সর্বশেষ সংবাদ-
জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটিসুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ-অস্ত্র উদ্ধারতালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম- সম্পাদক ফারুক জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমানA Guide to Understanding N1 Casino Deposit Bonus Terms and Conditionsসুন্দরবনে সাপের কামড়ে মৌয়ালী আহত : হাসপাতালে ভর্তিПодробный ggbet review для оценки всех аспектов казино

আশাশুনিতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পরিষদের সভাপতি অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম। উদ্বোধক হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশ ন্যাশনাল কমিটির সহ-সভাপতি পরম পুরুষ কৃষ্ণদাশ ব্রহ্মচারী। সাংবাদিক অসীম বরণ চকবর্তী ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ বৈদ্যের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এবং শিক্ষা বিভাগ স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন, জেলা পরিষদের সদস্য এবং ত্রান, দুর্যোগ ব্যবস্থাপনা, এনজিও কার্যক্রম ও আত্মকর্মসংস্থান স্থায়ী কমিটির সভাপতি মহিতুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, এসআই প্রদীপ কুমার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সদর রাম মন্দিরে গিয়ে শেষ হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক নিরঞ্জন কুমার মন্ডল ও সদস্য সচিব গোপাল কুমার মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা তাঁতীলীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা তাঁতীলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজাহার আলী শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জি: শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জজ কোর্টের পিপি ওসমান গনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শ্যামনগর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, দেবহাটা উপজেলা তাঁতীলীগের আহবায়ক এস এম নাসির উদ্দীন, কলারোয়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক অধ্যক্ষ বেলাল হোসেন আবির, আশাশুনি তাঁতীলীগের আহবায়ক এম এম সেলিম রেজা, পৌর তাঁতীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মারুফ, সহ-সভাপতি নুর জাহান সাদিয়া, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ আলী ও শেখ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম হাসা, দপ্তর সম্পাদক অমিত পারভেজ, ৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন, ৫নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাজিব গাজী সহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশেরই কিছু কুচক্রী মহল নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে যেটা জাতি হিসাবে আমরা লজ্জিত। দেশের পদ্মা সেতু, রাস্তাঘাটসহ সকল প্রকার উন্নয়নের ধারাবহিকতা অব্যহত রাখতে আগামী জাতিয় সংসদ নির্বাচনে আবারও আমাদের সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রিয় গোপাল-২ এর উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে সাতক্ষীরার বানিজ্য ভান্ডারে যুক্ত হলো আরও একটি অভিজাত বস্ত্র বিপনী প্রিয় গোপাল- ২। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ১১টায় সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো প্রতিষ্ঠানটি।
শহরের কেন্দ্রবিন্দু শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চত্বর এলাকায় শত বছরের প্রাচীন প্রতিষ্ঠান ফ্রেন্ডস ড্যামাটিক ক্লাবের নবনির্মিত বহুতল ভবনের নিচ তলায় সুপ্রশস্ত পরিসরে প্রিয়গোপাল- ২ তার বানিজ্য সম্ভার উন্মুক্ত করে দিয়েছে ক্রেতা সাধারণের জন্য। এর স্বত্ত্বাধিকারী সফল ব্যবসায়ী সত্যজিৎ ঘোষ। সোমবার বেলা ১২টায় নিউ মার্কেটস্থ ফ্রেন্ডস ড্রামেটিক্স ক্লাবের নিচ তলায় ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বস্ত্র বিপনীর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রিয় গোপালের সত্ত্বাধিকারী বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে ও স্বপন কুমার শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। এ সময় উপস্থিত ছিলেন নিজামুল হক সিদ্দীকি, প্রফেসর সুকুমার দাস, রঘুজিৎ গুহ, সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রাণ নাথ দাশ, ধীরু ব্যানার্জী, এড. সোমনাথ ব্যানার্র্র্জী, নিত্যনন্দ আমিন, গোষ্ঠ বিহারী মন্ডল, সন্দীপ হাজারীসহ বিভিন্ন ব্যবসায়ী, চাকরীজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, ক্রম বর্ধিষ্ণু সাতক্ষীরা শহরে প্রিয়গোপাল তার অভিজাত পোশাক সামগ্রী ও বস্ত্র ভা-ার নিয়ে ক্রেতা সাধারণের চাহিদা মেটাতে সক্ষম হবে। তিনি বলেন এখন দিনের পরিবর্তন হয়েছে, সমাজে পরিবর্তন এসেছে, মানুষের রুচিরও পরিবর্তন ঘটেছে। প্রিয়গোপাল- ২ জনগনের সেই চাহিদা পূরণে কাজ করে যাবে বলে মন্তব্য করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরল রোগাক্রান্ত আশাশুনির মেধাবি ছাত্র রাজিবের বাঁচার আঁকুতি

মোস্তাফিজুর রহমান/বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মাদিয়া গ্রামের হত দরিদ্র কাত্তিক চন্দ্র গাইনের বড় পুত্র রাজিব গাইন(১৯) বিরল রোগে আক্রান্ত। সুস্থ জীবনে ফেরার আঁকুতি নিয়ে সকলের সহযোগিতা চান তিনি। তার শরীরের বাম দিকটা জুড়ে ছোট বড় অসংখ্য টিউমারের মত ফোলা মাংশে ঢেকে গেছে। বিশেষ করে হাত ও পিঠের অংশের ফোলা অংশগুলোর আকৃতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু দিন পরপর হাতের ফোলা অংশ ফেটে রক্ত বের হয় সাথে সাথে প্রচ- যন্ত্রণা করতে থাকে। বাম হাতে তেমন বল পায় না। বিরল রোগে আক্রান্ত রাজিব জানান, বুঝতে শেখার পর থেকে তার এরকম অবস্থা। শরীরের এরকম অবস্থা নিয়েও থেমে নেই সে। প্রতিনিয়ত যন্ত্রণাকে সঙ্গী করে জীবন সংগ্রামে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল থেকে ২০১৫ সালের এসএসসিতে জিপিএ ৩.৬০ ও ২০১৭ সালে জিপিএ ৩.৭৫ পেয়ে এইস এস সি পাশ করে ¯œাতক শ্রেণিতে ভর্তির জন্য অপেক্ষায় আছে রাজিব।
জেল-পাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার জীবন শুরু তার। শরীরের অবস্থা ভালো হলে হয়তো আরও ভালোভাবে পড়াশুনা করতে পারত সে। বেশিক্ষণ পড়লে ঘাড়ের বাম দিকসহ সমস্ত বাম পাশে প্রচন্ড যন্ত্রনা করতে থাকে। রাজিবের মা মমতা গাইন জানান, জন্মের পর থেকেই তার ছেলের এরকম অবস্থা। প্রথমে তার বাম হাতটা অস্বাভাবিক ছিল। খুব নরম ছিল তার বাম হাত। সে সময় সাতক্ষীরা শিশু হাসপাতালে নেওয়া হলে বেশ কিছু পরিক্ষা শেষে ডাক্তারা বলেন রাজিবের সু চিকিৎসার ব্যবস্থা সাতক্ষীরাতে নাই। তার যখন বয়স ৪বছর তখন অনেক কষ্টে কিছু টাকা সংগ্রহ করে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। ভারতের কলকাতার বেলভূমি নার্সিং হোমের ডাঃ আশিষ মুর্খজীর কাছে একটানা ৬মাস চিকিৎসা শেষে তার শরীরের অবস্থার উন্নতি হয়। দেশে ফিরে আসার সময় ডাক্তার জানান ১৫ বছর বয়সে তার একটা অপারেশন করতে হবে। কিন্তু অভাবের সংসারে টাকার অভাবে ছেলেকে আর ভারতে নেওয়া সম্ভব হয়নি। কয়েক বছর ভালো থাকার পর তার সমস্ত বাম পাশে টিউমারের মত হয়ে ফুলতে থাকে। সাথে প্রচ- যন্ত্রণা। তিন বছ আগে তার হাতের ফোলা অংশ ফেঁটে রক্ত বের হতে শুরু করলে খুলনা বাদশা মেমোরিয়াল হাসপাতাল ও সার্জিকালে চিকিৎসা নেওয়া হয়। সেখানে ১মাস চিকিৎসা শেষে কোন উন্নতি না হওয়ায় বাড়ি ফিরে আসে। খুলনা থেকে ফিরে সর্বশেষ ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালসহ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় নিরাশ হয়ে বাড়িতে বসে যস্ত্রনা ভোগ করে যাচ্ছে। তার বারা ঢাকাতে ফেরী করে মাদুর বিক্রি করে যে টাকা আয় করেন সেটা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। তার উপর ছোট ছেলের পড়ার খরজ। এত কিছুর পর তার এ বিরল রোগের চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বাধ্য হয়েই চোখের সামনে ছেলের যন্ত্রনায় ছটফট করার দৃশ্য দেখতে হয়। বাবা মায়ের জন্য এর চেয়ে কষ্ট আর কি হতে পারে ? রাজিবের আকুতি সরকার, স্বাস্থ মন্ত্রণালয়, কোন বে-সরকারি প্রতিষ্ঠান বা কোন স্বহৃদয় ব্যক্তি যেন তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে এ কঠিন যন্ত্রণার হাত থেকে তাকে মুক্তি দেয়ার জন্য চেষ্টা করেন। রাজিবের মোবাইল ফোন নম্বর : ০১৭৫০/৮০৬৬৫১।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবস উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা সদর -২ আসনের দলীয় মনোনয়ন প্রার্থী শেখ সাহিদ উদ্দীন, জেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন সুজন, সাধারণ সম্পাদক শেখ এহছান হাবিব অয়ন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহছান হাবিব লিমু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যনার্জী, সাধারণ সম্পাদক আবু তাহের এবং সদর হাসপাতালের প্যাথলজী বিভাগের রবীন্দ্রনাথ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মোঃ রাজিবুল ইসলাম : সোমবার দিনব্যাপী কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫৩৪৩তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে বিভিন্ন উৎসবে জন্মাষ্টমী পালন করা হয়েছে। পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া পূজামন্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেব নাথ, কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না ও যুগ্ম আহবায়ক রেজানুরজ্জামান লিটু। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্তোষ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, সহ-সভাপতি সুনিল সাহা ও নিরঞ্জন পাল, যুগ্ম সম্পাদক হরেন্দ্র নাথ রায়, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন ঘোষ, শ্রী শ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সাধারণ সম্পাদক সন্দীপ রায়, আয়োজক কমিটির আহবায়ক দিলীপ অধিকারী, যুগ্ম আহবায়ক মাস্টার উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ নিখিল অধিকারী, সদস্য সচিব মাস্টার প্রদীপ পাল, যুগ্ম সদস্য সচিব সুফল দাস, প্রচার সচিব জয় দাস, সাবেক উপজেলা ছাত্রলীগের নেতা ফরিদুজ্জামান খাঁন ফরিদ, সাংবাদিক রাজিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তাপস পাল, বিশাখা তপন সাহা, জয়দেব সাহা, রামপ্রসাদ সাহা, মহেন্দ্র দাস, নিরাঞ্জন সরকার, ভগিরথ দাস, গোপাল ঘোষ, পঙ্কজ ঘোষ, নিরাপদ দাস, গোবিন্দ মন্ডল, অর্জুন দাস, নিরাঞ্জন পাল, সহদেব দাস, নয়ন রঞ্জন মজুমদার, সত্যপদ দাস, পরিমল পাল, দেবব্রত মজুমদার, দেবপাত্র, রনজিৎ দত্ত, অশোক চক্রবর্তী, সুভাষ আমিন, মধুসূদন মন্ডল, অচ্যুৎ বসু, নীলমনি ঘোষ, শ্রীরঞ্জন ঘোষ, গোপাল চন্দ্র দে, সুভাষ পাল, উত্তম পাল, অশোক বিশ্বাস, রিপন কুমার রায়, কালিপদ কর্মকার, নিরঞ্জন ঘোষ, মনিষ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, সুজন দাস, লক্ষ্মন পাল, তৈলক্ষ্ম পাল, শংকর পাল, হরেন্দ্র নাথ পাল, শ্রীকান্ত পাল, দুলাল পাল, গোষ্ট পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিত্য গোপাল রায়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভক্তবৃন্দ। এর আগে সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী। পরে সেখানে যশোরের চুড়ামনকাটির বিশ্বম্ভর দাসের আলোচনায় ভক্তিগীতি ও ভজনকীর্তনের আয়োজন করা হয়। দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা কলারোয়া পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

আসাদুজ্জামান : যথাযথ ধর্মীয় মর্যাদা সহকারে সাতক্ষীরায় পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী।
দিনটি পালন উপলক্ষে সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়া কর্মকারপাড়া মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হিন্দু ধর্মীয় নেতারা। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে যেয়ে শেষ হয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জন্মাষ্টমীতে পূজা উদ্যাপন পরিষদের বর্ণাঢ্য র‌্যালি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দুধর্মালম্বীদে মহাউৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম শুভ জন্মাষ্টমী উৎসব-২০১৭ উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কাটিয়াস্থ সদর সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ জেলা আহবায়ক কমিটির আয়োজনে জেলা পুজা উদ্যাপন পরিষদের আহবায়ক সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভা যাত্রা উদ্বোধন ও বক্তব্য রাখেন সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘দেশের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা মন্দির সমিতির সভাপতি মঙ্গল কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক গৌর চন্দ্র দত্ত, নয়ন কুমার সানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ. সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম রেজাউল ইসলাম, শিক্ষক সমরেশ কুমার দাস, শঙ্কর কুমার রায়, সদর সার্বজনীন পুজা মন্দিরের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, প্রভাষক তপন কুমার শীল প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের হয়ে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দিরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পুজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এড. অনিত মুখার্জী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest