সর্বশেষ সংবাদ-
 শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মাসাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাকালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
কনকনে ঠেন্ডার সাতে বাতাশে কষ্ট পাতিলাম। শীতির প্রথমে একখানা কম্বল নয়েছে তা ফুটো হয়ে গে। মাটির ঘরের বেড়ার ফাঁক দে সন্ধ্যার পর থেকে যেন বরফ পড়ে। নাত যেন শেষ হয় না। বাঁচি আছি যে কেমন করে তা বলতি পাত্তিনে। প্রথম আলো ট্রাস্টের কম্বল হাতে পেয়ে ফুলমতি মুন্ডা আনন্দে এমনই কথা বলেন।

ফুলমতি মুন্ডার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেঁষা দাঁতিনাখালি গ্রামে। বয়স আশি ছুঁইছুই। দুই ছেলে এক মেয়ে কাজের সন্ধানে গেছে অন্যত্র। ভারতে। একটি কাঁচা ঘরে একাই থাকেন।

সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সাতক্ষীরা শহর থেকে ৮৫ কিলোমিটার দুরে যেয়ে বুধ ও বৃহস্পতিবার সিংহড়তলী,চুনকুড়ি,হরিনগর, জেলেপাড়া, মথুরাপুর, ঋষিপাড়া, দাঁতিনাখালি, বুড়িগোয়ালিনী বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বাঘ বিধবা, মুন্ডা, হরিজনসহ বিভিন্ন সম্প্রদায়ের ২০০জন গরীব অসহায় শীতার্থ মানুষের তালিকা তৈরি করে। তালিকা অনুযায়ী সিংহড়তলী গ্রামের প্রথম আলোর তৈরি ‘প্রথম আলো দুর্যোগ আশ্রয় কেন্দ্রের চত্বরে ১৪০জনের হাতে কম্বল তুলে দেয়।

পরে মুন্সিগঞ্জের টাইগার পয়েন্টে দাঁতিনাখালি, বুড়িগোয়ালিনী, নীলডুমুর, দুর্গাবাটি, পুুড়াকাটলা ও মাদিয়া গ্রাম ঘুরে আরও ৬০জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়।

মুন্সিগঞ্জ জেলেপাড়ার সুন্দরী বালার চোখমুখ পেটে চৌচির হয়ে গেছে। পানির অভাবে বিলর মাটি ফেটে যেমন চৌচির হয় অনেকটা তেমনই। দেখে মনে হয় বয়স হয়েছে আশির উপর। প্রায় ত্রিশ বছর আগে স্বামী সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীর মৃত্যুর পর নদীতে মাছ ধরে তিন মেয়ে নিয়ে সংসার চালিয়েছেন। এখন নানা রোগে অসুস্থ হয়ে আর কাজ করতে পারে ন। সুন্দরী বালার কাছে জিজ্ঞাসা করলে তিনি জানান, বয়স আর কত হবে ‘তিন কুড়ি।’ কম্বল হাতে পেয়ে যেন তার আনন্দ ধরে না। কয়েকবার ছালাম দিলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যদের। ধন্যবাদ জানাতে ভুললেন প্রথম আলোকে। আরও বললেন, কম্বল পেয়ে শীত থেকে বাঁচতে পারবেন। আশি বছরের বৃদ্ধা প্রভাষ মুন্ডা কম্বল পেয়ে বলেন, ‘কম্পল পেয়ে খুব উপকার হয়েছে। সারা রাত শীতে কষ্টে থাকতে হয়। একখানা ছিঁড়া কাঁথায় শীত নিবারণ হয় না। কম্বল পেয়ে ভালো হয়েছে।

১৮৩ নম্বর সিংহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গাজী জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল রব, সহকারী শিক্ষক কল্পনা রানী মন্ডল, প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, পাঠচক্র বিষয়ক সম্পাদক মৌটুসী চ্যাটার্জী, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, প্রথম আলো বন্ধুসভার জাহিদা জাহান ছাড়াও ব্যবসায়ী আনারুল ইসলাম, হাসেম আলী ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

২০ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মীর আজহার আলি শাহিন ও সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত একপত্রে মো: জাহাঙ্গীর আলম কে আহবায়ক ও মো: সাব্বির হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা জেলার স্বনামধন্য শিশু বিদ্যাপিঠ মর্নিং সান প্রি-কাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ০৯ টায় সাতক্ষীরা সরকারি কলেজ চত্ত্বরে স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী স্যার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের প্রধান পোষ্ট মাষ্টার জেনারেল মোহাম্মদ শামসুল আলম ও সাতক্ষীরা জেলার তথা বাংলাদেশের গর্ব ছড়াকার আহমেদ সাব্বির। অতিথিবৃন্দ স্কুলের শিশুদের নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

পরে ৩৬ টি ইভেন্টে স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ক্ষুদে ক্রীড়াবীদদেরকে আগামী ১০/০২/২৩ ফেব্রুয়ারি বার্ষিক বনভোজনের দিন আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ অবহিত করেন। এ সময়স্কুলের সকল অভিভাবক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে দাদার মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার চন্দনপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মুনতাহিনা (৫) কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুস সামাদ ফকিরের পুতনী ও আলমগীর হোসেনের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গয়ড়াস্থ চন্দনপুর কলেজ মোড়ে সামাদ ফকিরের রড সিমেন্টের দোকান রয়েছে। গয়ড়া বাজার থেকে চন্দনপুর কলেজ মোড়ের দিকে একটি মাটি বহনকারী ট্রাক যাচ্ছিলো। দোকান থেকে পুতনী মুনতাহিনাকে নিয়ে দাদা সামাদ ফকির মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তা পিচ্ছিল থাকায় পড়ে যান। ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পুতনী মুনতাহিনা গুরুতর আহত হন।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আসিফ কাউসার তাকে মৃত বলে ঘোষণা করেন।

কলারোয়া থানার এসআই আলমগীর হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃত শিশুটিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ইটাগাছা এলাকার অসহায় মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা গণফোরামের আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ করেন জেলা গণফোরামের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলীনুর খান বাবলু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মাও: মোনায়েম হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জি এম জাহাঙ্গীর হোসেন, পৌর সভাপতি আহম্মদ আলী, সেক্রেটারী মো: এশার আলী, আশাশুনি থানা সভাপতি আসাদুজ্জামান লাল্টু, জেলা গণফোরামের কোষাধ্যক্ষ মো: নাজমুল হাসান, জেলা মহিলা গণফোরামের আহবায়ক ফেরদৌসী দাস ময়না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ‍্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন আপত্তিকর মন্তব্য করায় উপজেলার কর্মরত সাংবাদিকদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হল রুমে শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিক সহ উপজেলার সকল সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় সাংবাদিকরা বৈঠকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সকলের মতামতের ভিত্তিতে পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রদান করা হয় এবং বিতর্কিত বক্তব্যের জন্য তীব্র নিন্দা জানানো হয়। এ সময়ের মধ্যে তার আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় উপজেলার পরিষদের চেয়ারম্যান এস আতাউল হক দোলনের দপ্তরের যে দূর্নীতি তদন্ত পূর্বক ধারাবাহিক প্রতিবেদন করতে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন করার ব্যাপারে একমত পোষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলমগীর সিদ্দিকী,আলহাজ্ব আবু কওছার,আবু সায়ীদ,আনিচ্ছুজ্জামান সুমন,এস.কে সিরাজ,
এস.এম. মোস্তফা কামাল,এম.কামরুজ্জামান
রনজিৎ বর্মন,জি.এম.আব্দুল কাদের,আসাদুজ্জামান লিটন,সামিউল ইসলাম মন্টি,সরদার সিদ্দীক,আবুল হোসেন,এস.এম আবু মূসা, ডা: তপন বিশ্বাস , রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু,সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন,নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান,  অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,
মোহাম্মদ ফরিদ উদ্দীন, রমজাননগর কৈখালী রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন,সাধারণ সম্পাদক
শাহিন আলম,উপকূলীয় প্রেসক্লাবের সাহেব রেজা প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলায় ০১ জন, জিআর ওয়ারেন্টমূলে ০২ জন, সিআর ওয়ারেন্টমূলে ০১ জন মহিলা ও ০২ জন পুরুষ সহ সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার হয়েছে।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করেন।

পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৯/০১/২০২৩ ইং তারিখে দেবহাটা থানার মামলা নং-৭(০১)২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১)(বি) এর আসামী দক্ষিন কুলিয়া গ্রামের আফছার সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৪৫), জিআর ৯৩/১৩(দেবঃ) এর আসামী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত অলিউল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ টুলু, জিআর ১৯৫/২২ (সাতঃ) এর আসামী একই গ্রামের জাহিদুল বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৩৪),

সিআর-১৮১/২১ (দেবঃ) এর আসামী একই গ্রামের সন্তোষ সরকারের স্ত্রী সারুতি সরকার, সিআর- ৮৭/২২(বেনাপোল) এর আসামী বহেরা গ্রামের নুরুল হাসানের ছেলে হাফিজুল ইসলাম, সিআর- ৪৪৮/২১ (সাতঃ), সিআর- ৮৭৯/২০ (সাতঃ) এর আসামী মাঝ পারুলিয়া গ্রামের মৃত আব্দুর হামিদ সরকারের ছেলে নুর মোহাম্মাদকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং- ১৯/০১/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে
শ্যামনগর প্রতিনিধি : মারা যাওয়া কৃষক মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বে খালি গ্রামের মরহুম আইজুদ্দিন সদ্দার এর পুত্র মোঃ সত্তর সরদ্দার (৫৫)।
১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ধানের জমিতে পানি দেয়ার সময়  এ ঘটনা ঘটে।
 বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে বোরো ধানের ক্ষেতে পানি দিচ্ছিল কৃষক আইজুদ্দিন। এ সময় আকস্মিকভাবে বিদ্যুৎ এর তারে সক লাগে।
ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, পাশ্বে খালি গ্রামের মরহুম আইজুদ্দিন সদ্দার এর পুত্র মোঃ সত্তর সরদ্দার বোরো ধানের ক্ষেতে পানি দিচ্ছিল পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল  বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest