সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় আকস্মিক ঘূর্ণিঝড়ে বহুতল ভবনের গ্লাস ভেঙে গুরত্বর আহতদের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বৃহস্পতিবার (১৮ মে) বিকালে তাদের দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান উপজেলা চেয়ারম্যান বাবু। এসময় তাদের শারীরিক অবস্থার খোজঁখবর নেয়ার পাশাপাশি যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলে জানান।

এপ্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানান, ঘটনার দিন সাতক্ষীরাতে অবস্থান না করাই তাদের দেখতে আসতে পারেননি। পরে যখন বিভিন্ন মারফত বিষয়টি জেনেছি সেসময় থেকে তাদের চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজ-খবর নেয়ার পাশাপাশি আজ সাতক্ষীরা ফেরার পর তাদেরকে দেখতে সদর হাসপাতালে এসেছি। তিনি বলেন, একজন মানুষ হিসেবে যেমন আমরা আমাদের প্রতিবেশিদের প্রতি দায়বদ্ধ ঠিক জনপ্রতিনিধি হিসেবে আমরা  দায়বদ্ধ জনগণের প্রতি। এজন্য, জনগণের যেকোন সমস্যায় জনগণের প্রতিনিধি হিসেবে আমি সর্বদা জনগণের পাশে থাকবো।

প্রসঙ্গত: গত সোমবার (১৫ মে) সন্ধ্যায় আকস্মিক ঘূর্ণিঝড়ে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবন থেকে গ্লাস ভেঙে পড়ে তিনজন গুরত্বরভাবে আহত হন।

আহতরা হলেন কলারোয়া উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও হোসেন এবং সাতক্ষীরা শহরের ইজিবাইকচালক আবুল হোসেন। তাদের মধ্যে রফিকুল ও হোসেন ভবনটির সামনে ফল বিক্রি করতো।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বডারগার্ড (বিজিবি)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া মটরসাইকেল থেকে ৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক বার্তায় স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা গাজীপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করবে চোরাকারবারিরা। এমন তথ্যের ভিত্তিতে আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারীরা বিজিবির টহল বুঝতে পেরে মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ০৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম যার। মূল্য আনুমানিক ৬৮লক্ষ ৭৭ হাজার ৮ শ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

 

প্রেস বিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ সভাপতি, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে ন্যাক্কারজনক হত্যাকান্ড চালানো হয়েছিল বঙ্গবন্ধুর পরিবারের উপর সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে থাকার সময় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে আজকের এই দিনে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধ্যক্ষ আবু আহমেদ বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর বিএনপি-জামায়াতের কুট কৌশলে আওয়ামী লীগে যে কোন্দল সৃষ্টি হয়েছিল। সেই পটভূমিতে দলে ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল। সেই থেকে চার দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন আমাদের নেত্রী। তাঁর নেতৃত্বে মেধাবী নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম রাষ্ট্রক্ষমতায় আসে ১৯৯৬ সালে। এরপর ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছেন তিনি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারের রোল মডেল।

প্রধান অতিথি আরো বলেন, ৭৫-পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, পৌর ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সমীর বসু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সাইফুল ইসলাম, গাউস আলী, কামরুল ইসলাম, আকাশ হোসেন, মহিদ, রাজু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষকলীগের উদ্যোগে শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭মে বুধবার সন্ধ্যা সাতটায় জেলা শহরের সুলতানপুরস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ মনজুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল।

সাতক্ষীরা পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আনারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবলুর রহমান।
বক্তব্য প্রদান করেন জেলা কৃষক লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ শফিউদ্দিন ময়না,সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়ল্লাহ ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ,পৌর কৃষকলীগের সহ-সভাপতি মোঃ শামীম মল্লিক,ডাক্তার (গ্রাম্য) রুহুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, রেজাউল মোল্লা রনি, জেলা কৃষক লীগ সদস্য মোঃ মুহিত ও পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ চঁন্দ্র বিশ্বাস, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ হাসান চৌধুরী বাবু, পৌর ৪ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শেখ বদরুজ্জামান মিলটন,৮নং সভাপতি মোঃ আফসার আলী, ৯নং সভাপতি মোঃ মিজানুর রহমানসহ কৃষক লীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠেছে। এজন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার। আলোচনাসভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসিম উদ্দিন হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন, ছাত্রনেতা খায়রুল্লাহ আরাফাত, পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহ-সভাপতি অবিনাশ কুৃমার, সিটি কলেজ ছাত্রনেতা তৌকির রহমান, সরকারি কলেজ ছাত্রনেতা রিপন,আশিক,সাকিল,

মির্জা ইব্রাহিম,অর্পি,পৌর ১নং ওয়ার্ডের সভাপতি কাজী মুনতাসীর আহমেদ সাধারণ সম্পাদক মিথুন ৩নং ওয়ার্ডের সভাপতি সামিউর রহমান সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল সাধারণ সম্পাদক শামিম ৭নং ওয়ার্ডের সভাপতি নাইচ সাধারণ সম্পাদক সুজন ৯নং ওয়ার্ডের আহবায়ক মেহেদি মু ক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক তৌফিক হাসান টেকনিক্যাল কলেজের সভাপতি শাফিন সাধারণ সম্পাদক নুর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরা শহরের পলাশপোল বাইতুল ফালাহ জামে মসজিদ (সরকারী গোরস্তান মসজিদ) এ দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়,

জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, শ্রমিকলীগ নেতা শেখ রবিউল ইসলাম ও কাজী আকতারুজ্জামান মহব্বত, স্থানীয় মুসুল্লি গোলাম রসুল, শওকত আলী, আমজাদ হোসেন, মিন্টু প্রমূখ। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যণ কামনা করে দোয়া পরিচালনা করেন গোরস্থান মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মহিবুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ১০টায় শহরের পলাশপোল নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী
রাস্তায় ঢেলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম,

সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা পৌরসভার এস ও সাগর দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল আলম শফি, মোতালেব হোসেন, মো. ইউসুফ আলী, মো. আলী শাহীন, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মোল্লা
এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. ইমান আলী প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার  নিজস্ব অর্থায়নে ৫৬৪ ফুট আরসিসি ঢালাই রাস্তা ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নই প্রথম কাজ হবে সরকারের। ২০০৮ সালে এজেন্ডা ছিল ডিজিটাল বাংলাদেল, তা অর্জিত হয়েছে। এরপর ২০২১ উন্নয়নশীল বাংলাদেশ গড়ার উৎকর্ষ নিয়ে প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে আড়ামি ৫-১০ বছর কাজ করার আহবান করেন “স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ।

বুধবার সকালে সাতক্ষীরা লেকভিউ কনফারেন্স রুমে “স্মার্ট সাতক্ষীরা বিনির্মাণে আমাদের করণীয় ” শীর্ষক কর্মশালায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, ব্রেকিং দ্যা সাইলেন্স এর অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় সাতক্ষীরাকে স্মার্ট সাতক্ষীরা হিসেবে গড়ে তুলতে সাতক্ষীরার ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, পর্যটন, কৃষি, শিল্প, কলকারখানাসহ সাতক্ষীরার সম্ভাবনারময় ক্ষেত্রগুলোকে ভবিষ্যৎমূখী করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রসরমান বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জেলার জনগনের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে এমন ভিশন তৈরিতে সকলের মতামতের আহ্বান করেন জেলা প্রশাসক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest