সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

প্রেস বিজ্ঞপ্তি :
খুব অল্প পরিমাণ অনুদান এবং ঋণের মাধ্যমে অতিদরিদ্র মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন এসেছে। গ্রামীণ এলাকার মানুষ সবজি, হাঁস-মুরগী এবং গবাদি পশু পালন করছে, যা তাদের দারিদ্রতা থেকে বের করে আনতে সাহায্য করছে।
বুধবার সাতক্ষীরা জেলায় পিকেএসএফ-এর আওতায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ কথা বলেন।
এছাড়া তিনি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের প্রশংসা করেন।

পরিদর্শনকালে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি, ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট কাউন্সিলর এডউইন পিটার জোজেফ এবং পিকেএসএফ-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শরীফ আহম্মদ চৌধুরী ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন।

ইইউ প্রতিনিধিদল পিপিইপিপি-ইইউ প্রকল্পের অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পরিদর্শনের সময় প্রকল্পের সদস্যরা তাদের জীবন-জীবিকার ইতিবাচক পরিবর্তনের কথা জানান।

প্রকল্পের অধীনে গঠিত মা ও শিশু ফোরাম, কিশোরী ক্লাবের সদস্যরা পুষ্টি বিষয়ে তাদের সচেতনতার কথা জানান। প্রতিনিধি দলের সদস্যরা পিপিইপিপি-ইইউ প্রকল্পের অধীনে হাঁস-মুরগি ও ছাগল পালন, ছোট ব্যবসা, মাছ চাষ, টেইলারিং এবং বাঁশের পণ্য তৈরির মতো বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় একটি ট্রাকের সাথে ধাক্কায় শিমুল গাজী (২৬) নামের এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ১৮ অক্টোবর, ২৩ ইং সকাল ১১ টার দিকে যশোর- ট ১১৩৫৪০ নম্বরের একটি চলন্ত ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিল।

ট্রাকটি দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে আসলে উক্ত বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ রাসেল দিবসের একটি রালী যাওয়ার কারনে ট্রাকটি ধীরে চললে পিছন দিক থেকে একটি ইঞ্জিন ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ভ্যান চালক শিমুল ঘটনাস্থলে নিহত হয়।

পরে উক্ত ট্রাকের ড্রাইভার ও স্থানীয়রা শিমুলকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে উপস্থিত দেবহাটা থানার এসআই সেলিম রেজা সেলিম গাজী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় আলোচনাসভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হুসাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া মাদ্রাসার সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জেরে লোহার শাবল দিয়ে খুচিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। বুধবার সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। ঘাতক স্বামী মুজিবুর রহমান(৩৫) কলারোয়া সদরের গদখালী গ্রামের ইমান আলীর পুত্র। নিহত রানু বেগম(৩০) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের কন্যা।

নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতো। তাদের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে লোহার শাবল দিয়ে বোন রানুর মাথায় খোচা মেরে পালিয়ে যায় মুজিবুর। এতে রানু চিৎকার করতে থাকলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যায় ব্যহৃত শাবলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জে পৃথক দুটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী। এ সময় তিনি ১টি ক্লিনিক সীলগালা ও অপরটিতে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। ক্লিনিকে মেডিকেল প্রাকটিসেস ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র ও লজিস্টিক সাপোর্ট না থাকা এবং মানহীন সেবার অভিযোগে এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার নলতা বাজারের ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস ক্লিনিককে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা এবং ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করেন।

তবে আদালত পরিচালনার খবর পেয়ে ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ তড়িঘড়ি করে নিজেরাই নিজেদের ক্লিনিক অনির্দিষ্টকালের জন্য বন্ধের সাইনবোর্ড লাগিয়ে তালা ঝুলিয়ে দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, থানা পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ ও তাদের পণ্য বর্জনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, বিশিষ্ট বক্তা রস্তম আলী তাওহিদী, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মোতাহার হোসেন মুমিন, মাওলানা মোতাহার হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

ইসরায়েলের পণ্য বয়কটের আহবান জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশি^ক মানবিক বিপর্যয়। তারা অসংখ্য মসলিম নারী, শিশু ও পুরুষকে নির্বিচারে হত্যা করেছে। যা খুবই দুঃখজনক।

বক্তারা এ সময় হুশিয়ারী দিয়ে বলেন, ফিলিস্তিনদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ইসরায়েলকে কঠোর মূল্য দিতে হবে। মুসলিম বিশ্ব যেভাবে ফ্রান্সকে নত শিকার করতে বাধ্য করেছিল ঠিক সেভাবে ইসরায়েলকেও নত করতে বাধ্য করা হবে। চলমান সংঘাতে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এর কোন সমাধান নেই। বক্তারা এ সময় অতিবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবী জানান। আর এজন্য সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় এক কিশোর ১৫দিন নিখোঁজ রয়েছে। এবিষয়ে নিখোঁজ ছেলেটির পিতা দেবহাটা উপজেলার চিনে ডাঙ্গা গ্রামের হামিদ সরদারের ছেলে জিয়ারুল ইসলাম দেবহাটা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

যার নং- ৫২৭, তাং- ১৬-১০-২০২৩ ইং। দেবহাটা থানায় দায়েরকৃত সাধারন ডাইরি সূত্রে জানা গেছে, জিয়ারুল ইসলামের ছেলে সুমন হোসেন (১৫) গত ইং ১ অক্টোবর, ২৩ ইং তারিখ দুপুর দেড়টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার ছেলে সুমনকে বকাঝকা করলে সুমন অভিমান করে বাড়ির কাউকে কিছু না বলে কোথাও চলে যায়।

পরবর্তীতে সুমন বাড়িতে না ফিরে আসলে তিনি ও তার পারিবারিক লোকজন সুমনকে তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর করার পরেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। যার কারনে তিনি দেবহাটা থানায় এই সাধারন ডাইরীটি দায়ের করেন। সুমনকে খুজে না পেয়ে তিনি, তার স্ত্রীসহ বাড়ির লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। কোন সহ্নদয়বান ব্যক্তি যদি তার ছেলের কোন সন্ধান পান তাহলে সাতক্ষীরার দেবহাটা থানায় অথবা তার ০১৬০৪৫২৭১৩১ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটা উপজেলার সরকারী বেসরকারী বড় বড় গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে দীর্ঘদিন ধরে চলছে। এতে করে ভারপ্রাপ্তের ভারে পড়ে সার্বিক শিক্ষা কার্য্যক্রমের সাথে সাথে প্রতিষ্ঠানিক কার্য্যক্রমও মুখ থুবড়ে পড়ছে। এমনকি খোদ উপজেলা শিক্ষা অফিসার না থাকায় শিক্ষা অফিসও ভারপ্রাপ্ত দিয়েই চলছে।
উপজেলা শিক্ষা অফিসের অনেক পদ খালি থাকলেও সেখানে দীর্ঘদিন ধরে কাউকে নিয়োগ দেয়া হয়নি। যা দুই একজন আছেন তারাও আবার স্থানীয় হওয়ার কারনে কোনদিন অফিসে আসেন আবার কোনদিন আসেননা।একাধিক সূত্র ও প্রাপ্ত তথ্য মতে, উপজেলায় মোট ৩টি কলেজ রয়েছে। এরমধ্যে সখিপুর সরকারী কেবিএ কলেজ ও দেবহাটা সদরের দেবহাটা কলেজ চলছে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দিয়ে।

সরকারী নির্দেশনা ও বিজ্ঞ আদালতের নির্দেশনা থাকার কারনে কলেজ দুটিতে বারবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদল করা হয়। এছাড়া ইছামতি টেকনিক্যাল এন্ড বিএম কলেজও চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এছাড়াও বিভিন্ন মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ও চলছে ভারপ্রাপ্ত দিয়ে। অচিরেই খালি হবে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পদ। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলার কারণে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। সেই সাথে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানগনকে বিভিন্ন সভা-সেমিনার ও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয় বলে তারা ঠিকমতো ক্লাশও নিতে পারেননা। ভারপ্রাপ্ত দিয়ে চলছে সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল ও শশাডাঙ্গা দাখিল মাদ্রাসা। সরকারি কেবিএ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান ও ইছামতি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসানুল সালেহীন, সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুন কান্তি সরকার ও শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সাইদুর রহমান বলেন, ম্যানেজিং কমিটি কবে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগ দেবেন সেটি কমিটির ব্যাপার।

এবিষয়ে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ বলেন, তিনি নতুন দেবহাটাতে যোগদান করেছেন। তাই এসব বিষয়ে বুঝতে বা জানতে একটু সময় লাগবে। এদিকে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের অবস্থা খুবই নাজুক। সূত্র মতে, সরকারী কাঠামো অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসে শিক্ষা অফিসার ১জন, সহকারী শিক্ষা অফিসার ২জন, ইউডি উচ্চমান সহকারী ১জন, সহকারী ইউডি ১জন, হিসাব সহকারী ১জন ও অফিস সহায়ক ১জনের পদ রয়েছে। কিন্তু উক্ত অফিসে শিক্ষা অফিসার নেই, ইউডি ও সহকারী ইউডি নেই, অফিস সহায়ক নেই। ফাতিমা সালমা নামে একজন হিসাব সহকারী আছেন। কিন্তু দেবহাটার পার্শ্ববর্তী টাউনশ্রীপুরে তার শ্বশুর বাড়ি হওয়াতে তিনি ঠিকমত অফিসে আসেননা। আবার যেদিন আসেন সেটাও সকাল ১১টার পরে।

এসকল বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আজহার আলী বলেন, তিনি নিজেইতো ভারপ্রাপ্ত। তার পক্ষ থেকে যতটুকু সম্ভব দায়িত্ব নিয়ে কাজ করছেন। তার দেয়া তথ্য মতে, উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৯ টি। এই ৫৯টি স্কুলের মত মধ্যে আটটি স্কুলে প্রধান শিক্ষক নেই। সেগুলো হলো, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রত্নেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নাজিরের ঘের সরকারী প্রাথমিক বিদ্যালয়, টিকেট সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুবর্নাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুলিয়া সিদ্ধেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হিজলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরবালিথা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারেনা। যে সকল প্রতিষ্ঠানে এধরনের সমস্যা আছে সেগুলো বিধি মোতাবেক সমাধান করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest