এই শতকের শেষে ইউরোপ জুড়ে প্রচন্ড তাপপ্রবাহে প্রতি বছর মারা যাবে দেড় লাখের বেশি মানুষ। এধরণের দুর্যোগে এখন যে পরিমাণ মানুষ মারা যায়, এই সংখ্যা তার পঞ্চাশ গুণ বেশি। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর পরিবর্তন ঠেকানোর জন্য যদি কিছু করা না হয়, তাহলে ইউরোপে এরকম চরম বৈরী আবহাওয়াই দেখা যাবে।

৯৯ শতাংশ মানুষই মারা যাবে প্রচন্ড তাপ প্রবাহের কারণে। এরকম দুর্যোগের ধকল সবচেয়ে বেশি যাবে দক্ষিণ ইউরোপের ওপর।

বিশেষজ্ঞরা বলছেন, গবেষণায় প্রাপ্ত এসব তথ্য খুবই উদ্বেগজনক। তবে অনেকে বলছেন, এই গবেষণায় যেসব অনুমান করা হয়েছে সেগুলো অনেক অতিরঞ্জিত বলে মনে হচ্ছে।

ইউরোপীয়ান কমিশন ফর জয়েন্ট রিসার্চ সেন্টার এই গবেষণা চালায়। তাদের গবেষণায় বলা হচ্ছে:

  • চরম বৈরী আবহাওয়ার কারণে মৃত্যুর সংখ্যা এখন বছরে গড়ে তিন হাজার থেকে বেড়ে ২১০০ সাল নাগাদ দেড় লাখে পৌঁছাবে।
  • ২১০০ সাল নাগাদ ইউরোপে প্রতি তিন জনের দুজন দুর্যোগের শিকার হবে। এ শতকের শুরুতে প্রতি বিশ জনে মাত্র একজন এরকম দুর্যোগের শিকার হতো।
  • উপকুলীয় বন্যায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বাড়বে।

এই গবেষণায় ইউরোপের ২৮টি দেশে সাত ধরণের মারাত্মক দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় নেয়া হয়: তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, দাবানল, খরা, বন্য, উপকুলীয় প্লাবন এবং ঝড়।

গবেষকরা ধরে নিয়েছেন যে জলবায়ুর পরিবর্তনের কারণে এ শতকের শেষ নাগাদ বিশ্বের গড় তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

গবেষণা রিপোর্টটি যারা লিখেছেন তাদের একজন গিওভান্নি ফরযিয়েরি বলেছেন, একুশ শতকের মানুষের জন্য জলবায়ুর পরিবর্তন সবচেয়ে বড় হুমকিগুলোর একটি।

মাত্র গতকালই যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নোটিশ ইস্যু করার পর আজ ইউরোপীয় গবেষকরা তাদের এই গবেষণার কথা জানালেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাবে।

বিশ্বের দুশোর বেশি দেশ জলবায়ু চুক্তিতে সই করেছে। শিল্প বিপ্লবের আগে বিশ্বের যে গড়তাপমাত্রা ছিল, তার চেয়ে বিশ্বের গড় তাপমাত্রা যেন দুই ডিগ্রীর বেশি না বাড়ে, সেটাই এই চু্ক্তির লক্ষ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গাঁজা দিয়ে বিভিন্ন পণ্য প্রস্ততকারক একটি কোম্পানি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের গোটা একটি শহর কিনে নিয়েছে। তাদের পরিকল্পনা হলো এই শহরটিকে মারিহুয়ানার জন্যে আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা।

ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের একটি যেখানে মারিহুয়ানা বৈধ পণ্য হিসেবে বিবেচিত।

কোম্পানিটির নাম অ্যামেরিকান গ্রিন। আর শহরটি হলো নিপটন। ৫০ লাখ ডলার দিয়ে তারা এই শহর কিনে নেওয়ার এক সমঝোতায় রাজি হয়েছে।

ফলে কোম্পানিটি মালিক হবে ১২০ একর জমির। এই এলাকার মধ্যে রয়েছে একটি স্কুল, একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান।

এই কোম্পানির আরো একটি লক্ষ্য হচ্ছে শহরের সবকিছু সৌর ও বায়ু-শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানী দিয়ে চালানো।

“পরিবেশ-বান্ধব এক শহর হিসেবে নিপটনকে গড়ে তোলার ব্যাপারে আমরা খুব উত্তেজনা বোধ করছি,” এক বিবৃতিতে একথা বলেছেন অ্যামেরিকান গ্রিনের প্রেসিডেন্ট ডেভিড গাথার।

“এখানে গাঁজার বিপ্লব হবে। আমরা এমনভাবে এই বিপ্লব ঘটাবো ঊনবিংশ শতাব্দীতে যেমন সোনার বিপ্লব হয়েছিলো সেরকম,” বলেন তিনি।

গোল্ড রাশের সময় নিপটন শহরটি গড়ে উঠেছিলো। এর আশেপাশে যখন মূল্যবান ধাতব পদার্থ মেটাল পাওয়া গেলো তখনই এটি বদলে যেতে শুরু করে।

নিপটন শহরটি ক্যালিফোর্নিয়া ও নেভাদার সীমান্তে। এর জনসংখ্যা মাত্র ২০।

শহরটি নতুন করে গড়ে তুলতে অ্যামেরিকান গ্রিন সেখানে ২৫ লাখ ডলার বিনিয়োগ করতে চায়। তাদের লক্ষ্য এটিকে পর্যটকদের জন্যে আকর্ষণীয় এবং পরিবেশে-বান্ধব করে গড়ে তোলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বার্সা থেকে পিএসজিতে নাম লেখাতে গড়েছেন ট্রান্সফারের বিশ্ব রেকর্ড। ধারণা করা হচ্ছিল শনিবার লিগ ওয়ানের প্রথম ম্যাচে এমেয়েন্সের বিরুদ্ধে পিএসজির হয়ে অভিষেক হবে ব্রাজিলের ‘ওয়ান্ডার বয়’ নেইমারের। তবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট না থাকায় মাঠে নামা হয়নি নেইমারের। গ্যালারিতে বসেই দলের প্রথম জয় দেখেছেন এই তারকা।

এদিকে পার্ক ডি প্রিন্সেসে খেলতে না পারলেও নেইমারকে হাজির করে ক্লাব কর্মকর্তারা। নেইমারকে দেয়া হয়েছে পিএসজির ১০ নম্বর জার্সি। হাজার হাজার দর্শকের সামনে তাকে পিএসজির জার্সি পরিয়ে পরিচয় করিয়ে দেন ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খলিফা। পরে গ্যালারিতে বসে দলকে সমর্থন দেন এবং ২-০ গোলের জয় উপভোগ করেন।

এর আগেই ফ্রান্স মিডিয়ায় খবর বের হয় শনিবার লিগা ওয়ানের প্রথম ম্যাচে এমেয়েন্সের বিরুদ্ধে পিএসজির জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না নেইমার। কারণ হিসেবে তুলে ধরা হয়েছে বার্সা তারকার ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেটকে।

ফরাসি মিডিয়ার সংবাদে বলা হয়, শুক্রবার রাত ১২টার আগ পর্যন্ত স্প্যানিস ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফরাসি ফুটবল ফেডারেশনের কাছে নেইমারের ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট আসেনি। ফলে প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি।
ফলে, নেইমারের খেলা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ফুটবলপ্রিয় ফরাসি সমর্থকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শাকিব খান ও বুবলী। হালের অন্যতম আলোচিত জুটি।
ইতোমধ্যে তাদের দুটি ছবি মুক্তি পেয়েছে। আরো দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ঈদুল আজাহায় ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবি দুটি মুক্তির কথা রয়েছে। তবে নতুন খবর হল- আরো একবার এই জুটিকে দেখা যাবে বড় পর্দায়। শাপলা মিডিয়ার ব্যানারে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’ শিরোনামে ছবিতে দেখা যাবে তাদের।

এ প্রসঙ্গে শাপলা মিডিয়ার প্রধান নির্বাহী সেলিম খান বলেন, আমাদের পরবর্তী ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়্যা’। এতে জুটি হিসেবে কাস্ট করেছি শাকিব খান ও বুবলীকে। বর্তমান প্রেক্ষাপটে এই জুটির চাহিদা বেশি। সময়ের দাবি বলেই তাদেরকে নিয়েছি।

তিনি আরো বলেন, ঈদের আগেই ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। কিছুদিনের মধ্যে ‘আমি নেতা হব’ ছবির শুটিং করতে কক্সবাজারে যাবে গোটা ইউনিট। সেখানেই এই ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হটাৎ করেই শনিবার কফের সঙ্গে খানিকটা রক্ত বের হয়ে আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান মাশরাফির। সেখানে ফুসফুসের পরীক্ষা করা হয়। অবশ্য পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে রিপোর্ট পেয়ে ডাক্তার দেখিয়ে আবার বাসায় ফিরে গেছেন টাইগার এই অধিনায়ক।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসায় সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাই আর হাসপাতালে ভর্তি হতে হয়নি।’

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে মুশফিকরা। তবে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখায় চট্টগ্রামের ক্যাম্পে যাননি মাশরাফি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রাক্তন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা ও এর জের ধরে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না সেটা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি বরিশালে কাজ শুরু করেছে।

বরিশালের প্রাক্তন জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান ও প্রাক্তন বিভাগীয় কমিশনার মো. গাউসসহ সংশ্লিষ্টদের কার কী ভূমিকা ছিল তা জানতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

রোববার সকালে তদন্ত কমিটির প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীরর নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা বরিশাল এসে পৌঁছেন। এ কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজনকরে যুগ্মসচিব রয়েছেন।

এরপর সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজে যান ৫ সদস্যের তদন্ত কমিটি। সেখানে প্রত্যাহার হওয়া মামলার বাদী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক (বর্তমানে সাময়িক বহিষ্কৃত) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু, গাজী তারিক সালমনের আইনজীবী মো. মোখলেসুর রহমান খান ও ঘটনার দিন মেট্রো আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, তদন্ত কমিটির বরিশালে আসার কথা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আগেই তাকে জানানো হয়েছিল। সে অনুযায়ী প্রত্যাহার হওয়া মামলার বাদী অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু, গাজী তারিক সালমনের আইনজীবী মো. মোখলেসুর রহমান খান ও ঘটনার দিন মেট্রো আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যকে আজ সার্কিট হাউজে উপস্থিত থাকতে অবগত করা হয়েছে।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান আরো জানান, প্রয়োজন মনে করলে তদন্ত কমিটি এর বাইরেও যেকারো সঙ্গে কথা বলতে পারেন।

মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি প্রসিকিউসন) মো. আব্দুর রব জানান, সেদিন মেট্রো আদালতে দায়িত্ব পালন করা ৬ পুলিশ সদস্যকে বরিশাল সার্কিট হাউজে উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা এখন সেখানে অবস্থান করছেন।

মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রাক্তন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা) গাজী তারিক সালমন জানান, গত ১ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগের কনফারেন্স রুমে ৫ সদস্যের তদন্ত কমিটি তার কাছ থেকে সেদিন কী ঘটেছিল শুনেছেন। এর বাইরে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন গাজী তারিক সালমন।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ‘বিকৃত ছবি’ ছাপানোর অভিযোগ এনে গত ৭ জুন আগৈলঝাড়ার সাবেক ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক (বর্তমানে সাময়িক বহিষ্কৃত) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুল্লহ সাজু।

বরিশাল সিএমএম আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করে ২৭ জুলাইয়ের মধ্যে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতে হাজির হলে তারিক সালমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন বিচারক মো. আলী হোসাইন। দুই ঘণ্টা পর ওই মামলায় বরিশাল সিএমএম আদালত থেকে জামিন পান তারিক সালমন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সারাজীবন জিতেছেন তিনি। কোন দৌড়েই তাকে কেউ হারাতে পারেনি। কিন্তু জীবনের শেষ দৌড়ে আর পেরে উঠতে পারলেন না। হেরেই গেলেন তিনি। সারাটি জীবন প্রথম স্থান অধিকার করলে ক্যারিয়ারের শেষ দৌড়ে তিনি হলেন তৃতীয়। বলছিলাম কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের কথা।

শনিবার উসাইন বোল্ট হেরে গেলেন আমেরিকান দৌড়বীদ জাস্টিন গ্যাটলিনের কাছে। লন্ডন বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে এসে মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন হারিয়ে দিলেন বোল্টকে। শুধু জাস্টিন গ্যাটলিন নয়, আরেক মার্কিন উদীয়মান দৌড়বীদ ক্রিশ্চিয়ান কোলম্যানও হারিয়েছেন বোল্টকে।

সবাই অবাক বিস্ময়ে লক্ষ্য করল স্কোরবোর্ডে ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করলেন জাস্টিন গ্যাটলিন। ৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ক্রিশ্চিয়ান কোলম্যান। ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বোল্ট।

সারা দুনিয়া বসে ছিল টিভির সামনে। মাত্র ১০ সেকেন্ডের দুনিয়া কাঁপিয়ে দেয়া এক দৌড়। ২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু করে যেখানেই অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছেন, সেখানেই অপরাজেয়। দ্বিতীয় হতে হয়নি কখনও তাকে। সেই গতি দানব উসাইন বোল্ট কি না ক্যারিয়ারের শেষ দৌড়ে এসে হেরে গেলেন!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতীয় সেনাদের বিতর্কিত ডোকালাম অঞ্চল থেকে হটিয়ে দেয়ার জন্য ‘সীমিত যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে চীন। চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসের এক নিবন্ধে এ দাবি করা হয়েছে।

ভুটান এবং চীনের মধ্যে অবস্থিত ডোকালামে ভারতীয় বাহিনী গত জুনে ঢোকার পর থেকে চলমান গোলযোগের সূচনা হয়। চীনা সেনাদের একটি সড়ক নির্মাণে বাঁধা দেয়ার জন্য ডোকালামে ঢুকেছে ভারতীয় বাহিনী। চীন ও ভুটান উভয়ই ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে। ভুটানের অনুরোধে ভারতীয় বাহিনী ওই এলাকায় ঢোকে।

সাংহাই একাডেমি অব সোশ্যাল সায়েন্সসের গবেষক হু শি ইয়ংয়ের বরাত দিয়ে ‘সীমিত যুদ্ধের’ কথা জানিয়েছ গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমস বলছে, চীন সীমিত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দু’দেশের মধ্যে চলমান টানাপড়েন বেশি দিন স্থায়ী হবে না। এ যুদ্ধ দু’সপ্তাহের মধ্যে শুরু হতে পারে বলে ‘মিলিটারি ক্লাসেস পসিবল অ্যাজ বর্ডার স্টান্ড অফ ড্রাগস অন: এক্সপার্ট’ শীর্ষক নিবন্ধে দাবি করা হয়। এতে বলা হয়, ভারতের চীনা দূতাবাসসহ চীনের ছয় মন্ত্রণালয় এবং সংস্থা চলমান সংকট নিয়ে খুব অল্প সময়ের মধ্যে মন্তব্য করেছে। অর্থাৎ চীন হটে আসবে না তাই ঝোঝা যাচ্ছে।

এতে আরো বলা হয়েছে, আঞ্চলিক আধিপত্য এবং পশ্চিমা সংবাদ মাধ্যমের মন্তব্যে হয়ত ভারত অন্ধ হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যে আচরণ করছে চীনের মতো একটি দেশের সঙ্গে একই আচরণ করতে শুরু করেছে ভারত।

নিবন্ধে বলা হয়, চীনের গণমুক্তি ফৌজ গত এক মাস ধরে চলাচল শুরু করেছে। সামরিক সংঘর্ষের জন্য চীনা বাহিনীর প্রস্তুতি শেষ হয়েছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নিবন্ধকার ইয়ং।

চীনা এলাকায় অবৈধ ভাবে প্রবেশকারী ব্যক্তিদের আটক বা তাদেরকে সেখান থেকে বহিষ্কার করাই এ সামরিক অভিযানের লক্ষ্য হবে। অবশ্য ইয়ং তার নিবন্ধে বলেছেন, সামরিক পদক্ষেপ নেয়ার আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করবে চীন সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest