জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিবপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মেহেরপুর জেলার এনসিটিএফ, পিএসকেএস ও সেভ দ্য চিলড্রেন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা নাসিদুল হক, চাইল্ড লেড অ্যাডভোকেসি পলিসি’র সিনিয়র অফিসার আবু জাফর মোহাম্মদ হোসেন, আফরোজা আক্তার বানু, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রোগ্রাম ম্যানেজার ড. তারেকুজ্জামান, শিশুদের জন্য প্রকল্পের প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, পিএসকেএস এর টেকনিক্যাল অফিসার হোসনা বানু রানী, মেহেরপুর উপজেলা ভলান্টিয়ার মো. আব্দুল মান্নাফ, শিবপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. মজনু গাজী সহ মেহেরপুর জেলার এনসিটিএফ নেতৃবৃন্দ। এসময় অতিথিবৃন্দ সদর উপজেলার শিশু বান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে শিবপুর ইউনিয়নে চলমান অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রিয়া, শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া, শিশু বান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠায় তারা কী কী কাজ করে, প্রতিবন্ধকতা কী কী, এলাকার সমস্যাগুলো কিভাবে সমাধান করে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের ভূমিকা, ওয়ার্ড সভা, ডায়ালগ সভায় শিশুদের অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে মতবিনিময় করেন। অতিথিবৃন্দ ইউনিয়নে চলমান শিশু বান্ধব সুশাসন প্রতিষ্ঠার এসব প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে একাজ গুলি মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা হাসান সিদ্দিকী মিলন, এনসিটিএফ প্রতিনিধি শহিদুল ইসলাম শান্ত, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, প্রোজেক্ট অফিসার মনিরুজ্জামান টিটু, পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু বিষয়ক স্টান্ডিং কমিটির সভাপতি মোছা. রওশন আরা বানু, ইউপি সদস্য মো. আজহারুল ইসলাম, ইয়ূথ ভলান্টিয়ার খাদিজা সুলতানা সহ সকল ইউপি সদস্যবৃন্দ।


হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীরীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা শিশু একাডেমী’র লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ। কোলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা, সুুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সোমবার ১৯ অক্টোবর সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা ও নির্ধারিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় থাকবেÑ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল”। আজ দুপুর ১২টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমি’র লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।
খাতুন (২৪) নামে এক গৃহবধুর বস্তাবন্দি লাশ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আছিয়ার স্বামী আমজেদ আলী গাজীসহ দুইজনকে আটক করেছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আগুনপুর একটি ঘেরের পাড় থেকে ওই গৃহবধুর মাটিচাপা দেয়া বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আছিয়ার স্বামীসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত দুজনই হত্যার বিষয়টি স্বীকার করেছে। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।