হুট করে অভিনেতা নিলয়কে বিয়ে করেছিলেন আলোচিত মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এক ছাদের নিচে থাকা আর হয়নি। আলাদাই থাকছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ফের প্রেমে মজেছেন শখ! তবে তার এই প্রেমের কাহিনী বাস্তবে নয়। টেলিছবির গল্পে দেখা যাবে শখের এই নয়া প্রেম রসায়ন। এর নাম ‘থ্রি স্কয়ার’। টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন তানিন রহমান। এতে শখের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শামিম হাসান সরকার।
গল্প প্রসঙ্গে শখ বলেন, একটি ভিন্ন ধারার প্রেমের কাহিনী নিয়ে তৈরি টেলিফিল্মটি। ইরফান সাজ্জাদ, জোভান ও শামিম সরকার তিন বন্ধু। একসঙ্গে থাকেন, আড্ডা, ঘোরাফেরা সব হয়। তাদের মধ্যে আমি ইরফানের প্রেমে পড়ি। এদিকে ঈশিকাকে পছন্দ করেন জোভান। ঝামেলা হয়ে যায় আমাকে নিয়ে। ইরফান ও শামিম দুজনই আমাকে পেতে চায়। এ নিয়ে চলে নানা নাটকীয়তা। শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না। বেশ দারুণ একটা থিম নিয়ে গল্পটি তৈরি হয়েছে। এমন একটা টেলিছবিতে কাজ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আশা করছি দর্শকও উপভোগ করবেন।
টেলিছবিটি কোরবানির ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। সালমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন। এই জনপ্রিয় নায়িকা অভিনেত্রী হিসেবে বলিউডে বেশ কিছু বছর বেশ সফলতার কাটিয়ে ফেললেন। সালমান খানের সঙ্গে তার একটা সময় প্রেমের সম্পর্ক ছিল এটা সবাই জানে।
ভয়াবহ জঙ্গি হামলা রুখে ৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে- এমনই দাবি করল পাকিস্তানি সেনাবাহিনী। রবিবার বিতর্কিত বেলুচিস্তানে ৪ সন্দেহভাজনকে গুলি করা হয়।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ‘সারে পুল’ প্রদেশে উগ্র তাকফিরি জঙ্গিদের হামলায় অন্তত ৫০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নর মোহাম্মাদ জহির ওয়াহদাত জানিয়েছেন, সন্ত্রাসীরা প্রথমে প্রদেশের মির্জাওয়ালাং এলাকার একটি পুলিশ চেকপয়েন্টে হানা দেয়। এরপর তারা পার্শ্ববর্তী শিয়া অধ্যুষিত একটি গ্রামে অনুপ্রবেশ করে নারী, শিশু ও বৃদ্ধ নির্বিশেষে সবাইকে গুলি করে হত্যা করে।
ইমরান খানের পর এবার তার আক্রমণের লক্ষ্য শরিফ পরিবার। আবারও বোমা ফাঁটালেন বিতর্কিত মহিলা নেত্রী আয়েশা গুলালি।
‘কথাবন্ধু মিথিলা’ কিংবা ‘বিপ্রতীপ’ নাটকে অভিনয় করা অগ্নিলার কথা নিশ্চয়ই দর্শক-শ্রোতার মনে থাকার কথা। নিজস্ব অভিনয়গুণে সবার কাছে সুপরিচিত তিনি।
ইরাকের শিরাকাত শহরের কাছে কয়েক দফা বিমান হামলায় জঙ্গি সংগঠন আইএসের ১৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।
লটকনকে ইংরেজিতে বলা হয় বার্মিজ গ্রেপ। টক-মিষ্টি ফল লটকন আমাদের দেশে অনেকের কাছে প্রিয় একটি ফলে পরিণত হয়েছে।