সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

তালা  প্রতিনিধি
নবাগত তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা প্রেসক্লাব, তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা, ইউপি সচিব, তালা বাজার বনিক সমিতি, আমরা বন্ধু সহ নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এর আগে বুধবার (৭ জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত ) আরাফাত হোসেনের কাছ হতে দায়িত্বভার গ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম,নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু,সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেষ দেবনাথ,খলিসখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবির হোসেন মোড়ল, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।

তালা প্রেসক্লাব পক্ষ থেকে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস,প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু,কার্যকরী সদস্য কাজী লিয়াকত হোসেন, ইমরান রাব্বী প্রমূখ।

তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তালা উপজেলার  জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা , তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো ফরিদুজ্জামান প্রমূখ।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন অত্র উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত ১২টায় ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
আটককৃত পাচারকারির নাম সাগর হোসেন সরদার (২৫)। সে সাতক্ষীরা সদরের বৈকারী মাঝেরপাড়া গ্রামের সিরাজুল ইসলাম সরদারের ছেলে।
বৃহষ্পতিবার দুপুর দেড়টায় হোয়াটসএ্যাপ গ্রুপে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি’র সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক বলেন, ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালায় বৈকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারি সাগর হোসেনের কোমরে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৩৩ গ্রাম ২৮০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৮৩ টাকা। এ ঘটনায় সাগর হোসেনর নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বলদঘাটা গ্রামের রহিম গাজী ও সাইদুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে বৈকারী বিজিবি ক্যাম্পের সদস্যরা বাড়ির পাশের পাটখেত থেকে সাগর হোসেনকে সোনাসহ আটক করে । এ সময় তার সহযোগী বলদঘাটা গ্রামের সুজীর আলীর ছেলে সুমন হোসেন পালিয়ে যায়। পরে বিজিবি সুমন হোসেনের বাড়ি ঘেরাও করে রাখে। তরে রাত ১১ টার দিকে ৩৩ বিজিবি’র কর্মকর্তারা এসে সাগরকে নিয়ে চলে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া প্রতিনিধি  :
সাতক্ষীরার কলারোয়া কিশোর গ্যাংয়ের হামলায় মনিরুল ইসলাম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৩১ মে কলারোয়া হাসপাতালের পাশে রাস্তার উপর হামলা চালায় গ্যাংটি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণ রানাকে আটক করেছে পুলিশ।
নিহত মনিরুল ইসলাম (১৭) সে কলারোয়ার গদখালি গ্রামের মৃত. জাকির হোসেনের ছেলে। ছেলেটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো।

নিহতের স্বজনরা জানান, মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকড়া দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা (২০) একটি বাটন মোবাইল কেড়ে নেয়। চাইলেও মোবাইল দুই দিন ফেরৎ দেয়নি। এরপর ৩১ মে রাত ১০টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। হাসপাতালের পাশের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত করে জখম করে। এ সময় রানার সঙ্গে আরও ৭-৮ জন তরুণ ছিল। এদের গ্যাং রয়েছে। এলাকায় এভাবে অশান্তি করে।
কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম জানান, এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। মামলার পর ৩ জুন রানাকে আটক করে কারাগারে পাঠানো হয়। এখন মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন’সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

সেমিনারে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি নিজামুল হক নাসিম বলেন,অপসাংবাদিকতার দেশ ভরে গেছে। এটি নিয়ন্ত্রণের সময় এসে গেছে। তবে বিচারিক সংস্থা হলেও প্রেস কাউন্সিলের ক্ষমতা কম থাকায় আমাদের কাছে অভিযোগ নিয়ে আসা ব্যক্তিদের সংখ্যা কম।
তিনি বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু যখন প্রেস কাউন্সিল গঠন করেন,তখন বিচারিক ক্ষমতায় কাউকে দণ্ডদেওয়া যেত না। শুধুমাত্র তিরস্কার করা যেত।এখনও সেই আইন বহাল রয়েছে। বঙ্গবন্ধু সাংবাদিকদের সম্মান করতেন বলে বড় কোন শাস্তি তাদের জন্য রাখেননি। তবে এখন প্রেক্ষাপট ভিন্ন। আমরা দশ লাখ টাকা জরিমানা করার ক্ষমতা চেয়ে প্রস্তাবনা পাঠিয়েছি। এটা সংসদে পাশ হলে প্রেস কাউন্সিল শক্তিশালী হবে।

বিচারপতি নিজামুল হক নাসিম বলেন,যখন প্রেস কাউন্সিল গঠিত হয়,তখন কেবল মুদ্রিত পত্রিকা বাজারে ছিল। তখন অনলাইন বা টেলিভিশনের আধিক্য ছিলনা। অনলাইন বা টেলিভিশনের সাংবাদিকদেরও প্রেস কাউন্সিলের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।

সেমিনারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার বলেন,সাংবাদিকতা এখন করপোরেট হাউজের কাছে বন্দী। ব্যাপক ঝুঁকি নিয়ে মফস্বল সাংবাদিকরা কাজ করলেও তারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঐতিহাসিক ছয়দফা দিবসে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসিম উদ্দিন হিমেল যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান ১নং ওয়ার্ডের সভাপতি কাজী মুনতাসীর আহমেদ ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম রাজা ৪নং ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন ৭নং ওয়ার্ডের সভাপতি নাইচ ছাত্রনেতা মির্জা ইব্রাহিম,সাকিল, রিপন,অর্পি টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি শাফিন মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক তৌফিক হাসান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক মারুফ হোসেন মিলনকে(৩৫) মারপিটের ঘটনায় ৭জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ৬ জুন আহত সাংবাদিকের মাতা দেলোওয়ারা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, নকিপুর গ্রামের মোকছেদ আলী গাজীর পুত্র রহমত আলী, গোপালপুর গ্রামের মৃত মেঘনাথ গাইনের পুত্র মলয় কুমার গাইন ঝন্টু, দেবালয় গ্রামের সুধীর মন্ডলের পুত্র জয়দেব, রবিউল ইসলামের পুত্র সেলিম হোসেন, ভেটখালী গ্রামের হরেন নিগরের পুত্র শ্যামল নিগর, আটুলিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তারের পুত্র মিন্টু গাজী ও মানিকপুর গ্রামের বারিক গাজীর পুত্র নাজিম গাজী।

মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক মারুফ হোসেন মিলন গোপালপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের পুত্র। দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি হওয়ায় বিভিন্ন সময়ে স্থানীয় ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিল। সম্প্রতি যমুনা নদী খননের জন্য অবৈধ উচ্ছেদ শুরু করে প্রশাসন। ৬ জুন সাংবাদিক মারুফ হোসেন মিলন নিউজে জন্য উচ্ছেদের তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে রহমত আলীর নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরাসহ আরো৪/৫ অজ্ঞাত ব্যক্তি সাংবাদিক মারুফ হোসেন মিলনের উপর হামলা করে। এসময় সাংবাদিক মারুফ হোসেন মিলনকে পিটিয়ে গুরুতর জখম করে। তার কাছে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদের কাছ থেকে মারুফ হোসেন মিলনকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন পরিবেশবান্ধব স্থায়ীত্বশীল কৃষি বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৭ জুন) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-নেতৃত্বাধীন পরিবেশবান্ধব স্থায়ীত্বশীল কৃষি বিষয়ে ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস।
উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য উপস্থিত যুব সদস্যবৃন্দের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও কৃষকদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব এবং ভার্মি কম্পোষ্ট তৈরীর পদ্ধতি সম্পর্কে জ্ঞান প্রদান ও উৎসাহিত করা, রাসায়নিক ও কীটনাশনের ক্ষতিকর দিক ও স্থানীয় বাজারে টেকসই এবং পরিবেশ বান্ধব চাষ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা।

প্রশিক্ষণের উদ্দেশ্য, কৃষিজ -বাস্ততন্ত্র ব্যবস্থাপনায় ও জলবায়ূ সহনশীল টেকসই কৃষি উন্নয়নে নারীদের ক্ষমতায়ন, বর্তমান প্রেক্ষাপটে ব্যবহৃত কৃষি প্রযুক্তি ও পদ্ধতি, স্থানীয় কৃষজি বাস্তুতন্ত্ররে প্রক্ষোপট বশ্লিষেণ, কৃষজি বাস্তুতন্ত্ররে যুবদরে অংশগ্রহণরে প্রয়োজনীয়তা, কৃষজি বাস্তুতন্ত্র ব্যবস্থাপনায় নবীন ও নারী নতেৃত্ব, কৃষতিে জলবায়ু পরর্বিতনরে প্রভাব, জলবায়ু সহনশীল স্থায়ত্বিশীল কৃষ,ি কৃষতিে জলবায়ু পরর্বিতনরে প্রভাব, রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা, কৃষতিে যুবদরে ভূমকিা, প্রি ও পোস্ট টস্টে, প্র্যাকটিকাল এবং কর্ম-পরিকল্পনা গ্রহন করে নিজেদের বাড়ীতে যেন উদ্যোগ গ্রহন করে সে বিষয়ে উদ্ধুদ্ধ করা হয়।

২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব-নেতৃত্বাধীন পরিবেশবান্ধব স্থায়ীত্বশীল কৃষি বিষয়ে উদ্যোগ গ্রহন করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে পরিবেশবান্ধব স্থায়ীত্বশীল কৃষি উন্নয়ন করা সম্ভব। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মাসুদ রানা, মো: মারুফুজ্জামান, স¤্রাট ও বৈশাখী সুলতানা, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো: শরিফুজ্জামান, শরিফ। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), ইন্সপেরিটর, একশনএইড বাংলাদেশর কেয়া অধিকারী, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্যপ্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে রসুলপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন শহর সমাজসেবা অফিসার মো: মিজানুর রহমান।

এন,জেড ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ২০ জন বিধবা,স্বামী পরিত্যক্তা,প্রতিবন্ধী,দুস্থ মহিলাদের আত্ম সামাজিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা, (সাগর) কাউসিলার, রসুলপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা মোস্তাফিজ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এন জেড ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ ইব্রাহীম খান। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে একটি করে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest