সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

সুন্দরবন সুরক্ষায় জনসচেতনতা বাড়াতে মটর সাইকেল র্যালী করেছে সাতক্ষীরার বাবুলিয়া ‘সেবা সংসদ’।’ সুন্দরবন আমার অহংকার- হতে দেব না ক্ষতি তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল আটটায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া বাজার থেকে র্যালীটি আশাশুনি, কালিগঞ্জ,দেবহাটা ও শ্যামনগরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করে।

পরে তারা শ্যামনগরের বুড়িগোয়ালিনি খেয়াঘাট থেকে ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছি ফরেস্ট স্টেশনে পৌছান। সেখানে তারা সুন্দরবনের বাস্তব অবস্থা দেখে হতাশ হন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মলিন হয়ে যাওয়া নিয়ে কলাগাছিয়া স্টেশন কর্মকর্তার সঙ্গে কথা বলেন।

সুন্দরবনের বাংলাদেশের অংশে বাঘ ও হরিণসহ বিভিন্ন প্রাণী কমে যাওয়া নিয়ে কথা বলেন সংগঠনটির সভাপতি মোঃ কাওছার আলী,সাধারণ সম্পাদক রজব আলী, উপদেষ্টা সাংবাদিক রঘুনাথ খাঁ, সদস্য ইসরাইল গাজী, সামছুর রহমান , মোতাহার নেওয়াজ মিনাল,মহিবুল্লাহ গাজী প্রমুখ। সুদরবনে ঢোকার পথে নদীতে যাতে পর্যটকরা প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগসহ পরিবেশ দূষণকারী পদার্থ ফেলতে না পারে সেজন্যে কঠোর হওয়ার অনুরোধ জানান।

এছাড়া সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজ মোড়,আলীপুর হাটখোলা,দেবহাটার পারুলিয়া,সখীপুর মোড়,আশাশুনির বদরতলা,শালখালি বাজার, হাড়িভাঙা বাজার, মহিষকুড় বাজার, কালিগঞ্জের বাঁশতলা বাজার,বিষ্ণুপুর বাজার, মৌতলা বাজার,শ্যামনগর বাসস্টাণ্ড বংশীপুর,মুন্সিগঞ্জ,কলবাড়িসহ কয়েকটি স্থানে প্রাকৃতিক বিপর্যয় ও চোরাশিকারীদের হাত থেকে সুন্দরবনকে বাঁচানোর জন্য বিভিন্ম পরামর্শ দেন।

এছাড়া সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে গাছ লাগানোর কথা বলেন তারা। বিকেলে তারা একইপথে সাতক্ষীরায় ফিরে আসেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি বারবার সাতক্ষীরাবাসীকে ধন্যবাদ জানায়, কারণ সাতক্ষীরার মানুষ বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং প্রত্যাখান করেছে হরতাল-অবরোধ। সাতক্ষীরায় সব কিছু স্বাভাবিক রয়েছে। জামায়াত-বিএনপি জ¦ালাও পোড়াও করে দেশকে অশান্ত করতে চায়। তাদের অবৈধ হরতাল অবরোধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। প্রতিবাদ সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বলেন রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, শরিফুল ইসলাম ও সবুজ খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, সদর উপজেলা শ্রমিক লীগের জাহিদ খান, যুগ্ম আহবায়ক মো. কবিরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের মো. জোহর আলী, মো. রমজান আলী, ভোমরা স্থল বন্দর শ্রমিক লীগের সভাপতি ও জেলা সদস্য মো. আজিবুর রহমান আলিম, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ আবু সাক্কার, সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও কেককাটা মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধক্ষ আশেক-ই-এলাহি, প্রথম আলোর ষ্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জি ।

জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, আওয়ামীলীগ নেতা এড. আজহারুল ইসলাম,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান জেলা জানালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে এম আনিসুর রহমান ,সাংবাদিক ফরিদ আহম্মেদ ময়না, মোহনা টেলিভিনের দর্শক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান শুরুতেই স্বগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল ।
প্রমুখ।

পরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডিসিবি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের জন্ম দিন উপলক্ষে সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান,

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন, দুই নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শাকিল, তিন নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সামিউর সানজির, ৭ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন সুজন,

৯ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, ও সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ও অন্যান্য নেতাকর্মী বৃন্দ। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় সাংবাদিক বাপ্পার পিতা সাবেক স্কুল শিক্ষক সৈয়দ আবুল কালামের ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ নভেম্বর দেবহাটা উপজেলা মডেল মসজিদে মরহুম সৈয়দ আবুল কালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০১৩ সালে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ব্রেন স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাংবাদিক বাপ্পার পিতা ইন্তেকাল করেন।

তিনি অত্যন্ত সদালাপী মানুষ ও স্কুল শিক্ষক ছিলেন। সাংবাদিক বাপ্পার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাদের পরিবারের পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক বাপ্পা তার পিতার জন্য ও তাদের পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: “বিএনপি-জামায়াতের চলমান নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ” এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সংগঠনের সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশের জনগণ সন্ত্রাস, জঙ্গিবাদ, আগুনে পুড়িয়ে মারা পছন্দ করেনা। যেকারণে বাংলার জনগণ ঐ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে।

বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে বাংলাদেশবে অস্থির করতে চায় এবং দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব ১৭ কোটি মানুষের। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে সন্ত্রাসী কর্মকান্ড হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে চায়। কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা। আগামী ২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেবে এবং জয়লাভের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে এবং জননেত্রী শেখ হাসিনা ৫ম বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহমিনা রহিম, ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, শাকিলা ইসলাম জুঁই, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রারোধ,শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ছাত্রসমাজের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো: আজমল হোসেন।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতি আজমল বলেন,বিএনপি জামাতের অবৈধ হরতাল অবরোধ সচেতন নাগরিক এবং সারা বাংলার ছাত্র সমাজ মেনে নেয় নি। কুচক্রীমহল শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির যে অপচেষ্টা করছে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজকে সাথে নিয়ে রুখে দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে আবু সাঈদ সাবেক সাংগঠনিক সম্পাদক, মুহিত,রায়হান কবির, আলিফুল ইসলাম দিপ,প্রিন্সসাহা,ইমুসহ বিভিন্ন বর্ষের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজি: চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করার প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের ইটাগাছাস্থ সাতক্ষীরা ড্রাগ সুপার এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

“ঔষধ – বিক্রয় ইনভয়েস/ ক্যাশমেমোর মাধ্যমে করি” ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালি।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আব্দুর রশিদ , সহ-সভাপতি মমিনুর রহমান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest