সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিং

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে সদর উপজেলার খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন,সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর নূরুল হুদা, জামায়াত নেতা জামসেদ আলম, জেলা জামায়াত পশ্চিম শাখার আমীর মাও: মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, শিবপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হাকিম মোল্ল্যা পিন্টু, জামায়াত নেতা ফজর আলী,শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হাকিম সরদার এবং সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম।

সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নজরুল ইসলাম বলেন, আটককৃত আসামীরাসহ আরো ৭০/৮০ জন জামায়াত বিএনপির নেতাকর্মীরা খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদে নাশকতার প্রস্তুতি গ্রহণ করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জন আসামীকে আটককরে। বাকী আসামীরা পুলিশের উপস্থিতি টের পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৪ জোড়া লাঠি, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ এবং বোমা সাদৃশ্য ৪টি ককটেল উদ্ধার করা হয়।
এঘটনায় সদর থানার এস আই দেব কুমার বাদী হয়ে ২৮ জনকে এজাহার নামীয় এবং ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় জয়া মন্ডল(১৮) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী প্রেমের সম্পর্কের জেরে  আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রবিবার (২মার্চ) ভোর রাতে সবার অজান্তে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে  আত্নহননের ঘটনা ঘটায় সে । নিহত জয়া উপজেলার  বাতুয়াডাঙ্গা গ্রামের চন্দ্রকান্ত মন্ডলের মেয়ে।
খোঁজ নিয়ে  জানা গেছে,  জয়া মন্ডলের সঙ্গে  পার্শবর্তী  মাদরা গ্রামের  সুবল গাইনের ছেলে  শাওন মন্ডলের সাথে  প্রেমের সম্পর্ক ছিল ।  সপ্তাহ খানেক  আগে  প্রেমিক ও প্রেমিকা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
ওই সময় তারা হিন্দু ধর্ম মতে বিয়েও করে নেয় ।  পরবর্তীতে স্হানীয় মেম্বরদের মাধ্যমে মিমাংসা করে জয়া রানী কে  বাড়ীতে ফিরিয়ে আনে  তার বাবা।গতকাল রবিবার ভোর  রাতে প্রেমের সম্পর্কের  জের ধরে সবার অজান্তে  গলায় রশি দিয়ে আত্নহত্যা করে।
স্থানীয়  ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানায়  জয়ার মাদরা গ্রামের একটি  ছেলের সঙ্গে  প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন আগে তারা পালিয়ে যায়।পরে মেয়ের পরিবার  বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় ।সকালে জানতে পারি সে আত্মহত্যা করেছে।  তবে প্রেমের সম্পর্কের কারনে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  চৌধুরীর রেজাউল করিম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায়একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাহ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান  ওই পুলিশ কর্মকর্তা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশেষ  প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা প্রশাসনের ইফতার সামগ্রী উপকুলবর্তী শ্যামনগর উপজেলার হতদরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
শ্যামনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত ২ এপ্রিল রোববার টর্নেডো বিধ্বস্ত কৈখালী ও রমজাননগর সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব ইফতার হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রতাসাধন আহবানে সাড়া দিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন এমন উদ্যোগ গ্রহন করে বলে জানা যায়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন জানান প্রতি বছর জেলা প্রশাসন জেলার সকল শ্রেনী ও পেশার মানুষকে নিয়ে ইফতার অনুষ্ঠান করতো।
সামগ্রিক অবস্থার প্রেক্ষাপটে চলতি বছর জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠান বাতিল করে সে টাকায় শ্যামনগরের বাঘ বিধবা, প্রতিবন্ধী ও অসহায় পরিবারগুলোর ইফতার সামগ্রী কিনে দেয়া হয়েছে। ইফতার সহায়তা হিসেবে এসময় পরিবারগুলোর হাতে ছোলা, চিনি, সেমাই, চিড়া, মুড়ি, ডাল, তেল, খেজুর ও আলু উঠিয়ে দেয়া হয়। #
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা  প্রতিনিধি : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে পবিত্র রমজানে ইফতার মাহফিল ও ক্লাবের সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২ এপ্রিল, ২৩ ইং সকাল ১১টায় ক্লাবের নিজস্ব কার্য্যালয়ে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহনা টিভির প্রতিনিধি সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদি হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংবাদিক কে,এম রেজাউল করিম,
সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক সাংবাদিক জাফর ইকবাল, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আমিরুল ইসলাম,
সাংবাদিক শহিদুল ইসলাম, সদস্য আবু বকর সিদ্দিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হীরন কুমার মন্ডলসহ সকল সাংবাদিকবৃন্দ। সভায় আগামী ১৮ রমজান, সোমবার ১০ এপ্রিল ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া রিপোর্টার্স ক্লাবে সদস্য যাচাই বাছাই ও নতুন সদস্য অর্ন্তভূক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস – ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ই এপ্রিল রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ’র আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল। এসময় আরো বক্তব্য রাখেন সমাজ সেবা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালটেন্ট ডাঃ হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ডিআরআর সাতক্ষীরার ডেপুটি ম্যানেজার মো. আনজির হোসেন।

এমসয় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, এনজেড ফাউন্ডেশন সাতক্ষীরার সিও মো. ইব্রাহীম খান,সিডো’র প্রোগ্রাম অফিসার সরদার গিয়াস উদ্দিন আহম্মেদ, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির জেলা শাখার মহাসচিব শেখ আবুল কালাম আজাদ,সমাজ সেবা কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরার সভাপতি মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অটিজমরা সমাজের কোন বোঝা নয়।তাদের সমাজে সম্পদে পরিণত করতে হবে। তিনি আরো বলেন অটিজম আক্রান্ত সদস্যের পরিবার জটিলতায় ভোগে। তাদের পাশে থেকে লেখাপড়ায় উৎসাহ দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: জাতীয় যুব সংহতির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা রাজিবুল্লাহ রাজু, যুগ্ম আহবায়ক বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম, মেহেদী হাসান রাহুল, সোহেল, রাশেদুজ্জামান, রানা, বনি, শাহিন, নাহিদ, স¤্রাট মেহেদী মনা, শাহরিয়ার প্রমুখ।

ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে আজ বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিদ্যুৎ, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম হু হু করে বেড়েই চলেছে। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ সংসার চালাতে হিম শিম খাচ্ছে। বক্তারা অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

০২.০৪.২০২৩

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাংবাদিক শামছুজ্জামান ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

সাংবাদিক ও সুধী সমাজ সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, নাগরিক আন্দোলন সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, সিপিবি’র সভাপতি আবুল হোসেন, উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরার সাধারণ সম্পাদক ইমরুল হাসান তুহিন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক বাংলা’র সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হচ্ছে। গণতান্ত্রিক দেশের সংবিধান অনুযায়ী মানুষ তার কথা স্বাধীনভাবে বলবে। কিন্তু সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুন করা হচ্ছে। সাংবাদিকরা মানুষের কথা তুলে ধরেন। তাদের নিজেদের কোন কথা থাকে না। নির্যাতিত মানুষ শেষ আশ্রয় হিসেবে সাংবাদিকদের কাছে আসেন। সেই সাংবাদিকরা যদি হয়রানির শিকার হন তাহলে মানুষ কোথায় যাবে।
অবিলম্বে বক্তারা প্রথম আলোর সাংবাদিক শামছুজ্জামান শামস এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার পূর্বক মুক্তি এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা  প্রতিনিধি : তালা উপজেলার জেঠুয়া ফকিরপাড়া আহম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জমি থেকে শতাধিক ফলন্ত কাঁঠালসহ গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ এলাকাবাসীর মধ্যে ক্ষেভের সঞ্চার হয়েছে। আহম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা কমিটির সভাপতি মোঃ জব্বার ফকির জানান, ‘জেঠুয়া গ্রামের মোঃ সুলতান গাজী ও তার ছেলে মোঃ সেলিম গাজী শুক্রবার বিকালে মাদরাসার ফলন্ত শতাধিক কাঁঠালসহ গাছের ডাল কেটে নিয়ে গেছে।
কাঁঠালগুলো প্রতি বছর মাদরাসার ছাত্রদের খাওয়ানো হয়। ’ মাদরাসার সদস্য মোঃ নজরুল ফকির জানান, ‘প্রায় ১০ বছর ধরে কাঁঠাল গাছে ফলন আসছে । জোরপুর্বক তারা গাছের ডালসহ কাঁঠাল কেটে নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’ তবে জেঠুয়া গ্রামের মোঃ সেলিম গাজী জানান, ‘আমি গাছ কেটে ভুল করেছি।
তার জন্য আমি ক্ষমা চেয়েছি।’ জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, ‘গাছ কাটার বিষয়টি খুবই দুঃখজনক। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে।’ তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরি রেজাউল করিম জানান, মাদরাসার গাছ কাটার বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest