সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগরে এক দিনের ব্যবধানে নদীতে মাছ ধরতে গিয়ে আরো এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের ¯øুইজ গেট সংলগ্ন চুনকুড়ি নদীতে মাছ ধরার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মনোরঞ্জন মন্ডল (৬৬)। তিনি উপজেলার মথুরাপুর গ্রামে মৃত দেবেন্দ্র নাথ মন্ডলের পুত্র। এর আগে শুক্রবার উপজেলার সীমান্ত নদী কালিন্দিতে মাছ ধরতে গিয়ে আলি হাসান নামের এক কিশোর জেলের মৃতু হয়।

পরিবারের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা জানান, মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের ¯øুইজ গেট সংলগ্ন চুনকুড়ি নদীতে ভোর রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মনোরঞ্জন মন্ডল। সকালে তিনি বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির একপর্যায়ে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার সীমান্ত নদী কালিন্দিতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে মারা যায় আলি হাসান (১৭) নামের এক কিশোর জেলে। সে কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জেরে নব মুসলিম যুবককে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার জুম্মার নামাজের পর আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এঘটনা ঘটে। আহত যুবক খাজরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত কার্তিক দাসের পুত্র সাধন দাস ওরফে আব্দুর রহমান।

বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সাধন দাস ওরফে আব্দুর রহমান জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার করিম বক্সের পুত্র আনারুল ও কামরুল গং বিভিন্ন সময়ে তাকে মারপিট করে আসছিল। এনিয়ে তিনি আশাশুনি থানায় একটি মামলা দায়ের করে। আসামীরা জামিনে মুক্তিপেয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকির একপর্যায়ে গত শুক্রবার তাকে অতর্কিত মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় ন্যায় বিচার চেয়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ৩১ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জেলা সভাপতি মীর আজহার আলী শাহীন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক পত্রে মেহেদী হাসান মারুফ কে আহবায়ক ও বিকাশ ঘোষ কে সদস্য সচিব করে আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

যুগ্ম আহবায়কদ্বয় হলেন, শেখ আব্দুল্ল্যাহ আল মামুন, আব্দুল জব্বার, মুজিবুর রহমান মুজিব, মধু সুধন মন্ডল, শাহরিয়ার রহমান সোহাগ, আকরামুজ্জামান আকু, এম.এম সাগর হোসেন, বাবুলাল মন্ডলসহ মোট ৩১ জন সদস্য। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের উদ্দেশ্যে সাতক্ষীরার ৬৬ জন রোগীকে খুলনা বি.এন.এস.বি.চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে ও রোটারী ক্লাব অব ঢাকা কাওরান বাজার, ঢাকা ডাইনামিক, অ্যালট্রইস্ট ঢাকা এবং সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠুর সহযোগীতায় সাতক্ষীরা নবারুন গার্লস স্কুল থেকে চোখের চিকিৎসার জন্য এসব রোগীকে নিয়ে বাসযোগে যাত্রা করা হয়।

রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সভাপতি মোঃ আসাদুজ্জামান জানান, গত ৩১ জুলাই ক্যাম্পেইনের মাধ্যমে বাছাইকৃত ৬৬ জনকে আজ খুলনায় পাঠানো হয়েছে। বিনামূল্যে চিকিৎসা শেষে তাদেরকে রোটারী ক্লাবের তত্ত্বাবধানে যার যার বাড়িতে পৌছে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাবেক সভাপতি আবু মূসা, কামরুজ্জামান বুলু, তারিকুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আবু ছালেক: শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আমের চারা বিতরণ করা হয়েছে।

গাছের চারা বিতরণ কর্মসূচির শুভসুচনা করেন ও প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আমের চারা বিতরন করেন স্মার্ট ইউনিয়ন ফিংড়ী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মোঃ আবু ছালেক।

এসময় উপস্থিত ছিলেন ডাক্তার অসীম কুমার বিশ্বাস,সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, প্রচার সম্পাদক তারিক ইসলাম,সদস্য তামিম বিল্লাহ, পি কে দাস,আবু তাহির,তায়েব হাসান, ও মোহাম্মদ পারভেজ। আমের চারা বিতরন কালে অতিথিরা বলেন গ্রামে গ্রামে গিয়ে আম গাছের চারা বিতরণ করছে বন্ধুসভার বন্ধুরা। তবে এই চারা নিতে হলে একেবারে ফ্রী নিব না, টাকা নয়, দিতে হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিক!পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো ও বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার এই ব্যতিক্রমী উদ্যোগ ।

প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা । বিভিন্ন গ্রামে নানা জাতের আম গাছ রোপন ও বিতরণ করছে প্রথম আলো বন্ধু সভার বন্ধুরা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এই পৃথিবীকে রক্ষার প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতি বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও গাছের চারা উপহার দিয়ে আসছে বন্ধুসভার বন্ধুরা।

এবছর সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে ২৫০ আম গাছ ও ১০০০ তাল বীজ লাগানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে। সেই লক্ষমাত্রার অংশ হিসেবে ফিংড়ীর গাভা ও জোড়দিয়াই ২৫ টি পরিবারের মধ্যে প্রতিটি বাড়িতে একটি করে “পরিতাক্ত প্লাস্টিকের বিনিময়ে একটি আম গাছ” শিরোনামে গাছের পাঠশালা এর সহযোগিতায় এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। বন্ধুসভার বন্ধুরা জানান তাঁদের এই কর্মসূচি অনুযায়ি সবাইকে গাছ লাগাতে উৎসাহী করবে। যেখানে-সেখানে কেউ আর প্লাস্টিক ফেলে রাখবে না বলে আশা করেন প্রথম আলো বন্ধু সভার সকল বন্ধুরা। এতে একদিকে যেমন পরিবেশদূষণ কমবে, অন্যদিকে বৃক্ষরোপণের পরিমাণও বাড়বে।

প্লাস্টিকের বিনিময়ে গাছ দেওয়া অনুষ্ঠানটি করতে পারায় প্রথম আলো বন্ধু সভার সকল বন্ধুরা অনেক আনন্দিত ও খুশি, সাথে সাথে প্রথম আলো বন্ধু সভার সকল বন্ধুরা তাদের মহৎ উদ্যোগটি আরো এগিয়ে যাক এটাই কামনা সহ সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তিঃ
ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ (পিসিবি) এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা শাখার আয়োজনে ৬৩ তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স এর উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে শুক্রবার সকাল দশটায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সংলগ্ন বিসিডিএস ভবনে কোর্সটির ক্লাস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্র কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা শাখার সভাপতি এস এম কবির উদ্দিন বাবলু।

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ডক্টর মোঃ ইকবাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য আলমগীর হোসেন, শেখ মাহাবুবুর রহমান, শ্যামনগর উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে শ্যামনগর থানার হরিনগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামীর নাম সন্দীপ মন্ডল (৩২)।

সে কালিগঞ্জ উপজেলার রবীন্দ্র নাথ মন্ডলের ছেলে।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এ.এস.পি মোঃ নাজমুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামী সন্দীপ মন্ডল সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

২০১৬ সালে আসামী সন্দীপ মন্ডল (৩২) বিপুল পরিমান ফেন্সিডিলসহ কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় এবং আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় একটি মাদক মামলা রুজু হয়। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী সন্দীপ মন্ডলকে যাবজ্জীবন সাজাসহ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

একপর্যায়ে বুধবার রাতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্প ও র‌্যাব-৩ এর সিপিএসসি ঢাকা একটি যৌথ অপারেশন পরিচালনা করে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন হরিনগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের কুখরালী মোড় হতে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাট-বাজার মোড়ে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। এসময় উনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী, সাতক্ষীরা সদর থানা বিএনপির আহবায়ক এড মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, শ্রমিক দলের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, যুদলের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর সফিকুল আমল বাবু, হাসান শাহরিয়ার রিপন, আশাশুনি বিএনপির আহবায়ক হেতায়েতুল ইসলাম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, দেবহাটা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, কালিগজ্ঞ বিএনপির আহ্বায়ক এবাদুল ইসলাম,

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল হোসেন নিরব, সাতক্ষীরা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতা এড এবিএম সেলিম, সালেকা হক কেয়া, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাতক্ষীরা জেলা জাসাস আহবায়ক ফারুক হোসেন, জাসাস নেতা জিল্লুর রহমান, ছাত্রদল নেতা আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মধ্যদিয়ে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপির ১৯ দফা কর্মসূচি দেশতে তলাবিহীন ঝুড়ি থেকে একটি বলিষ্ঠ অর্থনীতির ভিত্তির উপর দাড় করায়।

তিনি আরো বলেন দেশের গনতন্ত্র নাই, মানবধিকার নাই, আইনের শাসন নাই। এই পরিস্থিতির অবসানে এক দফার ভিত্তিতে গণআন্দোলন গড়ে তুলে শেখ হাসিনার পদত্যাগে বাধ্য করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এর অধিনে ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না উল্লেখ করে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ হাজার হাজার বিএনপির নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অপর দিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে শহরের রাধানগর থেকে একটি র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশপোল এসে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest