আইন-আদালত : নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করতে সরকারকে ফের ১০ অক্টোবর পর্যন্ত সময় দিলো আপিল বিভাগ।
বুধবার (১৬ আগস্ট) রাষ্ট্র পক্ষের করা এক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।
এর ফলে এই সময় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনগত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে উপস্থিত ছিলেন রিটকারী ব্যারিস্টার হাসান এমএস আজিম।
এর আগে গত ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়।
এরপর গত ১ আগস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আজ রবিবার (১৬ আগস্ট) পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।

মালিক ও চালকলীগ জেলা শাখার সভাপতি মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, সাতক্ষীরা জেলা থ্রি হুইলার, মাহেন্দ্রা মালিক ও চালকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, কামরুল ইসলাম, আতিকুর রহমান, এহসানুল হক, আলমগীর প্রমুখ। আলোচনা সভা শেষে দূস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সমিতি ও শ্রমিক ইউনিয়ন : সাতক্ষীরা জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সাধারণ সম্পাদক মো. গাউস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মীর মহি আলম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সানাউল্লাহ বাবু, অলিউর রহমান মুকুল, ছিদ্দিকুর রহমান, সাঈদ মোড়ল, তারিকুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে দূস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।
