আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। আর কিমের এই বেপরোয়া মনোভাবের জন্য তাকে উচিৎ শিক্ষা দিতে এবার ঐক্যবদ্ধ হচ্ছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো।
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলরসন জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে জাতিসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত একথাই যেন ফের একবার প্রমাণ করে দেয়। উত্তর কোরিয়া সমাধানের পথে আসতে চাইলে সবার আগে তাকে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা অবিলম্বে বন্ধ করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে টিলরসন চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও এই বিষয়ে পৃথক পৃথক আলোচনা করেন। তিনি জানিয়েছেন, দুই দেশই পিয়ংইয়ংয়ের অস্ত্রাগারের ওপর কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষেই মত দিয়েছেন।
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কড়া করতে আমেরিকার প্রস্তাবে সম্মতি জানিয়েছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞার আওতায় আছে রফতানির বিষয়টিও। এর প্রধান লক্ষ্যই হলো পিয়ংইয়ংকে বার্ষিক একশ কোটি ডলার রাজস্ব থেকে বঞ্চিত করা।
নিরাপত্তা পরিষদে পাস হওয়া এই প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে কয়লা, লৌহ আকরিক, লোহা, সিসা, মাছ এবং অন্যান্য সামুদ্রিক পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর কোরিয়ার আরো বেশ কিছু বিষয়ের ওপরও এই কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানা গেছে।

এম.শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস,নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৭৭ জনকে আটক করা হয়েছে।
ঝাং জেতিয়ান। বয়স মাত্র ২৪ বছর।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার বেলা ১২টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানাবেন।
কিবোর্ডে এফ-১ থেকে এফ-১২ পর্যন্ত ১২টি চাবি বা কি দেখা যায়। এগুলোকে বলা হয় ফাংশন কি। কিবোর্ডের অন্য কিগুলো ব্যবহার করা হলেও ফাংশন কিগুলো অব্যবহৃত থাকে বেশিরভাগ সময়। অনেকে জানেনই না এগুলো কী কাজে লাগে। তাই ব্রাইটসাইটের সৌজন্যে আজ থাকছে ফাংশন কি-এর কাজ।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো শঙ্কা নেই। পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলা শেষে আবার মাঠে ফিরেছেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেটভক্তরা। দুই ম্যাচের টেস্ট সিরিজটা নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে ছয়টি কারণে উত্তেজনা ছড়াবে এবারের অস্ট্রেলিয়া সফর। আসুন জেনে নিই কোন সেই ছয়টি কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।
হঠাৎ ফেসবুকে একটি ছবি ভাইরাল। কোনো এক অনুষ্ঠানে সপরিবারে টেবিলে বসে খাচ্ছেন সাকিব আল হাসান। তাঁদের পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তাঁকে কাজের মেয়ে ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে এমন সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে সাকিবের হয়ে কড়া জবাব দিয়েছেন তিনি। সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমানও।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শিশু পরিবারের এতিম শিশুদের উপর দীর্ঘদিন চলা যৌন শারিরীক ও মানষিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট পেশ করেছেন। তদন্তে একজনকে সাসপেন্ড ও বিভাগীয় মামলার সুপারিশ, তিনজনকে বদলি, শিক্ষক ও বাবুর্চিকে জেলার বাহিরে বদলির সুপারিশ করা হয়েছে।