সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ার হয়েছে।

২৫ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানসহ অন্যান্য যুগ্ম আহবায়কদের যৌথ স্বাক্ষরিত একপত্রে মো: সাইফুল ইসলামকে আহবায়ক, মেহেদী হাসানকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সাদিকুর রহমান নাঈমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কুশুলিয়া ইউনিয়ন কৃষকদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া একই তারিখে বাবলুর রহমানকে আহবায়ক, হামিদুল মোড়লকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং হামিদুল ইসলামকে সদস্য সচিব করে বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের ৩১ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় মহিলা শ্রমিকলীগের কমিটি থাকার পরও কেন্দ্রীয় সভাপতির একক স্বাক্ষরে অবৈধ কমিটি ঘোষণার উদ্বেগ প্রকাশ করেছেন জেলার নেতৃবৃন্দ।

গতকাল মহিলা শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হুমায়রা জানান, গত ৬ জানুয়ারি ২০২০ তারিখে হুমায়রা কে সভাপতি এবং জামেলা খানমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। সে অনুযায়ী আমার মহিলা শ্রমিকলীগের ব্যানারে দলীয় কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছি। কিন্তু ২২ সেপ্টেম্বর স্থানীয় পত্রিকায় জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জিএম স্পর্শ এবং সম্পাদক জামিলা খানম সম্পাদক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি সুরাইয়া আক্তার তাদের কমিটি অনুমোদন দিয়েছেন। একটি কমিটি অনুমোদন দিতে হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে দেওয়া হয়। একটি কমিটি থাকার পরও কিভাবে কেন্দ্রীয় সভাপতি একক স্বাক্ষরে আরেক একটি কমিটি অনুমোদন দিতে পারেন এটা নিয়ে জেলার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবিলম্বে ওই অবৈধ কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন সাতক্ষীরা জেলা মহিলা শ্রমিকলীগের নেতাকর্মীরা।

তবে এবিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী রহিমা আকতার সাথীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি কমিটি থাকারপর কেন্দ্রীয় সভাপতি কিভাবে আরেক একটি কমিটি অনুমোদন দেন সেটি বুঝে আসে না। এছাড়া যে কমিটি দেওয়া হয়েছে সেখানে আমার কোন স্বাক্ষর নেই। আমার কোন মতামতও নেওয়া হয়নি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৫ বছরের এক শিশুকে শ্লীতাহানির চেষ্টায় আজগর আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। আটক আজগার আলী দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের মতি রহমানের ছেলে।

আটককৃতকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। থানা সূত্র জানায়, উপজেলার শিমুলিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী আসমা খাতুন তার ৫ বছর বয়সের মেয়ে শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থীকে শ্লীতাহানির অভিযোগে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার দেবহাটা থানার মামলা নং- ০৫, তারিখ- ২২/০৯/২৩, ধারা- ৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩।

উক্ত মামলার আসামী আজগার গাজী (৪০) কে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নির্দেশে এসআই গাজী নুর নবী রবিবার ২৪ সেপ্টেম্বর ভোরে গ্রেফতার করেন। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার মামলা ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির ২২ ধারায় জবানবন্দী গ্রহনের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশী প্রভুদের হাতে পায়ে ধরে ক্ষমতায় আসা যাবে না। স্বাধীনতা যুদ্ধের সময়ও অনেক বিদেশীরা বিরোধীতা করেছিল। কিন্তু স্বাধীনতা আটকাতে পারেনি। আমরা সন্ত্রাস দেখেছি, খুনোখুনি দেখেছি, রক্তপাত দেখেছি। সুতরাং হুমকি দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা।

তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ম্যান্ডেটের উপর বিশ্বাস করে। আওয়ামী লীগ সন্ত্রাস জঙ্গিবাদে বিশ্বাস করে না। যারা জ্বালাও-পোড়াও করে গোটা বাংলাদেশকে ঝলসে দিয়েছিল তারা আজ চিহ্নিত। তাদের বিচার হবেই। দেশের শান্তিকামী মানুষ তাদের চিহ্নিত করেছে। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী।

তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে যখন সাতক্ষীরায় এসেছিলাম তখন এই সাতক্ষীরার রূপ ছিল ভয়ংকর। এক রক্তাক্ত সাতক্ষীরা দেখেছিলাম সেদিন। আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে নির্মমভাবে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করেছিল বিএনপি জামাতের সন্ত্রাসীরা। আজ সাতক্ষীরা এসে দেখছি আরেক রূপ। সাতক্ষীরার মানুষ শান্তিকামী। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আপনারা সাতক্ষীরাকে যে রূপে দেখতে চেয়েছিলেন তিনি সাতক্ষীরাকে সেভাবেই সাজিয়ে উপহার দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ উঠে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু বলতেন, আর আমাদের দাবায়ে রাখতে পারবা না।’ ঠিক তেমনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতিকে কেউ দাবায় রাখতে পারবে না। পৃথিবীর অনেক দেশ আজ অবাক চোখে বাংলাদেশের দিকে তাকিয়ে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশের সুফল আজ দেশবাসী ভোগ করছেন। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সর্বক্ষেত্রে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করে সমগ্র বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এসব মসজিদে শুধু নামাজই পড়া হবে না, রিসার্চ করা হবে পবিত্র ইসলাম ধর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করছেন। বিনা পয়সায় ঔষধ দিচ্ছেন, সবার জন্য খাদ্য সবার জন্য নিরাপদ বাসস্থান, সবার জন্য চিকিৎসা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা কাজ করছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নলতা এমআর কলেজ মাঠে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত এ সভায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটোর সঞ্চলনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ ফ ম রুহুল হক-এমপি, সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, ডাক্তার মোখলেসুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পরভীন সেঁজুতি প্রমূখ।

জনসভায় দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি, সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও শ্যামনগর উপজেলা থেকে হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে হাজির হয়। লাখো জনতার ঢল নামে জনসভায়।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি শনিবার (২৩ সেপ্টেম্বর) ১২ টায় ১৫ মিনিটে ঢাকা তেজগাঁও থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে নব নির্মিত ইনডোর প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র নির্দেশনায় কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানসহ অন্যান্য যুগ্ম আহবায়কদের যৌথ স্বাক্ষরিত একপত্রে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। সেখানে আমাদের বলার কিছু নেই। তারা কাকে ভিসা দিবে, কি-না দিবে সেটা তাদের নিজস্ব এখতিয়ার। আমরা মনে করি তারা কোন দল বা পক্ষকে দেখে এটা করেননি।

আগামী নির্বাচনের যারা অন্তরায় হবে, যারা এই নির্বাচন বাধা গ্রস্ত করবে কিম্বা নির্বাচন যারা প্রভাবিত করার চেষ্টা করবে, ভন্ডুল করার চেষ্টা করবে বা উচ্ছৃংখল করার চেষ্টা করবে তাদের প্রতি আমেরিকার এই ভিসা স্যাংশন নীতি প্রয়োগ হবে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীন ব্যাপার। শনিবার দুপুর দেড় টায় তিনি সাতক্ষীরার পুলিশ লাইন্স ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার কোনো দেশে গিয়ে বলেছেন, তোমরা যদি তোমোদের দেশকে উন্নত করতে চাও তাহলে বাংলাদেশকে ফলো করো, শেখ হাসিনাকে ফলো করো।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের শঙ্কিত হওয়ার কোন কারন নেই। নির্বাচন আসলেই সবাই একটু আনন্দে আপ্লুত হয়। নির্বাচন আসলে সবাই তার দলের কাজ কর্ম নিয়ে আরো জনগণের কাছে পৌছাতে চাই। সে জন্যই এ প্রোগ্রাম, সে প্রোগ্রাম হচ্ছে। এটি সব সময়ই হয়ে থাকে। পৃথীবির সব দেশেই হয়ে থাকে। নির্বচন খুব আসন্ন সে জন্যই সব দল গুলো তাদের দাবী দাওয়া নিয়ে আসছে। কিছু দিন পরেই জনগণ এই আনন্দে একত্রিত হবে। আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি মন্তব্য করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রী সেখানে মধ্যাহ্নভোজ শেষে বেলা তিনটায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপির নির্বাচনী এলাকা কালিগঞ্জ উপজেলার নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এর সাতক্ষীরা আগমন উপলক্ষে সাতক্ষীরা পৌর যুবলীগ এর নেতৃত্বে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৪টায় ঐতিহ্যবাহী পি,এন, স্কুল প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা মিছিলটি পৌর যুবলীগ এর সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন এর নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বিশাল মিছিলটি স্বতঃস্ফূর্ত ভাবে পুনরায় পিএন স্কুলে যেয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় জিরো জিরো সেভেন বারবার শপ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল খুলনা রোডমোড়স্থ ওয়ালটন শোরুম এর দ্বিতীয় শপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান,

সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের নেতা সাজ্জাদুর রহমান। শপে হেয়ার কাটিং, হেয়ার মেসেজ, হেয়ার সাইনিং, হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্পা সহ উন্নত মেশিন দ্বারা যতœ সহকারে মুখের কালো দাগ রোদের কালো পোড়া দাগ পরিষ্কার করা হয়।
আরো আছে পেডিকিওর ম্যানিকিওর সহজ ছেলেদের ও শরীরের যতœ নেয়া হয় বারবার শপে সাতক্ষীরার চারজন অভিজ্ঞ স্বনামধন্যসহ দ্বারা সেবা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest