সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

দেবহাটায় বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় আতশবাজি জব্দ

আসাদুজ্জামান : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিজিবি অভিযান পরিচালনা করে ১ লাখ ২৫ হাজার ৮৮০ টাকার ভারতীয় মূল্যবান আতশ বাজি জব্দ করেছে। রোববার সকালে উপজেলার চরশ্রীরামপুর বাগান এলাকা থেকে উক্ত আতশবাজি গুলো জব্দ করা হয়। জব্দকৃদ আতশবাজির মধ্যে রয়েছে, ভারতীয় বুড়মার চকলেট বাজি ১৬৪১৬টি, গোল্ডেন রক আতশবাজি ২১টি, কালার রকেট বোম বাজি ১৩৫০টি। যার বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার ৮৮০ টাকা বলে বিজিবি জানিয়েছে। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, কোরবানি ঈদকে সামনে রেখে দেবহাটা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজিদ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবি ব্যাটেলিয়নের শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুর বারিক খান-এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সকালে উপজেলার চরশ্রীরামপুর বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ২৫ হাজার ৮৮০ টাকার ভারতীয় মূল্যবান আতশ বাজি জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসমূহ ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তামণির হাতে ফের অস্ত্রোপচার মঙ্গলবার

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১১ বছরের মেয়ে মুক্তামণির হাতে আবারও অস্ত্রোপচার করা হবে। আগামী মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এ অস্ত্রোপচার হবে বলে রবিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেন মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

বার্ন ইউনিটের সমন্বয়ক ও বোর্ডের সদস্য ডা. সামন্ত লাল সেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তামণির শ‍ারীরিক অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের বোর্ডের চিকিৎসকরা দুপুরে বৈঠকে বসেন। সেখানে সবার মতামতের ভিত্তিতে আগামীকাল দ্বিতীয় দফায় তার হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ১২ আগস্ট মুক্তামণির হাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি)। তখন আরও অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছিলেন ডা. সামন্ত লাল সেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৬০

মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৪ রান সংগ্রহ করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। তিনি করেছেন ৭১ রান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। সভায় জেলার রাজস্ব উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকান্ডের অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, সদর সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার ও আরডিসি ময়নুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা মাসিক রাজস্ব সভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে জেলা ফুটবল এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাত

মাহফিজুল ইসলাম আককাজ : জেএফএ কাপ জাতীয় অনুঃ ১৪ জেলা মহিলা ফুটবল দল খুলনা আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। রোববার সকালে চ্যাম্পিয়ন ট্রপি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন ও জেলা পুলিশ সুপার মো. আলতাপ হোসেনের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমাউন কবির, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা মহিলা দলের টিম ম্যানেজার কিরণ¥য় সরকার, কোচ আকবর আলী প্রমুখ। মতবিনিময়কালে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার জেএফএ কাপ জাতীয় অনুঃ ১৪ জেলা মহিলা ফুটবল দলকে জাতীয় পর্যায়ে খেলার সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূটানে কর্মশালায় যোগ দিতে যাচ্ছেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : ভূটানে এ.পি.এ এশিয়ান পার্লামেন্টারি স্টান্ডিং কমিটির আয়োজনে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের সাথে মানব পাচার ও কালচারাল হেরিটেজ বিষয়ক কর্মশালায় যোগ দিতে যাচ্ছেন সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি। তিনি তিন সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেবেন এবং কর্মশালায় বক্তব্য রাখবেন। সোমবার সকাল ৯টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভূটানের ড্রুক এয়ারলাইন্সের একটি বিমানে যাত্রা করবেন। ভূটানের রাজধানী থিম্পুতে ভূটান কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ০৩ সেপ্টেম্বর সরকারি সফর শেষে তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি পবিত্র ঈদুল আযহায় তার নির্বাচনী এলাকা সাতক্ষীরাতে থাকতে পারছেননা। তাই সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পানিতে ডুবে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল ইসলাম মোল্লা রোববার পানিতে ডুবে মারা গেছেন। তিনি একজন কৃতি ফুটবলার ছিলেন।

রাজশাহীর সাগরপাড়ার একটি পুকুরে গোসল করতে গিয়ে দুপুরের দিকে তিনি পানিতে ডুবে যান।

পাইলটের পারিবারিক সূত্র জানিয়েছে, এদিন সকাল ১১টার কিছুপর স্থানীয় সাগরপাড়ার একটি পুকুরে গোসল করতে যান শামসুল ইসলাম। পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পকুরপাড়ে তাকে খুঁজতে যান পরিবারের সদস্যরা। খবর দেয়া হয় দমকলকর্মীদের। তারা এসে পুকুরে তল্লাশি চালিয়ে দুপুর ১টার দিকে মৃতদেহ খুঁজে পান।

৭৩ বছর বয়সী শামসুল ইসলাম ষাট-সত্তরের দশকে ঢাকা লিগে দাপুটে ফুটবল খেলেছেন। তিনি মোহামেডান ও আবাহনীর হয়ে খেলেছেন। পূর্ব পাকিস্তান আমলে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পাওয়া দ্বিতীয় ফুটবলার ছিলেন রাজশাহীর এই কৃতি সন্তান। পাকিস্তান যুব দলের হয়ে রাশিয়া সফরেও গিয়েছিলেন, ১৯৬৫ সালে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা চেম্বারের সভাপতির বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার অনিয়মের অভিযোগ পরিচালকদের একাংশের

আব্দুল জলিল : এফবিসিসিআইয়ের কাছে ২০ লাখ টাকায় সাতক্ষীরার দুটি ভোট বিক্রি করেছেন তিনি। এই অনৈতিক কাজ ছাড়াও তিনি সভাপতি হিসাবে সাতক্ষীরা চেম্বার ও ভোমরা বন্দর থেকে অন্ততঃ ৫০ লাখ টাকা আত্মসাত করেছেন।
নিজের এসব দুর্নীতির কারণে আগামি নির্বাচনে তার পরাজয় সুনিশ্চিত জেনে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু সমঝোতার কথা বলে ভোট বন্ধ করানোর পাঁয়তারা করছেন।
রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক মত বিনিময় সভায় একথা বলেন সাতক্ষীরা চেম্বারের কয়েকজন পরিচালক। তারা বলেন, এখন তিনি মধ্যরাতে চেম্বার কক্ষে বসে থানা ও ইউনিয়ন পর্যায়ের চোরাচালানিদের সাথে রোজ বৈঠক ও শলাপরামর্শ করছেন। মিঠু খান গডফাদারের কথা বলে পানি ঘোলা করে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করছেন জানিয়ে তারা প্রশ্ন করেন কে বা কারা গডফাদার তা সাতক্ষীরার মানুষ তো বটেই সাংবাদিকরা ভালোই জানেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক তাহমিদ শাহেদ চয়ন, এহসান বাহার বুলবুল, জাকির হোসেন লস্কর, আসাদুজ্জামান সেলিম, শাহিনুর রহমান বাবু, জাহিদুর রহমান, আবদুল্লাহ আল মামুন, মসিউর রহমান প্রমুখ ব্যবসায়ী।
চার বার সভাপতি থাকা অবস্থায় নাসিম ফারুক খান মিঠু ভোমরা বন্দর থেকে সাত লাখ টাকা ধার নেওয়ার নামে তা আত্মসাত করেছেন। সিএন্ড এফ কর্তৃপক্ষ এখনও এই টাকা চেয়ে চিঠি দেয়। চেম্বার পরিচালকরা প্রশ্ন করেন সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরের বাসভবনে থাই গ্লাস লাগানোর টাকা চেম্বার দেবে কেনো? তার বাসভবনের আলোক সজ্জার লাখ লাখ টাকাও বা কেনো দিতে হবে চেম্বারকে। অথচ মিঠু খান সাতক্ষীরা চেম্বার থেকে মোটা অংকের টাকা নিয়ে এসপিকে তোষণ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর সাতক্ষীরা চেম্বারের নির্বাচন উল্লেখ করে তারা বলেন এ সংক্রান্ত সমিতির রেজুলেশন এবং গঠনতন্ত্র সরিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন মিঠু খান। এখন তিনি গঠনতন্ত্র হারিয়ে গেছে এই দোহাই দিয়ে নির্বাচন না করার ষড়যন্ত্র করছেন। তারা বলেন মিঠু খান এতো ভালো মানুষ যে দেশে ওয়ান ইলেভেন কিংবা জরুরি অবস্থা জারি হলে তিনি সাতক্ষীরা ছেড়ে পালিয়ে যান। যদি কোনো ব্যবসায়ী তার টিন নম্বরসহ সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে হাজির করে ভোটার হতে চান তিনি বিধি অনুযায়ী নিশ্চয়ই ভোটার হবেন। অপরদিকে কোনো জাল কাগজপত্র দিলে তিনি ভোটার হতে পারবেন না এটাই স্বাভাবিক। ফলে যদি কেউ ব্যবসায়ীদের উৎসাহী করে ভোটার তৈরি করান তাতে কোনো দোষ নেই।
চেম্বার পরিচালকরা বলেন ভোমরা সিএন্ড এফ থেকে ফরমালিন চিহ্ণিতকরণ মেশিন এবং চেম্বারের জন্য এসি কিনতে মিঠু খান প্রচুর টাকা নিয়েছেন। তিনি রোজই বলেন মেশিন আসছে, এসি আসছে এমনকি মার্বেল পাথরও আসছে। অথচ দিন যায়, মাস যায়, বছর যায় এসব জিনিস আর আসে না। এসব টাকা তিনি বেমালুম হজম করে ফেলেছেন।
মিঠু খান দুই বছর আগে সাতক্ষীরা সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাণিজ্য মেলা থেকে চেম্বারের নামে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন। এই টাকা েেথকে বিদ্যালয়ের মাঠ সংস্কার করে দেওয়ার কথা থাকলেও তিনি তাও করেন নি। পুরো দশ লাখ টাকাই তিনি আত্মসাত করেছেন। তারা আরও বলেন মিঠু খান সভাপতি হিসাবে চেম্বারের নামে টাকা হাতিয়ে নিয়ে তা যেমন জমা করেন না তেমনি তার খরচও দেখান না । দুর্নীতি ফাঁস হবার ভয়ে তিন বছর ধরে এজিএম দেননা উল্লেখ করে বক্তারা বলেন তিনি একজন মিথ্যাচারী ও স্বেচ্ছাচারী। তিনি সাতক্ষীরা চেম্বারের পক্ষে ইফতারি দেন নি এবার, এমনকি চেম্বারের লোগোটিও নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন।
নাসিম ফারুক খান মিঠু তার কূট চালের মাধ্যমে যে খেলা খেলছেন তাতে এবার চেম্বার নির্বাচন যথাযথভাবে হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন ‘আমরা তার দুর্নীতি ও ক্ষমতালিপ্সার ব্যাপারে প্রশাসন ও সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি’।
মত বিনিময় সভায় তারা আরও বলেন আমরা চাই সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে গনতান্ত্রিক ধারার নির্বাচনে আমরা সমিতি গঠন করতে চাই। তাই মিঠু খানের নেতৃত্বে অশুভ চক্র যাতে মাথাচাড়া দিতে না পারে সে জন্য সবার সহযোগিতার প্রত্যাশা করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest