সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

মুক্তামনির আক্রান্ত হাতের সব টিউমার অপারেশন

মুক্তামনির আক্রান্ত হাতের সব টিউমার অপারেশন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় অপারেশন শেষ হয়েছে। অপারেশনের পর তাকে আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘মুক্তামনির হাতের সব টিউমার রিমুভ করা হয়েছে। আর কোনও টিউমার নেই। সে ভালো আছে। তবে তাকে আমরা এখনও একেবারে ঝুঁকিমুক্ত বলছি না।’

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা সে আমাদের নিবিড় পর‌্যবেক্ষণে থাকবে।’

শরীরের আক্রান্ত অন্যান্য অংশের অপারেশন কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আরও এক সপ্তাহ থেকে ১০ দিন ওয়েট করবো। এ সময়টার মধ্যে অপারেশনের জন্য তাকে ফিট করতে হবে। মুক্তামনির আরও দুই কিংবা তিনটি অপারেশন লাগবে।’

আজকের অপারেশনে সাত জনের একটি চিকিৎসক দল অংশ নেন বলে জানান তিনি।

তিনি জানান, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকদের সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের অ্যানেসথিসিয়া বিভাগের চিকিৎসকরা আজকের অপারেশনে অংশ নেন।

প্রসঙ্গত, প্রথমে মুক্তামনির এই রোগটিকে বিরল রোগ বলা হলেও প্রথম বায়োপসি করার পর জানা যায়, তার রক্তনালীতে টিউমার (হেমানজিওমা) হয়েছে। পরে ১২ আগস্ট সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু করেন ত্রিশ জনের বেশি একটি চিকিৎসক দল। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আস্তানায়’ আছে ৭ জন, ‘জঙ্গি আবদুল্লাহ’কে আত্মসমর্পণের আহ্বান

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় বাঁধন রোডের যে ছয়তলা বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল মধ্যরাতের পর থেকে ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সেখানে অন্তত সাতজন অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশের এই এলিট ফোর্স।

আজ মঙ্গলবার বেলা ১১টার পর র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি আবদুল্লাহ বাড়িটি ভাড়া নিয়ে আস্তানা তৈরি করে। সেখানে সাত জঙ্গি অবস্থান করছে। আমরা তাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি।’

আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে অক্ষত অবস্থায় বের করে আনতে চায়। আর এ কারণেই অভিযানে দেরি হচ্ছে বলেও জানান র‍্যাবপ্রধান। তিনি আরো জানান, অভিযান শুরু হলে জানানো হবে।

এলাকাবাসী জানান, যে বাড়িটিতে অভিযান চলছে, সেই বাড়িটির নম্বর ২/৩/বি। এর মালিক টিঅ্যান্ডটির কর্মকর্তা মোহাম্মদ আজাদ। বাড়িটির নাম ‘কমলপ্রভা’। আজাদ সাহেব নিজে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।

প্রতিবেশী ধানমণ্ডি নিউ মডেল কলেজের বিবিএর শিক্ষার্থী হাফিজুর রহমান দীপু বলেন, ‘ওই বাড়িতে মোহাম্মদ আবদুল্লাহ (৩৫) নামের একজন ব্যবসায়ী ভাড়া থাকেন। বাড়ির ছাদে তাঁর আইপিএস ও ইউপিএসের কারখানা আছেন। তিনি আগে নিচতলায় ছিলেন। পরে ছাদে ভাড়া নেন। তাঁর দুই স্ত্রী। ১৫ বছর ধরে এ বাড়িতে আছেন। এলাকায় তিনি ধর্মভীরু মানুষ হিসেবে পরিচিত।’

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানিয়েছিলেন, র‍্যাব সদস্যরা বাড়িটি ঘেরাও করতে গেলে বাড়ির ছাদ থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এ সময় জঙ্গিদের সঙ্গে র‍্যাব সদস্যদের গোলাগুলি হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের সঙ্গে মালদ্বীপের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন

মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

গতকাল সোমবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন-পীড়নের নিন্দা জানিয়েছে মালদ্বীপ। একই সঙ্গে তারা মিয়ানমারে রোহিঙ্গাদের রক্তক্ষয় বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘ মহাসচিবের কাছে অনুরোধ জানিয়েছে মালদ্বীপ।

মিয়ানমারের রাখাইনে দেশটির বাহিনী দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে। এ অবস্থায় প্রাণ বাঁচাতে রাখাইন থেকে লাখো শরণার্থী বাংলাদেশে এসেছে। এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম।

সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে দায়ী করে। এরপর থেকে রোহিঙ্গা জনপদে দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যারও অভিযোগ পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিদিন এক বোতল হুইস্কি খায় এই ষাঁড় (ভিডিও)

চলাফেরা, হাবভাব সবই রাজকীয়। বয়স আট বছর কিন্তু মেজাজ রাজার মতোই।
নামটাও খাসা, সুলতান। প্রায় ৬ ফুট উচ্চতা এবং ১৪ ফুট দৈর্ঘ্যের সুলতানের ওজন হাজার কেজির কাছাকাছি। সবচেয়ে বড় চমক এই ষাঁড়ের পছন্দের পানীয় হল হুইস্কি! প্রতিদিন সন্ধ্যায় এক বোতল হুইস্কি ছাড়া তার চলে না!

সুলতানের মালিক নরেশ কুমার জানিয়েছেন, বর্তমানে ভারতের হরিয়ানায় এই ষাঁড়ের চাহিদা বিরাট। এর দাম প্রায় ২০ কোটি টাকা। কারণ সুলতান শুধু পোষা ষাঁড়ই নয়, তার অনেক গুণও রয়েছে। ইতোমধ্যেই ৬ থেকে ৭টি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম পুরস্কারও পেয়েছে সে। তাই সুলতানকে নিয়ে মালিকের গর্বের শেষ নেই।

তিনি জানালেন, প্রতিদিন তাকে গোসল করানো, খাওয়ানো থেকে শুরু করে সব কাজই করতে হয় নিখুঁত ভাবে। ভারতের প্রতিটি রাজ্যে সুলতানের খুব চাহিদা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে খাওয়া দাওয়ার ব্যাপারে বরাবরই খুব খুঁতখুঁতে সুলতান। তার পছন্দের তালিকায় রয়েছে মদ। আর যে সে মদ নয়। রীতিমতো ব্র্যান্ডেড হুইস্কি পছন্দ সুলতানের। প্রতি দিন সন্ধেয় এক বোতল করে হুইস্কি তার চাইই চাই। আদরের ষাঁড়ের জন্য তাই সব ব্যবস্থাই রেখেছেন তার মালিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইনস্টাগ্রামে উত্তাপ ছড়ালেন ইলিয়েনা!

সানি লিওন, এষা গুপ্ত, মন্দনা করিমির মতো সাহসী অভিনেত্রীদের তালিকায় বরাবরই আছে ইলিয়েনা ডি ক্রুজের নাম। ইনস্টাগ্রামে ঝড় তুলতে তিনিও কিছু কম যান না৷ পোশাক খুলে পোজ দিয়ে একাধিকবার খবরে এসেছেন তিনিও।
ইনস্টাগ্রামে তার একাধিক সাহসী ছবি বর্তমান।

কখনও বাথটাবে, কখনও ক্যামেরার সামনে পোশাক খুলে পোজ দিয়েছেন তিনি। কয়েকমাস আগে তাঁর এমনই একটি ছবি সামনে এসেছে। তবে তার আগেও অনেকবার ইলিয়েনা সাহসী ছবি পোস্ট করেছেন। স্বামীই তো তাঁর অনেক ছবি তুলেছেন। তিনি ফ্যাশন ফোটোগ্রাফার অ্যান্ড্রু নিবোন। থাকেন অস্ট্রেলিয়ায়। শোনা যায়, ডিসেম্বরেই সম্ভবত তাঁরা বিয়ে করেছেন। কিন্তু ইলিয়েনা এখনও এবিষয়ে স্পিকটি নট।

সম্প্রতি বাদশাহ ছবিতে দেখা গেছে ইলিয়েনাকে। সেখানে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তার আগে ইলিয়েনাকে দেখা গিয়েছিল মুবারকা ছবিতে। কিছুদিন আগেই ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে ইলিয়েনার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর। তার আগে রুস্তম ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের অপারেশন থিয়েটারে মুক্তামনি

‘হেমানজিওমা’ রোগে আক্রান্ত শিশু মুক্তামনির হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শুরু হয়েছে। এর আগে গত ১২ আগস্ট প্রথম দফায় অস্ত্রোপচারের পর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় মুক্তামনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ও মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. সামন্তলাল সেন জানান, গত ২৯ আগস্ট বার্ন ইউনিটে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শুরু হয়। ২০ শতাংশের মতো শেষ হওয়ার পর জ্বর আসায় অস্ত্রোপচার মুলতবি রাখা হয়। মঙ্গলবার ফের তার অস্ত্রোপচার শুরু হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের পার্বত্য এলাকায় আটকা পড়েছে ৩০ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের পার্বত্য এলাকায় অন্তত ৩০ হাজার রোহিঙ্গা আটকা পড়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে আরও বলা হয়েছে, এসব রোহিঙ্গার কাছে প্রয়োজনীয় খাবার-পানীয় কিংবা ওষুধ নেই।

মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট থেকে সেনা অভিযান চলছে। এতে শত শত রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। রোহিঙ্গাদের ওপর তথাকথিত এ অভিযানকে গণহত্যা আখ্যা দিয়েছে বিশ্বের একাধিক দেশ। বর্বরোচিত এ অভিযান বন্ধে উদ্যোগ না নেয়ায় মিয়ানমারের সঙ্গে মালদ্বীপ সম্পন্ন ছিন্ন করেছে। প্রায় এক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, স্যাটেলাইটের ছবিতে প্রমাণ মিলেছে রোহিঙ্গারা বন্দিদশা থেকে মুক্তির প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। রাখাইনে বিভিন্ন এলাকায় আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সেলোনা ছেড়ে নেইমার ঠিকই করেছে : পেলে

২২২ মিলিয়ন ইউরোতে সম্প্রতি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে আসেন নেইমার। অনেকেই এ জন্য নেইমারের সমালোচনা করেছেন।
কেউ বলেছেন, ব্রাজিলের এই তারকা ফুটবলার অর্থের লোভে বার্সেলোনা ছেড়েছেন। ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে কিন্তু তা মনে করছেন না। তার বক্তব্য বার্সেলোনা ছেড়ে তার স্বদেশী নেইমার ঠিকই করেছেন।

পেলের মতে, ক্যাম্প ন্যুতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছায়া থেকে বের হওয়ার এর ছেয়ে ভালো কোনো উপায় ছিল না। মেসির সঙ্গে কঠিন প্রতিযোগিতার কারণে এখন বহুল কাঙ্ক্ষিত ব্যালন ডি অর জেতার সৌভাগ্য হয়নি নেইমারের। সম্প্রতি মার্কাকে দেয়া সাক্ষাৎকারে পেলে বলছেন, এবার সেই স্বপ্ন আর অধরা থাকছে না নেইমারের। তিনি শীঘ্র এটি জিততে চলেছেন।

বার্সেলোনায় যত ভালোই করুন না কেন সব আলো থাকে মেসিকে ঘিরে। পিএসজিতে আসার পর এই ঝামেলাটা নেই। পারফর্মেন্স যেমন করছেন তেমনই হইচই নেইমারকে ঘিরেই বেশি হচ্ছে। পেলে বলেন, ‘নেইমার এই মুহূর্তে ব্রাজিলের সেরা খেলোয়াড়। আমি মনে করে তার চলে আসাটা ঠিকই ছিল। কারণ বার্সেলোনায় মেসির সঙ্গে প্রতিযোগিতায় ঠিকে থাকা বেশ কঠিন। এটা নেইমারের জন্য ভালো একটি সুযোগ। কারণ এখন সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। নেইমার অন্যতম সেরা খেলোয়াড় এ নিয়ে কোনো সন্দেহ নেই। ‘ সূত্র : ইএসপিএন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest