সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

সদরের শিবপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

আব্দুল হাকিম : রবিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাংগা গ্রামের সৈয়দ আলী গাজীর (৬০) ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
জানা যায় সদর উপজেলার মৃত করিম গাজীর পুত্র সৈয়দ আলী গাজী প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘরের বারন্দায় ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে দংশন করে। বুঝতে পেরে বাড়ীর লোকজন জানায় যে, সাপে কামড়িয়েছে। বাড়ির লোকজন পার্শ¦বতী কবিরাজ ( ওঝা) ছহিলউদ্দিনকে খবর দেয়। ছহিলউদ্দিন এসে তার কবিরাজী মতে ঝাড়ফুঁক শুরু করে কিন্তু অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আব্দুল হাকিম : ডেইলি সাতক্ষীরা’র মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ কর্মসূচির একজন ইন্টার্ন।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

পাবনার চিনাখড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাচঁজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (২২ আগস্ট) সাকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খোজ মিলল জুতা পরা পাখির

অবশেষে খোজ মিলল জুতা পড়া পাখির। পাখিটির বয়স মাত্র দুই মাস। একটি পরিত্যক্ত ডিম থেকে বিশেষ প্রক্রিয়ায় জন্ম হয়েছে ফ্লেমিঙ্গোটির। সিঙ্গাপুরের চিড়িয়াখানার একটি ফ্লেমিঙ্গো পাখি বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে। চিড়িয়াখানা থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে পাখিটি জুতা পায়ে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এটি দেখেছে লাখ লাখ মানুষ। মা না থাকায় মা ছাড়াই একা একা ফ্লেমিঙ্গোটি চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়।

চিড়িয়াখানার ভেতরে কিছু অংশ পাথরে বাধাই করা। এই পাথুরে অংশে চলাচল করার সময় যাতে তার পায়ে ক্ষত তৈরি না হয় তাই ফ্লেমিঙ্গোটির জন্য জুতা তৈরী করা হয়েছে। নীল রঙের জুতাজোড়া পরে বেশ গর্বের সঙ্গে গটগট করে হেটে বেড়াতে দেখা যাচ্ছে ফ্লেমিঙ্গোটিকে। মনে হয় জুতা জোড়া পায়ে দিতে বেশ সাচ্ছন্দবোধই করে পাখিটি। -এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ অগাস্ট শহিদদের স্মরণে স্বেচ্ছাসেবকলীগের শোক সভা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সোমবার বিকাল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামাত জোটের বর্বোরচিত গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মৃতি ও স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ, সাবেক ছাত্র নেতা ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, এড. ফারুক হোসেন, মহিউদ্দীন খোকন, এড. সাইদুজ্জামান জিকো, শফি খান, উজ্জল হোসেন, ইসতিয়াক আহমেদ, শাহাজাদা, মাজহারুল, জীবন, এস এন রহমান স্বপন, আক্তারুল, রফিকুল, আব্দুল্লাহ, ইব্রাহিম, মুজিবুর রহমান, শাহীন, কালাম, ছাত্রলীগ নেতা তাপস, আসিফ, শাহাবাজ, রবিউল, বিপ্লবসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি দলিল লেখক সমিতির সভাপতির দাফন সম্পন্ন

আশাশুনি ব্যুরো: আশাশুনি দলিল লেখক সমিতির সভাপতি রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর চাপড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে যানাজা শেষে চাপড়াস্থ পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম, ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, এসএম রফিকুল ইসলাম, প্রভাষক ম. মোনায়েম হোসেন, সাবেক ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যন মতিয়ার রহমান, আলহাজ্জ্ব আঃ হান্নান, কৃষকলীগ আহবায়ক সম সেলিম রেজা, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সানা, কেন্দ্রীয় সচিব জাহাঙ্গীর আলম, অন্যান্য দলিল লেখকবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ ধর্মপ্রান মুসল্লিগন এসময় উপস্থিত ছিলেন। যানাজা নামাজে ইমামতি করেন হাফেজ আবু নাঈম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনাবাড়িয়া হাইস্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া হাইস্কুলে ‘সততা স্টোর’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে স্কুলের হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কর্যালয় খুলনার উপ-পরিচালক (ডিডি) মোহা.আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন।
‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’- এ মন্ত্রে শিক্ষার্থীদের উজ্জ্বীবিত করার আহবান জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনার আর্থিক সহযোগিতায় ওই ‘সততা স্টোর’ স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ওই ‘সততা স্টোর’ থাকবে না কোন বিক্রেতা। তবে সেখানে থাকবে সকল শিক্ষা সামগ্রি ও প্যাকেটজাত ফাস্টফুড, যে গুলোতে নির্ধারিত মূল্য তালিকা দেয়া থাকবে। শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা ওই স্টোর থেকে পণ্য ক্রয় করে ক্যাশ বক্সে পণ্যের নির্ধারিত মূল্য পরিশোধ করবেন। আর সেখান থেকেই সততা ও নৈতিকতা চর্চার মূল্যবোধ সৃষ্টি হতে সহায়তা করবে।
যৌথভাবে কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সোনাবাড়িয়া হাইস্কুল আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কর্যালয় খুলনার উপ সহকারী পরিচালক ফয়সাল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, স্কুলটির সভাপতি আ.লীগ নেতা জিএম মিজানুর রহমান, স্থানীয় সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও সমাজসেবক সুপ্রসাদ চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সততা স্টোরের লগো সম্বলিত ছাতা বিক্রয় করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ও সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার ১২টি ইউনিয়নের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন দুদকের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁকাল ইসলামপুর ২নং কলোনীর উন্নয়নে কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলার বাঁকাল ইসলামপুর ২নং কলোণীর উন্নয়ন প্রক্রিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় রেজিলিয়েন্ট এ্যন্ড ইনক্লুসিভ আরবান ডেভেলপমেন্ট প্রকল্প, জিআইজেড এর সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার জলবায়ু পরিবর্তন অভিযোজন শিক্ষা কেন্দ্রে অংশগ্রহণমূলক এ কর্মশালার আয়োজন করা হয়। পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, জিআইজেড প্রকল্পের সিনিয়র এডভাইজার ওমর খৈয়াম, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জিআইজেড প্রকল্পের উপদেষ্টা রতন মানিক সরকার। জলবায়ু পরিবর্তন অভিযোজনে স্থানীয় পর্যায়ের সক্ষমতা যাচাই ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয়তা নিরুপন করা এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এসময় উপস্থিত ছিলেন শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহ ৬নং ওয়ার্ড কমিটির ১৫ জন পুরুষ ও মহিলা সদস্য। উক্ত অনুষ্ঠানে দরিদ্র কলোণী বাসীদের দৈন্যদিনের চাহিদা ও সেবাসমূহের উপর ভিত্তি করে জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধকতাসমূহ চিহিৃত ও তার মূল কারণ নির্নয় এবং কমিউনিটি ভিত্তিক নির্দিষ্ট প্রতিবন্ধকতা সমূহের সম্ভাব্য সমাধানের ক্ষেত্রসমূহ চিহিৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের খম আব জেলা দখল তালেবানের

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের খম আব জেলা সোমবার তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে। জেলা গভর্নর আহমেদ খান এ কথা জানান।
খবর সিনহুয়ার।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে খান বলেন, ‘তালেবান জঙ্গিরা আজ (সোমাবর) খম আব জেলা দখল করে নিয়েছে। এখন জেলা সদরদপ্তর তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ’

বিস্তারিত উল্লেখ না করে ওই কর্মকর্তা জানান, সরকারি বাহিনী এ জেলার পুনঃনিয়ন্ত্রণ নিতে পাল্টা অভিযান চালাচ্ছে।
এ প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র নাসরাতুল্লাহ জমশিদি জানান, খম আব জেলার নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষ চলছে।
তবে এ বিষয়ে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest