সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিশ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১৮

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে একটি সেতুর কাছে বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রবিবার পিটারমারিজবার্গ এলাকার বাইরে এ ঘটনা ঘটে।

ইআর টুয়েন্টিফোর নামে একটি জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বাসটি পিটারমারিজবার্গ এলাকার বাইরের একটি সেতুর রেলিংয়ে আঘাত হানে। এরপরই বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরে বাসের আরো ১২ যাত্রীকে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিনজন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কী কারণে রেলিংয়ের সঙ্গে বাসটি ধাক্কা খেয়েছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। ঘটনাস্থলে স্থানীয় কর্মকর্তারা ছুটে গেছেন। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে তারা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যা পরিস্থিতি ধামাচাপা দিতেই হামলা: ইমরান

গণজাগরণ মঞ্চের আন্দোলনকে বাধাগ্রস্থ করতে ও জনদুর্ভোগ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে ব্যাপারটিকে (বন্যা পরিস্থিতি) ধামাচাপা দিতেই সরকার হামলা-মামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, এই হামলার পর কোনো ব্যবস্থা না নেওয়াটা প্রমাণ করে এর পেছনে সরকারের যোগসাজশ ও ইন্ধন রয়েছে।
রবিবার বিকালে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইমরান এইচ সরকার এসব কথা বলেন।

ইমরান আরও বলেন, ঘটনার পর একটি মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি। যদিও হামলাকারীদের চিহ্নিত করার উপাদান হিসেবে আক্রমণকারীদের ফেলে যাওয়া একটি সচল মোবাইল ফোন ও ছবি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই অব্যাহত এ হামলা-মামলার প্রেক্ষিতে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সরকার ও প্রশাসনকেই নিতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. অজয় রায়, মানবাধিকারকর্মী খুশী কবির, ডাক্তার নাজিমুদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুম্মন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ প্রমুখ।

ইমরান এইচ সরকারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ড. অজয় রায় বলেন, এ হামলার নিন্দা জানানোর ভাষা নেই। আমি বরং প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সরকারি গুদাম থেকে কিছু খাদ্যদ্রব্য ও বস্ত্রাদি দিয়ে এই হামলাকারীদের দুর্গত এলাকায় পাঠিয়ে দিন। এতে একটি সুবিধা হবে এদের শরীরে জমা মেদ আর গুণ্ডামি করে ঝরাতে হবে না, আর বানভাসি মানুষের দুঃখকষ্ট কিছুটা লাঘব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরো চীন টার্গেট করতে পারবে ভারতের মিসাইল!

চীনকে সামনে রেখে নিত্য নতুন অস্ত্রে নিজেদের ভাণ্ডার সাজাচ্ছে ভারত। সেইসঙ্গে পাকিস্তানকে সামনে রেখে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত।
সম্প্রতি দুই মার্কিন পরমাণু বিশেষজ্ঞ জানিয়েছেন, পাকিস্তানের কথা মাথায় রেখে ভারতের শক্তি বৃদ্ধি এবার কাজে আসবে চীনের ক্ষেত্রেও। ভারতের উন্নত পরমাণু শক্তির প্রশংসা করে তাঁদের লেখায় এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন ওই দুই মার্কিন বিশেষজ্ঞ। একটি জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের মিসাইল এতোটাই উন্নতমানের করা হচ্ছে যে, তা দক্ষিণ ভারত থেকে সমগ্র চীনের ওপর টার্গেট করতে পারবে।

ওই দুই মার্কিন বিশেষজ্ঞের মতে, পাকিস্তানের বিষয়ে ভারতের পরমাণুনীতি এবার কাজে আসবে চীনের জন্য। চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের। আগামী দিনে ভারত যে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এমনটাও মনে করেন তাঁরা। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ভারত আনুমানিক ৬০০ কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপন্ন করেছে। যা থেক অন্তত ১৫০-২০০টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। যদিও পুরো প্লুটোনিয়াম থেকেই অস্ত্র তৈরি করা হয় না। তবু ১২০-১৩০টি ওয়ারহেড তৈরি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেয়ামত থেকে কেয়ামতের প্রস্তাব পেয়েছিলেন বিপাশা-তৌকীর

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন নায়ক সালমান ও অভিনেত্রী মৌসুমী। এখন যে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে।

জানা যায়, বিপাশা হায়াত-তৌকীর আহমেদের কাছেও গিয়েছিল এই ছবিতে অভিনয়ের প্রস্তাব। তবে নিজেদের মূলধারার বাণিজ্যিক ছবিতে দেখতে চান না বলেই দুই জন এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি একটি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন তারকা দম্পতি বিপাশা-তৌকীর। উক্ত অনুষ্ঠানে সফল জুটি বিপাশা-তৌকীর তাদের না বলা অনেক কথা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়াবহ সড়ক দুর্ঘটনার ২ ভারতীয় অভিনেতা নিহত

শ্যুটিং সেরে ফেরার পথে মুম্বই-আমদাবাদ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন কালারসে সম্প্রচারিত পৌরানিক শো মহাকালী-অন্থ হি আরম্ভ হ্যায়-এর দুই অভিনেতা। তাঁরা যে গাড়িটি চালাচ্ছিলেন, সেটি সজোরে গিয়ে ধাক্কা মেরেছে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে।

নিহত দুই অভিনেতা হলেন গগন কাঙ এবং অরিজিত লাভানিয়া। গুজরাতের উম্বারগাঁওয়ে দুদিন শ্যুটিং ছিল তাঁদের। সেখানেই শ্যুটিং শেষ করে মুম্বই ফিরছিলেন দুই অভিনেতা।

দুর্ঘটনার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে অভিনেতাদের গাড়িটির ছাদের একটা অংশ উড়ে গেছে। সিরিয়ালের দুই অভিনেতার আকস্মিক এই মৃত্যুতে শোকস্থব্ধ শোয়ের প্রোডিউসার সিদ্ধার্থ কুমার তিওয়ারি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন সিদ্ধার্থ। এই ক্ষতি অপূরণীয়, মন্তব্য প্রযোজকের।

পৌরানিক সিরিয়ালটিতে ইন্দ্রর ভূমিকায় অভিনয় করতেন মিস্টার কাঙ, নন্দীর চরিত্রে ছিলেন মিস্টার লাভানিয়া।

দুর্ঘটনাগ্রস্থ এলাকায় গিয়ে পালঘাড় জেলার মানোর থানার ইন্সপেক্টর মহেশ পাটিল জানান, গাড়ির মধ্যে থেকে বিয়ারের ক্যান ও বিভিন্ন স্ন্যাক্সের প্যাকেট উদ্ধার করেছেন তাঁরা। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিও।

প্রসঙ্গত, একটি সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন ভারতে পথদুর্ঘটনায় প্রায় চারশো মানুষের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইএসের শেষ ঘাঁটিতে ইরাকি বাহিনীর অভিযান

ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা সবশেষ গুরুত্বপূর্ণ শহর তাল আফার পুনর্দখলে অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ অভিযানের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, “আইএসের জিহাদিদের সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় আত্মসমর্পণ করা নয়তো মৃত্যু”। জুলাই মাসে আইএসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি মসুল দখলের পর তাল আফারের নিয়ন্ত্রণ নেবার লক্ষ্য ঠিক করে ইরাকি সেনাবাহিনী।

শিয়া মুসলিম অধ্যুষিত এ শহরটি ২০১৪ সালে নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। মসুল ও সিরিয়া সীমান্তের মধ্যবর্তী স্থানে আল আফারের অবস্থান। আর আইএস সদস্যদের সরবরাহ পথের অন্যতম একটি ছিল সিরিয়ার এই সীমান্তপথটি। তাল আফারে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে শহরটির আইএসের অবস্থান লক্ষ্য করে ওপর বোমাবর্ষণ করেছে ইরাকের যুদ্ধবিমানগুলো।

এরপর রোববার ইরাকের মানচিত্র ও ইরাকি পতাকার সামনে দাঁড়িয়ে কালো সামরিক পোশাক পরে প্রধানমন্ত্রী আল আবাদি এক ঘোষণায় বলেন “তাল আফার মুক্ত করার অভিযান শুরু হচ্ছে। দায়েশকে (ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীকে) বলছি, আত্মসমর্পণ অথবা মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই।”

এরপর ইরাকি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “পুরো বিশ্ব আপনাদের সঙ্গে আছে”।

আবাদির এই ভাষণের কয়েক ঘন্টা আগে ইরাকের বিমান বাহিনী তাল আফারের বাসিন্দাদের উদ্দেশ্যে আকাশ থেকে লিফলেট ছাড়ে। যেখানে পুরো শহরবাসীকে আসন্ন হামলার জন্য ‘প্রস্তুত’ হতে সতর্ক করে দেয় ইরাকি বাহিনী।

ওই লিফলেটে লেখা ছিল “ওপরওয়ালার ইচ্ছায় যুদ্ধ আসন্ন এবং বিজয় আসছে”। তাল আফার শহরটির দক্ষিণদিকে ঘিরে রয়েছে ইরাকি সরকারি বাহিনী ও শিয়া মিলিশিয়া বাহিনী, এছাড়া উত্তর দিকে রয়েছে কুর্দি পেশমার্গা যোদ্ধারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বত্র দলকে সুসংগঠিত রাখতে হবে -নজরুল ইসলাম

হিরোন খান : “দেশের স্বাধীনতার বঙ্গবন্ধু জীবনের অনেকটা সময় কারাগারে কাটিয়েছেন, জুলুম-নির্যাতন সহ্য করেছেন। তার অসাধারণ নেতৃত্বেই বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব দরবারে অধিষ্ঠিত। ৭৫’ এর ১৫ অগাস্ট পাকিস্তানের দোসর ঘাতক-দালাল চক্র তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল বহুকাল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ বিশ্বব্যাপী সম্মানের সাথে এগিয়ে চলেছে। আমাদেরকে এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বত্র দলকে সুসংগঠিত রাখতে হবে।”- সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড আ’ লীগের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম এসব কথা বলেন।
রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ওয়ার্ড আ ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ৩ নং ওয়ার্ড আ ’লীগের কর্মী সভা, শোক দিবসের আলোচনা ও দোয়নুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুু সায়ীদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ তায়ফুল ইসলাম, হিরোন, মেহেদী, হারুনসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ ’লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে অপহরণের ৭দিন পর কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে কলেজ ছাত্রী অপহরণের ৭ দিন পর উপ-পরিদর্শক সুধাংশু শেখর হালদার গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার রসুলপুরের ভাড়াটিয়া হাবিবুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করেছে। অপহরণে সহায়তাকারী মটর সাইকেল চালককে শনিবার দিবাগত ভোরে তার বাড়ি থেকে আটক করার পর তারই সহায়তায় ভিকটিম উদ্ধার ও অপহরণকারি গ্রেফতার হলেও থানা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। উদ্ধার হওয়া কলেজ ছাত্রীর নাম প্রিয়াঙ্কা মলি¬ক (১৮)। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চ-িতলা গ্রামের জগন্নাথ মল্লি¬কের মেয়ে ও কুশুুলিয়া স্কুল এ- কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অপহরণকারি ইসরাফিল হোসেন বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে একই কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। কুশুলিয়া চ-ীতলা গ্রামের গোপীনাথ সরদারের ছেলে প্রভাষ সরদার জানান, শরীকদের সঙ্গে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার জামাতা একই গ্রামের জগন্নাথ মল্লি¬ক জেল হাজতে রয়েছে। নাতনি প্রিয়াঙ্কা মল্লিক কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া স্কুল এ- কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কলেজে ও প্রাইভেট পড়তে আসা- যাওয়ার পথে ও মোবাইলে ফরিদপুর গ্রামের ইসরাফিল হোসেন তাকে উত্যক্ত করতো। এ নিয়ে তারা কয়েকবার প্রতিবাদ করেও কোন প্রতিকার পাইনি। একপর্যায়ে ১৪ আগষ্ট সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বাড়ি থেকে কিছুদূর না যেতেই ইসরাফিল হোসেনসহ তার সঙ্গীরা মোটর সাইকেলে করে দুর্বত্তরা প্রিয়ঙ্কাকে অপহরণ করে। বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসুধনপুর গ্রামের জমাত আলী গাজীর ছেলে ফিরোজ হোসেন তার মোটর সাইকেলে করে ইসরাফিল ও প্রিয়ঙ্কাকে সাতক্ষীরায় পৌছে দেয় বলে পরবর্তীতে তারা জানতে পারেন। এ ঘটনায় অপহৃতের মা নিভা রানী মল্লি¬ক বাদি হয়ে পর দিন সন্ধ্যায় ইসরাফিল হোসেন, তার বাবা মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক সুধাংশু শেখর হালদার জানান, প্রিয়ঙ্কা অপহরণে সহায়তা করার অভিযোগে রোববার ভোর চারটার দিকে উপজেলার মুকুন্দ মধুসুধনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ফিরোজ হোসেনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ট্র্যাকিং করে ফিরোজকে নিয়ে রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের রসুলপুরের ভাড়াটিয়া হাবিবুর রহমানের বাসা থেকে ইসরাফিলকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় অপহ্নত কলেজ ছাত্রী প্রিঙ্কা মল্লিকে। তবে অপহরণের সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক জিজ্ঞাসাবাদ শেষে ফিরোজ হোসেনকে মুচলেকা নিয়ে ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে ইসরাফিলকে আদালতে পাঠানো হবে। একই সময়ে ভিকটিম প্রিয়াঙ্কাকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে। কুশুলিয়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, প্রিয়ঙ্কাকে ১৬ আগষ্ট বাগেরহাটের নোটারী পাবলিক এসএম রেজাউল করিমের মাধ্যমে ১২৬১ নং এফিডেফিড মুলে ধর্মান্তরিত প্রিয়ঙ্কাকে সাড়ে ১৮ বছর বয়স ও একই বয়সের ইসরাফিলকে সাড়ে ২১ বছর বয়স দেখিয়ে বিবাহ দেখানো হয়। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দন জানান, জন্ম নিবন্ধন অনুযায়ি ইসলাফিলের বয়স সাড়ে ১৮ বছর। সে হিসেবে ইসরাফিল ও প্রিয়ঙ্কা স্বামী স্ত্রী হিসেবে রসুলপুরে বসবাস করছিল। অপহরণে সহায়তাকারি হিসেবে পুলিশ ফিরোজ হোসেনকে আটক করার পর তারই দেওয়া তথ্য মতে ইসরাফিলকে গ্রেফতার করেছে। অপহরণকারী ইসরাফিলকে (জন্ম নিবন্ধন অনুযায়ি সাড়ে ১৮ বছর) সাড়ে ২১ বছরের সাবাবলক বানিয়ে এফিডেফিডকারি বাগেরহাটের নোটারী পাবলিক এসএম রেজাউল করিমের শাস্তি ও তার লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest