সর্বশেষ সংবাদ-
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপনযুব দিবসে দেবহাটায় ৫ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টমাদক প্রতিরোধে সাতক্ষীরায় মাদক বিরোধী মটরসাইকেল র‍্যালিগণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি : প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদআদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার

কে এম রেজাউল করিম দেবহাটা :
২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকায় আ’লীগের সমাবেশে বিএনপি-জামায়াত কর্তৃক বর্বরোচিত গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩’শ নেতাকর্মী আহত এবং আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহতের ঘটনার প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষমতাসীন দল বাংলাাদেশ আ’লীগ।

সোমবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা আ’লীগের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। কয়েক হাজার নেতাকর্মীর স্বতষ্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিণ শেষে শহিদ আবু রায়হান চত্বরে সমাবেশে মিলিত হয়।

এসময় উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম,

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ মুলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তৃতাকালে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনাসহ বর্বরোচিত এ ঘটনায় জড়িত বিএনপি-জামায়াত ক্যাডারদের দৃষ্টান্তমুলোক শাস্তির দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিকলীগের আয়োজনে আলোচনাসভা ও প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে শহরের খুলনা রোড মোড় থেকে প্রতিবাদ র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, জেলা শ্রমিকলীগের সদস্য মকছুর রহমান, শফিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।

পরে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে যোগদান করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার মাহমুদপুরে ট্রাকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মা হাফিজা খাতুন। সোমবার সকালে সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের মাহমুদপুর বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওহি সুলতানা (৭)। সে সাতক্ষীরা সদর উপজেলা মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং মাহমুদপুর তালবাড়িয়া গ্রামের মিতুল সরদারের মেয়ে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ওহি সুলতানা স্কুল ছুটির পর তার মায়ের সাথে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় মাহমুদপুর বাজারে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরা স্থলবন্দর গামী একটি মালবাহী ট্রাক ভ্যানটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওহির মৃত্যু হয়।

এই ঘটনায় উত্তেজিত জনতা দীর্ঘসময় সড়ক অবরোধ করে ও ঘাতক ট্রাকটি ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার এসআই রাজু আহমেদ জানান, ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ট্রাকটি হেলপার চালাচ্ছিলো বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে সাতক্ষীরার নলতা মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস’র) শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টায় ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা। চলমান আন্দোলনে অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা.শাহিনুর আলম, সাধরাণ সম্পাদক ডা. মোজাম্মেল হোসেন, শিক্ষার্থী মোনায়েম ইসলামসহ অন্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পুরাতন মোটরসাইকেল শো-রুমে পরিকল্পিকভাবে মাদক রেখে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী শো-রুমের মালিক সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের উত্তরকাটিয়া গ্রামের এস এম কামরুজ্জামানের পুত্র এস এম আশরাফুজ্জামান সানি কাটিয়া বাজারে জয়েন্ট মোটরস-২ নামের পুরাতন মোটর সাইকেলের শো-রুম পরিচালনা করে আসছিল।

ব্যবসায়ীক সততা থাকায় ইতোমধ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে উত্তরকাটিয়া দাসপাড়া গ্রামের মৃত.আকবর হোসেনের পালিত পুত্র দেলোয়ার হোসেন সোহাগ চক্রান্ত শুরু করে।

গত ১৬ আগস্ট রাত ১০টায় পুলিশের লোকজন বন্ধ শো-রুম খুলিয়া তল্লাশী করে পোটলা বের করে। এঘটনায় আশরাফুজ্জামান সানিকে আসামী করে এবং তাকে নিয়ে যেতে চায়। সে সময় তাদের অনুরোধে সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা সোহাগের সাজানো তখন পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে তাদের অনুরোধে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন দুপুর ২.৩৮ মিনিটে সোহাগ নিজ হাতে শো-রুমের সিসি ক্যামেরা ঘুরাইয়া গাজার পোটলাটি ওই শো-রুমে রাখে এবং পুলিশকে জানায় এই শো-রুমে গাজার ব্যবসা করে। যে কারণে সেখানে তল্লাশী করে।

ভুক্তভোগী আশরাফুজ্জামান সানি অভিযোগ করে বলেন, সোহাগেরও মায়াজাল নামক পুরাতন শো-রুম রয়েছে। যে কারনে আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে এবং সামাজিকভাবে হেয় করতে এধরনের চক্রান্ত করা হয়েছে। এঘটনায় আমি আর্থিক এবং সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছি। তিনি এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন সোহাগের শো-রুম এবং মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ শিক্ষকের মর্যাদা জয় হোক ¯েøাগানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং- এস ১২০৬৮) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক অজিত পাল-এর স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার পূর্ণঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে বাহাদুরপুর সঃ প্রাঃ বিঃ এর সহকারি শিক্ষক এস এম শরিফুজ্জামানকে সভাপতি, ৬৬নং গরালি সঃ প্রাঃ বিঃ এর আসাদুজ্জামান কে সিনিয়র সহ সভাপতি, ১২নং চন্ডিপুর সঃ প্রাঃ বিঃ এর সাবিহা খাতুন, ১নং ফুলবাড়ি সঃ প্রাঃ বিঃ এর কামরুজ্জামান, দক্ষিণ ফিংড়ী সঃ প্রাঃ বিঃ সহকারি শিক্ষক মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক, ফিংড়ী সঃ প্রাঃ বিঃ মোঃ সেলিম রেজা কে যুগ্ম সাধারণ সম্পাদক, টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী শাহাব উদ্দীন (সাজু) কে সাংগঠনিক সম্পাদক, মিয়া সাহেবের ডাঙ্গা সঃ প্রাঃ বিঃ এর রায়হান উদ্দিন কে অর্থ সম্পাদক, মিঠাবাড়ি সঃ প্রঃ বিঃ এর মনিরুজ্জামান শেখ দপ্তর সম্পাদক, ধানদিয়া কৃষ্ণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান প্রচার সম্পাদক, খ্যাগড়াডাঙ্গা সঃ প্রাঃ বিঃ এর মর্জিনা খাতুন কে মহিলা বিষয়ক সম্পাদক,
উত্তর কুশখালী সঃ প্রাঃ বিঃ আসাদুজ্জামান কে তথ্য ও প্রযুক্তি সম্পাদক, কলারোয়া সঃ প্রাঃ বিঃ হারুনঅর রশিদ আইন বিষয়ক সম্পাদক, বারোপোতা সঃ প্রাঃ বিঃ লুৎফুন নাহার কে সহ আইন বিষয়ক সম্পাদক, মিয়া সাহেবের ডাঙ্গা সঃ প্রাঃ বিঃ হিমাদ্রী মন্ডল কে সমবায় সম্পাদক, নেবাখালী সরদারপাড়া সঃ প্রাঃ বিঃ কামরুল ইসলাম কে মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, হামিদপুর সঃ প্রাঃ বিঃ ফারহানা মমতাজ কে আপ্যায়ন ও অভ্যার্থনা সম্পাদক, গাংনিয়া সঃ প্রাঃ বিঃ এর নাজমুস সাদাত কে কাব ও স্কাউট সম্পাদক। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে পলাশপোল সঃ প্রাঃ বিঃ এর আ হ ম মোস্তফা জামান, গোবরদাড়ী সঃ প্রাঃ বিঃ হাসানুজ্জামান, শহিদ খোকন স্মৃতি নেবাখালী সঃ প্রাঃ বিঃ এর শরিফুর রহমান সজল সহ ৪৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ড-১ এ কর্মরত দুর্নীতিবাজ কুক কামরুজ্জামানের বিরুদ্ধে শাস্তিসহ সাতক্ষীরা থেকে বদলীর দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের আয়োজনে রোববার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: বাবলু হাসান।

বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক এস কে, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হাই প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা ওয়াপদার মোড় হতে পশ্চিম দিকে আনুমানিক ২০০ মিটার দূরে ২(দুই) কোটি টাকা মূল্যের পাঁচতলা ফাউন্ডেশন বাড়ির প্রথম তলার কাজ শেষ। অবৈধ ভাবে উপার্জিত সাতক্ষীরার বিভিন্ন শাখায় লক্ষ লক্ষ টাকার একাধিক ব্যাংক হিসাব ও ডিপিএস আছে তার স্ত্রী রেখা জামান ও তার নিজ নামে। তার মত একজন মহাদুর্নীতিগ্রস্থ ব্যক্তিকে সাতক্ষীরার মত দূর্যোগ প্রবণ এলাকা থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী মঙ্গলবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে ফিংড়ী ইউনিয়ের শিমুল বাড়ীয়া ১নং আওয়ামী লীগ এর আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শামসুর রহমান,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিসহ নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন চান্দু।

পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ডের জন্ম হতো না। আমরা কতটা হতভাগা জাতিকে তাকেই কিছু বিপথগামী সেনারা নির্মমভাবে হত্যা করে। তারা চেয়েছিল জাতির জনকের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলতে। কিন্তু আজ ঘরে ঘরে জাতির জনকের জন্য দোয়া হয় আলোচনাসভা হয়।
পরে জাতির জনক এবং পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest