সর্বশেষ সংবাদ-
গাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার চিরঞ্জীব মুজিব এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্ণার চিরঞ্জীব মুজিবের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ২৯ আগস্ট রাত ১০ টার দিকে শহরের বাঙ্গালের মোড় হতে গফুর সাহেবের ব্রীজগামী জনৈক রবিউল ইসলাম এর কাগজের গোডাউনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতরা হলো শহরের গড়েরকান্দার মৃত. আমির আলীর ছেলে আবু সাইদ মিলন(৩৫), এবং একই এলাকার আব্দুর জলিল মোড়লের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৩)।

সাতক্ষীরা সদর থানা পুলিশের যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সাইদুজ্জামান, এটিএসআই ইনামুল হক, এটিএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উক্ত অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে আসামীদ্বয়কে আটক করা হয়। তাদের তল্লাসী করে প্রত্যেকের হেফাজত হতে ৩৫ পিস করে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ইয়াবার মূল্য ২১ হাজার টাকা।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজা রশীদকে বদলী করা হয়েছে।

২৯ আগস্ট ২০২৩ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপ-সচিব মোহাম্মাদ শামছুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে পঞ্চগড় জেলা পরিষদের বদলী করা হয়।

রেজা রশীদ গত ১২ ডিসেম্বর ২০২২ তারিখে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজহারুল ইসলাম।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি এড.ওসমান গণি, জেলা আওয়ামীলীগের উপদেস্টা মন্ডলীর সদস্য জজকোর্টের পিপি এড. আ:আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুচ আলী, জেলা আওয়ামীলীগের সদস্য অতিরিক্ত পিপি এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, সিনিয়র আইনজীবী এড. শেখ আব্দুস সামাদ, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুর রহমান চঞ্চল, সিনিয়র আইনজীবী এড. অজয় কুমার সরকার, এড. প্রবীর কুমার মুখার্জী,

এড. রফিকুল ইসলাম, অতিরিক্ত পিপি এড. তামীম আহমেদ সোহাগ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. রফিকুল ইসলাম, এড. শামীম জাহান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. সাঈদুজ্জামান জিকো ও এড. সাহেদুজ্জামান সাহেদ।

আলোচনসভায় বক্তারা বলেন, জাতির জনকের হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাহলেই জাতি কলঙ্ক মুক্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে বারসিকের বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় আশাশুনি উপজেলা কৃষি অফিস হল রুমে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে ও নেটজবাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. মো. তৌহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বারসিকের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারি মাসুম বিল্লাহ,

আরো বক্তব্য রাখেন প্রতাপনগর সিএসও সম্পাদিকা মিনারা খাতুন, সদর ইউনিয়ন সিএসও সভাপতি লাভলী খাতুন, রীনা দাশ, খাজরা ইউনিয়ন সিএসও সভাপতি লাইলী আক্তার, সম্পাদিকা কবিতা দাশ, শ্রীউলা ইউনিয়ন সিএসও সভাপতি কুলসুম বেগম, হালিমা খাতুন, মৌমাছি এনজিও’র নির্বাহী পরিচালক সুশান্ত, আডিয়াল আশাশুনি ম্যানেজার সুব্রত গাইন, বারসিকের এডভোকেসি এ্যাসিসটেন্ট শিউলি রানী প্রমুখ। বারসিকের উপজেলা সমন্বয়কারি আসাদুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারি মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, প্রকল্পটি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র পরিবারকে জলবায়ু সহিষ্ণু ও বহুমূখী আয় বুদ্ধিমূলক কাজে যুক্ত করার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি করা, কমিউনিটি ভিত্তিক সংগঠন ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জ্ঞান ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে দক্ষতা বৃদ্ধি করা, কমিউনিটি ভিত্তিক সংগঠনসমূহকে মৌলিক সেবাসমূহ, তথ্য ও সম্পদে প্রবেশাধিকার বৃদ্ধিতে কার্যকরী সহযোগিতা করা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়ন কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার পাথরঘাটা এলাকা থেকে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথকঘাটা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম হৃদয় ঘোষ (২১)। সে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড়গাছা গ্রামের রাম প্রসাদ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় কতিপয় মাদকব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার এসআই তন্ময় কুমার বসুর নেতৃত্বে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হৃদয় ঘোষকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৬০ হাজার টাকা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী মোর্তোজা মোঃ আনোয়ারুল হক,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা খাতুন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল সত্তার সহ বিজিবি প্রতিনিধি ক্যাম্প কমান্ডার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সামাজিক বনায়ন সম্প্রসারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তালবীজ রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল নয় টায় যোগরাজপুর মোড়ে সামাজিক বন বিভাগের জেলা কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ নিজের হাতে তাল বীজ লাগিয়ে রোপণ কার্যক্রম উদ্বোধন করেন। বাবুলিয়াস্থ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সেবা সংসদের উদ্যোগে এবং সামাজিক বন বিভাগের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সদর উপজেলার সাতক্ষীরা -যশোর সড়ক হতে ছাতিয়ানতলা ভায়া যুগরাজপুর তিন কিলোমিটার দৈর্ঘ্য সড়কের রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে।

রাস্তার দুই ধারে প্রায় ১৮শ তালের বীজ রোপন করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোটের সিনিয়র আইনজীবী মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর মো : রজব আলী, মো: কাওছার আলী, হোমিও ডাক্তার মো: ইসরাইল, সাংবাদিক এম এম নেওয়াজ মিনাল, মোঃ মহিবুল্লাহ প্রমুখ। পরে,দেশ ও জাতির সম্মৃদ্ধির জন্য দোয়া করা হয়। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

উল্লেখ্য তালগাছ একটি বহুমুখী ফলজ গাছ। সাম্প্রতি তাল গাছ বজ্র নিধারক গাছ হিসাবে বহুল প্রচারিত। গাছটির প্রতিটি অংশ মানুষের দৈনন্দিন খাদ্য ও ব্যাবহার্যে ্যর উপকারণ হিসেবে বেশ সমাদৃত।

একটু দেরীতে ফল আসলেও রোপণের এক বছরের মধ্যেও থেকে মানুষের ব্যবহারের সহায়ক হয়ে ওঠে। এ গাছটি পরিবেশ ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। আমাদের, স্ত্রী ও পুরুষ তাল গাছে কাটলে মিষ্টি রস বের হয়। যা দিয়ে গুড় তৈরি হয়। মিছরি তৈরি হয়। চিনি তৈরী হয়। পিঠাপুলি খেতে তালের রস গুড়ের যথেষ্ট ব্যবহার লক্ষ্য করা যায়। তালের শ্বাস মৌসুমী ফল হিসেবে বেশ চাহিদা রয়েছে। তালের মাশ দিয়ে বিশেষ পদ্ধতিতে জেলি, আচার ও বড়া তৈরি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest