
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের অভিযানে জামায়াতের এক কর্মী সহ ৩৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ০৬ জন, তালা থানা ০৪ জন, কালিগঞ্জ থানা ০৪ জন, শ্যামনগর থানা ০৩ জন, আশাশুনি থানা ০৩ জন, দেবহাটা থানা ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০২ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ন্যাশনাল ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশন ঘিরেই সব আগ্রহ আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের। এখানেই নির্ধারণ হবে দলের আগামী দিনের নেতৃত্বে কারা আসছেন।
ডেস্ক রিপোর্ট: রাশিয়ার ৪ বছরের শিশু বেল্লা ডেভেয়াটকেনা। ৭টি ভাষায় কথা বলে বিরল নজির সৃষ্টি করেছে সে। সম্প্রতি রাশিয়ান এক টিভি শোতে সাত ভাষায় কথা বলে তাক লাগিয়ে দিয়েছে বেল্লা। ভাষাগুলো মোটেও সহজ নয়। চাইনিজ ও আরবির মত জটিল ভাষাও রপ্ত করেছে সে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ২০ তম সম্মেলন এলাকা থেকে মামুন নামে শিবিরের সাবেক সভাপতিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কিরকুক নগরীতে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর চলমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। শনিবার নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে একথা বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইরাকে মসুল পুনর্দখলের জন্য লড়াইয়ের সময়, কাইয়ারাতে একটি সালফার প্ল্যান্টে ইসলামিক স্টেটের যোদ্ধারা আগুন লাগিয়ে দিলে তা থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় শত শত লোক অসুস্থ হয়ে পড়েছে। অন্তত দুজন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে বলে একজন ইরাকি কমান্ডার জানিয়েছেন।