সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় কমরেড ডা. পুর্নেন্দু এর সভাপতিত্বে ধানদিয়া বাজারে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য কমরেড মফিজুল হক জাহাঙ্গীর। কর্মীসভায় পার্টি ও গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কর্মীসভায় গ্যাস বিদ্যুৎ,তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা, চাঁদা বিহীন পেনশন স্কীম ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামায়াতের হত্যাকান্ড ও নৃশংসতার দ্রুত বিচার এবং বিএনপি জামায়াতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধে আগামী ৪ মার্চ ২০২৩ শনিবার দুপুর ২টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভা সফল করার লক্ষে কর্মীসভায় জয়নগর ইউনিয়নের প্রস্তুতি কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি, অর্থ কমিটি গঠন এবং হাটসভা ও পথসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তিঃ
এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর রোটার্য্যক্ট সম্মেলন “রোটাশিয়া”তে সাতক্ষীরা থেকে যোগদান করছেন রোটার্য্যক্ট ক্লাব অব সাতক্ষীরার পি.পি. রোঃ আব্দুল্লাহ আল মামুন। Rotaract international district 3281 & 3282 এর যৌথ আয়োজনে কক্সবাজারের হোটেল সি প্লেস এ ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ চারদিনের সম্মেলন “রোটাশিয়া বাংলাদেশ” অনুষ্ঠিত হবে।

সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর রোটার্য্যাক্টদের দক্ষতা বৃদ্ধি জন্য বিজনেস সেশন, কালচারাল একটিভিটি, ফেলোশিপ, সাইট সিং, মি. এন্ড মিস রোটাশিয়া এওয়ার্ডসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

রোটার্য্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট রোঃ আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। সে সাংবাদিকতা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সভাপতি। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় গলায় বাইন মাছ আটকে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এঘটনা ঘটে।

মারা যাওয়া বাক প্রতিবন্ধী শিশু গোলাম রসূল (১৩) কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে।

প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, পুটুনি গ্রামের এক বিলে মাছ ধরার সময় মাছ নিয়ে খেলতে গিয়ে গলার ভিতর বাইন মাছ ঢুকে যায়। ঘটনা জানার সাথে সাথে শিশুটিকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ইসিজিসহ কয়েক ধরনের পরীক্ষা করে বলেন মারা গেছে।

শিশুটির মা আশুরা বিবি বলেন, আমার ছেলে ও মেয়ে দু’জনই বাক প্রতিবন্ধী। সকাল থেকে ছেলের সাথে নিয়ে বিলে মাছ ধরছিলাম। হঠাৎ ছেলে চিৎকার করে ইশারায় বলে গলার ভিতর বাইন মাছ ঢুকে গেছে। ইতোমধ্যে ছেলে অচেতন হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও বের করতে না পেরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক হাসপাতালে আনলে ডাক্তার বলে ছেলেটি মারা গেছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত ডাঃ তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে শিশুর পরিবারের লোকজন। চিকিৎসার সুবিধায় তারা জানায় শিশুর গলায় দুপুর ১২টার দিকে মাছ ধরতে গিয়ে বাইন জাতীয় মাছ গালের ভিতর দিয়ে গলার ভিতর ঢুকে গেছে। এঘটনার পরেই শিশুটি জ্ঞান হারায়। হাসপাতালে শিশুর উন্নত চিকিৎসা ইসিজিসহ বিভিন্ন পরীক্ষার পর বুঝতে পারি শিশুটি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী শহীদ মিনারের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামীলীগ, রিপোর্টার্স ক্লাব, জার্নালিষ্ট এসোসিয়েশন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, দেবহাটা কলেজ, সরকারী কেবিএ কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পরে সকালে আলোচনা সভা, ভাষা সৈনিকের কবর জিয়ারত ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অস্থায়ী
শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানিজিং কমিটির সদস্যরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতে অস্থায়ী শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক গীতা রাণী সাহা, মোঃ হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন ও দেলোয়ার হোসেন।
এরপর বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট, গার্লস গাইড ও সততা সংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে ‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না।’ ‘সর্বস্তরে বাংলা চাই।’ ‘তুমি কে, আমি কে। বাঙালি বাঙালি।’ তোমার ভাষা আমার ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা, সালাম রফিক জব্বার ভাই, আমরা তোমাদের ভুলি নাই।’ স্লোগানে র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালি শেষে দেশ ও জাতির মঙ্গল এবং মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণকারীর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক দিবসে ব্র্যাকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ব্র্যাকে আঞ্চলিক ব্যবস্থাপক মো: নজরুল ইসলামের নেতৃত্বে ২১ শে ফেব্রুয়ারি পূর্বাহ্নে, সাতক্ষীরা পাকাপোলের মোড় হতে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ, বাসুদেব ধর প্রমুখ। জেলার বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসারদের নিয়ে র‌্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক দিবসে এফ এন বির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সংগঠন ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশ(এফ,এন,বি) এর সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও র‌্যালিপূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে ২১ এর প্রথম প্রহরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে পুস্পামাল্য প্রদান করা হয়।

এফ এন বি’র জেলা সভাপতি ও ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ এর সভাপতিত্বে র‌্যালি পূর্ব এক সমাবেশ জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহান ভাসার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, এফ এন বির জেলা সাধারণ সম্পাদক ও বন্ধনে নির্বাহী পরিচালক মো: মুছা করিম, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক মো: মোমিন মিত্তি, নওয়াবেকী গণমুখি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো: মাসুদ খান, বন্ধনের এম আলমগীর আলম, ইমান আলী, জাগরনী চক্রের জেলা প্রতিনিধি , আশার জেলা প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বক্তারা মহান ভাষা দিবসের ইতিহাস, ভাষা শহীদদের অবদান মূল্যায়ন করে দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। সভা শেষে ভাষা শহীদদের স্মরনে শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল( জে এস ডি)।

২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় প্রভাত ফেরীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জে এস ডি) শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রওণক বাসার, মাস্টার আব্দুর জব্বার, নাজিরা বেগম, পল্লব সরকার, শান্ত রহমান, আব্দুর রহমান, শুভ, আসিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest