয় টেস্টে আরো ভয়াবহ অবস্থা। বাংলাদেশের এমন পারফরম্যান্সে চারিদিক সমালোচনামুখর। তবে সবকিছু ছাপিয়ে দুই টেস্টেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের টসে জিতে বোলিং নেবার সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। পাশাপাশি মুশফিকুর রহিমের নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। সংবাদ সম্মেলনে এসে উল্টা হতাশা প্রকাশ করে মুশফিকের করা মন্তব্যকেও অধিনায়কসুলভ নয় বলে জানিয়েছেন অনেকেই। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের তথ্যমতে টাইগারদের পরিবর্তি টেস্ট সিরিজে হয়তো অধিনায়ক মুশফিককে দেখা যাবে না।

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টাইগারদের পরবর্তি টেস্ট সিরিজ। ইতোমধ্যে সেই টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে বিকল্প কাউকে ভাবা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। সেই পরিচালক জানিয়েছেন, ‘আমরা মুশফিকের বিকল্প ভাবতে শুরু করেছি। টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর কিছু বক্তব্য গ্রহণযোগ্য নয়। অনেক সিদ্ধান্তও ভুল হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তামণির হাতে গ্রাফটিং শুরু

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে গ্রাফটিংয়ের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। পা থেকে চামড়া নিয়ে তার হাতে লাগানো হবে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।

অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামণি ভালো আছে। সকাল ১০টার দিকে অস্ত্রোপচার শেষ হয়। তবে ধাপে ধাপে অস্ত্রোপচার করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আজকে প্রাথমিক ধাপে হাতের কিছু জায়গা সমান করতে হয়েছে। পরে আরও চামড়া লাগানোর কাজ শুরু হবে।’

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাত ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন।

গত আগস্ট মাসে মুক্তামণির প্রথম অস্ত্রোপচার হয়। ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, পাষণ্ড স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কুখরালীতে জুলি খাতুন (২৪) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। রোববার ভোর রাতে সদর উপজেলার পারকুখরালি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জুলি খাতুন পারকুখরালি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ও এক সন্তানের জননী।

স্থানীয় এলাকাবাসি আহমেদ আলি জানান, যৌতুকের দাবীতে স্বামী আবুদর রাজ্জাক তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই জের ধরে গত রাতে পাষন্ড স্বামী তার ঘরের ভিতরে সাউন্ড বক্স জোরে বাজিয়ে তার স্ত্রীকে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এর পর সে প্রচার দেয় তার স্ত্রীর স্ট্রোক করেছে। এলাকাবাসির এ সময় সন্ধেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী আব্দুর রাজ্জাককে আটক করেছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার তিন বছরের ভিসা পেলেন প্রধান বিচারপতি

অসুস্থতাজনিত কারণে ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া গমনের ভিসা পেয়েছেন।

আদালতের একটি সূত্র জানিয়েছে, বিচারপতি সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহাকে তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া হয়ছে।
‘প্রধান বিচারপতি ও তার স্ত্রী শিগগিরই অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানে বসবাসরত বড় মেয়ে সূচনা সিনহার কাছে উঠবেন তারা’

এর আগে গত বৃহস্পতিবার গুলশান-২ এ অবস্থিত দেশটির ভিসা সেন্টারে গিয়ে ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুষমা সিনহা। ওইদিন তাদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়। ভিসার আবেদন ও বায়োমেট্টিক প্রক্রিয়া সম্পন্নের পরই তাদেরকে তিন বছরের ভিসা দেয় অষ্ট্রেলিয়া দূতাবাস।

এদিকে শনিবার প্রধান বিচারপতির বাসভবনে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সজল কুমার ব্যানার্জি। এর আগে ৪ অক্টোবর প্রধান বিচারপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে তার বাসায় গিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। অসুস্থতার কারণে তিনি ছুটি নেন। ছুটিতে থাকাবস্থায় গত তিনদিন তিনি বাসভবনে ছিলেন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দাবি করে যে প্রচণ্ড চাপ দিয়ে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। তবে এই দাবিকে অস্বীকার করেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল ভারত

ওয়ানডে সিরিজে জেতার পর এবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচেই হারালো ভারত। শনিবার সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ ওভারে ৪৮ রানের লক্ষ্যমাত্রা সহজেই পার করল টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়াকে হারাল ৯ উইকেটে।

স্টিভ স্মিথের কাঁধে হালকা চোট। অ্যাসেজের আগে তাই কোনও ঝুঁকি নিতে চায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতিমধ্যে দেশে ফিরে গিয়েছেন তিনি। তাই এদিন ব্যাগি গ্রিনের দায়িত্ব ছিলেন ডেভিড ওয়ার্নার। টস জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। কিন্তু ওয়ানডে-র পর টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের দাপট বজায় রাখল ভারতীয় বোলাররা। শুরুতেই ভুবনেশ্বর তুলে নেন ওয়ার্নারের উইকেট। মাত্র ৮ রানেই ফিরে যান অজি অধিনায়ক।

যদিও অপরদিকে পালটা আক্রমণ করতে থাকেন অ্যারন ফিঞ্চ। তিন নম্বরে থাকা গ্লেন ম্যাক্সওয়েল তাঁকে যোগ্য সঙ্গত দিলেও ১৭ রানের বেশি করতে পারেননি তিনি। ফের একবার যুজবেন্দ্র চাহালের বলে আউট হলেন তিনি। এর আগে ওয়ানডে সিরিজে বেশ কয়েকবার ম্যাক্সওয়েলকে আউট করেছিলেন এই লেগস্পিনার। এরপর ব্যক্তিগত ৪২ রানের মাথায় ফিরে যান অ্যারন ফিঞ্চও।

আর ডানহাতি এই বিধ্বংসী ব্যাটসম্যান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে অজিদের বাকি ব্যাটিং লাইন আপ। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেননি কোনও অজি ব্যাটসম্যানই। ১৮.৪ ওভারে অস্ট্রেলিয়ার রান যখন আট উইকেটে ১১৮, তখনই অবশ্য বৃষ্টি থাবা বসায় খেলায়। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলা।

এরপর খেলা শুরু হলেও আর ব্যাটিং পায়নি অস্ট্রেলিয়া। বদলে ব্যাট করতে নামতে হয় বিরাটদের। আর ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত।

প্রথম ওভার থেকে আসে মাত্র পাঁচ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ছয় মারলেও দ্বিতীয় বলেই বোল্ড হন রোহিত শর্মা(১১)। কিন্তু শেষপর্যন্ত অধিনায়ক বিরাট কোহলি (২২) এবং শিখর ধাওয়ান (১৪) জুটি অতি সহজেই দলকে জয় এনে দেন। শেষপর্যন্ত তিন বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।

এদিনের জয়ের অন্যতম কারিগর ছিলেন বুমরাহ ও কুলদীপ। তবে দুর্দান্ত বোলিং করেন বাকিরাও। দু’টি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। একটি করে পান পাণ্ডিয়া, চাহাল এবং ভুবনেশ্বর। এখন দেখার পালা স্টিভ স্মিথের অনুপস্থিতিতে আগামী ১০ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা ক্যাঙারু বাহিনী।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া- ১৮.৪ ওভারে ১১৮/৮ (ফিঞ্চ ৪২, কুলদীপ ১৬/২)

ভারত- ৫.৩ ওভারে ৪৯/১ (বিরাট ২২, কুলটার নাইল ২০/১)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest