সর্বশেষ সংবাদ-
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপনযুব দিবসে দেবহাটায় ৫ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টমাদক প্রতিরোধে সাতক্ষীরায় মাদক বিরোধী মটরসাইকেল র‍্যালিগণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি : প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদআদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় উন্নত টয়লেট ব্যবহারের হার বেড়েছে। সম্প্রতি সমাপ্ত নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় ওয়াশ এসডিজি প্রকল্পের আওতায় পরিচালিত শেষ জরিপে এ চিত্র দেখা গেছে ।

বুধবার বেলা ১১টায় সাতক্ষীরার ম্যানগ্রাভ সভাঘরে জরিপকৃত এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্কুল কমিউনিটি ক্লিনিক, ওয়াশ উদ্যোক্তাদের সাথে শেয়ার করা হয়। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খলিশখালী ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাব্বির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল হক(লিটু), সাতক্ষীরা সদর উপজেলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার, সহকারী সার্জন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সাতক্ষীরার ডাঃ রাহুল দেব রায়। কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী।

ওয়ার্কশপে মুল উপস্থাপনা উপস্থাপন করেন সিমাভি’র মনিটরিং ইভাল্যুয়েশন এন্ড লার্নিং অফিসার মোঃ শামসুর রহমান।
তথ্যানুযায়ী জানা গেছে, বেইজলাইন (২০১৮) জরিপে প্রাপ্ত ফলাফল থেকে এন্ডলাইন জরিপে উন্নত টয়লেট ব্যবহারের হার বেড়েছে ৪৬ শতাংশ। এছাড়া ওপেন ডেফিকেশন (খোলা জায়গায় মলত্যাগ) প্রায় শূন্যের ঘরে এসেছে। হাইজিন অনুশীলন বেড়েছে ৯% থেকে ৭৭% এ। এ জরিপে মোট ৪৯২ খানা, ৯ স্কুল, ০৩ কমিউনিটি ক্লিনিক অংশগ্রহন করে। সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভা এবং সাতক্ষীরা সদর উপজেলার ৩টি ও তালা উপজেলার ৩টি ইউনিয়নের ৪৯২ পরিবারকে এ জরীপের আওতায় নেওয়া হয়। ২০১৮ সালে প্রকল্পের শুরুতে পানি,স্যানিটেশন এবং হাইজিন সম্পর্কিত বিষয়ে জরিপ করা হয়েছিল এবং প্রকল্পের শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে শেষ জরিপে দেখা গেছে প্রায় প্রতিটি সূচকে পানি,স্যানিটেশন এবং হাইজিন এর পরিস্থিতি উন্নীত হয়েছে। তবে ব্যাকটেরিয়া দূষণ বেড়েছে বেইজলাইন এ ৪৬% ছিল)।
হোপ ফর দ্যা পুরেস্ট এর টাউন কো-অর্ডিনেটর মৃনাল কান্তি সরকারের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, প্র্যাকটিক্যাল একশন বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম সোহান এবং প্রকল্পের স্টাফবৃন্দ। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের দ্বিতীয় তলায় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ ফিরোজ কামনা শুভ্র।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া মাদরাসার সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান (ডাবলু), উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, দারুল হাদীস আহমাদিয়া সালাফি ইয়াহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ সোহেল বিন আকবর মাদানী,শ্যাল্লে আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নুরুল ইসলাম প্রমুখ। এসময় প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান প্রমুখ।

এসময় শিক্ষক, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে আগামী ২৭ আগস্ট ২০২৩ সালের আলিম পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও আলেম ওলামাদের কাছে দোয়া চেয়েছেন শিক্ষার্থীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি প্রভাষক মোঃ নাছির উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার সকালে শহরের বিভিন্ন স্থানের ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো গাড়ীতে নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেয় তারা।

ভুক্তভোগী পৌর কর্মচারীরা সাংবাদিকদের জানান, দীর্ঘ দুই মাস ধরে তারা কোন বকেয়া বেতন পাচ্ছেন না। এর ফলে তারা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন। সামান্য বেতনে তারা সেখানে চাকরি করেন। পৌর পরিচ্ছন্ন কর্মীরা গত দুই মাস এবং পানি সরবরাহ শাখার কর্মচারীরা দীর্ঘ ৭ মাস যাবত কোন বেতন পান না।

তারা এ সময় আক্ষেপ করে বলেন, দ্রব্য মূল্যের এই উদ্ধগতির বাজারে তারা যদি কোন বেতন না পান তাহলে তারা কিভাবে চলবেন ? ভুক্তভোগীরা আরো জানান, বর্তমানে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি পৌরসভার কোন দায়ীত্ব পালন করছেন না। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। তারা এ সময় তাদের বেতন না পাওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষনা দেন।

অবস্থান কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য গণেশ, তরিকুলসহ অন্যান্যরা।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা জেলা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং জেলা ভুমিহীন সমিতির যৌথ আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে সাতক্ষীরায় উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনসহ অবৈধ দখলকৃত সরকারি জায়গা উদ্ধারপূর্বক মেডিকেল কলেজ ও হাসপাতালে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অপরিকল্পিতভাবে স্থাপন পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই প্রতিষ্ঠানে অনিয়মের শেষ নেই।

মেডিকেল কলেজ হাসপাতালে একেপর এক নানা অনিয়ম ও দুনীতি করে যাচ্ছে। হাসপাতালের পরিচালক শীতল চৌধুরীর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্টদের কাছে স্মারক লিপি দেওয়া হয়। কিন্তু আজও পর্যন্ত কোনো সংশ্লিষ্টরা তদন্ত পূর্বক ব্যবস্থা নেইনি।

সাতক্ষীরা রাফসান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মালিক আবু হাসান কর্তৃক শহরের বিনেরপোতায় সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এটি নিয়ে ভূমিহীন সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হলেও তা এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। প্রকৃত ভুমিহীনদের ঘর দেওয়া হয় না। টাকা ছাড়া প্রকৃত ভুমিহীনরা ঘর পাই না। দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করে প্রকৃত ভুমিহীনদের পুনঃ বাসনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, জেলায় কৃষি জমিতে অপরিকল্পিত ভাবে ইটভাটা স্থাপন হওয়ায় দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে। অন্যাদিকে ঘনবসতি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় অপরিকল্পিতভাবে ইটভাটা স্থাপন হওয়ায় ইটভাটার কালো ধোয়ায় এলাকায় পরিবেশ দূষিত হয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ইতোপূর্বে দেখাগেছে সদর উপজেলার মধ্যে অপরিকল্পিত ভাবে বাইপাস সড়কে কৃষি জমিতে স্থাপন হয়েছে এবিবি ভাটা, এমএস ভাটা, বাবুলিয়ায় বি,বি ভাটা, এসবিএল ভাটা, সনি ভাটা, ভাদড়ায় রাকিব ভাটা, আঁখি ভাটা, মাধবকাটির ঠিকানা ভাটা, নীটভাটা, এসবি ভাটা, ষ্টার ভাটা, বিনেরপোতায় রহমান ভাটাসহ জেলা উপজেলা গুলোতে অপরিকল্পিতভাবে কৃষি জমিতে ও ঘনবসতি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ইটভাটা স্থাপন হয়েছে। অনেক ইটভাটার মালিকদের নিবন্ধন নেই। কিন্তু তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারা প্রশাসনকে ম্যানেজ করে ইটভাটা পরিচালনা করে আসছে। তাই আগামী দিনে এসব ইটভাটা পরিচালনা করার অনুমতি দেওয়ার আগে যাচাই বাছাই মাধ্যমে অপরিকল্পিত স্থাপন ইটভাটা মালিকদেরকে লাইন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, খেজুরডাঙ্গায় চার বান্দার গেটের খালের বেড়িবাঁধের মাটি কেটে জমি ভরাট করেছে ওই এলাকার রহমান ইটভাটার মালিক। ইতোপূর্বে ওই বেড়িবাঁধ মাটি কাটার বিষয়ে সদর উপজেলার এসিল্যান্ড খবর পেয়ে মাটি কাটা বন্ধ করে দেয় এবং মাটি কাটা ভেগু মেশিনের চাবি জব্দ করে। কিন্তু আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো ভুমি অফিস তাদের মাটি কাটা মেশিনের চাবি ফেরত দেয় বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই অবিলম্বে সাতক্ষীরায় উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনসহ অবৈধ দখলকৃত সরকারি জায়গা উদ্ধারপূর্বক মেডিকেল কলেজ ও হাসপাতালে সীমাহীন অনিয়ম ও দুর্নীতর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অপরিকল্পিতভাবে স্থাপন পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান বক্তারা। মানববন্ধন ও সমাবেশে জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি শেখ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, হায়দার আলী, ভুমিহীন নেতা বাবলুর রহমান, শেখ হাফিজুর রহমান, শাহাজান আলী ছোট বাবু, ইউসুফ আলী সরদার, আশিক ইকবাল বাপ্পি, নাজমা আক্তার, শাহানারা খাতুন রিনা, শেখ রেজাউল করিম রেজা, শেখ রিয়াজুল ইসলাম, থানাঘাটা দরগাহ শরীফের খাদেম শেখ ফারুক হোসেন প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলামের ভগ্নিপতি মোঃ আব্দুর রশিদ (৫৫) আর নেই। তিনি মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) ভোর ৪:২০ মিনিটের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কিডনি ও হার্টের সমস্যায় গুরুতর অসুস্থ ছিলেন। মরহুম মোঃ আব্দুর রশিদ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি জিএম আজিজুল ইসলামের পিতা। মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার জোহরের নামাজের পর সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জি-ফুলাবাড়ি দরগাহ শরীফ ময়দানে অনুষ্ঠিত হবে । ##
প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় দেবহাটার ঘড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াদ আলী গাজীর ছেলে নাঈম হোসেনকে (২৯)।

গত ২১ আগষ্ট দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে ৮ ফুট ৬ ইঞ্চি এবং ৭ ফুট ১ ইঞ্চিসহ ২টি গাছ জব্দ করে। পরে নাঈম হোসেনকে গ্রেপ্তার করে দেবহাটা থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
স্যানিটেশন কর্মসূচি অবহিতকরনের লক্ষ্যে সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের ত্রিশমাইল অগ্রগতি রিসোর্টে বেসরকারি সংস্থা আশার আয়োজনে আশা সাতক্ষীরা জেলা ম্যানেজার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রেজাউল কাইয়ুম।

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অফিসের এডিশনাল ম্যানেজার একে এম সেলিম আল রেজা,আশা কেন্দ্রীয় কার্যালয়ের প্রজেক্টার মাহফুজুল আলম সহ আরো অনেকে।

এই কর্মসূচিতে সাতক্ষীরায় ৩১শত পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটাইজেশন সহায়তা দেওয়া হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকাল ৫টায় শহরের সিদ্দিক সুপার মার্কেটের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোস্না আরার সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ বারুদ আর রক্তমাখা বীভৎস ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট রাজনৈতিক ইতিহাসে হত্যাযজ্ঞের এক কলঙ্কময় দিন আজ। ২১ শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়। ২১ আগস্টে ঘাতকচক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহাদাৎ হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক রনি প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সাংবাদিক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাসিমী তপু, জেলা শ্রমিক লীগের সহসভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগেরসহসভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা,
দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, রাবেয়া পারভীন, যুব মহিলালীগের সভাপতি সাবিহা হোসেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নুর মনোয়ার হোসেন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার) প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কমীসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest