সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি : “সেবা উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন-২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা দৃশ্যমান। ইউনিয়নের চেয়ারম্যানরা ভালো বলতে পারবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখান তা পূরণ করে দেখান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সদর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল মো. মফিজুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাঁশদাহ ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের প্রমুখ। ১৭-১৯ তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় ১৪ টি ইউনিয়ন পরিষদের মানুষকে তথ্য ও বিভিন্ন সেবা প্রদান করা হবে। এ মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। এসময় সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সদর উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি ভবনে এর উদ্বোধন কর হয়। এরপর র‌্যালিটি উপশহর ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগানে এসব আয়োজনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে সাগরে ভাসতে থাকা দুটি ট্রলারসহ ২৩ জেলেকে উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। রবিবার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি সাংবাদিকদের জানান। উদ্ধার হওয়া জেলেদের সবারই বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার স্টেডিয়াম রোড সংলগ্ন গোডাউন পাড়া গ্রামের মোঃ জামাল, মোঃ শাহিন, মোঃ শুকুর মিয়া, শহিদ, স্বপন ইসলাম, কালাম, ফজল, রুবেল খান, তরিকুল, সোলাইমান, রুবেল, আরিফ, নুহু, কামাল হাওলাদার, আশিকুল, জামাল, ইমরান, তরিকুল, জাফর হোসেন, লাল মিয়া, ইব্রাহিম, আরিফ ও ইউনুছ।

সহকারী বন সংরক্ষক জানান, গত ১৩ সেপ্টেম্বর বরগুনা জেলার পাথরঘাটা এলাকার ২৩ জন জেলে দুটি ফিসিং ট্রলার নিয়ে মাছ ধরার জন্য সাগরে যান।

কিন্তু গভীর সাগরে তাদের ট্রলার দুটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিন মেরামত করতে না পেরে তারা জীবনের ঝুঁকিতে পড়েন। ইতিমধ্যে তাদের খাবার ও ফুরিয়ে যায়। শনিবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মান্দারবাড়িয়া এলাকায় টহল দেওয়ার সময় সাগরে ভাসতে থাকা ট্রলারদুটি দেখে সন্দেহ হয় বনবিভাগের সদস্যদের। এরপর তারা ট্রলার দুটি পর্যবেক্ষণ রাখেন। পরে টহলদল তাদের কাছে গিয়ে জানতে পারেন তারা তিনদিন ধরে সাগরে ভাসছে। এক পর্যায়ে টহল দলের সদস্যরা তাদের উদ্ধার করে স্টেশনে নিয়ে আসেন। আজ রবিবার উদ্ধার হওয়া এ সব জেলেদের বাড়ি ফেরার ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১০দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রামার শরিফুল ইসলাম, কোয়াডিনেটর সালাউদ্দীন কাদের, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান।

সাতক্ষীরা জেলায় মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে ৩টি ভেনুতে ৬০জন শিক্ষক এই প্রশিক্ষণে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আরও ৬০ জন শিক্ষককে প্রশিক্ষন দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২৫ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শহরের সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ নাজমুল হক রনির পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা, শেখ এহছান হাবীব অয়ন, শেখ নিয়াজ মাহমুদ বিমান,

রাকিবুজ্জামান বিপ্লব, বিকাশ চন্দ্র সরকার, রফিকুল ইসলাম রফিক, রাজীব ফরহাদ, ওয়াহেদুজ্জামান টিটু, মেহেদী আলী সুজয়, শেখ মারুফ হাসান, শেখ আফজাল হোসেন, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূƒরুজ্জামান জামু, সাধারন সম্পাদক উজ্জল, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুল আলম খোকন, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াসিন সরদার, গৌতম কুমার কর্মকার,

রাজন খন্দকার আওরঙ্গজেব নয়ন প্রমূখ। সভায় আগামী ২ সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরায় চট্টগ্রামের এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায় স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরা সদর থানা মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ব্যবসায়ী সাউদ সাদাত শনিবার সকালে মাকসুদ খাঁন ও তার ম্যানেজার মহসিন আলীসহ পাঁচজনকে আসামী করে সদর থানায় একটি মামলা করেন।

মাকসুদ খান সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাস্টারপাড়া এলাকার মাস্টার মাহফুজুর রহমানের ছেলে। আর শুক্রবার রাতে আটক হওয়া মহসিন আলী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের বাসিন্দা।

তবে ভোমরাস্থল বন্দরের কয়েকজন জানান, চট্টগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে প্রতিদিন মহসীনের সাথে প্রকাশ্যে চা খেতে দেখেছি। তাকে বদ্ধ ঘরে আটক রাখার বিষয়টি পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ কাউকে ঘরে আটকে রাখা হলে তিনি কিভাবে প্রকাশ্যে চা খেতে বের হয়। এবিষয়ে সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, চট্রগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে ১৩ দিন ধরে ভোমরায় ম্যানেজারের বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠে মাকসুদ খানের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাউদ সাদাতকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ম্যানেজার মহসিন আলীকে। শনিবার সকালে সাউদ সাদাত বাদী হয়ে ১৬৫ ধারায় সাতক্ষীরা সদর থানায় মাকসুদ খাঁন ও ম্যানেজার মহসিন আলী,কর্মচারী আকাশ হোসেন,রাকিব হোসেন ও আজিজুল ইসলাম টপিকে আসামী করে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে মাকসুদ খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে সাউদ সাদাত স্ত্রী ফারহানা রেজা জানান, তার স্বামীর কাছে মাকছুদ খান টাকা পাবেন এটা সঠিক। ১৩ দিন ধরে তিনি সাতক্ষীরার ভোমরায় অবস্থান করলেও প্রতিদিনই আমার সাথে কথা বলতেন এবং বলতেন তিনি ভালো আছেন। তবে গত দুইদিন আগে তাকে মারপিট করা হয়েছে মর্মে অভিযোগ করেন তিনি।

এদিকে, শুক্রবার রাতে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম মাকসুদ খান জানান, সাউদ সাদাতের সাথে চারমাস ধরে ব্যবসা চলছিল। লেনদেনও ভালো ছিল। তবে কোরবানি ঈদের দশদিন আগে তার কাছ থেকে ১ কোটি ২৩ লাখ টাকার শুকনা মরিচ, রসুন, পেয়াজ নিয়ে আর টাকা দেননি তিনি। এবিষয়ে চট্টগ্রামের হাটহাজারি থানা ও সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। তাকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমার ম্যানেজারের সাথে একসাথে একরুমে থাকতো, খাওয়া-দাওয়া করতো। ১৭ সেপ্টেম্বর রোববার তার পাওনা ৫০লাখ টাকা দেয়ার কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয় সেজন্য তিনি এই অপহরণের নাটক তৈরি করেছেন। তার কাছে মালমাল পাঠানোর সকল কাগজপত্র আমার কাছে রক্ষিত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় নুর আলী বিশ্বাসের (৬৮) নামে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বসতবাড়িতে মলমপর্টি কবলে পড়েছে।

ওই সময় তারা বাড়িতে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ১লক্ষ৪০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ তাদের। শনিবার(১৬সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে ঘটনাটি ঘটে। নুর আলী একই এলাকার মৃত:অহিদ আলী বিশ্বাসের ছেলে ও তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেসের সাবেক স্টোর কিপার হিসাবে তিনি কর্মরত ছিলন। বর্তমানে নুর আলী বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে । এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীর ভাই আনার বিশ্বাস জানান, শনিবার রাতে ভাই ও তার স্ত্রী নুরজাহান বেগম বাড়িতে ছিলেন। সন্ধ্যায় তাদের রান্না করা গরুর মাংস দুর্বৃত্তরা কৌশলে রান্না করা খাবারে চেতনানাশক মিশিয়ে

দেয়। পরে খাবার খেয়ে নুর আলী বিশ্বাস এবং তার স্ত্রী নুরজাহান বেগম অচেতন হয়ে পড়ে। পরে রাতের কোন একসময়ে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ১ লক্ষ৪০হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে ভাবির জ্ঞান ফিরে শোবার ঘরে আসবাবপত্র এলোমেলো আমি সহ প্রতিবেশীদের ডাকে। পরবর্তীতে তার ভাইকে উদ্ধারকরে প্রথম তালা হাসপাতাল পরে তাকে খুলনা মেডিকেলে হস্তান্তর করা হয়।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান , খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে তার এলাকায় চোর ও মাদক সেবীদের উপদ্রপ বেড়ে গিয়েছে। এঘটনায় জড়িত দের আইনের আওয়তায় এনে শাস্তির দাবীতে প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেন তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের ৪৮ তম জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাসভবনে কেক কাটা হয়। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুবলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য: মিজানুর রহমান ১৯৯২ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করেন। এরপর ছাত্রলীগ ও যুবলীগের গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সদর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest