সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

তালায় মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করায় পিতা-মাতাসহ পরিবারের সদস্য মিলে বর্তমান স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির প্রতিবাদে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ এক গৃহবধূ। শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সাতক্ষীরার তালার তেরছি (কাটিপাড়া) গ্রামের সন্তোষ কুমারের কন্যা পপি রাণী দাস।

তিনি বলেন ২০১৭ সালে পারিবারিক ভাবে যশোর জেলার মনিরামপুরের মহিতোষ বিশ্বাসের পুত্র শোভন বিশ্বাসের সাথে আমার বিবাহ হয়। কিন্তু বিবাহের পর ধীরে ধীরে জানতে পারি আমার স্বামী শোভন বিশ্বাস মাদকাসক্ত ব্যক্তি। নেশা করে প্রায় প্রতিদিন আমাকে মারপিটসহ নির্মম নির্যাতন করতে থাকে। বিষয়টি পিতা- মাতাকে অবগত করালেও পিতা-মাতা বলে ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে। এভাবেই প্রায় ৫ বছর অতিবাহিত হলেও স্বামী শোভন বিশ^াসের কোন পরিবর্তন হয়নি উল্টো নির্যাতন আরো বাড়িয়ে দেয়। কিন্তু পিতা-মাতাকে জানিয়েও কোন লাভ না হওয়ায় আমি আত্মহত্যার চেষ্টাও করি। পরে শোভন বিশ^াসের বাড়ি থেকে পালিয়ে চলে আসি এবং তাকে তালাক পাঠিয়ে দেই। এর কিছুদিন পর তেরছি গ্রামের দুলাল চন্দ্র দাশের পুত্র উজ্জল কুমার দাশের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। সে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। উজ্জল কুমার দাশ আজীবন আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলে একপর্যায়ে আমরা সনাতন ধর্মীয় মতে কোর্ট ম্যারেজ করি। বিবাহের পর সুখে শান্তিতেই বর্তমান স্বামী উজ্জল কুমার দাসের বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু আমার পিতা সন্তোষ কুমার দাশ, মাতা জ্যোৎস্না রাণী দাস, প্রকাশ কুমার দাস, জেটি পূর্ণিমা রাণী দাস, প্রতিবেশী কাকা জয়দেব বিষয়টি মানতে নারাজ এবং কৌশলে আমাকে পুনরায় পূর্বের মাদকাসক্ত স্বামীর ঘরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে। সেখানে আমার জীবন নিয়ে সংশয় রয়েছে। বর্তমান স্বামীকে ত্যাগ না করায় আমার পিতার নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট, পুলিশ দিয়ে হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করছে। তাদের কারনে আমার বর্তমান স্বামীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।

তিনি আরো বলেন আমি সুখে শান্তিতে আছি এবং বর্তমান স্বামীর সাথেই সংসার করতে চাই। আমি যেখানে সুখে থাকব সেটিই পিতা-মাতার প্রত্যাশা হওয়ার কথা হলেও আমার পিতা-মাতা কেন জানিনা সেটি মেনে নিতে পারছে না। আমার জীবন গেলেও ওই মাদকাসক্ত স্বামীর ঘরে আর আমি ফিরে যেতে চাই না। বর্তমান স্বামী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত পূর্বক যাতে বর্তমান স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বর থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমানসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানান এবং শাস্তির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈতুল আযহা উপলক্ষে বন্ধুন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে অবসার প্রাপ্ত ফুটবলারদের নিয়ে প্রীতি ও বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এ্যান্ড কলেজের ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহণ করেন সভাপতি একাদশ ও সেক্রেটারী একাদশ। ফুটবল খেলাটিতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা বছরের শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধ। সাতক্ষীরায় বসবাসকারী টিভি নাটকের শিল্পীরা অংশগ্রহণ করেন। আনন্দ ঘন পরিবেশে কয়েক হাজার দর্শক নাট্য শিল্পীদের এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। উক্ত খেলায় সভাপতি একাদশ এক গোলের ব্যবধানে বিজয়ী হয়। এরপর বন্ধনের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি কৃষিবিদ জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা করেন, বন্ধনের উপদেষ্টা ও ঊষা সংস্থার নির্বাহী পরিচালক মো: শামসুজ্জামান, বিশিষ্ট টিভিনাট্য পরিচালক মো: মুছা করিম, সহকালী অধ্যাপক ফরিদ উদ্দীন মাসউদ, শিক্ষাবিদ অনুজিৎ মন্ডল, ব্যবসায়ী ইব্রাহিম হোসেন, নাট্য অভিনেতা আসিফুল আলম আসিফ, নূরুল হুদা ফুল, শিল্পী ওয়াদুদ সাহী, ডেইজি সরকার, আয়েশা আক্তার, খুকুমনি, অভিনেতা হযরত আলী, এম আলমগীর আলম, ভাস্যকর ইকবাল হোসেন, অভিনেতা কর্ণ বিশ^াস কেডি, সাহিত্যিক রুহুল আমিন ময়না, ঝুমঝুম বেগম, জাদুশিল্পী আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, মোস্তফা মোস্তাক আহমেদ, আব্দুল সোবহান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) শহরের মৌবন পার্টি সেন্টারে এ ঈদ পুনর্মিলনীর হয়। সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহাত রাজার পরিচালনায় ঈদ পুনর্মিলনীতে মনের ভাব প্রকাশ করেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান,

প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোস্তাফা আলী, আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন, আব্দুর রহমান, ফিরোজ হোসেন,

যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান শিমুল, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, মাহফিজুর রহমান আককাজ, কামরুল ইসলাম, আসাদুজ্জামান মধু, রেজাউল ইসলাম, ফাহাদ হোসেন, সোহরাব হোসেনসহ সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় মোবাইলের দোকানের গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে সাতক্ষীরা পৌর এলাকার তুফান মোড়ের ইসলামী ব্যাংকের নিচ তলায় আর কে টেলিকমে এঘটনা ঘটে। দোকান থেকে প্রায় ৪০ লক্ষ টাকার মোবাইল এবং দোকানে থাকা নগদ ২লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক গোবিন্দ চন্দ্র সাধু।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার দুপুরে দোকানে গিয়ে দেখেন দোকানের গ্রীল কাটা, দোকানে থাকা ১৫৪ পিচ মোবাইল নেই। ড্রয়ারে রাখা টাকাও নেই।

এবিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাবুলিয়া সেবা সংসদের আয়োজনে শুক্রবার সকালে বাবুলিয়া বাজার মোড়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা।

সেবা সংসদের সভাপতি মোঃ কাউছারের নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,সেবা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক রজব আলী, সদ্য নিয়োগপ্রাপ্ত সাব জজ হযরত আলী, আরিফ হোসেন, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল মিলন প্রমুখ।

দুর্নীতি বিরোধী র‌্যালিটি বাবুলিয়া বাজার মোড় থেকে মোটরসাইকেল যোগে বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবহাটা রূপসী ম্যানগ্রোভে শেষ হয়। র‌্যালিতে দুর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। এছাড়া র‌্যালি থেকে দুর্নীতি বিরোধী বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুরে মোসলেমা জামে মসজিদে একটানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের (তাকবিরে উলাসহ, নামাজের প্রথম তাকবির) সঙ্গে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন ৮ থেকে
১৮ বছর বয়সী ৩১ জন কিশোর। তবে ফজর ও এশার নামাজ ছিল তাদের জন্য বার্ধ্যতামূলক। শুক্রবার (০৭ জুলাই) সুলতানপুরে মোসলেমা জামে মসজিদ কমিটির আয়োজনে বাদ জুমআ মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি কাজী ফারুক
হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার স্বরুপ বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির
বক্তব্যে তিনি বলেন, মোসলেমা জামে মসজিদ কমিটি যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রসংশনীয়। আমি তাদের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানায়। আজকের এই নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে পেরে তারা ইহকাল ও পরকালের কল্যাণের পথ সুগম
করেছে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুলতানপুর মোসলেমা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, “পুরস্কারপ্রাপ্ত কিশোরদের বয়স ৮ থেকে ১৮ বছর। কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছিলাম। আমি মসজিদ কমিটি ও মুসুল্লীদের সাথে একদিন বিষয়টি উত্থাপন করি। আলহামদুলিল্লাহ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা একাত্মতা প্রকাশ করেন। পরে ৮ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের মধ্যে একটানা ৬০ দিন ফজর ও এশার নামাজ বাধ্যতামূলকসহ ৫ ওয়াক্ত নামাজ আমাদের মসজিদের তাকবিরে উলার সঙ্গে আদায় করার প্রতিযোগিতা ঘোষণা করি। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেই। ঘোষণার পর থেকে ৫৬ জন কিশোর মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। ঘোষণার পর থেকে ১লা মে ২০২৩ থেকে ১লা জুলাই ৮ থেকে ১৮ বছর বয়সী ৫৬ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা তা হিসাব রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা ও কার্ড জমা নেওয়া হতো। যদি কেউ কোনো ওয়াক্তে
অনুপস্থিত থাকতো তখন তার গণনা বন্ধ করে দেওয়া হতো। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ৩১ জন বিজয়ী হয়। আরো ৭ জন কিশোর ওয়েটিংয়ে আছে। তারা ১২ দিন পরে পুরস্কার হিসেবে বাইসাইকেল পাবে।

প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শিক্ষা দিয়েছেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী সেই সঙ্গে নামাজের প্রতি
মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয় বলেও জানান তিনি।” মোসলেমা জামে মসজিদের পেশ ইমাম হুজুরের এ কার্যক্রম পরিচালনা এলাকার বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি প্রায় কিছুদিন ধরে লক্ষ্য করছি যে, ছেলেরা নামাজে নিয়মিত আসছে। তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত থাকতো। পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি।” এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ইকরা একাডেমির পরিচালক হাফেজ মাওলানা জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সেলিম রেজা, মীর মাহমুদ হাসান আবির, শেখ তৌহিদুজ্জামান চপল, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মনজুরুল হকসহ এলাকার মুসুল্লী ও গণ্যমান্য
ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে তালায় বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৭ জুলাই ) দুপুরে তালা বাজারে জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ অংশ নেন।

সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ইমাম ও খতিব মাওলানা আবু সাইদ, মাওলানা কবির আহম্মেদ, ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান প্রমূখ।

সমাবেশে শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest