সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭

শ্যামনর প্রতিনিধি :   তক্ষীরার শ্যামনগরে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল, শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা লিগ্যাল এইড কমিটি শ্যামনগর, আয়োজনে
আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. আতাউল হক দোলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মাদ হাফিজুর রহমান, ও সি সির উপজেলা অফিসার প্রনব কুমার, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ।
সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং অন্যান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত সকলকে সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যা্মনগর প্রতিনিধি :
ভারতীয় জল সীমায় দূর্ঘটনার কবলে পড়ে ৯জন নাবিকসহ ৩ মাস আটকে থাকা বাংলাদেশ জাহাজ এমভি রাফসান হাবিব-৩ কে উদ্ধার করা হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নাবিকসহ ওই জাহাজটি উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

২৮ এপ্রিল সন্ধ্যায় নীলডুমুর ১৭ বিজিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশী জাহাজ রাফসান হাবিব-৩(এম নং ০১-১২৮০) ৯জন নাবিকসহ ভারতীয় জল সীমায় দূর্ঘটনায় পড়ে। ফলে ভারতীয় জলসীমার ভেতরে হেমনগর এলাকায় দীর্ঘ ৩মাস যাবত আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছিল ৯ জন নাবিক।

বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অবগত হয়ে নাবিকসহ জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করে। পরবর্তীতে নীলডুমুর ১৭ বিজিবি’র সার্বিক সহায়তায় বিএসএফ-বিজিবি’র ব্যবস্থাপনায় কাচিকাঠি খাল দিয়ে দূর্ঘটনা কবলিত জাহাজসহ ৯ নাবিককে উদ্ধার করে নাবিকদের চিকিৎসা সেবা ও খাদ্য প্রদান করা হয়।

উদ্ধার হওয়া নাবিকরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী গ্রামের মোস্তফার পুত্র আবুল কাশেম, একই গ্রামের মোক্তার হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন অপু, সামসেদ আলমের পুত্র আজমীর হোসেন মুন্না, লুদ্দাহখালী গ্রামের মো: সাইফুল্লাহ’র পুত্র ইউসুফ, মধ্যম সালারাট গ্রামের হাফিজ মিয়ার পুত্র বেলাল হোসেন, পূর্ব সৈয়দপুর গ্রামের মো: ওয়াসিমের পুত্র তাবাচ্ছুম ইউসুফ, ফরিদপুর জেলার গোপালপুর গ্রামের মো: মিন্টু খানের পুত্র ফাহিম খান, নড়াউল জেলার চরদিঘলিয়া গ্রামের ওলিয়ার রহমান শেখের পুত্র জাহাঙ্গীর শেখ এবং ঝালকাঠি জেলার মৃত. কাদের হাওলাদারের পুত্র জাকির হোসেন হাওলাদার।

নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, ৯জন নাবিকসহ জাহাজটি উদ্ধার করে ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে জাহাজটিসহ নাবিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি: জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটি সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা আইজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমজি আযম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক বৃষ্ণ পদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,
পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, ডাঃ ফরহাদ জামিল, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, শ্রেষ্ঠ প্যানেল অঅইজীবী আব্দুর রাজ্জাক, উপকারভোগী মোনায়েম কবির, রউফুন নেছা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী জজ প্রদীপ কুমার ও জেবুন্নেছা।
বক্তারা বলেন, সাধারণ বিচার প্রার্থী মানুষ যাতে বিচার বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস। এ অফিসের মাধ্যমে ধনী দরিদ্র সকলকে আইনী পরামর্শ দেয়াসহ দরিদ্রদেরকে বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে আদালতে। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দিয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) পিবিআই কর্মকর্তা ঘটনাস্থলে গেলে মামলার ঘটনাটি জানাজানি হয়।

মামলার আসামীরা হলেন, ঢাকাপোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের প্রতিনিধি গাজী ফারহাদ, স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিবেদক হোসেন আলী, দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিনিধি শাহীন বিশ্বাস ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ।

মামলার বাদী সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মৃত. জব্বার সরদারের ছেলে জহুর আলী সরদার। ধারা ৩৪১/৩২৩/৩৮৫/৩৮৭/৫০৬(২য় অনুঃ)/১১৪ দÐবিধি।

মামলায় উল্লেখ করা হয়, বাদী তালার আটারই গ্রামে বাদীর শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার। মামলার আসামীরা বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ২৭ মার্চ কোম্পানীর সামনে আসামীরা পুনঃরায় চাঁদা দাবি করে ও কাছে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

গত ২ এপ্রিল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিল করা হয় মামলাটি। আদালত মামলাটি আামলে নিয়ে পিবিআই সাতক্ষীরাকে আগামী ২৩ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেন বিচারক।

ঢাকা পোস্টের প্রতিনিধি সোহাগ হোসেন জানান, অনুমোদনহীন শপিং ভ্যালি সেমাই কারখানা নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এরপর ২৯ মার্চ র‌্যাব অভিযান পরিচালনা করে। সেমাই কারখানাটির বৈধ অনুমোদন না থাকায় ম্যাজিষ্ট্রেট কারখানাটি বন্ধ করে দেয়। যে অভিযোগে মামলা করা হয়েছে সেটি কাল্পনিক। সুষ্ঠ তদন্ত করলে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

ঢাকা মেইলের প্রতিনিধি গাজী ফারহাদ বলেন, বিএসটিআই এর ভূয়া নিবন্ধন ব্যবহারের বিষয়ে আমি প্রতিবেদন করেছি। প্রতিবেদনটি প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে মামলাটি করা হয়েছে।

মামলার বাদী জহুর আলী সরদার বলেন, আমার কাছে চাঁদা চেয়েছে ঘটনা সঠিক। তার প্রমাণ রয়েছে আমার কাছে। সেকারণে আদালতে মামলা করেছি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, কারখানাটির ম্যানেজারের কাছে কেউ চাঁদা চেয়েছে এমন ঘটনা কেউ জানায়নি।

মামলার তদন্তকারী পিবিআই ইন্সপেক্টর রেজা জানান, আদালত থেকে মামলাটি পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখেছি সেখানে কোন ফ্যাক্টরী আদৌ আছে কিনা। তদন্তটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বলার মত কিছু হয়নি। সঠিক তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আদালতে। কেউ হয়রানির শিকার না হয় সেটি বিবেচনায় রেখেই তদন্ত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শিমুল ক্লিনিকে ডাক্তার না থাকায় ক্লিনিক মালিক প্রেস্ক্রিপশন করে দিলেন ও ডায়গনস্টিক বাবদ নিলেন ৫ হাজার। রোগী অবস্থা গুরুতর।
মঙ্গলবার (২৫ এপ্রিল) পারভিনা খাতুন ডাক্তার দেখাতে আসলে  শিমুল ক্লিনিকের দালালের খপ্পড়ে পড়ে। দালাল ডাক্তার মধু তাকে ভালো মেডিসিন ডাক্তার দেখানোর আশ্বাস দিয়ে সাতক্ষীরা শহরের শিমুল ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার না থাকায় ক্লিনিক মালিক নিজেই প্রেসক্রিপশন করে ৬ হাজার ১শ টাকার ডায়গনস্টিক করিয়েছে।
প্রেসক্রিপশনে যে ওষুধ লিখেছে তা খেয়ে রোগী আরো অসুস্থ হয়ে যায়।
কলারোয়ার দেয়াড়া বাজারের ভুক্তভোগী পারভিনা জানায়, বুধবার (২৬ এপ্রিল) ডাক্তারের সাথে আবার কথা বলতে চাইলে জানতে পরি, যিনি প্রেসক্রিপশন করেছিল সে ডাক্তার না, ক্লিনিক মালিক। ক্লিনিক মালিক কেন প্রেসক্রিপশন করেছে এমন প্রশ্নের জবাবে রিসিপশন থেকে জানায়, আপনারা ডাক্তারের ফিস দেন নাই তাই ক্লিনিক মালিক নিজেই প্রেসক্রিপশন করেছে।
আপনারা ৫০০০ টাকা দিয়েছেন ডায়াগনস্টিক বাবদ। ক্লিনিক মালিক ডাক্তার না হয়ে নিজেই প্রেসক্রিপশন করতে পারে কিনা এবং ডায়াগনস্টিক দিতে পারে কিনা প্রশ্নের কোন সঠিক জবাব ক্লিনিকটি দিতে পারে নাই।
প্রেসক্রিপশনকারি মো. মিঠুনের সাথে ফোনে কথা বললে তিনি নিজেকে মেডিকেল এসিস্ট্যান্ট দাবি করেন। তিনি জানায় রোগী তার মামার মাধ্যমে এসেছে। ঈদের ছুটিতে ডাক্তার না থাকায় তিনি প্রেসক্রিপশন করেছে। তবে, তার প্রেসক্রিপশনে রোগীর ক্ষতি হলে তিনি খরচ বহন করবেন।
ক্লিনিক রিসিপশনে থাকা মো. বিপুল জানিয়েছেন, ডাক্তার না থাকলে তার প্রেসক্রিপশন ও ডায়গনিস্টিক করার বৈধতা তাদের আছে। রোগি ডাক্তারের ফিস দেয়নি বলে তার বড়ভাই মিঠুন প্রেসক্রিপশন করেছে।
ভুক্তভোগীরা জানায়, সকাল থেকে দালাল মধু ডাক্তার লোকজন নিয়ে বাড়িতে এসে সেই প্রেসক্রিপশন ও ডায়াগনস্টিক রিপোর্ট ফেরত চাচ্ছে। অশ্লীল ভাষায় কথা বলছে এবং বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় নারিকেলের কান্দি মাথায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী জাহানারা খাতুন ‌ (৬৫) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত কচি কসাইয়ের স্ত্রী ও জহুর সরদারের কন্যা।
মাগুরা গ্রামের বাসিন্দা সরদার গাউস আলী জানান, জাহানারা খাতুনের বাড়ির সামনেই একটি নারিকেল গাছ রয়েছে । বিকেলে কালবৈশাখী ঝড়ে নারিকেল গাছের পাতা নিচে পড়ে। জাহানারা খাতুন বাড়ির উঠানে নেমে নারিকেল গাছের পাতা ঘরে তুলছিলেন ঠিক সে সময় নারিকেল গাছ থেকে একটি কান্দি তার মাথার উপরে পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন ঘটনাটি শুনেছি, এটি একটি মর্মান্তিক ঘটনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর প্রতিনিধি :
কৃষি নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সবার আগে প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের পাশে থেকে নিজে হাতে ধান কাটলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তার নির্বাচনী এলাকার ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের কৃষক ছাকাত আলী মোল্লার জমির ধান কেটে তার বাড়ির উঠানে  সবার আগে পৌঁছে দেন জগলুল হায়দার এমপি।
কৃষকের পাকা ধান কাটতে ফসলের ক্ষেতে রীতিমতো হাতে কাচি নিয়ে হাজির হলেন  সাতক্ষীরা ৪ শ্যামনগর কালিগঞ্জ (আংশিক) আসনের এমপি জগলুল হায়দার। তিনি তার
নির্বাচনী এলাকার মানুষকে উজ্জীবিত করতে প্রায়ই সময় এ ধরনের  নানান কর্মকাণ্ড করে থাকেন। বিভিন্ন সময়ে  শ্রমিকের বেশে মাথায় ঝুড়ি  নিয়ে শ্রমিকদের সাথে উপকূল রক্ষা পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় মাটি ফেলেন,বর্ষা মৌসুমে  পাওয়ার টিলার নিয়ে ধানের জমি চাষ করে ধান রোপন করেন, এতিমখানার বাচ্চাদের নানানভাবে সহযোগিতার পাশাপাশি তাদের সাথে বসে খাবার খান,  গভীর রাতে গরিব মানুষের বাড়িতে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ উন্নতমানের খাবার নিয়ে চলে যান। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আত্মতৃপ্তি লাভ করেন বলে অনেকেই অভিমত ব্যাক্ত করেন।
এ  প্রসঙ্গে এমপি জগলুল হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ মেনেই ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের নিয়ে আজ কৃষকের ধান কেটে দিয়েছি। আমার মতো বাংলাদেশ সকল জন প্রতিনিধিরা কৃষকের ধান কেটে দিলে তারা কৃষকেরা উপকৃত হবে।
আমি  মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ  ধরনের কাজ করে থাকি।অনেকে এ বিষয় নিয়ে সমালোচনা করলেও  আমি মনে কিছু করি না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা এক ইঞ্চি জায়গা পতিত রাখবো না।
 এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, নকিপুর ক্রিকেট জায়ান্ট একাডেমির  ভাইস চেয়ারম্যান এস এম  ফেরদৌস হায়দার, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী  একরামুল হক লায়েছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার, সুজন, আশিক, আসিফ, অমিত, ইমন, হেলাল, আব্দুর রহিম সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঝড় বৃষ্টিরপর আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের বিহারীনগর গ্রামের মৃত অহেদ মিস্ত্রি এরপুত্র আব্দুল্ল্যাহ মিস্ত্রি (৫০)।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ মোল্যা বিকালে নিজের জমিতে ধানের জালি(বিছলি বাধা) দিচ্ছিল এসময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি শুনেছি যেহেতু বজ্রপাতের ঘটনায় কোন মামলা হয় না সে কারনে নিহতের পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া একই সময়ে সাতক্ষীরা -যশোর সীমান্তের কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের ধানক্ষেতে কাজ করছিল কৃষক কামরুল ইসলাম(৩৫)। এমন সময় আকস্মিকভাবে বজ্রপাতে তিনি মারা যান। তবে কামরুল ইসলামের বাড়ী যশোর জেলার শার্শা থানার কায়বা গ্রামে। তার পিতার নাম পাওয়া যায়নি।
এবিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান বলেন, বাড়ির পাশের বিল থেকে বোরো ধান উঠাচ্ছিলেন কামরুল ইসলাম। এসময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রাঘাতে কামরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest