সর্বশেষ সংবাদ-
আদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তারকাজী রওশন আলমের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগআশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভাসাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণসাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনসিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইনমেয়ের জিপিএ-৫ আলীপুর স্কুলের হাবিবার সাফল্যে বাবা-মায়ের চোখে আনন্দের অশ্রু

আসাদুজ্জামান ঃ “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে রবিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে ফজলুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশালী এ.কে.এম শফিকুজ্জামান,

সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জয়ন্ত কুমার সরকার, নিরাপদ সড়ক সাতক্ষীরার সভাপতি দিদারুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম মাহাবুব কবির। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিক্যাল এ্যাসিসটেন্ট ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী সাইফুল ইসলাম ও সিল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবীতে ব্যক্তিগত ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করলও আজ তা জাতীয় দিবস হিসেবে রুপ নিয়েছে। দূর্ঘটনারোধে চালকদের আন্তরিক হতে হবে এবং পথচারীদের সচেতন হতে হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩” উদযাপনের অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে পালন করে চলেছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার থেকে দুইদিন ব্যাপি বিনামূল্যে সুপারভাইজার, পেশাজীবী চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা শুক্রবার ২০ অক্টোবর থেকে শুরু হয়ে শনিবার ২১ অক্টোবর শেষ হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসন, সিভিল সার্জন, বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় দুপুরে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে ৭২ জন এবং শুক্রবার ৬৭ জন সুপারভাইজার, পেশাজীবী চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

দুদিন ব্যাপি বাসটার্মিনালে উপস্থিত বিভিন্ন যানবাহনের ১৩৯ জন সুপারভাইজার, পেশাজীবী গাড়িচালক ও হেলপারদের বিশেষ এ সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার সরিফুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির, সিভিল সার্জন কার্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা: মোঃ মাসুদ রেজা, মেডিকেল টেকনোলজিস্ট ডা: আসাদুল আল গালিব, বিআরটিএ’র মোটরযান মোঃ সাইফুল ইসলাম, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেনসহ একটি চিকিৎসক দল। তারা বিনামূল্যে সুপারভাইজার, পেশাজীবী গাড়িচালক ও হেলপারদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এছাড়া তাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা।

দুইদিন ব্যাপি এই কর্মসূচিতে ১৩৯ জন সুপারভাইজার, পেশাজীবী গাড়িচালক ও হেলপারদের বিনামূল্যে চক্ষু, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিক পরীক্ষা করা হয় এবং এতে অনেকের সমস্যা ধরা পড়ে। আবার কারো কোনো সমস্যা নেই বলেও জানান চিকিৎসকরা। যাদের নানা সমস্যা ধরা পড়ে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের কথা বলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
নিরিহ ফিলিস্তিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক নগ্ন হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদ এবং নিউমার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী। সেক্রেটারী হাফেজ মাওলানা আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুফতি হাফিজুর রহমান, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা রুস্তম আলী তাওহিদী, হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন।

বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। তাদের পানি, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। অসহায় ফিলিস্তিদের রক্ষার্থে এখনই মুসলিম বিশ^কে একত্রিত হওয়ার আহ্বান জানান বক্তারা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

আদালতের তোয়াক্কা না করে ভাড়াটিয়া লোকজন নিয়ে অন্যের মৎস্যঘের থেকে লক্ষাধিক টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী মৎস্যঘেরের মালিক হেদায়েতুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের জোড়দিয়া এলাকার মৃত শেখ আব্দুল মান্নানের পুত্র সাংবাদিক শেখ হেদায়েতুল ইসলামের ক্রয়কৃত ১.১৬ একর সম্পত্তির মৎস্যঘের রয়েছে। সম্প্রতি জোড়দিয়া এলাকার শেখ আব্দুল রশিদের পুত্র শেখ আবু সাঈদসহ কতিপয় ব্যক্তি উক্ত মৎস্যঘের অবৈধভাবে দখলের চেষ্টা করে। এঘটনায় ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেন যার নং- ১৩০ এবং আদালতে একটি পিটিশন মামলা দায়ের করি যার নং- ১৮২৬/২৩। মামলার নোটিশ প্রাপ্তির পর উল্লেখিত শেখ আবু সাঈদগং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।

এর জের ধরে ২১ অক্টোবর ভোরে ভাড়াটিয়া লোকজনসহকারে জাল টান দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। এঘটনার প্রতিকার চেয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শেখ আবু সাঈদ বলেন, আমি আমার ঘেরে মাছ ধরেছি। তার ঘেরে আমি কেন যাবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। শনিবার সপ্তমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুলতানপুর সাহাপাড়া, শিবপুর ইউনিয়ন ও আগরদাড়ী ইউনিয়নের বিভিন্ন ম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, গণেশ মন্ডল, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপশ আশ্চর্য্য, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান,সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ প্রমুখ।

এসময় নজরুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। যদি কেউ সেই আনন্দে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। যারা অন্যের ধর্মকে সম্মান করে না। তারা নিজেদের ধর্মকেও প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। শুক্রবার মহাষ্ঠীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘোনা ও বৈকারী ইউনিয়নের বিভিন্ন ম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বসির আহমেদ প্রমুখ।

এসময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক। দীর্ঘকাল ধরে সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে আসছে। দুর্গাপূজায় সকল ধর্মের মানুষ আনন্দ। যদি কেউ সেই আনন্দে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ উপজেলার ১১ নং রতনপুর ইউনিয়ন ও ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান ও যুগ্ম আহবায়কবৃন্দের স্বাক্ষরে সাইফুল ইসলামকে আহবায়ক, সাইদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান,বিপ্লব হোসেন বাবু, মিয়ারাজ হোসেন, বিল্লাহ হোসেন, মিলন হোসেন, শহিদুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও আনারুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া একই তারিখে শেখ সোয়েবুর রহমান (সৌরভ), আব্দুস সামাদকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আল আমিন, শাহিনুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালেক, মিজানুর রহমান, জামির হোসেন, সোলাইমান, রাকিব হোসেন, জাকির হোসেন, রাসেল হোসেন কে যুগ্ম আহবায়ক ও ফিরোজ হোসেন কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট রতনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।
গত ১৪ অক্টোবর উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম, সহ-সভাপতি যথাক্রমে এম ঈদুজ্জামান ইদ্রিস, ইদ্রিস আলী বাবু, জিয়াউর বিন সেলিম (যাদু), শেখ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক হারুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফফার, কোষাধ্যক্ষ এস এম নাজমুছায়াাত পলাশ, দপ্তর সম্পাদক জাফরুল খান চৌধুরী(সাম্মু),

নির্বাহী সদস্য যথাক্রমে খন্দকার আরিফ হাসান প্রিন্স, আবুল কালাম আজাদ কানন, আবু ওহিদ বাবলু, এস এম ওয়াসি উদ্দীন খান(পিপুল), নাসির উদ্দীন সরদার, ইকবাল কবির খান বাপ্পী, নাজমুল হুদা, আছাদুর রহমান, আবুল কাশেম বাবর আলী, আব্দুর রহমান রানা, পিন্টু কুমার মিত্র ও মনিরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest