সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৮ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে। সোমবার বিকেলে এ পেঁয়াজের ট্রাক ঢোকে। আজ আরও ১০ ট্রাকের মতো পেঁয়াজ ঢুকতে পারে বলে জানিয়েছে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২শ’ ২০ মার্কিন ডলার থেকে ২শ’ ৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান,সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ৮ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আরও ৮/১০টি ঢুকতে পারে।

দেশীয় পেঁয়াজের ন্যায্য মুল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ১শ’ টাকায় উঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার ঐতিহ্যবাহী ইছামতি নদীতে জেলের ফেলা বেড়জালে ধরা পড়েছে ৩শ কেজি ওজনের একটি শাপলা মাছ।
রবিবার ৪জুন রাত ৮টার দিকে ইছামতি নদীর খানজিয়া এলাকায় প্রতিদিনের মতো খানজিয়া গ্রামের ইসমাঈল গাজীর ছেলে আজিজুল বেড় জাল ফেলে। এক পর্যায়ে মাছটি আজিজুলের জালে আটকে গেলে তিনি আকষ্মিক ঘাবড়ে যান এবং স্থানীয়দের সহায়তায় মাছটি উপরে তুলতে সক্ষম হন।
বিষয়টি জানাজানি হলে আশেপাশের লোকজন মাছটি দেখতে ভিড় জমায়। পরে সোমবার সকালে গাজীরহাটের মৎস্য ব্যবসায়ী রবিনসহ ৩জন ব্যবসায়ী কেজি প্রতি ৩শত ২০ টাকা হিসেবে মাছটি ক্রয় করেন। রবিন জানান, বিশাল আকৃতির এই মাছের লেজে আছে কাটা আর ঐ কাঁটায় আছে বিষ। তাই  মাছটি কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। রবিন জানান, তারা তিনজনে মিলে মাছটি ৩শ ২০ টাকা কেজি করে কিনে নিয়েছেন। মাছটি বরিশালে নিয়ে যাওয়ার জন্য প্রসেসিং করে বরফ দিয়ে রাখা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা :  দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে একসাথে ৬টি বি়ভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ৫জুন দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চেরের দল এঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন।
সকালে জানতে পেরে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চোর ও চুরিকৃত মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চলছে বলে জানা গেছে।
জানা গেছে, গাজীরহাট বাজারের মফিজুল ইসলামের মুনমুন ক্লথ স্টোর, রানা হামিদের রানা ফ্যাশন হাউজ, বাবুল হোসেনের আল্লার দান বস্ত্রালয়, সেলিম হোসেনের ভাই ভাই স্টোর, দেলোয়ার হোসেনের ফাইন মেডিকেল ও ইব্রাহিম হোসেনের ইব্রাহিম ভ্যারাইটিস স্টোরের দোকানে গভীর রাতে চোরেরা চুরি করে নিয়ে যায়। ওসি বাবুল আক্তার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঐ বাজারের নৈশ প্রহরিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী প্রতিনিধি:
ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের এর উদ্যোগে “প্লাস্টিক দূষণ সমাধানে -সামিল হয় সকলে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে  বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ পালিত হয়েছে।
“দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় দিবসটি উৎযাপন করা হয়।
প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়ন (বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা) ও সাতক্ষীরা মিউনিসিপ্যালিটির ৫টি স্লাম এ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে ।  কর্মসূচির মধ্যে ছিলো, র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়।
আলোচনায় সভায় বক্তারা বলেন প্রাকৃতিক বিপর্যয়, মনুষ্যসৃষ্ট নানা উন্নয়ন,  দূর্যোগ, জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব, যুদ্ধ, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পাশাপাশি বিশ্ব আজ প্লাস্টিক দূষণ ও প্লাস্টিকের জন্য ভয়াবহ সংকটের মুখোমুখি। প্লাস্টিকের জন্য আজ প্রাণবৈচিত্র্যসহ আমাদের সুন্দর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিকের কারনে মানব স্বাস্থ্য মারাত্বক ঝুঁকির মধ্যে। একই সাথে জনজীবন ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। প্লাস্টিক সমগ্র দুনিয়াকে গ্রাস করছে, দুনিয়ায় যেন বিধ্বংসী প্লাস্টিকের রাজত্ব চলছে। প্লাস্টিকের জন্য পরিবেশবান্ধব উন্নয়ন ব্যাহত হচ্ছে, চারিদিকে প্লাস্টিকের জন্য নদী-নালা, খাল-বিল, হাওড়-বাওড় এমনকি আমাদের এই সুন্দর নগরের পরিবেশকেও বিষাক্ত করে তুলছে। গাড়ি এবং ইলেকট্রনিক্স থেকে শুরু করে চিকিৎসা ডিভাইস এবং শিশুদের খেলনা সব কিছুতেই প্লাস্টিক পাওয়া যায়। এই পণ্যগুলিতে ক্ষতিকর রাসায়নিক উপাদান অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রাণী ও উদ্ভিদের স্বাস্থ্যের উপর প্রভাবিত করছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় এলাকায় প্লাস্টিক নিষিদ্ধের দাবির মধ্যদিয়ে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ^ পরিবেশ দিবস ২০২৩।

এ উপলক্ষে সোমবার (৫ জুন) উপজেলাজুড়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জনে প্রচার অভিযান চালানো হয়।

‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক এই প্রচার অভিযান চালায়।

এসময় নানা বর্জ্যে আচ্ছাদিত হয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, প্রাকৃতিক বিপর্যয় ও প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে স্বেচ্ছাসেবকরা।

প্রচারাভিযানে বলা হয়, অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্য যেমন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে সেই সাথে প্রাণবৈচিত্র্যও ধংসের পথে। ব্যাহত হচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন। নিজস্বতা হারিয়ে ফেলছে নদী-নালা, খাল-বিল। এমনকি সুন্দরবনও আজ প্লাস্টিক দূষণের কারণে হুমকির মুখে।

এসময় প্লাস্টিক দূষণ বন্ধ করে পৃথিবীকে দূষণের হাত থেকে মুক্ত করার আহবান জানানো হয়।

এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি কৃষক শেখ সিরাজুল ইসলাম। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে ও সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টায় এ‌ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের চত্তরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, সামাজিক বন বিভাগ সাতক্ষীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার, বিসিক সাতক্ষীরার উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাকিবুর রহমান বাবলা প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সামাজিক বন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও পরিবেশ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি এসময় বলেন, আমরা ছোটবেলায় পড়েছি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। আমিও পরিবেশের একটি অংশ। আমি নিজে ঠিক থাকলে পরিবেশ ঠিক থাকবে। পরিবেশ রক্ষা করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং সকলকে মানতে হবে তাহলেই সকলের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরি হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের চিহ্নিত দালাল ও লম্পট মন্টু কর্তৃক একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আলীপুর তালবাড়িয়া গ্রামের দুলাল চন্দ্র দাসের পুত্র প্রশান্ত দাস।

রোববার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী প্রশান্ত দাস বলেন, আমাদের সাথে তুচ্ছ ঘটনায় মাহমুদপুর গ্রামের মতিসানার পুত্র চিহ্নিত দালাল, নারী লোভী ও ভূয়া মেজর পরিচয়দানকারী আমিনুর ইসলাম মন্টু’র সাথে বিরোধ বাধে। এর জের ধরে মন্টু আমাকে হয়রানি করতে একের পর এক মিথ্যা চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করে যাচ্ছে। মন্টুর দেওয়া ওই মিথ্যা মামলার কারনে আমি দিশেহারা হয়ে পড়েছি। মন্টুর দেওয়া মামলা কারনে আমাকে যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে মন্টু।

ফলে আমার সাথে কেউ মিশতেও সাহস পায় না।
মন্টু ২০২২ সালের ১৭ মার্চ রাতে ছাগল চুরি করতে গিয়ে বাইপাস এলাকায় ধরা পড়ে গণধোলায় এর স্বীকার হয়। ২০২১ সালের ৩ জুলাই বৈকারী এলাকায় লুচ্চামী করতে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়। সেসময় উত্তেজিত জনতা পিটিয়ে গাছের সাথে বেধে রাখে। এছাড়া ২০২২ সালের ৫ সেপ্টেম্বর আলীপুর হাটখোলা ঋষিপাড়া এলাকায় এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার ঋষিপাড়া সম্প্রদায়ের মানুষ তাকে বেধে রেখে গণপিটুনি দেয়। এছাড়া এলাকায় চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়েও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এমনকি প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে মোবাইলে বিভিন্ন মানুষকে হুমকি ধামকি প্রদর্শন করে।

তিনি আরো বলেণ, তার ভয়ে এলাকার নারীরা সব সময় ভীতু সন্ত্রস্থ থাকে। মন্টু প্রকাশ্যে চায়ের দোকানে হুমকি প্রদর্শন করে বলছে, “প্রশান্তের বিরুদ্ধে এত মামলা দেবো, যাতে বাধ্য হয়ে ভিটে বাড়ি ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়। এখন তো শুধু চাঁদাবাজির মামলা দিয়েছি, এরপর অস্ত্র ও মাদক মামলা দেবো” এছাড়া খুন জখমের হুমকি ধামকি তো রয়েছেই। মন্টুর চক্রান্তে আমিসহ গোটা ঋষিপাড়ার মানুষ আতংকগ্রস্থ হয়ে পড়েছে। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে ওই দালাল মন্টুর দেওয়া মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫ ঘটিকার সময় আনন্দ মিছিলটি খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার।

সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ নেতা শেখ মকছুর রহমান, বাবুল হোসেন, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, বাবলু হোসেন, ভোমরা স্থল বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম। উপস্থিত ছিলেন ভ্যাদল, শরিফ, মিলন,রাকিব, হৃদয় জেলা ও পৌর শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে সকল বক্তারা বলেন যে, শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষিত বাজেট উন্নয়নের বাজেট। স্মার্ট বাংলাদেশ গঠনের বাজেট। শেখ হাসিনার সরকার, বারবার দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন হবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র চক্রান্ত, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ রাজপথে আছে এবং থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest