সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় তালাক প্রাপ্ত জামাতার অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন একটি অসহায় পরিবার। মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমসহ বিভিন্ন হুমকিতে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে ভুক্তভোগী পরিবারটি। এঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। এটি তদন্তের জন্য থানার একজন উপ-পরিদর্শককে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার কাথন্ডা কয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল মাজেদ সরদারের পুত্র মিজানুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে পারিবারিকভাবে আমার কন্যা সুবর্ণার সাথে কাশেমপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র শহিদ হোসেনের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে তার কন্যাকে শহিদ হাসান, তার পিতা খলিলুর রহমান ও মাতা রওশন আরা শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ইতোমধ্যে কন্যার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হলেও শহিদ হোসেনসহ তার পরিবারের আচার ব্যবহারের কোন পরিবর্তন হয়নি।

উপায়ন্তর হয়ে নিজের জীবন রক্ষার্থে উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ২৪ ডিসেম্বর ২২ তারিখে তালাক দেওয়া হয়। সে সময় শহিদ হোসেন তালাক নামায় স্বাক্ষর করলেও পরবর্তীতে মিজানুর রহমানের কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, রাস্তা বের হলে এসিড নিক্ষেপসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি শুরু করে। এছাড়া ভাড়াটিয়া বাহিনী দিয়ে মান অপমানসহ খুন জখমের হুমকি প্রদর্শন করে যাচ্ছে শহিদ হোসেন। তিনি এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে রোববার রাত ৯টায় অভিযুক্ত শহিদ হোসেনের ব্যবহৃত নাম্বারে ফোন দিলেও সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহীদুজ্জামান শিমুল,: সাতক্ষীরা সদর থানায় কর্মরত ৫২ জন পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) বিকালে সাতক্ষীরা সদর  থানায় কর্মরত  পুলিশ সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এসব ঈদ উপহার ঈদ ( বস্ত্র ) প্রদান করা হয়
এ সময় উপস্থিত থেকে পুলিশ সদস্যদের মাঝে এ সব উপহার প্রদান করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।
এ সময়  উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ওসি) মো. নজরুল ইসলাম, ওসি অপরেশন, তারেক ফয়সাল ইবনে আজিজ, থানার সেকেন্ড অফিসার মো. লোকমান হোসেন প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, থানায় কর্মরত সকল সদস্য আমরা সকলে একটি পরিবার। আমাদের সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে এই সমান্য উপহার প্রদান করা হয়েছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।###
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আলীপুরে বড়ভাইকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
রোববার বিকালে সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ায় গিয়ে জানা গেছে, তুচ্ছ ঘটনার জেরে আলীপুর ঢালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক নিজের আপন বড় ভাই ভ্যানচালক আব্দুল্লাহ সরদারকে ২৮ মার্চ ২০২৩ তারিখে মারপিট করে। এতে আব্দুল্লাহ সরদার, পুত্র আমীর হামজা এবং তার স্ত্রী হামিদা খাতুন মারাত্মক জখম হয়। অথচ এঘটনায় উল্টো আব্দুর রাজ্জাকের পুত্র ইয়াছিন আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ আব্দুল্লাহ সরদারকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। মামলার কারনে আব্দুল্লাহ সরদারের পুত্র আমির হামজা এবং তার স্ত্রী ভিটেছাড়া হয়ে পলাতক জীবন যাপন করছেন।
আলীপুর ঢালীপাড়া গ্রামের রকিবুল ইসলাম ও রাবেয়া খাতুনসহ অনেকেই জানান, আব্দুল্লাহ সরদার অত্র এলাকায় একজন ন¤্র ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তিনি অত্যান্ত অসহায় প্রকৃতির। কিন্তু তার নিজের ভাই আব্দুর রাজ্জাক হিং¯্র প্রকৃতির হওয়ায় সম্পূর্ণ গায়ের জোরে তাদের মারপিট করে উল্টো আব্দুল্লাহ সরদারকে কারাগারে পাঠিয়েছেন। মামলায় আব্দুল্লাহ সরদার কারাগারে আছেন। একমাত্রপুত্র এবং স্ত্রী পলাতক থাকার সুযোগে সুচতুর আব্দুর রাজ্জাক নিজের বড় ভাইয়ের বাড়ীঘর ভাংচুর এবং লুটপাট চালাচ্ছেন। ১৫ এপ্রিল রাতে আব্দুল্লাহ সরদারের কর্মসংস্থানের একমাত্র মাধ্যম ভ্যানটি রাতে আধারে পুকুরে ফেলে দেন। যদিও স্থানীয়দের চাপাচাপিতে ১৬ এপ্রিল দুপুরে ভ্যানটি তুলে। এছাড়া ঘরের মধ্যে থাকা চাউল লুট করে নেয় রাজ্জাক এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে।
ভুক্তভোগীর কন্যা খাদিজা খাতুন জানান, আমার পিতা অসহায় হওয়ার সুযোগে তারা পিতাকে ভিটেবাড়ী থেকে উচ্ছেদের উদ্দেশ্যে চাচা আব্দুর রাজ্জাক মারপিট করে উল্টো মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এ সুযোগে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালাচ্ছেন। তিনি এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন, আমার ভাইয়ের সাথে কোন সমস্যা নেই। সমস্যা ভাবী এবং ভাইপো। তাই বলে ভাইকে মারপিট করে আবার কারাগারে পাঠাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাইয়ের সাথে আমি যা পারি করবো। আপনাদের কি।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, এই দুর্বলতার সুযোগ কেউ নিতে পারবে না। যদি এমন হয়ে থাকে অভিযোগ দিলে আমি আইনগত ব্যবস্থা নেবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে কড়া রোদে ভূমিদস্যূদের হাত থেকে রেহাই পেতে উন্মুক্ত সংবাদ সম্মেলন করেছেন খাদিজা খাতুন নামের এক নারী। তিনি কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার তৌহিদ আহমেদ বুলবুলের স্ত্রী। আজ রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছয় মাস বয়সী শিশুকন্যা লাবিবা ও ১২ বছর বয়সী ছেলে রাজীবকে নিয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
এর আগে গত ১২ এপ্রিল বুধবার বিকাল ৩টায় জেলা জজ কোর্টের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দুই শিশু সন্তান নিয়ে ১৫ মিনিট যাবত অবরোধ করেন তিনি। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তিনি সেখান থেকে চলে যান।
অভিযোগ করে খাদিজা খাতুন বলেন, তার স্বামীর একটি ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে। এছাড়া একইসাথে তিনি খাদ্যবান্ধব প্রকল্পের ডিলার। স্থানীয় ইটভাটার মালিক মতিয়ার রহমান নামের এক ব্যক্তি তার দোকানের সামনে কয়েক হাজার ইট ফেলে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। এজন্য তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এছাড়া দোকানটিও খোলা যাচ্ছে না।

খাদিজা খাতুন বলেন, বিষয়টি নিরসনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথমে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে দায়িত্ব দেন। এরপর ইউএনও কুশলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ্র কাছে দায়িত্ব দেন। পরে উপজেলা চেয়ারম্যান আবার তাকে ইউএনওর কাছে ফেরত পাঠান। এরপর ইউএনও বলেন, মেসেজ দেওয়া হয়েছে। খুব দ্রুত সমস্যা সমাধান হবে। এরপর ৫ দিন অতিবাহিত হলেও ওই ইট কেউ সরায়নি।

এ ব্যাপারে অভিযুক্ত মতি ব্রিকসের মালিক মতিয়ার রহমান বিষয়টি স্বীকার করে বলেন, ওই জায়গাটি খাদিজা বা তার স্বামী বুলবুল কারোরই নয়। জায়গাটি তার নিজের। এজন্য তিনি সেখানে ইট ফেলেছেন।
এদিকে খাদিজা খাতুনের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে, সেখানে ট্রলিতে করে হাজার হাজার ইট ফেলে জায়গাটি আবদ্ধ করে রাখা হচ্ছে।
এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দলিলে জায়গাটি যার নামে রয়েছে তিনিই সঠিক সমাধান পাবেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদী খননকালে এসকেভেটর মেশিন দিয়ে চণ্ডিপুর মহাশ্মশানের লাশ স্নানের বেদি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ঠিকাদারের পক্ষে নিয়োগকৃত তদারককারি দোলোয়ার হোসেনের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্যামনগরের চণ্ডিপুর মহাশ্মশানে এ ঘটনা ঘটে।

এদিকে চণ্ডীপুর মহাশ্মশানে লাশ স্নানের বেদি ভাঙচুরের প্রতিবাদে এলাকারে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতিবাদের মুখে বন্ধ হয়ে গেছে নদী খনন কাজ।
শ্যামনগর উপজেলার চণ্ডিপুর গ্রামের সুকুমার হালদার জানান, শতাধিক বছর আগে থেকে চণ্ডিপুর গ্রামের রামচরণ মণ্ডলের জমিতে হিন্দু সম্প্রদায়ের মানুষের শবদেহ সৎকার করা হতো। বর্তমানর মাঠ জরিপে সাত শতাংশ জমি মহাশ্মশানের নামে রেকর্ড হয়েছে।

চণ্ডিপুর গ্রামের ধর্মদাস গাইন ও সুকুমার মণ্ডল জানান, যমুনা নদী খনন প্রকল্পের আওতায় গত বছরের ২৭ অক্টোবর থেকে কালিগঞ্জ থেকে শ্যামনগর পর্যন্ত নদী খননের কাজ শুরু হয়। আগামি ৩০ মে এর মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে। ঠিকাদার ইউনুস আলী নদী খননের কাজ দেখভালের জন্য স্থানীয়ভাবে দেলোয়ার হোসেনকে দায়িত্ব দিয়েছেন। যদিও অভিযোগ রয়েছে পুরাতন ম্যাপ অনুযায়ি ২৫০ থেকে ৩০০ ফুট চওড়া অঅদি যমুনা বর্তমানে ৮০ থেকে ১০০ ফুট চওড়া করে খনন করা হচ্ছে। যাকে খাল ছাড়া নদী বলা যাবে না। দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই চলছে খনন কাজ।
তারা আরো জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চণ্ডিপুর এলাকায় নদী খননের সময় মহাশ্মশানের লাশ স্নান বেদি ভেঙে েেদন তদারককারি দোলায়ার হোসেন। খবর পেয়ে এলাকাবাসীর প্রতিবাদের একপর্যায়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। হিন্দুদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ভাঙচুর চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ ব্যপারে ঠিকাদারের যমুনা খননের তদারককারি দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড -২ এর কালিগঞ্জ শাখার সেকশান অফিসার তন্ময় হালদারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।
তবে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -২ এর দায়িত্বপ্রাপ্ত উপসহকারি প্রকৌশলী (এসডি) শেখ আল মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ওন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ রমজান বিকালে কলেজের রোভার ডেনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার নেতা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও রোভার গ্রুপের গ্রুপ সভাপতি এ কে এম শফিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান,জেলা রোভারের সম্পাদক এ এস এম আসাদুজ্জামান,গার্লস ইউনিটের রোভার নেতা সহকারী অধ্যাপক শোভা রানী বড়–য়া। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র রোভার মেট কর্ণ বিশ্বাস কেডি।

আরো উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র রোভার মেট ইমতি জামিল, (গার্লস ইউনিট) মাসকুরা আক্তার বাবলী, রোভার সদস্য সাগরিকা আক্তার সেতু, শামীম রেজা, ইফতি জামিল, আব্দুল্লাহ, সাজেদুল ইসলাম, নাহিদ হাসান প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বন্ধন শিল্পী সংসদের সভাপতি কৃষিবিদ জিয়াউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক ও বন্ধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, বন্ধন টেলিমিডিয়ার সভাপতি বাবু অতুল কুমার ঘোষ, শিক্ষাবিদ ড: মুফতি আক্তারুজ্জামান, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, আ: ওহাব আজাদ, শিক্ষাবিদ সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দীন মাসউদ, সাংবাদিক মনিরুজ্জামান, ব্যবসায়ী ইব্রাহিম হোসেন, অনুজিৎ মন্ডল,সাধারণ সম্পাদক আসিফুল আলম(আসিফ), যুগ্ম সম্পাদক নূরুল হুদা ফুল, ইকবাল হোসেন শহিদুল ইসলাম, বায়োজিদ হাসান, হযরত আলী দেবনাথ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট টিভি নাট্য পরিচালক করেন বিশিস্ট টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম।

প্রধান অতিথি বলেন, সাংস্কৃতি মানুষের মনের উন্নয়ন ঘটায়, অপরাধ, দূর করে। সমাজের অসঙ্গগতিগুলো তুলে ধরে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ টিভি ও মঞ্চ নাটকের মাধ্যমে সামাজিক উন্নয়ন করছে। তাদের এ উন্নয়নকে আমি ধন্যবাদ জানায়। আমার পক্ষে থেকে সব রকমের সহযোগিতা করব। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে টিভি, বেতার ও মঞ্চ, নাটক, সংগীত শিল্পীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে নাজিমগঞ্জ- নূরনগর সড়কের আতাপুর নামক স্থানে ঘটেছে।
নিহত কবির হোসেন (৪০) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের পুত্র।
 প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাগেছে, উপজেলার নাজিমগঞ্জ বাজার থেকে ভাড়ায় চালিত রডভর্তি ইঞ্জিনভ্যান নিয়ে সে রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারগাঁতি মাজার গেট সংলগ্নে পৌছাইলে  ইঞ্জিনভ্যানটির টায়ার পাংচার হয়ে সেটি রাস্তা পাশে উল্টে যায়। এ সময় রডবোঝাই ভ্যানের নিচে চাপা পড়েন চালক কবির হোসেন।
খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ভ্যানের নিচ থেকে চালক কবির হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest