সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি এবং গণহত্যায় শহিদদের স্মরণে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের পিছনে অবস্থিত বধ্যভূমিতে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর  নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মোকাররাম বিল্লাহ, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ইব্রাহিম,
ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার বাবলী,বই মেলা বিষয়ক সম্পাদক সাগরিকা আক্তার সেতু,প্র‍থম আলো বন্ধুসভার সদস্য ইনামুল হাসান,বাপ্পি,তীর্যক,বৃষ্টি প্র‍মুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শনিবার সকালে চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মি: স্বপন বৈরাগী, সাধারণ সম্পাদক মি: পৌল সাহা, সাধারণ সম্পাদক রেভা: থিয়ফিল গাজী, মি: মানিক সরকার, হেনরি বৈদ্য, মি. নয়ন, জোসেফ সরকার সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্কাউটস, সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
২৫ মার্চ সকালে জেলা স্কাউটস অফিসে রোভার স্কাউটের মধ্যে আর্থ আওয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্কাউটস এর কমিশনার ইমদাদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক এস এম আসাদুজ্জামান, ভালুকা চাদপুর কলেজের রোভার নেতা আব্দুস সবুর, স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার নেতা নাজমুল হক, রোভার বেগম নিশাত আনম প্রমুখ।
আলোচনা সভা শেষে রোভার স্কাউটদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, পার কুমিরা বধ্যভূমিতে ও হরিণখোলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস,জালালপুর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ রামপ্রসাদ দাশ,উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের গাজী প্রমূখ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা, গণহত্যা উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শনিবার দুপুরে সাংসদের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মি: স্বপন বৈরাগী, সাধারণ সম্পাদক মি: পৌল সাহা, সাধারণ সম্পাদক রেভা: থিয়ফিল গাজী, মি: মানিক সরকার, হেনরি বৈদ্য, মি. নয়ন, জোসেফ সরকার সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বধ্যভূমিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের পিছনে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন,পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা.সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফহোসেন মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, অতিরিক্তজেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীরআসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা
প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরশিক্ষকবৃন্দ।

এদিকে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের পিছনে দীনেশ কর্মকারের পুকুর পাড়ে বধ্যভূমি সরকারিভাবে সংরক্ষণ ও সেখানে স্থায়ী স্মৃতিসৌধ তৈরির দাবিতে জেলা বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
তালা উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি শেখ আবু দাউদ কে পাটকেলঘাটা মাছ বাজারের সামনে কতিপয় দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলায় অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ হাসপাতালে অসুস্থ ভূমিহীন নেতা আবু দাউদকে দেখতে যান। এসময় উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক জি এম রেজাউল করিম রেজা, লাবসা ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।

ভূমিহীন নেতাকে হত্যার উদ্দেশ্যে এধরনের নগ্ন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ বলেন, ভূমিহীনদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন ভূমিহীন নেতৃবৃন্দ। ভূমিহীন আন্দোলনকে থামিয়ে দিতে সন্ত্রাসী ও ভূমিদস্যুরা একের পর এক ভূমিহীন নেতাদের উপর নগ্ন হামলা চালিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে ওই হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেল খানায় এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার তার মৃত্যু হয়। নিহতের নাম গ্রামের মনিরুল ইসলাম (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রউচ উদ্দীন সরদারের পুত্র।

নিহতের ভাই আতাউর রহমান জানান, গত ১৫ দিন আগে একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তারা জানতে পারে তার ভাই মারা গেছে।

জেলার মামুনুর রশিদ ঘটনা নিশ্চিত করে জানান, একটি মাদক মামলায় মনিরুল ইসলাম কারাগারে ছিল। শুক্রবার রাতে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest