নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় এলাকায় প্লাস্টিক নিষিদ্ধের দাবির মধ্যদিয়ে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ^ পরিবেশ দিবস ২০২৩।
এ উপলক্ষে সোমবার (৫ জুন) উপজেলাজুড়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জনে প্রচার অভিযান চালানো হয়।
‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক এই প্রচার অভিযান চালায়।
এসময় নানা বর্জ্যে আচ্ছাদিত হয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, প্রাকৃতিক বিপর্যয় ও প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে স্বেচ্ছাসেবকরা।
প্রচারাভিযানে বলা হয়, অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্য যেমন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে সেই সাথে প্রাণবৈচিত্র্যও ধংসের পথে। ব্যাহত হচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন। নিজস্বতা হারিয়ে ফেলছে নদী-নালা, খাল-বিল। এমনকি সুন্দরবনও আজ প্লাস্টিক দূষণের কারণে হুমকির মুখে।
এসময় প্লাস্টিক দূষণ বন্ধ করে পৃথিবীকে দূষণের হাত থেকে মুক্ত করার আহবান জানানো হয়।
এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি কৃষক শেখ সিরাজুল ইসলাম। #
আসাদুজ্জামান: “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে ও সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের চিহ্নিত দালাল ও লম্পট মন্টু কর্তৃক একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আলীপুর তালবাড়িয়া গ্রামের দুলাল চন্দ্র দাসের পুত্র প্রশান্ত দাস।
রোববার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী প্রশান্ত দাস বলেন, আমাদের সাথে তুচ্ছ ঘটনায় মাহমুদপুর গ্রামের মতিসানার পুত্র চিহ্নিত দালাল, নারী লোভী ও ভূয়া মেজর পরিচয়দানকারী আমিনুর ইসলাম মন্টু’র সাথে বিরোধ বাধে। এর জের ধরে মন্টু আমাকে হয়রানি করতে একের পর এক মিথ্যা চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করে যাচ্ছে। মন্টুর দেওয়া ওই মিথ্যা মামলার কারনে আমি দিশেহারা হয়ে পড়েছি। মন্টুর দেওয়া মামলা কারনে আমাকে যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে মন্টু।
ফলে আমার সাথে কেউ মিশতেও সাহস পায় না।
মন্টু ২০২২ সালের ১৭ মার্চ রাতে ছাগল চুরি করতে গিয়ে বাইপাস এলাকায় ধরা পড়ে গণধোলায় এর স্বীকার হয়। ২০২১ সালের ৩ জুলাই বৈকারী এলাকায় লুচ্চামী করতে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়। সেসময় উত্তেজিত জনতা পিটিয়ে গাছের সাথে বেধে রাখে। এছাড়া ২০২২ সালের ৫ সেপ্টেম্বর আলীপুর হাটখোলা ঋষিপাড়া এলাকায় এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার ঋষিপাড়া সম্প্রদায়ের মানুষ তাকে বেধে রেখে গণপিটুনি দেয়। এছাড়া এলাকায় চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়েও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এমনকি প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে মোবাইলে বিভিন্ন মানুষকে হুমকি ধামকি প্রদর্শন করে।
তিনি আরো বলেণ, তার ভয়ে এলাকার নারীরা সব সময় ভীতু সন্ত্রস্থ থাকে। মন্টু প্রকাশ্যে চায়ের দোকানে হুমকি প্রদর্শন করে বলছে, “প্রশান্তের বিরুদ্ধে এত মামলা দেবো, যাতে বাধ্য হয়ে ভিটে বাড়ি ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়। এখন তো শুধু চাঁদাবাজির মামলা দিয়েছি, এরপর অস্ত্র ও মাদক মামলা দেবো” এছাড়া খুন জখমের হুমকি ধামকি তো রয়েছেই। মন্টুর চক্রান্তে আমিসহ গোটা ঋষিপাড়ার মানুষ আতংকগ্রস্থ হয়ে পড়েছে। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে ওই দালাল মন্টুর দেওয়া মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫ ঘটিকার সময় আনন্দ মিছিলটি খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার।
সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ নেতা শেখ মকছুর রহমান, বাবুল হোসেন, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, বাবলু হোসেন, ভোমরা স্থল বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম। উপস্থিত ছিলেন ভ্যাদল, শরিফ, মিলন,রাকিব, হৃদয় জেলা ও পৌর শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে সকল বক্তারা বলেন যে, শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষিত বাজেট উন্নয়নের বাজেট। স্মার্ট বাংলাদেশ গঠনের বাজেট। শেখ হাসিনার সরকার, বারবার দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন হবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র চক্রান্ত, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ রাজপথে আছে এবং থাকবে। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৪ জুন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাজু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত একপত্রে কাজী ফিরোজ হাসান কে আহবায়ক ও শেখ নাজমুল হক রনিকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্যার সদস্যরা হলেন, মীর মোস্তাক আলী, মো: শরিফুল ইসলাম খাঁন(বাবু), আয়েশা সিদ্দিকা, শেখ এহছান হাবিব অয়ন, শেখ নিয়াজ মাহমুদ (বিমান), রাকিবুজ্জামান (গাজী বিপ্লব), বিকাশ চন্দ্র সরকার, রাজীব ফরহাদ, রফিকুল ইসলাম রফিক, বাবু লাল মন্ডল, তাপস কুমার মন্ডল, ওয়াহেদুজ্জামান টিটু, শেখ আশিকুর রহমান শিবলু, শহিদুজ্জামান রিন্টু, অ্যাড. নির্মলেন্দু যোদ্দার, মেহেদীআলী সুজয়, আবু তাহের রাজু, শেখ মারুফ হোসেন, শেখ আফজাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি :
সদ্য প্রয়াত বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: কাওছার আলী, সাবেক সহ-সভাপতি মো: হাফিজুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সদস্য মো: আলমগীর হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিসিডিএস ভবনে কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম কবীর উদ্দীন বাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির ডুমুরিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক এ এম জামাল উদ্দীন, মো: আকতারুজ্জামান, সদস্য কাজী আক্তার হোসেন, আনিসুর রহমান লিটু, জিল্লুর রহমান জুয়েল, রেজাউল হক টুটুল, সদর উপজেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, কলারোয়া উপজেলা কমিটির আহবায়ক নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: দবির উদ্দীন, আশাশুনি উপজেলা কমিটির আহবায়ক মো: মনিরুজ্জামানসহ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট্স সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কেমিস্টসবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা কমিটির সাবেক সদস্য আলহাজ¦ আবু কওছার। দোয়া মোনাজাত পরিচালনা করেন, পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম মাও: ক্বারী ফিরোজ হোসেন।
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শনিবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি হল রুমে জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুল হক।
আলোচনা সভায় জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল রাসেল এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কার্যকারী সভাপতি মুনছুর আহমেদ, সহ সভাপতি আদিত্য মল্লিক, কাজী আক্তার হোসেন, জাহিদুল ইসলাম,
মীর আহছানুউল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, কার্যকারী সদস্য আব্দুর রশিদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মফিজুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল আলিম, হাফিজুর রহমান, মীর হাসিবুল রহমান উজ্জল, সেলিম হোসেন, রিয়াজুল ইসলাম, শাহাজাহান আলী ছোট বাবু, কামরুজ্জামান, আলমগীর হোসেন, ইউছুফ আলীসহ আরো অনেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি প্রতিনিধি: “সবাই মিলে সচেতন হই, জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিহত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম সালাউদ্দিন শাকিল (এমএ,…
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর…