সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। শুক্রবার মহাষ্ঠীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘোনা ও বৈকারী ইউনিয়নের বিভিন্ন ম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বসির আহমেদ প্রমুখ।

এসময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক। দীর্ঘকাল ধরে সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে আসছে। দুর্গাপূজায় সকল ধর্মের মানুষ আনন্দ। যদি কেউ সেই আনন্দে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ উপজেলার ১১ নং রতনপুর ইউনিয়ন ও ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান ও যুগ্ম আহবায়কবৃন্দের স্বাক্ষরে সাইফুল ইসলামকে আহবায়ক, সাইদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান,বিপ্লব হোসেন বাবু, মিয়ারাজ হোসেন, বিল্লাহ হোসেন, মিলন হোসেন, শহিদুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও আনারুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া একই তারিখে শেখ সোয়েবুর রহমান (সৌরভ), আব্দুস সামাদকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আল আমিন, শাহিনুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালেক, মিজানুর রহমান, জামির হোসেন, সোলাইমান, রাকিব হোসেন, জাকির হোসেন, রাসেল হোসেন কে যুগ্ম আহবায়ক ও ফিরোজ হোসেন কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট রতনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।
গত ১৪ অক্টোবর উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম, সহ-সভাপতি যথাক্রমে এম ঈদুজ্জামান ইদ্রিস, ইদ্রিস আলী বাবু, জিয়াউর বিন সেলিম (যাদু), শেখ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক হারুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফফার, কোষাধ্যক্ষ এস এম নাজমুছায়াাত পলাশ, দপ্তর সম্পাদক জাফরুল খান চৌধুরী(সাম্মু),

নির্বাহী সদস্য যথাক্রমে খন্দকার আরিফ হাসান প্রিন্স, আবুল কালাম আজাদ কানন, আবু ওহিদ বাবলু, এস এম ওয়াসি উদ্দীন খান(পিপুল), নাসির উদ্দীন সরদার, ইকবাল কবির খান বাপ্পী, নাজমুল হুদা, আছাদুর রহমান, আবুল কাশেম বাবর আলী, আব্দুর রহমান রানা, পিন্টু কুমার মিত্র ও মনিরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শীতের আগমনী বার্তার শুরুতে সাতক্ষীরায় অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নোবেল টাস্ক ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটি প্রধান পৃষ্টপোষক মি. শেখ ওয়াহিদ, লিডস করর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাদাত আনোয়ার, মানবাধিকারকর্মী সালেকা হক কেয়া।

এসময় ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নকৃষক দলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান ও যুগ্ম আহবায়কবৃন্দের স্বাক্ষরে শরিফুল হালদার কে আহবায়ক, সিদ্দিকুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ফারাক হোসেন, হাবিবুর রহমান, আল মামুন, জয়নাল, আবুল হোসেন,ইব্রাহীম, আব্দুল্লাহ, খোকন আলী, আক্তারুল ইসলাম, আল আমিন কারিকরকে যুগ্ম আহবায়ক এবং সুব্রত কুমার খাঁকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
কলারোয়ার রানু খাতুন হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুজিবর কলারোয়া থানার গদখালী গ্রামের মো. ইমান আলী গাজীর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, ভিকটিম মোছা. রানু খাতুন (৩২) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের কন্যা এবং আসামী মুজিবুর রহমান (৩৫) এর স্ত্রী। গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখ সকালে ভিকটিম মোছা. রানু খাতুন এর সাথে আসামী মুজিবুর রহমান এর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে ভিকটিমের স্বামী আসামী মুজিবুর রহমান লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে স্বজোরে দুইটি আঘাত এবং নাকের নিচে একটি আঘাত করে রানু খাতুনকে হত্যা করে।

স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের মা মোছা. বেলফুল বেগম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর থেকেই র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর ২০২৩ তারিখ সকালে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী মুজিবুর পলিয়ে শ্যামনগর থানায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি আজ ১৯ অক্টোবর ২০২৩ তারিখ দিবাগত রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মুজিবুরকে গ্রেপ্তার করে।

প্রকাশ থাকে যে, হত্যার ২৪ ঘন্টার মধ্যে এবং মামলা দায়েরের ১০ ঘন্টার মধ্যে শ্যামনগর থানার সুন্দরবন সংলগ্ন ধুমঘাটা এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়। উক্ত আসামী ভারতে পলায়নের জন্য অপেক্ষমান ছিল। গ্রেপ্তারকৃত আসামীকে কলারোয়া হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ত্রণালয়ে পাঠানো অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভায় উপস্থিত হয়ে এ ভোট গ্রহণ করে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

এসময় ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন মেয়র চিশতীর বিপক্ষে ভোট প্রদান করেন। একজন অনুপস্থিত থাকায় তিনি ভোট দিতে পারেনি বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

এবিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল জানান, সাতক্ষীরা পৌরসভার ১২জন কাউন্সিলর মেয়র তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাঠান। এর প্রেক্ষিতে বিষয়টির তদন্ত এবং পক্ষে বিপক্ষে মতামতের জন্য জেলা প্রশাসক মহোদয় কে নির্দেশ দেয় মন্ত্রণালয়। জেলা প্রশাসক মহোদয় আমাকে দায়িত্ব দেন। সে অনুযায়ী আজ কাউন্সিলদের ভোট গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সম্পন্ন করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন সাতক্ষীরা হতে বরাদ্দকৃত জিআর চাউল সদর উপজেলার পূজামন্ডপসমূহে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযোন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার দাস সোনা, কাটিয়া নারকেলতলা সদর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত, গোপাল চন্দ্র ঘোষাল, রাম পদ দাস, রায দুলাল চন্দ্র, সমীর কুমার বসু, অমিত ঘোষ বাপ্পা, প্রবীর পোদ্দার প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার ১১২ টি পূজা মন্ডপে ৫৬ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest