সর্বশেষ সংবাদ-
দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো: আব্দুস সালাম পিন্টু ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর মমতাময়ী মাতা মোছা: সালমা খাতুন ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—–রাজিউন। মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ, মরহুমার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
মহান রাব্বুল আল আমিনের কাছে আমরা প্রার্থনা করি মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রবিবার রাত ৯টায় শহরের খুলনারোড মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সুবোল কুমার বিশ্বাসের সভাপতিত্বে শোক দিবসের বিশেষ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন,

আইন বিষয়ক সম্পাদক কাজী মাসুদ, সদস্য ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক, সদস্য নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, মনজুরুল আলম, তৈবুর রহমান, রফিকুল ইসলাম, আশিক চৌধুরী, ডা. মিঠু, সবুজ খান, আব্দুল মাজেদ প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে অলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্তদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ৪টি মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯ মামলার আসামী দেলোয়ার হোসেন ওরফে আংটি দেলোয়ার কে গ্রেফতার করেছে পুলিশ।

দেলোয়ার হোসেন (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের আব্দুল মাজেদের পুত্র। দেলোয়ার হোসেন গেলো মেয়াদে সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

আজ রোববার ১৩ আগস্ট ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার পুলিশ ঢাকা র‌্যাব-০১ এর সহযোগিতায় ঢাকার বাড্ডা এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার অরফে আংটি দেলোয়ার ৪টি সাজাপ্রাপ্ত মামলা ও ৫টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামী। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। ওয়ারেন্ট থাকায় পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুজে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার গুলোর অধিকাংশ চেক জালিয়াতির মামলা জানান তিনি। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১২ আগস্ট, শনিবার, সকাল ১০ টায়, পৌর কাটিয়াস্থ কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা পৌর শাখা কৃষক লীগের বর্ধিত সভা ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কৃষক লীগের সভাপতি মোঃ রাশিদ হাসান চৌধুরী বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আনারুল ইসলাম’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ মনজুর হোসেন, প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ সামছুজ্জামান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাবলুর রহমান সহ-দপ্তর সম্পাদক মোঃ শফিক উদ্দিন ময়না,সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ ইসলাম, পৌর কৃষক লীগের সহ-সভাপতি মোঃ শামীম মল্লিক, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম।সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল হক ও পবিত্র গীতা পাঠ করেন পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র বিশ্বাস। বর্ধিত সভায় দলীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত।

সিদ্ধান্ত সমূহের মধ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনার্থে কাটিয়াস্ত কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে সকাল ৭টায় দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয পতাকা অর্ধনমিত উত্তোলন, দিনভর বঙ্গবন্ধুর ভাষণ মাইকে প্রচারের পাশাপাশি দুপুর ১টায় গণভোজের আয়োজন, সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা জেলা, পৌর ও সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং উপস্থিত কৃষক ভাইদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উন্নত মানের খাবার বিতরণ।

এছাড়া একুশে আগস্ট গ্রেট হামলা ও ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে একুশে আগস্ট বিকাল ৪ টায় কাটিয়াস্ত কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ওও নিহতদের রুহের মাগফেরাত কামনার্থে দোয়া অনুষ্ঠান। এছাড়া ২৬শে আগস্ট সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের কর্মসূচিতে সাতক্ষীরা কৃষক লীগের সর্বস্তরের নেতকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আগামী ৯ সেপ্টেম্বর পৌর ১ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ধিত সভায় পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড শাখা কৃষক লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার পিটিআই মাঠ সংলগ্ন রিয়াদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু প্রমুখ।

এ সময় বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এন জেড ফাউন্ডেশনের বাস্তবায়নে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার অসহায় হতদরিদ্র ২০ জন মহিলাকে বিনামূল্যে তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবাদীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এন জেড ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, রসুলপুর সরকারি প্রাথমিক (বালক) বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাদিজা মোস্তাফিজ, ব্যবসায়ী ও সমাজ সেবক মীর মোশাররফ হোসেন মন্টু, এন জেড ফাউন্ডেশন এর কর্মকর্তা ইব্রাহীম হোসেনসহ উপকারভোগী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত মাদককারবারি রাসেলকে গ্রেপ্তার র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

শনিবার ভোর রাতে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকালে ব্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত রাসেল (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার নাজমুল হক জানান, ২০১৩ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী রাসেলকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেন পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামী রাসেলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

আদালত কর্তৃক রায় ঘোষনার আগে আসামী রাসেল জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে আতœগোপন করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে শহরের অদূরে বিনেরপোতা বাইপাস সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী রাসেলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি:
রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে ১০ কিলোমিটার রাস্তার দুই পাশে তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১১/০৮/২৩ শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার চৌকিঘাটা ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সীমান্ত এলাকার রাস্তার দুই পাশে তালের বীজ বপন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন উক্ত প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটারি ক্লাব অব সাতক্ষীরার রোটাঃ পিপি মাগফুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনী RFSM, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর PHF, ক্লাব এডিটর রোটাঃ অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, রোটাঃ এ্যান নাজমুন নাহার, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পিপি ও অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ট্রেইনার রোঃ প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ক্লাব সভাপতি রোঃ আতিক মুজাহিদ, ক্লাব সেক্রেটারি রোঃ আল আমিনুর রহমান প্রমুখ। উল্লেখ্য বিগত বছরে তলুইগাছা থেকে উক্ত স্থান পর্যন্ত তালের বীজ বপন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest