সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) দুপুর ২টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র
সভাপতিত্বে জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত
সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাতক্ষীরা সরকারি
কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা
কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ,সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম,
কলারোয়া পৌর মেয়র আমিনুল ইসলাম বুলবুল, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ,    আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সডক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আকতার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ।

জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় ২০১৩ সালের নাশকতা ও হত্যা মামলার অগ্রগতি
প্রসঙ্গে, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস-টার্মিনাল স্থানান্তর লাবসা বাইপাসে কাজের অগ্রগতি, কালিগঞ্জ
বাস-টার্মিনাল স্থানান্তর, ভোমরা স্থলবন্দরের বিরাজমান সমস্যা, যানজট নিরসন প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা শাখা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। রোববার বিকালে সরদার মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সরদার মশিয়ার রহমানের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, বিগত ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখে ইস্যুকৃত পত্রদ্বারা আপনাকে সংগঠন হইতে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে আপনার বিরুদ্বে অভিযোগ মিথ্যা বলিয়া পুলিশী রিপোর্ট প্রদান করে।

বিগত ২ জুন ২০২০ ইং তারিখে আপনার বহিস্কারাদেশ প্রত্যহার চেয়ে আবেদনের প্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দের সুপারিশত্রুমে আপনার বিরুদ্বে আনীত সাময়িক বহিস্কারাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা (প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা) এর (উপধারা-১০) মোতাবেক আপনার সাময়িক বহিস্কারাদেশ অদ্য ১ মে ২০২৩ ইং সালে তারিখ প্রত্যাহার করা হইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

“রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।

গণশুনানিতে ১২৬ অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৩৮টি অভিযোগের নিস্পত্তি করা হয়েছে। এছাড়া বল্লী ইউনিয়ন ভূমি নায়েব মহসীন আলীকে বরখাস্ত করা হয়েছে।

এ সময় দুর্নীতি দমন কমিশন, খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারিগন উপস্থিত ছিলেন।
সদর উপজেলার জনৈক ব্যক্তি অর্ভিযোগ করেন,সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তার ৩ হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্টার রিপন মুন্সি জানান,দলিল তুলতে ৮শ’ টাকা লাগে। সাথে লাগে ১শ’ টাকা। ৩ হাজার টাকা কে নিয়েছে,তা তার জানা নেই।

অভিযোগের প্রেক্ষিতে কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক বলেন,রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ^াস দেন কমিশনার।

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির বিষয়ে জনৈক ব্যক্তি তার অভিযোগে বলেন,বিনেরপোতা এলাকায় কুন্দুরডাঙ্গী খালের ১কি.মি. খনন করেছিল মৎস্য অধিদপ্তর। পরবর্তীতে সেই খালের একই জায়গায় খনন দেখিয়ে ৫ লাখ টাকা আত্মসাৎ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এছাড়া গোবিন্দপুর থেকে বিনেরপোতা অভিমুখী ৫কি.মি. বেড়িবাঁধ সংস্কারে ৩ কোটি টাকা খরচ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও ঠিকাদারের যোগসাজসে ৫ কোটি টাকা উত্তোলন করে ২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
দুর্নীতির বড় অভিযোগ উঠেছে সাতক্ষীরা মেডিকেল কলেজকে নিয়ে। মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সময় ৫০ লাখ টাকার এসি,ফার্নিচার ও ল্যাবের বিভিন্ন যত্রাংশ কেনা হয়েছিল। পরবর্তীতে অধ্যক্ষ রুহুল কুদ্দুস সেই সব জিনিসপত্র ব্যবহার না করে অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ দেওয়া হয়েছে দুদক কমিশনারের কাছে। এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র কল্যাণ তহবিলের ৮০ লাখ টাকা তছরুপের অভিযোগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক বলেন,৩৮টি অভিযোগের নিস্পত্তি করা হয়েছে। একজনকে বরখাস্ত করা হয়েছে। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা  : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ও নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। রবিবার ১৪ মে, ২৩ ইং সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাবের অফিসে উক্ত সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ ও নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তার।
মোহনা টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত দুজন পুলিশ কর্মকর্তাদের উঞ্চ এই সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, আকতার হোসেন ডাবলু, মেহেদী হাসান কাজল, রফিকুল ইসলাম, কে.এম রেজাউল করিম, রুহুল আমিন মোড়ল, আমিরুল ইসলাম, মজনুর রহমান, সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল,
মহিউদ্দিন লাল্টু, শহিদুল ইসলাম, হিরন কুমার মন্ডল, সিদ্দিকুর রহমান, তাসকিন আহমেদ শাওন প্রমুখ। বিদায়ী ওসি শেখ ওবায়দুল্লাহ ও নবাগত ওসি বাবুল আক্তার তাদের বক্তব্যে সাংবাদিক, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে এক সূত্রগুলো গাথা উল্লেখ করে বলেন, একটি এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলার উন্নতিসহ সর্বক্ষেত্রে একসাথে কাজ করার আহবান জানান।
অতিথিবৃন্দ সাংবাদিকদের সমাজের প্রতিচ্ছবি উল্লেখ করে দেশের উন্নয়নে সহযোগীতা কামনা করেন। বিদায়ী ওসি তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা উল্লেখ করে এই এলাকার মানুষের সাথে আত্মার সম্পর্ক হয়ে গেছে বলে আবেগ্লাপ্পুত হয়ে পড়েন। এছাড়া নবাগত ওসি দেবহাটার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় উল্লেখ করে বলেন, সাধারন মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনে পুলিশ সর্বদা কাজ করবে বলে জানান। শেষে বিদায়ী ওসি শেখ ওবায়দুল্লাহ ও নবাগত ওসি বাবুল আক্তারকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জি.এম আবুল হোসাইন : “সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার পরিকল্পিত জীবন হোক সবার” স্লোগানে সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
সরকারি প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর আয়োজনে রবিবার সকালে ফাল্গুনী বস্ত্রালয়ের ৪র্থ তলায় কর্পোরেশনের কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন, বীমা শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বীমা শিল্পের গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সাধারণ মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির কথাই ভাবেননি; ভেবেছেন মানুষের অর্থনৈতিক মুক্তির কথাও। আর তাই ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি বীমা খাত সংস্কারে হাত দেন। ১৯৭২ সালে  প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে তিনি ৪৯টি বীমা কোম্পানিকে একীভূত করে গঠন করেন তিস্তা, কর্ণফুলী, রূপসা ও সুরমা এই ৪টি কর্পোরেশন। এরপর ১৯৭৩ সালে পাস করেন বীমা কর্পোরেশন আইন। গঠন করেন জীবন বীমার ক্ষেত্রে একমাত্র সরকারি বীমা প্রতিষ্ঠান “জীবন বীমা করপোরেশন”।
দেশের বীমা খাতের উন্নয়নে বঙ্গবন্ধুর এই অবদান, বঙ্গবন্ধু বীমা খাতের সাথে যেভাবে জড়িত, অর্থনীতির আর কোন খাতের সাথে তার এতো বেশি সম্পৃক্ততা ছিল না। বঙ্গবন্ধু বীমা পেশার মাধ্যমে তার সংগ্রামী কর্মকাণ্ড চালিয়েছেন। দেশের স্বাধীনতা সংগ্রামে বীমা খাতের বিশেষ অবদান রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
এসময় বক্তব্য রাখেন, জীবন বীমা কর্পোরেশনের সাতক্ষীরা সেলস্  অফিসের ইনচার্জ সুব্রত কুমার সানা, জীবন বীমা কর্পোরেশনের পেনশন বীমা গ্রহিতা ও বীর মুক্তিযোদ্ধা আবু ফারুক মো. কামরুল ইসলাম, বে-সরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জনতা ব্যাংকের বড় বাজার শাখার ম্যানেজার মো. আব্দুর রহিম, খলিশখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এম.এম আছাদুজ্জামান, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. হাফিজুল আল মাহমুদ, ডা. হাফিজুর রহমান, জীবন বীমা কর্পোরেশনের নিউ মার্কেট শাখার উন্নয়ন ম্যানেজার ইনচার্জ অজয় কুমার রায় চৌধুরী, কলারোয়া শাখার উন্নয়র ম্যানেজার বি.এম হাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির মাসিক পেনশানের চেকসহ ১৩জন গ্রাহকের হাতে ৩১লক্ষ ৩৭ হাজার টাকার মেয়াদোত্তর বীমা দাবী ও পেনশন বীমা দাবীর চেক হস্তান্তর করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও সভাপতিত্ব করেন, জীবন বীমা কর্পোরেশনের সাতক্ষীরা কর্পোরেট অফিসের ম্যানেজার  ইনচার্জ শেখ রেফাজুর রহমান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেবক সেনা সদস্যকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে রাজারবাগান এলাকার মৃত শাহজাহান আলীর পুত্র সাবেক সেনা সদস্য মীর জাহাঙ্গীর আলমের সাথে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুর রহিমের পুত্র জামাল ও জাকির হোসেন গং এর সাথে। এর জের ধরে গত ১১ মে সকাল ৬টার দিকে জাকির হোসেনের নেতৃত্বে জামাল, মৃত ছাকাতুল্লাহ আ: রহিম, মৃত. ইব্রাহিম তরফদারের পুত্র শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলামের পুত্র আসাদ, মৃত খোদাবক্স এর পুত্র রমজান আলী, মৃত মান্নানের পুত্র মোক্তার সরদারসহ ৫/৬ জনের একটি সংঘবদ্ধ বাহিনী জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালায়। এসময় ধারালো দা দিয়ে কুপিয়ে জাহাঙ্গীর আলমকে মারাত্মক জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মীর জাহাঙ্গীর আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :

শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সফলতা তৃণমূলে পৌঁছে দিতে একের পর এক উঠান বৈঠক করে যাচ্ছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, জগলুল হায়দার। এরই ধারাবাহিকতায় গত ইং ১৩ মে শনিবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল নামে। উক্ত উঠান বৈঠকে ভূরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেনীপেশার নারী পুরুষ শিশু সহ বয়োবৃদ্ধরাও ছুটে আসেন। উঠান বৈঠকটি মূহুর্তের ভিতর জনসভায় পরিনত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা একটু জানতে বা শুনতে অধীর আগ্রহে বসে থাকতে দেখা যায় উপস্থিত সকলের। এ সময় তৃণমূলের সাধারণ মানুষ তাদের মনের কথা, বিভিন্ন চাওয়া পাওয়া তুলে ধরেন সংসদ সদস্যর নিকট।

উঠান বৈঠকে উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ সিরাজুল ইসলামের সার্বিক আয়োজন ও সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ীলীগের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীর, পাশ্ববর্তী রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলিম আল রাজি(টোকন), সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজিয়ার রহমান, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক লায়েচ, যুবলীগ নেতা ফেরদৌস হায়দার ,যুবলীগ নেতা হাসানুজ্জামান, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, আওয়ামী নেতা ও সাবেক ছাত্রনেতা আব্দুস সামাদ মহাজন,বাবু ব্রজেন্দ্রনাথ মন্ডল,সাবেক ইউ পি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান,যুবনেতা দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি :
৯০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজাদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১০ মে কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের দাউদ আলী গাজীর পুত্র তরিকুল ইসলাম(৩২) বাদী হয়ে আমলী ৪নং আদালত,(কলারোয়া) সাতক্ষীরায় এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি সাতক্ষীরাকে তদন্ত পূর্বক রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত কাজী আসাদুজ্জামান শাহাজাদা(৪৫) উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের কাজী আশরাফুজ্জামানের পুত্র এবং কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরিকুল ইসলাম কলারোয়া থানার সামনে দাউদ মটর নামে একটি শোরুমের দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক অনুষ্ঠানের নামে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা চাঁদা দাবি করে আসছিল। গত ২০২০ সালে একটি হোন্ডা এক্সব্লেড (মূল্য ১লক্ষ ৬০ হাজার) মটর সাইকেল নিয়ে ৫০ হাজার টাকা দিলেও বাকী টাকা না দিয়ে তাল বাহানা করতে থাকে। এছাড়া ১০ মার্চ ২৩ তারিখে আবারো শোরুম থেকে আরো একটি হোন্ডা এক্সব্লেড (মূল্য ১লক্ষ ৬০ হাজার) মটর সাইকেল নিয়ে যায়। টাকা চাইতে গেলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে এবং উল্টো ৩লক্ষ টাকা পাবে মর্মে শাসাতে থাকে।

একপর্যায়ে গত ২৮ এপ্রিল মিমাংসার কথা বলে তরিকুল ইসলাম ডেকে মারপিট করে এবং দুটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং দুটি ফাঁকা চেকে স্বাক্ষর করিয়ে নেয় শাহাজাদা। এরপর গত ৭ মে ভাড়াটিয়া লোকজন নিয়ে তরিকুলের বাড়িতে গিয়ে ৯০লক্ষ টাকা চাঁদার দাবিতে হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাজাদার বাহিনীর হাত থেকে তাকে উদ্ধার করে। এঘটনায় উপায়ন্তর হয়ে ভুক্তভোগী তরিকুল ইসলাম আমলী ৪নং আদালত,(কলারোয়া) সাতক্ষীরায় এ মামলা দায়ের করেন।
এবিষয়ে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে আমার ব্যবসায়ীক সম্পর্ক ছিলো। আমি তার কাছে টাকা পাই। টাকা চাইতেও আমার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest