মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে নজরুল ইসলাম সরদারের শিশু পুত্র মাহিম (৬মাস) হত্যার সঠিক কারণ নিরুপণের জন্য মৃত্যুর দেড় মাস পরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্যাহ সাদিদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিপার্টমেন্ট) পুলিশের ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ জুন বিকাল ৫টার দিকে শিশু মাহিমকে সৎ ভাই রফিক ও শফিক হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় এবং পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় সৎ মা মমতাজ বেগম শ্যামনগর থানায় ১৫ নং হত্য মামলা দায়ের করে। ঘটনার সাথে সংশি¬ষ্টতার অভিযোগে শ্যামনগর থানা পুলিশ জাহেরা বিবি, নাসিমা খাতুন, রফিক ও সফিককে আটক করে জেল হাজতে প্রেরণ করে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, প্রধানমন্ত্রীর সদা হাস্যময় মুখ অসহায়ের পরিতৃপ্ত সুখ’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার দলিত, হরিজন, বেদে ও হিজড়া ব্যক্তিদের মাঝে বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সমাজের অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দলিত, হরিজন, বেদে ও হিজড়া আপনারা ও এদেশের মানুষ। শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার নানামুখি সহায়তা দিচ্ছে। শোকের মাসে আসুন দেশের উন্নয়নে শোককে শক্তিতে পরিনত করি।’
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর লাবণ্যবতী খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-১৭ অর্থ-বছরের বাস্তবায়িত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পে নব-নির্মিত ব্রিজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন (ত্রাণ শাখা) এর আয়োজনে গৌর চন্দ্র মন্ডলের বাড়ির পাশে শ্রীরামপুর এলাকায় ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটি সিলেট মহানগর পুলিশ এবং ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মোট নয়টি পদে জনবল নিয়োগ দেবে।
বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি সাতটি পদে জনবল নিয়োগ দেবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ষোড়শ সংশোধনীর রায়ের গঠনমূলক সমালোচনা হতে পারে। তবে এ রায় নিয়ে সর্বোচ্চ আদালত সরকার বা বিরোধী দলের ফাঁদে পা দেবেন না।
বুধবার ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫তম বর্ষপূর্তি। এই দিনে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়।