সর্বশেষ সংবাদ-
জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটিসুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ-অস্ত্র উদ্ধারতালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম- সম্পাদক ফারুক জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমানA Guide to Understanding N1 Casino Deposit Bonus Terms and Conditionsসুন্দরবনে সাপের কামড়ে মৌয়ালী আহত : হাসপাতালে ভর্তিПодробный ggbet review для оценки всех аспектов казино

যেসব লক্ষণ একদমই অবহেলা নয়

কিছু কিছু শারিরীক লক্ষণ একদমই অবহেলা করা ঠিক নয়। এমন কয়েকটি লক্ষণ রয়েছে, যেসব অবহেলা করলে তা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা—

১. কোনো কারণ ছাড়াই হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া। এটি ক্যানসারের মতো মারাত্মক রোগের লক্ষণ হতে পারে, যা উপেক্ষা করলে মৃত্যুঝুঁকি বয়ে আনতেপারে।

২. হালকা কোনো শারিরীক পরিশ্রমে (যেমন- সিঁড়ি দিয়ে উঠা) দ্রুত ক্লান্ত হয়ে পড়লে- এটা হতে পারে রক্তাল্পতা, ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, ডিপ্রেসনের লক্ষণ।

৩. হাতের লেখা বদলে যাওয়া হতে পারে পার্কিনসন্স ডিজিজ বা স্নায়ুর সমস্যার লক্ষণ।

৪. স্বাভাবিকের চেয়ে বেশি বা কম প্রস্রাব হলে সতর্ক হোন। এটি ডায়াবেটিস বা প্রস্টেট ক্যানসারের লক্ষণ হতে পারে। আর প্রস্রাব ঘন হলুদ রঙ ধারণ করলে লিভারের সমস্যা হতে পারে।

৫. শরীরের কোনো অঙ্গ হঠাৎ করে ফুলে গেলে বা পানি এলে অবহেলা করবেন না। রক্তাল্পতা, কিডনি বা লিভারের সমস্যার কারণে এমনটা হতে পারে।

৬. ঘুমের মধ্যে দাঁত দাঁত লেগে যাওয়া স্ট্রেস বা মানসিক চাপের লক্ষণ। অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য বা পানীয় সেবন বা পান করা এবং পেটে কৃমির কারণেও এমন হতে পারে।

৭. ঘন ঘন পেটের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটি কোলোন বা ওভারিয়ান ক্যানসারের লক্ষণ হতে পারে।

৮. অনেকেই আছে অতিরিক্ত ঘামের যন্ত্রণায় অস্থির। কী করবেন বুঝে উঠতে পারেন। এটা হতে পারে হাইপারহাইড্রোসিস রোগের লক্ষণ। সূত্র: দ্য গার্ডিয়ান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কফি পান করলেই বাড়বে আয়ু!

কফি পানের উপকারিতা ও অপকারিতা নিয়ে বিতর্কের শেষ নাই। শহুরে জীবনে পানীয় হিসেবে কফি বেশ জনপ্রিয়। কাজের ফাঁকে লাটে কফি আর সন্ধ্যার আড্ডায় কাপুচিনো— এখন অনেকেরই জীবনের অংশ। অফিসে থাকলেই, কাজের মাঝে বারবার কফি মেশিন আপনাকে টানে? তাহলে জেনে নিন এক অদ্ভুত তথ্য৷

সাম্প্রতিক কিছু গবেষণায় নাকি উঠে এসেছে কফির থেকেই নাকি আপনার অনেক সমস্যার সমাধান হবে৷ যা আপনার আয়ু বাড়াতেও পরোক্ষভাবে সাহায্য করবে৷

কয়েকটি গবেষণায় নিয়মিত কফি পানের পরামর্শ দিয়ে বলা হয়েছে, কফি খেলে আয়ু বাড়তে পারে। আর এর উদাহরণ হিসেবে ২০১৫ সালে প্রকাশিত একটি গবেষণার প্রতিবেদনে বলা হয়, কখনও কফি পান করেনি এমন ব্যক্তির চেয়ে দৈনিক ১ থেকে ৫ কাপ কফি পান করেছে এমন ব্যক্তির মৃত্যুর ঝুঁকি কম।

ডায়াবেটিক কন্ট্রোল: বিভিন্ন হার্ট ডিজিজ আর ডায়বেটিস অনেকটা কমে যায় যদি নিয়মিত অল্প পরিমাণে কফি পান করেন। তবে মাথায় রাখবে কফিটি হতে হবে চিনি ছাড়া।

স্কিন ক্যানসারের হাত থেকে বাঁচায়: নিয়মিত কফি পান স্কিন ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। সেইসঙ্গে দেহের অন্য অংশেও ক্যান্সারের আশঙ্কা কমায় ।

পার্কিনসন্স ডিসিজের সম্ভাবনা কমিয়ে দেয়: দিনে কয়েক কাপ কপি খেলে পার্কিনসন্স ডিসিজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

অ্যালজাইমারস হতে দেয় না: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগটি দেখা দেয়। একটি সমীক্ষা বলছে এইসময় যদি কফি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেন তা হলে অ্যালঝাইমারস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

স্ট্রেস কমায়: যাঁরা কাজের স্ট্রেসের কারণে রাতে ভাল করে ঘুমোতে পারেন না তারা শোয়ার আগে কিছুক্ষণ অন্তত কফির গন্ধ শুঁকুন। কফির অ্যারোমা কিন্তু নিমেষে আপনার স্ট্রেস কমিয়ে দেবে।

কোলোন সার্জারি তাড়াতাড়ি সারিয়ে তোলে: কোলোন সার্জারি হলে পেট পরিষ্কার রাখা খুব জরুরি। রোজ কফি খেলে আপনার পেট পরিষ্কার থাকবে আর তাড়াতাড়ি সেরে উঠবেন।

আবার, দিনে তিন কাপ কফি কমাতে পারে আপনার হার্ট অ্যাটাকের সম্ভবনা৷ লন্ডনের একটি গবেষণায় জানা গিয়েছে, এক দিনে তিন থেকে পাঁচ কাপ কফি খেলে হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভবনা ২০ শতাংশ কমে৷ ‘ইনস্টিটিউশন ফর সায়েন্টিফিক ইনফরমেশন অন কফি’ নামের একটি জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, যাঁরা প্রতিদিন তিন কাপ করে কফি খান তারাই সব থেকে কম হৃদরোগের শিকার৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবথেকে আকর্ষণীয় শিক্ষিকা ! (ভিডিও)

বিশ্বের উষ্ণতম অঙ্কের শিক্ষিকা তিনিই । তাঁকে দেখলে অঙ্কে মন বসতে বাধ্য। কঠিন অঙ্কের সমাধান হবে অনায়াসেই। তাঁর ক্লাস নেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে গিয়েছে।

ভিডিওতে তিনি অঙ্ক শেখাতে শুরু করতেই যুবকদের শরীরে জাগছে বিশ্বউষ্ণায়ন। বেলারুশের এই গণিত শিক্ষিকার নাম ওকসানা নেভেসেলায়া।

ফেসবুক প্রোফাইলে নিজের সম্পর্কে তিনি লিখেছেন ‘যৌন আবেদন ও বুদ্ধিমত্তা হাতে হাত রেখে চলে।’

ইনস্টাগ্রামে তাঁর ক্লাস নেওয়ার ভিডিয়ো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ২,২৩,০০০ ফলোয়ার তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁদের অধিকাংশই পুরুষ। তাঁর অমন চাঁচাছোলা ফিগারে বোকা ভোলা হয়ে গিয়েছে বহু পুরুষ।

এক ভিডিওতে কামাল করেই থেমে যাননি ওকসানা। তাঁর পোস্টে ১০,০০০ লাইক পড়ার পরে ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন। আপাতত মালয়েশিয়ায় ছুটি কাটাচ্ছেন এই হট গণিত শিক্ষিকা।

ছুটির মেজাজে তাঁর হটনেস আরও বেড়ে গিয়েছে। সেখান থেকে পোস্ট করে চলেছেন বিকিনি পরিহিত ছবি। সেই সব ছবি নতুন করে তাঁর উদ্বেল করে তুলেছে তাঁর ভক্তদের।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

https://www.youtube.com/watch?v=90itSUdGBas

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাহরুখ কন্যা সুহানার ছবি নিয়ে তোলপাড়!

বয়স মাত্র ১৭। কিশোরী থেকে যৌবনের হাতছানি যেন ডাকছে তাকে। এখনও তাকে রুপালী পর্দায় দেখা যায়নি। কিন্তু তরুণদের মনে হিল্লোল জাগাতে যে তিনি তৈরি, তা বুঝিয়ে দিয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান।

কিছুদিন আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে রীতিমত সংবাদমাধ্যমের নজর কাড়ে শাহরুখকন্যা সুহানা খান।

সে অনুষ্ঠানে সুহানা যে আকর্ষণীয় পোশাক পরে এসেছিল সেটা নিয়েও কম কথা হয়নি মিডিয়া পাড়ায়। সেই পোশাকের দম কত ছিল, কোথায় থেকে কেনা সেসব নাড়ি-নক্ষত্রও উদ্ধার করে সংবাদমাধ্যম।

এবার ১৭ বছরী বয়সী এই মোহনীয় কন্যা সুহানা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যা নিয়ে তোলপাড়া শুরু হয়ে গেছে অনলাইন দুনিয়ায়। ছবিটা আহামরি কিছু নয় কালো রঙের সিম্পিল পোশাক। দুই ঘাড়ের ওপর দিয়ে বুকের দুই পাশে সিল্কি চুলের ঝিলিক। এক হাত কোমরে রেখে টানা-টানা মায়াবি চোখের চাহনি। পেছনে হালকা সবুজ পাতাছাড়া গাছের সমাহার।

আর এতেই খুন হয়েছেন এ প্রজন্মের তরুণ-যুবকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আপনি প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন: অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

ন্যাশনাল ডেস্ক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আপনি তো প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন।’ বুধবার (১৬ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত মামলার আপিল শুনানির সময় প্রধান বিচারপতি এ কথা বলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, ‘এখনও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে।’ তখন প্রধান বিচারপতি বলেন, ‘কেন আমরা তো আদেশ দিয়ে বন্ধ করে দিয়েছি।’

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার বাড়ি পদ্মার পাড়ে। আমি তো এখনও দেখি, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে।’

এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হলে আমাদের কী করার আছে। আমি শুনলাম, আপনি নির্বাচন করছেন তাইতো এলাকায় যান। আপনি তো প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা তো ইলিশের গন্ধ পাই না। যত তাড়াতাড়ি এটা ( নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা) ঠিক করবেন, ততই সরকারের লাভ।’

এর আগে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘আমি আপনাকে একটা তালিকা দেবো। সিআরপিসি’র সঙ্গে এর কয়েকটি ধারা সাংঘর্ষিক। এগুলো ঠিক হওয়া উচিত। আমরা আইনের বাইরে বিচার করবো না। আইনের অধীনেই বিচার করবো।’

অ্যাটর্নি জেনারেল সময় আবেদন জানিয়ে বলেন, ‘আমার প্রস্তুতির জন্য সময় দরকার।’ পরে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা সম্ভব: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : প্রায় এক যুগ পর আবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর প্রথম টেস্ট খেলতে আসছে তারা পুরো শক্তির দল নিয়ে। স্টিভেন স্মিথদের বিপক্ষে তাই কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে মুশফিকুর রহিমদের। যদিও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আশাবাদী। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটির টেস্ট সিরিজে যেমন পারফরম করেছে বাংলাদেশ, ঠিক সেটার পুনরাবৃত্তি করতে পারলে মুশফিকদের জেতা সম্ভব বলে জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে।

শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তাদের হারিয়ে এসেছে বাংলাদেশ। তার আগে টেস্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে দেয় টাইগাররা। চট্টগ্রামে প্রথম টেস্টে লড়াই করে ২২ রানে হারলেও মিরপুরে স্বাগতিকরা দুর্দান্ত জয় তুলে নেয় ১০৮ রানে। ১০ মাস আগের ওই পারফরম্যান্স আবার মাঠে দেখাতে পারলে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব বলে মনে করছেন মাশরাফি। তাই বলে আবার খেলোয়াড়দের ওপর কোনও চাপও তৈরি করতে চাইলেন না ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে, ‘খেলোয়াড়দের ওপর অযথা কোনও চাপ তৈরি করতে চাই না, তবে চমৎকার একটা টেস্ট সিরিজের আশা করছি। অস্ট্রেলিয়া হলো বিশ্বের সবচেয়ে আবেগী টেস্ট দল, আর এবার তাদের সেরা দলটাই আসছে বাংলাদেশে। (প্যাট) কামিন্স, (জশ) হ্যাজেলউড ও (নাথান) লিওনের মতো বোলারদের নিয়ে গড়া তাদের বোলিং লাইন-আপ।’

তবে নিজেদের সেরাটা দিলে বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব বলে মনে করছেন মাশরাফি, ‘কাজটা মোটেও সহজ হবে না আমাদের দলের জন্য। তবে আমরা যদি এক লেভেল উপরে পারফম করি, যেমনটা করেছি ইংল্যান্ডের বিপক্ষে, তাহলে জেতা সম্ভব। যদিও ফলের ব্যাপারে কোনও ধরনের চাপ তৈরি করতে চাই না।’ ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তামনির ড্রেসিং সম্পন্ন, সুস্থ আছে

ডেস্ক রিপোর্ট : চলতি সপ্তাহের শুরুতে অস্ত্রোপচারের পর আজ বুধবার ড্রেসিং সম্পন্ন হয়েছে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির। সকাল ৯টায় মুক্তামনির ড্রেসিং শুরু হয়। ১০টার দিকে ড্রেসিং শেষ হয়।

ড্রেসিং করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম ও সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

এ বিষয়ে সামন্ত লাল সেন বলেন, ড্রেসিংয়ের সময় মুক্তামনিকে রক্ত দেওয়া হয়েছে। এখন সে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছে। তার শারীরিক অবস্থা ভালো।

গত শনিবার সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলার অপারেশন থিয়েটারে (ওটি) মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন হয়। সে সময় টিউমারের মতো দেখতে তার হাতের বাড়তি অংশ কেটে ফেলা হয়। অস্ত্রোপচার শেষে তাকে দ্বিতীয় তলার আইসিইউর ৫ নম্বর কেবিনে রাখা হয়।

গত ৫ আগস্ট সকালে মুক্তামনির ডান হাতের বায়োপসি পরীক্ষা করা হয়। এর পর ৮ আগস্ট মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

গত মাসে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য মুক্তামনিকে সরকারি উদ্যোগে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বিরল রোগে আক্রান্ত শিশুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী চিকিৎসার খরচ বহনের কথা জানান।

মুক্তামনিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার চিকিৎসকরা টেলি কনফারেন্সের মাধ্যমের তাঁর শরীরের পরীক্ষা-নিরীক্ষা প্রতিবেদন দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে সিঙ্গাপুরের চিকিৎসকরা এ ধরনের জটিল অস্ত্রোপচারে করতে আগ্রহী নন বলে জানান। তখন ঢামেকের চিকিৎসকরাই সাহস করে মুক্তামনির অস্ত্রোপচারে এগিয়ে আসেন।

মুক্তামনি সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। তার এখন ১২ বছর বয়স। ছয় মাস বয়সে তার ডান হাতে একটি গোটা দেখা দেয় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। একপর্যায়ে সেটি তার হাত থেকে বড় হয়ে যায়। ফলে চলাফেরা করতে সমস্যা দেখা দেয়। প্রায় তিন বছর ধরে সে বিছানায় ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

উয়েফা বর্ষসেরা ফুটবলের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো থাকেনই। এবার সেই তালিকায় তৃতীয়জন হয়ে নাম লেখালেন ইতালীয় তারকা জিয়ানলুইজি বুফন। ১০ জনের তালিকা কেটে ছেঁটে তিনজনের এই তালিকা প্রকাশ করেছে উয়েফা। যার আনুষ্ঠানিক ঘোষণা হবে ২৪ আগস্ট মোনাকোতে।

গত মৌসুমে জুভেন্টাসের ত্রাতা ছিলেন ৩৯ বছর বয়সী বুফন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছানের পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ইতালীয় এই গোলরক্ষক। যদিও ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে।  তবে জুভেন্টাসকে টানা তৃতীয়বার সিরি আ’র শিরোপা ও কোপা ইতালিয়া জিততে ভূমিকা ছিল তার।

উল্টো দিকে রোনালদোর জন্য গত মৌসুমটা ছিল রোনালদোময়। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে দলকে জিতিয়েছেন লা লিগার শিরোপা। উয়েফা সুপার ও ক্লাব বিশ্বকাপ জিততেও ভূমিকা ছিল রিয়াল মাদ্রিদ প্রাণভোমরার।  তুলনার বিচারে মেসির ঝুলিতে ছিল কেবল কোপা দেলরের শিরোপা। এছাড়া লা লিগায় সবচেয়ে বেশি গোল করার কীর্তিটাও ছিল তার দখলে ।

ইউয়েফার এই বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় কাজ করেছেন চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা ৮০টি ক্লাবের কোচ ও ৫৫ জন ক্রীড়া সাংবাদিক। যেখানে মেসি ও রোনালদো-এর পুরস্কার জিতেছেন দুবার করে।

এদিকে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ চারজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন শীর্ষ ১০ জনের তালিকায়। তবে গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ গোল করা লুই সুয়ারেস ও তার ক্লাব সতীর্থ নেইমার এই তালিকা থেকে বাদ পড়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest