নিজস্ব প্রতিবেদক: বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ বাহিনীর হামলায় গুরুতর আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গেলেন সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জুলফিকার আলীকে দেখতে যান।
সাংবাদিক নেতৃবৃন্দ জুলফিকার আলীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন এবং তার সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সুদৃষ্টি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নূর ইসলাম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যনার্জি, সময় টিভি’র সাতক্ষীলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, আরটিভি’র জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম. কামরুজ্জামান, দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কালিদাস কর্মকার, দৈনিক যশোরের জেলা প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক প্রবর্তনের জেলা প্রতিনিধি কাজী জামাল উদ্দিন মামুন, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন, দৈনিক পিপলস টাইমের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক ও ঢাকা টাইমস টুয়েন্টি ফোর’র জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

তীব্র নিন্দা ও দোষিদের গ্রেপ্তারের দাবি কালিগঞ্জ প্রেসক্লাবের
দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলার স্বাধীনতা ও বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠন।
অনলাইন ডেস্ক: বিখ্যাত চকোলেট নির্মাতা সংস্থা ক্যাডবেরি তাদের সংস্থার চকোলেট সায়েন্টিস্ট হেইলি কার্টিসের জিভের ১ মিলিয়ন পাউন্ডের বিমা করিয়েছে। সেই বিমার অর্থ টাকার হিসেবে প্রায় ৮ কোটি।
স্পোর্টস ডেস্ক: বছরের শুরুটাই হলো হার দিয়ে। আসলে ওয়ানডে খারাপ করার কারণে এই দলটার ওপর একটা প্রভাব পড়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের ওপর। কিছু ব্যাটসম্যান রান পাচ্ছেন সত্য; কিন্তু ধারাবাহিকতা নেই তাদের। শুরুতে দ্রুত তিনটা উইকেট পড়ে যাওয়াতে আমরা ব্যাকফুটে চলে যাই। যদি আরও ১৫-২০ রান বেশি করতে পারতাম, তাহলে অবশ্যই ভালো একটা পর্যায়ে যেতে পারতাম। কথাগুলো দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের খোলা কলামে লিখেছেন আকরাম খান।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগকৃত অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড নামের একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্মরনীর হাসিনা ভিলায় তাদের ভাড়াকৃত অফিসে যেয়েকোন কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে গ্রাহকরা সর্বশান্ত হয়ে বিক্ষোভ করতে থাকেন। ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ডিভিশনাল কোঅর্ডিনেটর রেহেনা পারভীন জানান, মাসিক ২০ হাজার চার’শ বেতন দেয়ার কথা বলে আমাকে এখানে চাকুরি দেন এই কোম্পানীর এমডি আব্দুল ওহাব দুলাল। একইসাথে আমাকে দিয়ে নগদ ২৪ হাজার টাকার একটি পলিসিও খুলে নেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জীবনের বেকারত্ব ঘোচাতে অনেক কষ্ট করে সেখানে টাকা ইনভেষ্ট করি। একমাস চাকুরীও করেছি। কিন্তু কোন বেতনও পাই নাই। সকালে এসে দেখি এমডি আব্দুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ এই জেলার বাইরে থেকে যারা এখানে চাকুরী করতেন তারা সবাই পালিয়ে গেছেন। গ্রাহকরা কাউকে না পেয়ে এ সময় বিক্ষোভ করতে থাকেন। এ সময় অনেক গ্রাহকরা অফিসের চেয়ার, টেবিলসহ বিভিন্ন ফার্নিচার নিয়ে চলে যান। গ্রাহকরা এ সময় এমডি আব্দুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ এই অর্থ আতœসাতের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের শাস্তির দাবি জানান। এ ব্যাপারে জানার জন্য ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এমডি আব্দুল ওহাব দুলালের কাছে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সাতক্ষীরার সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালা উপজেলায় জেঠুয়ায় কপোতাক্ষ নদী কাটা মেশিনবহনকারী একটি ট্রাক উল্টে পুকুরের পানিতে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন। বুধবার ভোর চারটায় এই দুর্ঘটনা ঘটে।