হাইকোর্টের দেওয়া বিশ্বজিৎ হত্যা মামলার রায়ে কেবল দু’জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বয়ে যাচ্ছে আলোচনা-সমালোচনার ঝড়। নিম্ন আদালতে আট জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলেও হাইকোর্টের রায়ে মাত্র দু’জনের ক্ষেত্রে সর্বোচ্চ এই শাস্তি বহাল থাকায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন অনেকে।
রায়ের প্রতিক্রিয়া জানিয়ে গুলাম ফারুক হামিম নামের এক প্রবীণ ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বজিৎ-এর ভয়ার্ত মায়াবী মুখ, তার রক্তাক্ত শরীরে হামলে পড়া কিরিচ, লোহার রড হাতে দৃশ্যমান সমস্ত জারজ পশুর ছবিটি এখনও যন্ত্রণাবিদ্ধ করে তোলে, প্রবলভাবে ক্ষুদ্ধ করে। বিশ্বজিৎ, তোমার কাছে ক্ষমা চাইতেও লজ্জা হচ্ছে এখন।’
বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময়ের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন সাংবাদিক গোলাম মর্তুজা। তার স্ট্যাটাসে বলা হয়েছে, ‘মানুষ ভিডিওচিত্রে তাদের হত্যাকারী হিসেবে দেখলেন; অথচ তাদের কারও শাস্তি কমে গেলো, কেউ খালাস পেয়ে গেলো, পলাতকদের ধরার চেষ্টাই হলো না!’
সাজিদা ইসলাম পারুল নামের এক নারী লিখেছেন, ‘একটা প্রকাশ্য হত্যাকাণ্ড। সীমাহীন বর্বরতা ও নৃশংসতা। ভিডিও ফুটেজ। স্টিল ফটোগ্রাফ। অসংখ্য প্রত্যক্ষদর্শী। তাহলে তদন্ত জিনিসটা কী আর বিচার বস্তুটাই বা কী?’
বিশ্বজিতের ওপর হামলার সময়ের একটি ছবি শেয়ার দিয়ে আব্দুল আওয়াল লিখেছেন, ‘এই যে ছবিটা দেখছেন— এটা আসলে ফটোশপ, বিশ্বজিৎ নামের কোনও ব্যক্তিকে কেউ মারেনি, বিশ্বজিৎ বলে কেউ কোনোদিন ছিল না। সব সোনার ছেলেদের বিরুদ্ধে ষড়যন্ত্র!’
‘বিশ্বজিৎ হত্যার নারকীয় উল্লাস ছিল এক দানবীয় শাসনের প্রত্যক্ষ ফল! সেই চলমান বীভৎসতা কবে থামবে জানি না। তবু বিশ্বজিৎ হত্যার এ রায় মানি না!’—ফেসবুকে লিখেছেন রাখাল রাহা।
গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী রুবেল আবুল হাসান স্ট্যাটাসে লিখেছেন, ‘বিশ্বজিতের রায় দেখে মনে পড়ে গেলো, যুদ্ধাপরাধীদের বিচারও পলাতকের ফাঁসি দিয়ে শুরু হয়েছিল।’
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর নিম্ন আদালত এ হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড ও বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। রবিবার (৬ আগস্ট) বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায়ে দু’জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া চার জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং দু’জনকে খালাস দেওয়া হয়েছে।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে সাম্প্রতিক সময়ে জোট গঠনের তোড়জোড় দেখা যাচ্ছে। এ লক্ষ্যে ঘন ঘন বৈঠকও করছেন কয়েকটি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তবে এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনও নেতিবাচক প্রতিক্রিয়া নেই। দলটি বরং এমন উদ্যোগকে স্বাগতই জানাচ্ছে।
পান খাওয়ার রীতি বাংলাদেশে বেশ পুরানো। নিশ্বাসকে সুরভিত করা এবং ঠোঁট ও জিহবাকে লাল করার জন্য মানুষ পান খায়। প্রধানত দক্ষিণ এশিয়া, উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ পান খায়। কেবল স্বভাব হিসেবেই নয়, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি, ভদ্রতা এবং আচার-আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে।
শিক্ষার্থীদের সংঘর্ষের সময় টিয়ারশেলই (কাঁদানি গ্যাস) তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের চোখে লেগেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশের তদন্ত কমিটি। এই ঘটনায় সাত পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে।
কালোজিরার ইংরেজি নাম Fennel flower। এর বৈজ্ঞানিক নাম Nigella Sativa Linn। এই গাছের স্ত্রী, পুরুষ দুই ধরণের ফুল হয়। সাধারণত নীলচে সাদা রং হয়। এই ফুল পাঁচটি পাঁপড়ি বিশিষ্ট। কিনারায় একটা রাড়তি অংশ থাকে। তিন-কোনা আকৃতির কালো রং এর বীজ হয়। গোলাকার ফল হয় এবং প্রতিটি ফলে ২০-২৫ টি বীজ থাকে। কালোজিরা আয়ুর্বেদীয় , ইউনানী, কবিরাজী ওলোকজ চিকিৎসায় ব্যবহার হয়। মশলা হিসাবেও ব্যাপক ব্যবহার হয়ে থাকে। নিমকি বা কিছু তেলে ভাজা খাবারে ভিন্ন ধর্মী স্বাদ আনতে কালোজিরা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেকেই কালজিরার ভর্তা খেয়ে থাকেন। অনেকে আবার কালোজিরা খেতে পছন্দ করেন না। কিন্তু কালোজিরার ব্যবহারে খাবারে একটু ভিন্ন ধরনের স্বাদ নিয়ে আসে। যা কোন সীমাবদ্ধতা নেয়। এটি পাঁচ ফোড়নের একটি উপাদান। বীজ থেকে পাওয়া তেল। কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায়। যা আমাদের শরীরের জন্য খুব উপকারী।
হুট করে অভিনেতা নিলয়কে বিয়ে করেছিলেন আলোচিত মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এক ছাদের নিচে থাকা আর হয়নি। আলাদাই থাকছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ফের প্রেমে মজেছেন শখ! তবে তার এই প্রেমের কাহিনী বাস্তবে নয়। টেলিছবির গল্পে দেখা যাবে শখের এই নয়া প্রেম রসায়ন। এর নাম ‘থ্রি স্কয়ার’। টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন তানিন রহমান। এতে শখের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শামিম হাসান সরকার।
বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। সালমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন। এই জনপ্রিয় নায়িকা অভিনেত্রী হিসেবে বলিউডে বেশ কিছু বছর বেশ সফলতার কাটিয়ে ফেললেন। সালমান খানের সঙ্গে তার একটা সময় প্রেমের সম্পর্ক ছিল এটা সবাই জানে।
ভয়াবহ জঙ্গি হামলা রুখে ৪ জঙ্গিকে হত্যা করা হয়েছে- এমনই দাবি করল পাকিস্তানি সেনাবাহিনী। রবিবার বিতর্কিত বেলুচিস্তানে ৪ সন্দেহভাজনকে গুলি করা হয়।