সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালিদেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক বরখাস্তবেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভৈরব নগর গ্রামের ভূমিধস্যু শেখ আব্দুল সামাদ এর নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের অশ্বিনী মন্ডল কে তার বসতবাড়ি, জমি জায়গা থেকে বিতাড়িত করার লক্ষ্যে ঘরবাড়ি জালানো মারধর জমি দখল ও জীবননাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ই জুন রোববার বিকাল ৫টায় ভৈরবনগর গ্রামের আতির মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী অশ্বিনী মণ্ডল,পাঁচু রাম মন্ডল,করুনা রানী মন্ডল, লিপিকা রানী মন্ডল, সাবিনা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের ২টি পরিবার বসবাস করি, কিন্তু শেখ আব্দুল সামাদ বিভিন্ন সময় জমি দখলের চেষ্টা, মৃত্যুর হুমকি সহ দেশ ছাড়ার ভয় দেখিয়ে আসছে।ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জমি ছাড়াও তার নেতৃত্বে বহু লোকের জমি দখল করে খাচ্ছে। তারা আরও বলেন যাতে আমরা ২টি হিন্দু পরিবার শান্তিতে বসবাস করতে পারি সেই আহবান সরকারের কাছে।

শেখ আব্দুল সামাদ যাদের জমি দখল করে নিয়েছেন তাদের নামের তালিকা মানববন্ধনে বক্তৃতারা তুলে ধরেন, পাঁচু মন্ডলের ৬৬ শতক, বাবু আউলিয়ার ৩১ শতক, আমজাদ গাজীর ৫০ শতক, মুরো গাজীর ৩৭ শতক, হাকিম ঢালীর ২০ শতক, রশিদ গাজীর ১৭ শতক, সোবহান মিস্ত্রী ০৫ শতক, জমিসহ আনসার গাজীর ০৮ শতক জমি।

প্রসঙ্গত এজাহার সূত্রে জানা যায়, গত ১১ই জুন রবিবার সকাল সাড়ে ৮টার সময় অবৈধভাবে বসতভিটা/জমি গায়ের জোরে দখল করার উদ্দেশ্যে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অশ্বিনীর বাড়িতে হামলা, ভাঙচুর করে ও গ্যাস লাইট দিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে অশ্বিনীর ঘেরের ওপর গিয়ে ঘর বাঁধার চেষ্টা করে, এসময় অশ্বিনীর বৌ ও মা বাধা দিতে গেলে তাদের শ্লীলতাহানি ও পিটিয়ে যখন করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় বলে যে, তোদের এ দেশ থেকে তাড়াবো। অশ্বিনী মণ্ডল ১২ ই জুন সোমবার তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩১।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আলহাজ¦ জিএম নেছার উদ্দীনের মেঝপুত্র বিশিষ্ট্য ব্যাংকার আলহাজ¦ জিএম আব্দুস সাত্তার রবিবার দুপুর দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন যাবত মার্কেন্টাইল ব্যাংকে স্বনামধন্য ব্যাংকার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকাল ৮ টায় কামালনগর গোরস্থান জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কামালনগর গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।  প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১৮ জুন ২০২৩ তারিখ রোজ রবিবার আশা মেহেদীবাগ অফিসে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে সাতক্ষীরার নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতির মাসিক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা পিংকী রানী দাশ।

পৌরসভার প্রান্তিক এলাকায় ওয়াস সুবিধা বাঞ্চিত মানুষের মাঝে ওয়াস সেবা প্রদানের লক্ষে নারী ওয়াস উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন বিষয়ে আলোচনা করা হয়। সমবায় সমিতির সদস্যদের সঞ্চয় জমা রাখা ও পরবর্তীতে ব্যাংক হিসাব খুলে ব্যাংকে জমা রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ২ জন কে ঋণ প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নারী উদ্যোক্তাদের কথা তুলে ধরা, সমবায় সমিতির ভালমন্দ দিক, তাদের মধ্যে একতা, গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস বিষয়ক সুবিধা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সমবায় সমিতির সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সাতক্ষীরা পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরজাহান বেগম নূরি। সমবায় সমিতির মাধ্যমে পৌরসভার ওয়াস সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উন্নত সেবা নিশ্চিত হবে। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : কোন আলোচনা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় সচেতন পৌর নাগরিক কমিটির ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রেজাউল ইসলাম রাজা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদ আহমেদ অঞ্জু, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র-কাউন্সিলরা নিজেদের পদ নিয়ে ব্যস্ত থাকায় জনগনের জন্য ভাবার সময় নেই। তাদের দলাদলিতে সাতক্ষীরা পৌরবাসীর নাভিশ^াস উঠে গেছে। নিয়মিত পানি থাকে না। মাঝে মধ্যে পানি আসলেও ময়লা থাকে,দুর্গন্ধ থাকে। সুপেয় পানি না থাকায় বিভিন্ন কোম্পানির পানি কিনে পান করতে হয়। যা পৌরবাসীর জন্য অত্যান্ত কষ্টকর। পানির সংকটে সাতক্ষীরা পৌরসভার মানুষ যখন দিশেহারা তখনই কোন আলোচনা ছাড়ায় তিন গুন বাড়িয়েছে সাতক্ষীরা পৌরকর্তৃপক্ষ। বক্তারা অবিলম্বে পানির মূল্য স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় পৌরসভার নাগরিকবৃন্দ কঠোর কর্মসুচি গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা পৌর সভার পানি সরবরাহ শাখার কর্মচারীদের বকেয়াসহ নিয়মিত বেতন ভাতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পানি সরবরাহ শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে রবিবার সকালে  পৌর সভার মূল ফটকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে পৌর ওয়াটার সুপার মো. সেলিম সরোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিসাব রক্ষক মো. রায়হানুল ইসলাম, পাম্প চালক মো. নুরুল ইসলাম, একে এম শহীদুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, মো. মনিরুজ্জামান, মো. আবুল কালাম, মো. হাবিবুর রহমান, মেকানিক মো. আব্বাস আলী,বিল ক্লার্ক মোছাঃ বেবী সুলতানা, মোছাঃ নাইমা খাতুন প্রমুখ।
 মানববন্ধনে এসময় পৌর সভার পানি সরবরাহ শাখার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ২০২২ সালের ডিসেম্বর মাস হতে ২৩ সালের জুন পর্যন্ত পৌর সভার পানি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা কোন বেতন ভাতা পাচ্ছেন না।  পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন।
বেতন না পাওয়ায় তারা তাদের সন্তানদের মুখে দুমুটো খাবার দিতেও পারছেন না। ঈদুল ফিতরের সময় তারা তাদের সন্তানদের কোন কাপড় চোপড় কিনে দিতে পারেননি। সামনে পবিত্র ঈদুল আজহা। তার আগে তাই তাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে বলে তারা এসময় দাবি জানান। যদি বেতন ভাতা দ্রুত সময়ের মধ্যে না দেওয়া হয় তাহলে আগামীতে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।##
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় মিথ্যা প্রলোভনে মামার নামীয় সম্পত্তি এবং বাড়ি ব্যাংকের কাছে বন্দক রেখে নিজের আখের গুছিয়ে মামাকে পথে বসানোর চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোমরা প্রেসক্লাবের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামে মৃত শেখ আ: রশিদের পুত্র শেখ মামুন উর রশীদ। লিখিত অভিযোগে তিনি বলেন, স্বত্বাধিকারী মুন ইন্টারন্যাশনাল ইনপোর্ট এন্ড এক্সপোর্টার।

আমার ভাগ্নে (সৎ বোনের ছেলে) কালিগঞ্জ উপজেলার মৃত শেখ আজিজুর রহমানের পুত্র শেখ শহিদ উর রহমান আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় ২০১৫ সালের দিকে আমার কাছে এসে বলে মামা ভোমরায় ব্যবসা করতে পারলে লাভবান হতে পারবো। আমি সরল বিশ^াসে কাটিয়া মৌজায় ৮৪ শতক সম্পত্তি কালিগঞ্জ ইসলামী ব্যাংক সাতক্ষীরা মেসার্স এস এস ট্রেড ইন্টারশ্যানাল নামে ৭৫ লক্ষ টাকা বিদেশ থেকে মালামাল ইনপোর্ট করার জন্য লিমিট পাশ করে। সেই সাথে ভাগ্নে নামের প্রতারক শহিদ তার চাচাতো ভাই শেখ আব্দুর রহমানের পুত্র আশাফুদ্দৌলা শাওনকে ব্যবসা পরিচালনার জন্য যুক্ত করে। ব্যবসায়ে যাবতীয় ক্রয়-বিক্রয় ব্যবসায়ের হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ শহিদ উর রহমান ও শাওন সম্পাদন করত। এল সি সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা না থাকায় ওরা দুইজন পরিচালনা করত। শহিদ আমার ভাগ্নে হওয়ায় আমি ফিরেও দেখিনি। পরবর্তীতে কালিগঞ্জের ব্যাংকে লিমিট পর্যাপ্ত না থাকায় শাওনের মিথ্যা প্রলোভন দেখিয়ে সাতক্ষীরার বসতবাড়ী ১৫ শতক জমির উপরে ৪ তলা বাড়ী সাতক্ষীরা ইসলামী ব্যাংক শাখায় মটগেজ দিয়ে আমার নামে দেড় কোটি টাকার লিমিট পাশ করায়।

পরবর্তীতে সাতক্ষীরার আমার এক বন্ধু রিফাত হাসান রাসেল এইচ আর ট্রেডার্স নামীয় তার জমি ও বাড়ী দিয়ে সাতক্ষীরা ইসলামী ব্যাংক শাখায় দেড় কোটি টাকার লিমিট পাশ করায়। শহিদ ও শাওন তাকে ব্যবসায় সম্পৃক্ত করে। আমাদের ব্যবসায়ের মূলধন দাড়ায় ৩ কোটি ৭২ লক্ষ টাকা। মাঝে মাঝে ব্যবসায়ের লাভের কিছু অংশ আমাকে দিত। ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শহিদ ও শাওন বলতো অসুবিধা নাই, সবই ঠিক আছে।

ব্যবসা চলাকালিন সময়ে আমি তাদের বাড়ি গিয়ে দেখি শাওন ও শহিদের গ্রামের বাড়ীতে বেড়াতে গিয়ে দেখি ২জন বিশাল বিশাল বাড়ী তৈরি করছে, বাড়ি তৈরি টাকার উৎস জানতে চাইলে তারা বলে ব্যবসায়ের লাভের টাকা দিয়ে করছি।

২০১৮ সালের শেষের দিকে কালিগঞ্জ ও সাতক্ষীরা ইসলামী ব্যাংক থেকে ব্যাংকে লিমিট নেই টাকা পরিশোধ করার জন্য আমাকে উকিল নোটিশ পাঠায়। নোটিশ পাওয়ার পর ১৬/১০/২০১৮ তারিখে যাবতীয় লাভ ক্ষতির হিসাব বিবরণী প্রদান করে তাতে ব্যবসায়ের কোন লাভ হয়নি। আমার নিজের নামীয় সম্পত্তি ও বাড়ি বন্ধক রেখে তাদের দিয়েছি ব্যবসা করার জন্য তারা কোটিপতি হয়েছে। এরপরও শাওন বলে মামা আপনার ৮৪ শতক জমিটা বিক্রি করে ব্যাংকের ঋণ ক্লোজ করি। আমার নওয়ের এক দুলা ভাই এর মাধ্যমে সাতক্ষীরার মুন্সিগঞ্জে স্যালমুন ফিস এর প্রজেক্ট ও ঢাকায় তার দশতলা বাড়ি ব্যাংকের লিমিট করে আমরা ব্যবসা বড় করবো। আমি আবারো সরল বিশ^াসে ওই জমি বিক্রয় করে ব্যাংকের ঋণ শোধ করি।

এরপর থেকে জমি কিনে দেওয়া তো দূরের কথা ব্যাংক ইতোমধ্যে আমার বাড়ি নিলাম করার যাবতীয় কাজ সম্পন্ন করেছে। ১৬/১০/১৮ তারিখে হিসাবে স্টক মালামাল ও ১৬/১০/১৮ তারিখের পর ৫টা এলসি’র মালামালে হিসাব আমাকে দেখাতে পারে নাই। প্রায় ৭ কোটি টাকার হিসাব দেখাতে পারে নাই। হিসাবে গড়মিল। এদিকে শাওন ও শহিদ অন্যনামে ভোমরা বন্দরে ব্যবসা অব্যাহত রেখেছে। পরিকল্পিতভাবেই আমাকে পথে বসানো হয়েছে। প্রকৃতপক্ষে শাওনই চিটার। শাওন এর পরিকল্পনায় শহিদ ও শাওন মিলে আমকে পথে বসিয়েছে। আর ভাগ্নে নামের প্রতারকের খপ্পড়ে পড়ে জমি হারিয়েছি, বাড়িটিও হারানোর পথে। বাড়িটি ছাড়াতে না পারলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। জীবনের সর্বশ^ হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। ওই দুই প্রতারকের খপ্পর থেকে আমার পাওনা টাকা উদ্ধার পূর্বক আমার বাড়িটি রক্ষায় ব্যবস্থা গ্রহনের দাবিতে ভোমরা সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ ‘প্লাস ক্যাম্পেইন – ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ জুন রবিবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতালের বি-ব্লকে  জাতীয় ভিটামিন ‘এ ‘প্লাস ক্যাম্পেইন – ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. সবিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ইকবাল হোসেন, সহকারী সচিব মো. কামাল হোসেন, এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শাহিনুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন  সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী,  সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ ফয়সাল আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ মুক্তাদির তামিম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুনসহ সদর হাসপাতালের চিকিৎসক ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাগন।
উল্লেখ্য এবার সাতক্ষীরা জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে সহায়তা করেছেন ৪৪১৪ জন সরকারি সেবা কর্মী ও ৩৮৫১, বেসরকারি স্বেচ্ছাসেবক সর্বমোট ৪৬৫৬ জন। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী নীল রংয়ের ভিটামিন ২৬৮৮২ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩৮১৯২শিশু কে লাল রঙের সর্বমোট ২৬৫০৭৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আওতায় লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছিল।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর(২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার রমজান ইউনিয়নের চাঁদখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যের একমাত্র পুত্র।

রমজান ইউপির সাবেক সদস্য আব্দুল মাজেদ জানান, শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর তার পিতা, স্ত্রী এবং ১ বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে সকাল ১০টার দিকে বিলের মধ্য দিয়ে শ^শুরবাড়ী পাশ^বর্তী গ্রাম জেলেখালী যাচ্ছিল। স্ত্রী এবং পিতা একটু সামনে হেটে যাচ্ছিল আর শ্রীনিবাস কিছুটা পিছনে ছিল এসময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। সে সময় আহত তার পিতা এবং স্ত্রীকে স্থানীয়রা ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল, আকস্মিকভাবে ব্রজপাতে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। তবে সাথে থাকা অন্যরা সুস্থ আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest