সর্বশেষ সংবাদ-
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদদেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটকদেশের উন্নতির মূল প্রতিবন্ধকতাই হলো দুর্নীতিসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবঃ প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। পূজা উদযাপন পরিষদের উপজেলা সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় আশাশুনি সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামীজী বিশ্ব প্রাণানন্দজী, অবঃ অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী, বড়দল পূজা উদযাপন পরিষদের সুরঞ্জন কুমার ঢালী, কালিকিংকর হালদার, অলোক কুমার মন্ডল, শোভনালী পূজা উদযাপন পরিষদের উদয় কান্তি বাছাড়, বুধহাটা পূজা উদযাপন পরিষদের অনাঙ্গ কুমার দাশ,

কাদাকাটি পূজা উদযাপন পরিষদের অরবিন্দু কুমার সানা, অমৃত কুমার সানা, বাপন মিত্র, আনুলিয়া পূজা উদযাপন পরিষদের সুকুমার বিশ্বাস, শ্রীউলা পূজা উদযাপন পরিষদের রমেশ চন্দ্র মন্ডল, সত্যজিৎ মন্ডল ও আশাশুনি সদর ইউনিয়নের কালিপদ রায়, দিপঙ্কর মন্ডল, দিপন কুমার মন্ডল, বরুন চন্দ্র মন্ডল, আশীষ কুমার মন্ডল, নিরমোহন মন্ডল, সুরঞ্জন বাছাড় ও ইউপি সদস্য মহানন্দ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দিরের অবস্থা, পূজা পার্বন বিশেষ করে শারদীয়া দুর্গোৎসবসহ সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি ইউএনও রনি আলম নূর মাননীয় প্রধানমন্ত্রীর ধর্মনিরপেক্ষ আদর্শ বাস্তবায়ন ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা, সমান অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মকান্ডের কথা উত্থাপন করে আশাশুনিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তার সাথে সর্বাবস্থায় যোগাযোগ রক্ষাসহ সহযোগিতা প্রদানের আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ ও দেবহাটা উপজেলায় শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভায় পুরস্কার বিতরণ করা হয়। ১০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলাইমান হোসেন, মাদ্রাসা র্পযায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে সখিপুর আলিম মাদ্রাসা, উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়,উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস জি এম স্পর্শ, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক , দেবহাটা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদনমোহন পাল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ব্যবহার বিষয়ে সচেতনতা মূলক স্কুল ক্যাম্পেইনও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত।

সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ভোগ/ব্যবহারবিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইনও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১০আগষ্ট) সকাল ১১টায় সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের গোয়ালপোতায় জি, জি, কে, এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ে বেসরকারী উন্নয়নসংস্থা সিডো বাস্তবায়নে একশনএইডবাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ভোগ/ব্যবহার বিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইনও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

জি, জি, কে, এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ গায়েন উপস্থিত ছিলেন যুবসংঘের সদস্যবৃন্দ।
ক্যাম্পেইন শেষে অত্র বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজায়ন করার জন্য ১০০টি ফলজ ও বনজবৃক্ষ বিতরণও রোপন করা হয়।

উপস্থিত ছিলেনঅত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি প্রোগ্রামঅফিসার চন্দ্র শেখরহালদার, ইয়ূথ ফেলোসাকিব হোসেন, যুবপ্রতিনিধিতায়িব হোসেন, ওমরফারুক, মিঠুনসরকার ও সিফাত হোসেনপ্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উপকারভোগী বিভিন্ন ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পুলিশের খুলনা রেঞ্জের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন। একই সাথে সাতক্ষীরা জেলাকে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করা হয়। গত জুন মাসেও খুলনা রেঞ্জে পুলিশ সুপার হিসেবে কাজী মনিরুজ্জামান ও সাতক্ষীরা জেলা শ্রেষ্ঠ হয়েছিল।

বৃহস্পতিবার (১০ আগষ্ট ২০২৩) পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিআইজি মঈনুল হক। সভায় শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। কলারোয়াকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়। এছাড়া শ্রেষ্ঠ এসআই কলারোয়া থানার মোঃ ফরিদ আহমেদ জুয়েল এবং শ্রেষ্ঠ এএসআই হিসাবে কলারোয়া থানার নুর মোহাম্মদকে পুরস্কৃত করা হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো: নিজামুল হক মোল্যা, কমান্ড্যান্ট আরআরএফ (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ (পুলিশ সুপার) উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১০ আগস্ট ২০২৩, রোজ- বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরায় কাটিয়াস্থ কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আব্দুল করিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলামের সঞ্চালনায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো: মঞ্জুর হোসেন।

প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো: সামছুজ্জামান জুয়েল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদক ব্যক্তিগত কারণে স্বীয় পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ২৩(ঙ) ধারা অনুযায়ী বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি মাস্টার আব্দুল করিমকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া সদর উপজেলা কৃষকলীগের কমিটি গঠনের পর হতে অদ্যবধি যেসকল নেতৃবৃন্দ দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেন নাই তাদের পদ শূণ্য ঘোষনা করা হয়।

বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ১৯(গ) অনুযায়ী শূন্য পদে কো-অপশনের মাধ্যমে এড. জামিনি কান্ত সরকার (এজিপি,জজকোর্ট) সহ-সভাপতি, এড. নওশের আলী, মো: এনামুল হোসেন খোকন(ইউপি সদস্য), মো: মোছাফফার মুকুল(ইউপি সদস্য), মো: শাহাজান কবির হাবলুকে সহ-সভাপতি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান রানা, ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল হামিদ ফিরোজ, ১নং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ৩নং সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল ইসলাম মিঠু, আইন বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম(জগন্নাথপুর),

সমবায় বিষয়ক সম্পাদক মাখন সরকার, ভূমি বিষয়ক সম্পাদক মো: লিটন হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম(মুক্তিযোদ্ধার সন্তান), কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আব্দুল আলিম, কার্যকরী সদস্য পদে মো: মুজিবুর রহমান ও মো: ওয়াদুদকে কো-অপট করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভার দ্বিতীয় আলোচ্য সূচী অনুযায়ী জাতীয় শোক দিবসের মাসব্যাপী প্রত্যেকটি কর্মসূচীতে সকল নেতা কর্মীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। তৃতীয় আলোচ্য সূচী অনুযায়ী সদরের বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সরকারি কলেজের মুক্তিযোদ্ধা হল শাখা ছাত্রলীগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল খেলা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন, ছাত্রনেতা শেখ আশিকুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার খান, সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তৌফিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মেসবাহ উদ্দিন সুজন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলাকে মাদকমুক্ত করার জন্য বদ্ধ পরিকর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। ইতোমধ্যে মাদক ব্যবসায়ী ও সেবীদের ধরতে সাড়াষি অভিযান চালাচ্ছে পুলিশ। গত ২৬ জুলাই ২০২৩ তারিখে বাস টার্মিনাল এলাকার মাদক ব্যবসায়ী রেজাউল কে গাজা ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

এরপর থেকে অন্যান্য মাদক সেবী ও মাদক কারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে ৯ আগস্ট দৈনিক কালেরচিত্র পত্রিকায় জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র মাদক সেবনের ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। এরপর সে নিজেকে রক্ষার জন্য পৌর শ্রমিকলীগের দুএকজনকে সাথে নিয়ে পৌর শ্রমিকলীগের ব্যানার ব্যবহার করে একটি মিছিল করেছে। মিছিলে পৌর শ্রমিকলীগের সদস্য সচিব, যুগ্ম আহবায়ক থাকলেও আহবায়ক আব্দুল আজিজ বাবু এ সম্পর্কে কিছুই জানেন না।

আহবায়কের অনুমতি ছাড়া এধরনের মিছিল কিভাবে হলো। এছাড়া জেলা কমিটির আহবায়ক হিসেবে আমাকেও বিষয়টি জানানো হয়নি। সুতরাং আজকের পৌর শ্রমিকলীগের ব্যানারে মাহমুদুল আলম বিবিসি’র নেতৃত্বে যে মিছিল হয়েছে তার সাথে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা কমিটির কোন সম্পর্ক নেই। আমরা চাই বাস টার্মিনালসহ সাতক্ষীরা জেলা মাদক মুক্ত হোক। মাদক কারবারি, সন্ত্রাসী, মাদক সেবীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সাতক্ষীরার সাহসী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest