সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ যে দিকে দু’চোখ যায় হলুদ আর হলুদ যেন এক নয়নাভিরাম দৃশ্য। তার পাশেই ফাঁকা জমিতে শত শত মৌ বক্স। এখন মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করছে মৌমাছিরা। আর ৬ থেকে ৭ দিন পর পর জমা করা চাক ভেঙ্গে মধু সংগ্রহ করছেন খামারিরা।

গত বছরের তুলনায় সরিষার ফলন ভালো হওয়ায়, মধু সংগ্রহে অধিক লাভে লাভবান হওয়ার মুখ দেখছেন মৌচাষিরা। বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী মাঠ এলাকায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে আসা খামারি নুরুজ্জামান, নুরালি সরদার তাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দেড়শটি মৌ বক্স আছে সপ্তাহে মধু সংগ্রহ করে থাকি এক একটি বক্সে ৩ থেকে ৪ কেজি মধু পায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলায় মৌ বক্স স্থাপনের সংখ্যা দুই হাজার একশত টি মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন। তার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তিনি আরো বলেন,সরিষার ভালো ফলনের পাশাপাশি মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষিরা। আর মধু আহরণের ফলে যেমন পুষ্টির ঘাটতি পূরণ হচ্ছে তেমনি দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সদরের বৈকারী ইউনিয়ন পরিষদের আয়োজনে কাথন্ডা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইশারুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সাতক্ষীরা জেলা কৃষক লীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল,

সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, বৈকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা সদর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আফছার আলী’র ট্রাক প্রতীক নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার ও বল্লী এলাকার পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশৌল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

পরে ঝাউডাঙ্গা ও বল্লী বাজারে নির্বাচণী পথসভায় মো. নূর মোহাম্মদের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আফছার আলী।

এ সময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যায় ব্যক্ত করেন। সাতক্ষীরাবাসীকে জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করবেন এবং সাতক্ষীরা সদর-২ সংসদীয় আসনকে দেশের অন্যতম মডেল সংসদীয় এলাকা হিসাবে গড়ে তুলবেন বলে ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম, মো. কামরুজ্জামান কামু , সপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইন্জিনিয়ারি সামস্ ইশতিয়াক শোভন, গোলম আযম, আজাহারুল ইসলাম লাভলু, জামাল হোসেন (জামাল) প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর ২৩) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনে উক্ত কম্বল বিতরণ করা হয়।

স্বপ্নসিঁড়ির সভাপতি স্ট্যান্ডার্ড ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজিজুর রহমান পলাশ। এ সময়ে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন, নাজরানা কাকলি, রেবেকা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, কোষাধ্যক্ষ সেলিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বপ্নসিঁড়ির সদস্যরা সংগঠনের শুরু থেকেই সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বপ্নসিঁড়ির আজ এ ক্ষুদ্র প্রয়াস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় মাটিবাহি ডাম্পার ট্রাক ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের পরে বাসটি রাস্তার ধারে খাঁদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার পান্ডের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পথচারী সাতক্ষীরার তালা উপজেলার কাপাসডাঙা গ্রামের সুব্রত ম-লের স্ত্রী কৃষ্ণা রানী ম-ল (২৯), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি কলবাজারের আবুল হাসানের মেয়ে কুশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী হাসনা হেনা (১১), একই উপজেলার বাবুলিয়া গ্রামের নিতাই রায়ের স্ত্রী হেমলতা রায় (৫০), একই উপজেলার দেবনগর গ্রামের সোহাগ হোসেন (৫৬), তার ভাই শাকিল আহম্মেদ (৫৪),আশাশুনি উপজেলার মজগুরখালি গ্রামের সুনীল চক্রবর্তীর স্ত্রী মিতা রানী চক্রবর্তী (৪৭),ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার জয়পুর গ্রামের সুমিত হালদারের স্ত্রী স্বরস্বতী হালদার (৭০), তার জামাতা একই গ্রামের উপন্দ্রেনাথ মালাকারের ছেলে নিখিল মালাকারসহ (৫৬) কমপক্ষে ২০ জন।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন নিখিল চন্দ্র মালাকার জানান, কয়েকদিন আগে তিনি তার শ্বাশুড়িকে নিয়ে বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন স্থানে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকালে তারা দেশে ফেরার জন্য দুপুর ১২টার দিকে খুলনা জিরো পয়েন্ট থেকে বাসে ( খুলনা মেট্রা-জ-১১-০০৬৩) ওঠেন । বাসটি দুপুর সোয়া একটার দিকে কাপাষডাঙা লস্কর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব পাশে এসে তাদের বহনকারি বাসের সামনে ধাক্কা মারে । এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে তিনিসহ কমপক্ষে ১৮ জন যাত্রী , ড্যাম্পারের চালক ও এক পথচারী গুরুতর আহত হন। ডাম্পারটিও ১০০ গজ উত্তরে যেয়ে ডান পাশের একটি ডোবায় পড়ে যায়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনায় পড়া ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে বাসের মধ্যে আটকে পড়া দুই যাত্রীকে ক্রেন এনে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ডিবিএন আক্তার মারুফ জানান, কৃষ্ণা ম-লসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

আবুল কাসেম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে বাস ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন গুরুত্বর আহত হয়েছে। উভয় গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচরে গেছে। ২৮ডিসেম্বর সকাল কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি ভাটা মাঠ সংলগ্ন মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই রাস্তায় গাড়ির জানজটের সৃষ্টি হলে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটে, তৎক্ষনিক দেবহাটা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জগামী এসডি পরিবহন ঢাকা মেট্রা-ব ১৩-২০০৮ বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী জামিলা বাস ঝিনাইদাহ-জ ০৪-০০০১ নম্বরের বাসটি পুষ্পকাটি ভাটা বলফিল্ড সংলগ্ন সাতক্ষীরাগামী মাটি বহনকারী ট্রলিকে ওভারটেক করতে যেয়ে বাস-পরিবহন মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় এসডি পরিবহনের হেলপারের বুকে আঘাত লাগে ও দেবহাটা উপজেলায় কামটা গ্রামের মৃত হেরমত আলী বিশ্বাসের পুত্র হাসান (৫০) সহ কয়েকজনকে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় জনতারা সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরন করে। এসডি পরিবহন চালক মাগুরা জেলার পারনন্দুয়ালী গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাহ হোসেন (৪৫) জানান, আমি আমার সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করে বাসটি আমার সামনে এসে মেরে দেয়, তাহাতে আমার গাড়ির সামনের অংশ ভেঙে যায় তবে যাত্রীদের গুরুত্বর কোন ক্ষয় ক্ষতি হয়নি। বাসের ড্রাইভার শরিফুল ইসলাম দূর্ঘটনার পরপরই পালিয়ে চলে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে মহাজোট মনোনীত প্রার্থী মোঃ আশরাফুজ্জামান আশু’র লাঙ্গল প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন কৃষক লীগের নেতৃবৃন্দ। বুধবার সকালে পৌর ৮ নং ওয়ার্ড কামালনগর গ্রামে প্রতিটি বাড়িতে বাড়িতে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

মহাজোট প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ(হোমিও) এ.আর হাবিব,পৌর ৮ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ আফসার আলী সহ কৃষক লীগের নেতৃবৃন্দ।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নির্বাচনী প্রচারণায় বলেন,”দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে এবং শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে মহাজোট প্রার্থীকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় দাস ও ঋষি সম্প্রদায়সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিক ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়া কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো: ফরহাদ জামিল। এসময় সেখানে ১০০ জন পিছিয়ে পড়া জনগোষ্ঠির নারী ও কিশোরীকে দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।

ফিংড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমারে সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুস সেলিম, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, তালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ স্বর্নালী সুলতানা, ডাঃ মোঃ মোজাম্মেল হক, ফিংড়ী ইউপি সদস্য আব্দুল হামিদ, রতœা রানী সরকার, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা: সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো: মনির হাসান, মো: সালাউদ্দীন ও হুমায়রা জামান প্রমুখ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারিরা। সমগ্র আনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা অফিসের অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম। ।

মেডিকেল ক্যাম্প থেকে এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় নানাদিক তুলে ধরে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল শ্রেণী পেশার মানুষের সেবা দেয়ার ক্ষেত্রে আরও অগ্রাধিকার দিতে হবে। কায়পুত্র, ঋষি, রাজবংশী, পাড়ুই স¤প্রদায়ের মানুষেরা অসচেতন বলে তারা পিছিয়ে পড়েছে, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী খুব সহজেই অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। নারী-কিশোরী ও গর্ভবতী মায়েদের কমিউনিটি ক্লিনিক থেকে যে সকল সেবা দেওয়া হয় সে সকল সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হলে তারা উপকৃত হবে। সেক্ষেত্রে এই জনগোষ্ঠীকে অবশ্যই কমিউনিটি ক্লিনিকে আসতে হবে এবং সেবা গ্রহণ করতে হবে। বছরে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প কয়েকটা করা হলে তা খুবই ফলপ্রসু হবে উক্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest