সর্বশেষ সংবাদ-
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদদেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার পিটিআই মাঠ সংলগ্ন রিয়াদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু প্রমুখ।

এ সময় বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এন জেড ফাউন্ডেশনের বাস্তবায়নে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার অসহায় হতদরিদ্র ২০ জন মহিলাকে বিনামূল্যে তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবাদীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এন জেড ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, রসুলপুর সরকারি প্রাথমিক (বালক) বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাদিজা মোস্তাফিজ, ব্যবসায়ী ও সমাজ সেবক মীর মোশাররফ হোসেন মন্টু, এন জেড ফাউন্ডেশন এর কর্মকর্তা ইব্রাহীম হোসেনসহ উপকারভোগী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত মাদককারবারি রাসেলকে গ্রেপ্তার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

শনিবার ভোর রাতে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকালে ব্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত রাসেল (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার নাজমুল হক জানান, ২০১৩ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী রাসেলকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেন পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামী রাসেলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

আদালত কর্তৃক রায় ঘোষনার আগে আসামী রাসেল জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে আতœগোপন করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী রাসেলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে ১০ কিলোমিটার রাস্তার দুই পাশে তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১১/০৮/২৩ শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার চৌকিঘাটা ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সীমান্ত এলাকার রাস্তার দুই পাশে তালের বীজ বপন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন উক্ত প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটারি ক্লাব অব সাতক্ষীরার রোটাঃ পিপি মাগফুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনী RFSM, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর PHF, ক্লাব এডিটর রোটাঃ অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, রোটাঃ এ্যান নাজমুন নাহার, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পিপি ও অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ট্রেইনার রোঃ প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ক্লাব সভাপতি রোঃ আতিক মুজাহিদ, ক্লাব সেক্রেটারি রোঃ আল আমিনুর রহমান প্রমুখ। উল্লেখ্য বিগত বছরে তলুইগাছা থেকে উক্ত স্থান পর্যন্ত তালের বীজ বপন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার বুধহাটায় ১ম শ্রেনিতে পড়ুয়া শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষন চেষ্টাকালে আহত শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ধর্ষন চেষ্টাকারী নওয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন সরদারের ছেলে অবঃ সেনা সদস্য মুনছুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এলাকার শতশত মানুষ ধর্ষনচেষ্টাকারী একাধিক অপকর্মের হোতা মুনছুরের শাস্তির দাবীতে প্রতিবাদ মুখর হয়ে পুলিশ তদন্ত কেন্দ্র ও ঘটনাস্থানে জড়ো হয়েছে। বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি (বড় ওয়ান)
এর ছাত্রী ভিকটিম এর মা জানান, তার শিশু কন্যা বিকালে পুকুরে মাছ ধরছিল। তাকে একা পেয়ে মুনছুর বলে তোর মা আমার কাছে ৫ টাকা পাবে নিয়ে যা’ বাহনা করে তাকে ডেকে বাড়ির মধ্যে নিয়ে ঘরের ক্লপসিবল গেট আটকে ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে মেয়ে চিৎকার করে উঠলে তোকে অনেক টাকা দেব কাউকে কিছু বলিস নে বলে ছেড়ে দেয়। ভিকটিম কাঁদতে কাঁদে ভীতসন্ত্রস্থ হয়ে বাড়িতে ফিরলে আমি জিজ্ঞেস করি কি হয়েছে। তখন সে ঘটনার কথা স্বীকার করে।

ভিকটিমের পিতা ও দাদী ঘটনার কথা শত শত মানুষের সামনে ঘটনার বর্ননা দেন। অসুস্থ ভিকটিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে তারা জানান।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামসহ বহু ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেন। তারা সবাই এলাকায় ইতিপূর্বে একাধিক বার নারী কেলেঙ্কারীসহ নানা অপকর্মের হোতা মুনছুরের আইনগত বিচার দাবী করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলামকে ঘটনাস্থানে পাঠাই। তিনি প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মুনছুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। হাসপাতালে পুলিশকে পাঠানো হয়েছে। ফিরলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গতকাল সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার গুরুত্বপূর্ণ সভা সংগঠনের জেলা সভাপতি বিশ^জিৎ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি ৭দফা বাস্তবায়নের জন্য কেন্দ্র ঘোষিত আগামী ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায় সারা দেশে জেলায় ও উপজেলায় আলোর মিছিল সহকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ জ¦ালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আগামী ৮ সেপ্টেম্বর খুলনা বিভাগের সকল জেলায় সকাল-সন্ধ্যা গণ অনশন কর্মসূচি পালিত হবে।

সভায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক পৌরসভা ও উপজেলা সম্মেলন সফল করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আশাশুনি উপজেলা কমিটির কার্যক্রম গতিশীল করার জন্য বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়। সভায় মিলন রায়, প্রভাষক শিবপদ সরকার ও বিকাশ ঘোষকে জেলা কমিটিতে কো-অপট করা হয়। সভায় বক্তব্য রাখেন সভাপতি মন্ডলীর সদস্য বিশ^নাথ ঘোষ,

এড. সোমনাথ ব্যানার্জী, সুধাংশু শেখর সরকার, সিদ্ধেশ^র চক্রবর্তী, নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসিম কুমার দাশ সোনা, অধ্যাপক কার্তিক মিত্র, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, অধ্যাপক সরজিৎ ঘোষ, অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক, অসিত সেন, সনদীপ রায়, সন্তোষ পাল, তাপস আচার্য্য, নারায়ন মন্ডল, ইতি রাণী অধিকারী, কিরন শংকর, চ্যাটার্জী, যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত কুমার ঘোষ বাপ্পা ও ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ^াস। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে নারী ও কিশোরীদের নিয়ে আলীপুর এবং ফিংড়ি ইউনিয়নে পৃথকভাবে ১৮টি দল গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী ঋষি পাড়ায় এবং আলিপুর ইউনিয়নে বাদামতলা গাংনি ধমতলা পাড়ুই পাড়ায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে ৩৩ জন নারী ও কিশোরীর সমন্বয়ে প্রতিটি দল গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এবং ফিংড়ী ইউনিয়নের ঋষি,

হরিজন, বাগদি, মুন্ডা, চাড়াল, রাজবংশি ও কাওরা সম্প্রদায়ের নারী এবং কিশোরীদের সমন্বয়ে ১৮টি দলগঠন করা হয়। প্রতিটি দলে ৩৩ জন করে নারী ও কিশোরী অন্তর্ভুক্ত হয়েছে যাদের বয়স ১২-৩৫ এর মধ্যে। ব্রেকিং দ্য সাইলেন্স উদ্যোগে গঠিত ১৮টি দলের সাথে প্রতিমাসে একটি করে সচেতনতামূলক সভা পরিচালনা করা হবে। অংশগ্রহণকারীরা তাদের অধিকার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, যৌন প্রজনন স্বাস্থ্য, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়,

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। সাথে সাথে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবে, যাতে তারা তাদের অধিকার বাস্তবায়নে এবং সামাজিকভাবে সকলের সাথে সমানভাবে অংশগ্রহণ করে বিদ্যমান সরকারি ও বে-সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী হয়।

অংশগ্রহণকারী দলের মধ্যে সর্বসম্মতিক্রমে প্রতিটি দলের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে।

দল গঠন সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান ও হুমায়রা জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ’স) এর ৩১ সদস্য বিশিষ্ট্য সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ.বি.এম এরশাদ হোসেন ও মহাসচিব এম.এস খাঁন স্বাক্ষরিত উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন, চেয়ারম্যান মাসুদার রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, আব্দুল কাইয়ুম ও বখতিয়ার রহমান, সচিব মোফাজ্জেল হোসেন, যুগ্ন সচিব শেখ আব্দুর রকিব, সাংগঠনিক সচিব আ.ক.ম আমিনুল হক,

যুগ্ন সাংগঠনিক সচিব এ.টি.এম তৌফিকুর রহমান, দপ্তর সচিব হাসানুজ্জামান, তথ্য ও গবেষনা সচিব সুফিয়ান সজল, তথ্য ও প্রচার সচিব রমজান আলী, ধর্ম বিষয়ক সচিব মল্লিক সাঈদ আলম, সাংস্কৃতি বিষয়ক সচিব নাহিদা পান্না,

অর্থ বিষয়ক সচিব রবিউল ইসলাম, আইন ও শালিস বিষয়ক সচিব অ্যাড. সোহরাব হোসাইন, যুগ্ন আইন ও শালিস বিষয়ক সচিব কামরুজ্জামান, সমাজ কল্যাণ বিষয়ক সচিব এ.এস.এম শরিফুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক সচিব পারভীন আক্তার, পরিবেশ উন্নয়ন বিষয়ক সচিব জিএম সাইফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সচিব শেখ আব্দুর রাজ্জাক, ক্রাইম তদন্ত বিষয়ক সচিব শেখ নাজমুল হাসান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সচিব কাজী জিল্লুর রহমান, শ্রমিক কল্যাণ বিষয়ক সচিব আশরাফুল ইসলাম, যুব কল্যাণ বিষয়ক সচিব আমেনা খাতুন, অসীম কুমার সাধু, কার্যকরী সদস্য যথাক্রমে, সব্বির হোসেন, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম ও নীল আমস্ট্রং গোমস।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest