সর্বশেষ সংবাদ-
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপনযুব দিবসে দেবহাটায় ৫ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টমাদক প্রতিরোধে সাতক্ষীরায় মাদক বিরোধী মটরসাইকেল র‍্যালিগণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি : প্রেসক্লাবের জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদআদেশে এসিল্যান্ডের স্বাক্ষর থাকলেও অস্বীকার : প্রশ্নবিদ্ধ হত্যা মামলার আসামির দায়ের করা মামলাদেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশশ্যামনগরে ভুল করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর মৃত্যুসাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
এমনিতেই সাতক্ষীরা জেলা প্রাকৃতিক দূর্যোগের কাছে বিধ্বস্ত। এমতাবস্থায় পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাউবো’র এক কুক (রাধুনির) বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তার দাপটে প্রশাসনও দিশেহারা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, এই কুকের নাম শেখ কামরুজ্জামান, দপ্তর: সাতক্ষীরা পওর বিভাগ-১একটা সময়ে সহকারী কুকের কাজ করলেও তিনি এখন গাড়ি চালক। কাগজে কলমে রাধুনি, তবে বাস্তবে তিনি একজন প্রভাবশালী ঠিকাদার। তার ছেলের নামে ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাতক্ষীরা পাউবোর পুরো উন্নয়ন কাজের নিয়ন্ত্রণ এখন কামরুজ্জামানের হাতে। অভিযোগ রয়েছে কামরুজ্জামানের সঙ্গে কয়েকজন কর্মকর্তার যোগসাজশে দিনের পর দিন চলছে এই অনিয়ম। পাউবো তে তিনি একত্র আধিপত্য বিস্তার করে রামরাজত্ব কায়েম করেছে।

সাতক্ষীরার পাউবো-১ কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার উন্নয়নের জন্য সরকার কয়েকশত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে জলাবদ্ধতা নিষ্কাশন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য। কিন্তু প্রধানমন্ত্রীর এই ডেল্টা প্লানের কাজ বাস্তবায়নে সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই কুক কাম গাড়িচালক কাম (অদৃশ্য) ঠিকাদার শেখ কামরুজ্জামান। তার লাগামহীন স্বেচ্ছাচারিতা ও ঠিকাদারী ব্যবসাসহ বিভিন্ন অনিয়মের কারণে তালগোল পাকিয়ে যাচ্ছে পাউবোর অফিসে।
অভিযোগ রয়েছে, কামরুজ্জামানের সাতক্ষীরা পাউবো-১ এ বর্তমানে তার পদ না থাকলেও উক্ত ডিভিশনে নিজ জেলা সাতক্ষীরাতে ২২ বছরেরও অধিক সময় চাকরী করছে। ফলে অফিসে একক রামরাজত্ব কায়েম করছে। রাধুনি পদে চাকরি করলেও নিজে রান্নার কাজ করেন না। তার কাজ করেন পিয়ন গোপাল ও মোবারক নামের ২ ব্যক্তি। ওই গাড়ি চালকের দখলে রয়েছে চেয়ার-টেবিল ও আলমারিসহ সরকারী বিভিন্ন জিনিস পত্র। পাউবো ১ অফিসে কর্মরত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে-কামরুজ্জামান রাধুনি হলেও কাজ করেন গাড়িচালকের। কিন্তু তিনিই আবার অফিসের বিভাগীয় হিসাব শাখার চেয়ার-টেবিলসহ অন্তত ১০টি আলমারি দখল করেছেন। আর এতে সহযোগী হিসেবে কাজ করছেন তার ঠিকাদারী বন্ধু পাউবো-১ এর হিসাব করণিক শফিকুল ইসলাম। গভীর সখ্যতা রয়েছে কুক কামরুজ্জামান ও শফিকুল ইসলামের। কোনো নিয়মিত গাড়ীচালক ও সিনিয়র হিসাব সহকারী পাউবো-১ এ থাকতে পারেনা তাদের ক্ষমতার দাপটে। সরকারি অফিসের আসবাবপত্র ও আলমারি দখল করে সেখানে বসেই ঠিকাদারী ব্যবসা করে যাচ্ছে কামরুজ্জামান। তার ঠিকাদারী লাইসেন্স এর নাম-মেসার্স রাফিদ এন্টারপ্রাইজ। রাফিদ তার ছেলের নাম। এই লাইসেন্স দিয়ে সাবেক নির্বাহী প্রকৌশলী মো: আবুল খায়েরের সময়ে একাধিক ডিপিএম কাজ পেয়েছে কামরুজ্জামান। এক পায়ে সমস্যা নিয়ে গাড়িচালক না হয়েও ঠিকাদারী ব্যবসা ও গাড়ির তেল চুরি করার জন্য ঝুঁকি নিয়ে অফিসের গাড়ি চালিয়ে যাচ্ছে কামরুজ্জামান।তার অন্যতম সহযোগী ক্যাশিয়ার শফিকুল ইসলামও সাতক্ষীরার স্থানীয়। সব কিছু দেখেও নীরব সাতক্ষীরা পাউবো প্রশাসন। দিন দিন আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে কুক কামরুজ্জামান।

সাতক্ষীরা পাউবো হতে কামরুজ্জামানকে একাধিকবার বদলি করা হলেও টাকার ও ক্ষমতার জোরে বারবার তা বাতিল হয়ে যায়। সাতক্ষীরায় যোগদানের পর থেকে রীতিমতো আঙুল ফুলে কলা গাছ হয়েছে কামরুজ্জামান। শহরের ইটাগাছা ওয়াপদার মোড় হতে পশ্চিম দিকে আনুমানিক ২০০ মিটার দূরে ২(দুই) কোটি টাকা মূল্যের পাঁচতলা ফাউন্ডেশন বাড়ির প্রথম তলার কাজ শেষ।অবৈধ ভাবে উপার্জিত সাতক্ষীরার বিভিন্ন শাখায় লক্ষ লক্ষ টাকার একাধিক ব্যাংক হিসাব ও ডিপিএস আছে তার স্ত্রী রেখা জামান ও তার নিজ নামে। স্থানীয় কয়েকজন স্টাফকে নিয়ে একটি কঠিন সিন্ডিকেট আছে তার সাতক্ষীরা পাউবো-১ ও ২-এ। ২০১৮ হতে ২০২২ সালে সাবেক নির্বাহী প্রকৌশলী মো: আবুল খায়েরের যোগসাজশে বোর্ডের অনুমতি ছাড়াই ভোমরা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে একাধিক বার ভারত ভ্রমণ করেছে কামরুজ্জামান। একাধিক বার নিউজ হলেও তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা নেয়নি পাউবো প্রশাসন। টাকার জোরে বারবার রীতিমতো তার সব অন্যায় ধামাচাপা পড়ে যায়। সাতক্ষীরা বিখ্যাত চিংড়ি, আম ও সুন্দরবনের মধু পাঠিয়ে উপরমহলকে ম্যানেজ করে বহাল তবিয়তে রয়েছে তেলবাজ কামরুজ্জামান। সাতক্ষীরার পাউবোতে থেমে নেই তার ঠিকাদারী ও সাবঠিকাদারী ব্যবসা। এ যেন এক রাধুনির কব্জায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
কামরুজ্জামানের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন-আমি অল্প সময়ে এসেছি, আসার পরে তার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। তাকে জিজ্ঞাসা করা হয় কিভাবে শেখ কামরুজ্জামান ২২ বছর ধরে এক জায়গায় আছে এবং বর্তমানে তো রাধুনি পদটি সাতক্ষীরা পাউবো-১ এর সেটআপে নেই।
তবে প্রকৌশলী মো: সালাউদ্দিন জানান-বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমি কি করতে পারি? তিনি আরো বলেন তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নিবো। তবে পাউবো-১ অফিস সূত্রে জানা যায় পদ না থাকলেও রীতিমতো এই অফিস থেকে তিনি নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন বলে জানা গেছে। সচেতন মহল তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ ভারতে পাচারের সময় সাতক্ষীরা শহর থেকে ৭ পিচ স্বর্ণের বারসহ মাহবুব উদ্দিন নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত মাহবুব উদ্দিন (৪০) মানিকগঞ্জ জেলার সিংহই থানার ফরহাদ উদ্দিনের ছেলে।

সাতক্ষীরা সদর থানর পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে আনা স্বর্ণের একটি বড় চালান সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতক্ষীরা শহরের লাবনি মোড়স্থ হাজি মার্কেটের সামনে সাতক্ষীরা সদর থানার পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকাবারী মাহবুব পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার দেহে তল্লাশী করা হলে তার প্যান্টের বেল্টের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৮১৬ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৬৩ লাখ টাকা। ঘটনা স্থলে এ সময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, আটককৃত ব্যাক্তি মাহবুব উদ্দিন মানিকগঞ্জ জেলার শীর্ষ স্বর্ণ চোরাকারবারি বলে জানা গেছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আটক চোরাকাবারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দু’টোর দিকে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুহাদ্দিস আব্দুল খালেক(৬৫) সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত আফতাবউদ্দিন সানার ছেলে।

ধলবাড়িয়া গ্রামের জামালউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজ শেষে দুপুর দুটোর দিকে ঈদগাহের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় একদল পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তবে তার ছেলে হাসানুল বান্না তার বাবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও বেশি কিছু বলতে চাননি। তবে তাকে কাথায় রাখা হয়েছে তাও তারা জানতে পারেননি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিতুল ইসলাম শুক্রবার বিকেল চারটায় সাংবাদিকদের কাছে মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটার ত্রিশমাইলে দ্রুতগামী ইমাদ পরিবহনের ধাক্কায় মাহমুদুল ইসলাম নামের এক মোটর সাইকেলচালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ওই
মোটরসাইকেলের যাত্রী। নিহত মাহমুদুল ইসলাম তালা উপজেলার শিবপুর গ্রামের
আবু জাফর মোড়লের ছেলে।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশমাইল
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহমুদুল ইসলাম পেশায় একজন মোটর সাইকেল চালক। আহত মোঃ সিফা পাইকগাছা
উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজী ছেলে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, মাহামুদুল
ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শুক্রবার সকালে তিনি তালা থেকে রিফাত
হোসেন ফিফাকে ভাড়ায় নিয়ে সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকার
অগ্রগতি সংস্থার অফিসের সামনে ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি বাস
মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মাহামুদুল।
আর গুরুতর আহত হন রিফাত হোসেন ফিফা। ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার
করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতিতে তাকে খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের
মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ
ব্যবস্থা নেওয়া হবে##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার ম্যাটস শিক্ষার্থীরা।

মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষাথীদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার নলতায় প্রতিষ্ঠনটির সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দ্বিতীয় দিনের ন্যায় তারা এ ধর্মঘট পালন করে।

এতে বক্তব্য রাখেন, ম্যাটস এর তৃতীয় বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান, তানভীর হোসেন, মোনায়েম ইসলাম, প্রথম বর্ষের ছাত্রী জারা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান। বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ (১২ বছর) ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হয়নি। যার ফলে সারা দেশের সকল সরকারী, বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। বক্তারা এ সময় ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবী পূরনে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার বিভিন্ন প্রতিষ্টানের পুকুরে মাছের পোনা অবমুক্তকরনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ অনুষ্টিত হয়েছে। বৃহঃবার ১৭ই আগষ্ট

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান,

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক আওছাফুর রহমান (কল্লোল), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ।

এসময় উপজেলার মধ্যে ২৭ টি প্রতিষ্টানে ৩২০ কেজি করে বি়ভিন্ন ধরনের মাছের পোনা বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছরের পলাতক আসামী সাতক্ষীরার কুখ্যাত মাদককারবারি আশরাফ কারিকরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আশরাফ কারিকর (৩৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোকছেদ কারিকরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১০ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী আশরাফ কারিকরকে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামী আশরাফ কারিকরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

এদিকে, আদালত কর্তৃক রায় ঘোষনার আগে আসামী আশরাফ কারিকর এ মামলায় কিছু দিন জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ২৩ বছর যাবত আতœগোপন করে থাকে। এক পর্যায়ে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা র‌্যাব-১ এর সহযোগিতায় উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী আশরাফ কারিকরকে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমঃ রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩১ তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবসের ডাক এবং আমেরিকার সা¤্রাজ্যবাদ ও বিএনপি -জামায়াতের সন্ত্রাস রুখতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের মিনি মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে পার্টির সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক কমঃ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য সাবির হোসেন, শিক্ষক আব্দুর রউফ, স্বপন কুমার শীল, হিরন্ময় ম-ল, প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১৭ আগষ্ট কমঃ রাশেদ খান মেননকে জামায়াত বিএনপি’র সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করে। ৩১ বছরেও তার বিচার হয়নি। তেমনি ২০০১ সালে চারজ দলীয় জোট ক্ষমতায় থাকাকালিন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট গেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ওই দলের ২৪ জন নেতা কর্মী নিহত হয়। আহত হয় দুই শতাধিক। এ ছাড়া সা¤্রাজ্যবাদী আমেরিকা বাংলাদেশের ভোটে অনিয়মের ধুয়ো তুলে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে এদেশের মাটিকে যুদ্ধের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশ সরকার ও এদেশের জনগন তা মেনে নেবে না। ২০১৩-২০১৪ সালে জামায়াত বিএনপি সাতক্ষীরাসহ সারা দেশে যে জ্বালাও পোড়াও চালিয়ে ছাত্রলীগ নেতা মামুনসহ ১৬ জন মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে হত্যা করেছিলো সেটা আর হতে দেওয়া হবে না। যারা এ চেষ্টা করবে তাদের সেই ষড়যন্ত্রের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest